Dr. Md. Afraem Hossain Seam

Directions Website Contact the practice

Dr. Md. Afraem Hossain Seam Dr. Md.

Afraem Hossain Seam
MBBS (SZMC), BCS (Health)
FCPS (Medicine), Part-2
Medical Officer
Upazila Health Complex, Manda, Naogaon
Ex-Medical Officer
Institute of Nuclear Medicine and Allied Sciences (INMAS)
Pabna Medical College, Pabna
BAEC

সবসময় কি ক্লান্ত লাগে? ভুলে যাচ্ছেন ছোটখাটো বিষয়ও? 🧠💥গা ম্যাজম্যাজ করা, হাত-পা চিনচিন করা কিংবা না চাইতেও ওজন বেড়ে যাওয়া...
04/08/2026

সবসময় কি ক্লান্ত লাগে? ভুলে যাচ্ছেন ছোটখাটো বিষয়ও? 🧠💥

গা ম্যাজম্যাজ করা, হাত-পা চিনচিন করা কিংবা না চাইতেও ওজন বেড়ে যাওয়া—এগুলো কিন্তু কেবল মানসিক চাপ বা অলসতা না-ও হতে পারে!
এর পেছনে কারণ হতে পারে আপনার গলার থাকা ছোট একটি গ্রন্থি: থাইরয়েড।

যখন এই গ্রন্থি প্রয়োজনীয় হরমোন তৈরি করা কমিয়ে দেয়, তখনই দেখা দেয় হাইপোথাইরয়েডিজম (Hypothyroidism)।

🚨 যে লক্ষণ গুলো এড়িয়ে যাবেন না:

🔋 ব্যাটারি ডাউন: পর্যাপ্ত ঘুমালেও অলসতা ও সারাদিন ক্লান্তি।

🌫️ ব্রেইন ফগ: কোনো কিছু মনে না থাকা বা কাজে মনোযোগের অভাব।

⚡ হাত-পায়ে চিন চিন: অঙ্গ-প্রত্যঙ্গে চিনচিন বা ঝিনঝিন অনুভূতি।

❄️ হঠাৎ পরিবর্তন: অস্বাভাবিক শীত লাগা, শুষ্ক ত্বক ও চুল পড়া।

💡 সমাধান কী?

আপনি এই সমস্যায় ভুগছেন কিনা তা জানতে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করিয়ে নিন। চিকিৎসকের পরামর্শে ছোট্ট একটি ট্যাবলেট আর একটু সচেতনতাই আপনাকে ফিরিয়ে দেবে আগের সেই প্রাণবন্ত জীবন!

শরীর আপনাকে এলার্ম দিচ্ছে, অবহেলা করবেন না। ❤️

থাইরয়েডের ওষুধ খাচ্ছেন? এই ৪টি জিনিস অজান্তেই ওষুধের কার্যকারিতা কমিয়ে দিচ্ছে না তো! ⚠️👇নিয়মিত সকালে খালি পেটে Thyroxin...
17/07/2026

থাইরয়েডের ওষুধ খাচ্ছেন? এই ৪টি জিনিস অজান্তেই ওষুধের কার্যকারিতা কমিয়ে দিচ্ছে না তো! ⚠️👇

নিয়মিত সকালে খালি পেটে Thyroxine (থাইরক্সিন) খাওয়ার পরও অনেকের থাইরয়েড হরমোন লেভেল নিয়ন্ত্রণে আসে না। এর অন্যতম কারণ হতে পারে নিচের ৪টি পরিচিত উপাদান:

১. ক্যালসিয়াম (Calcium): এটি থাইরক্সিনের শোষণ (Absorption) কমিয়ে দেয়। 🥛
২. আয়রন (Iron): রক্তস্বল্পতার আয়রন ট্যাবলেটও থাইরয়েডের ওষুধের কাজে বাধা দেয়। 🩸
৩. বায়োটিন (Biotin): চুল বা নখের যত্নে এটি খাওয়া হয়। এটি সরাসরি ওষুধ না কমালেও, থাইরয়েড পরীক্ষার রেজাল্ট ভুল দেখাতে পারে! 💇‍♀️
৪. গ্যাসের ওষুধ (PPI): ওমিপ্রাজল বা ইসোমিপ্রাজলের মতো ওষুধ পেটের অ্যাসিড কমিয়ে দেয়, যা থাইরক্সিন শোষণের জন্য ক্ষতিকর। 💊

💡 বাঁচার উপায় কী?

থাইরয়েডের ওষুধ খাওয়ার অন্তত ৪ ঘণ্টা পর ক্যালসিয়াম, আয়রন বা মাল্টিভিটামিন খান।
থাইরয়েডের ওষুধ খাওয়ার অন্তত ৩০-৬০ মিনিট পর গ্যাসের ওষুধ খান (অথবা রাতে খান)।
থাইরয়েড টেস্ট করার ৩-৫ দিন আগে বায়োটিন খাওয়া বন্ধ রাখুন।

সঠিক নিয়মে ওষুধ খান, সুস্থ থাকুন! ❤️

সরকারী হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ে NS1 পরীক্ষা বিনামূল্যকরণ....
07/07/2026

সরকারী হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ে NS1 পরীক্ষা বিনামূল্যকরণ....

আগামীকাল ২৮ জুন ২০২৬ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ৬–৫৯ মাস বয়সী শিশুকে নিকটস্থ টিকাদান/ইপিআই কেন্দ্রে নিয়ে গিয়ে ভ...
27/06/2026

আগামীকাল ২৮ জুন ২০২৬ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ৬–৫৯ মাস বয়সী শিশুকে নিকটস্থ টিকাদান/ইপিআই কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন A ক্যাপসুল খাওয়ান।

🔵 ৬–১১ মাস: নীল ক্যাপসুল
🔴 ১২–৫৯ মাস: লাল ক্যাপসুল

ভিটামিন A সাহায্য করে—
👁️ চোখের সুরক্ষা ও রাতকানা প্রতিরোধে
🛡️ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে
🦠 ডায়রিয়া ও হামজনিত জটিলতা কমাতে
🌱 শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টিতে

⚠️ গত ৪ মাসের মধ্যে ভিটামিন A খেয়ে থাকলে স্বাস্থ্যকর্মীকে জানান। অতিরিক্ত ডোজ দেবেন না।

ছোট্ট একটি ক্যাপসুল, বড় সুরক্ষা। 💙

 #রিয়েলিস্টিক_মেডিসিন
20/06/2026

#রিয়েলিস্টিক_মেডিসিন

পাইকা সিনড্রোম (Pica Syndrome)সম্প্রতি আমার চেম্বারে ৩ বছর বয়সী এক শিশু আসে অস্বাভাবিক খাদ্যাভ্যাস নিয়ে । শিশুটি নিয়ম...
19/06/2026

পাইকা সিনড্রোম (Pica Syndrome)

সম্প্রতি আমার চেম্বারে ৩ বছর বয়সী এক শিশু আসে অস্বাভাবিক খাদ্যাভ্যাস নিয়ে । শিশুটি নিয়মিতভাবে ক্লে মাটি, কাদা, কয়েল ও বিভিন্ন অখাদ্য বস্তু খাওয়ার চেষ্টা করত। পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টিকে সাধারণ অভ্যাস মনে করলেও ধীরে ধীরে শিশুর পেট ফোলা, দুর্বলতা এবং রক্তস্বল্পতার লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে।
প্রাথমিক পরীক্ষায় দেখা যায় শিশুটি মারাত্মক রক্তস্বল্পতায় (Severe Anaemia) ভুগছে। তার হিমোগ্লোবিন ছিল মাত্র ৭.০ গ্রাম/ডেসিলিটার। CBC রিপোর্টে Microcytic Hypochromic Anaemia ধরা পড়ে, যা সাধারণত আয়রনের ঘাটতিজনিত রক্তস্বল্পতার সঙ্গে সম্পর্কিত।
পরবর্তীতে Peripheral Blood Film (PBF) সহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। শিশুটিকে সঠিক মাত্রায় আয়রন সাপ্লিমেন্টেশন, পুষ্টিকর খাদ্য গ্রহণের পরামর্শ এবং নিয়মিত ফলো-আপে থাকার নির্দেশনা দেওয়া হয়।
চিকিৎসা শুরুর মাত্র ৪ সপ্তাহ পর শিশুটির হিমোগ্লোবিন ৭.০ গ্রাম/ডেসিলিটার থেকে বেড়ে ৯.৬ গ্রাম/ডেসিলিটার হয় এবং তার শারীরিক অবস্থার দৃশ্যমান উন্নতি শুরু হয়।
প্রায় দুই মাস পর পুনরায় CBC পরীক্ষা করলে দেখা যায়, শিশুটির হিমোগ্লোবিন ১২.০ গ্রাম/ডেসিলিটার হয়েছে। অর্থাৎ, আয়রন সাপ্লিমেন্টেশনে অত্যন্ত ভালো সাড়া পাওয়া গেছে। বর্তমানে শিশুটি সম্পূর্ণরূপে অখাদ্য বস্তু খাওয়ার অভ্যাস ত্যাগ করেছে এবং স্বাভাবিক পুষ্টিকর খাবার গ্রহণ করছে।

শিক্ষণীয় বিষয়
✅ শিশু মাটি, কাদা, চুন, কাগজ বা অন্যান্য অখাদ্য বস্তু খেতে চাইলে সেটিকে শুধুমাত্র "খারাপ অভ্যাস" হিসেবে না দেখে গুরুত্ব দিন।
✅ এটি Pica Syndrome-এর লক্ষণ হতে পারে এবং এর পেছনে আয়রনের ঘাটতি বা রক্তস্বল্পতা লুকিয়ে থাকতে পারে।
✅ সময়মতো সঠিক পরীক্ষা ও চিকিৎসা শিশুর সুস্থ বিকাশ নিশ্চিত করুন।

রক্তস্বল্পতা শুধু একটি রোগ নয়, অনেক সময় এটি হতে পারে আরও বড় সমস্যার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।

সুন্দর উদ্যোগ
17/06/2026

সুন্দর উদ্যোগ

16/06/2026

#বিসিএস_সিরিজ_১

স্বাস্থ্য ক্যাডারের জন্য খুব অল্প সময়ের মধ্যেই আরেকটি স্পেশাল বিসিএস আসছে—এটা এখন মোটামুটি অফিসিয়াল! ⏳🩺
তাই আগ্রহী পরীক্ষার্থীদের প্রথম এবং প্রধান কাজ হলো নিজের অবস্থান যাচাই করা।
কীভাবে শুরু করবেন?
আজকেই BPSC-এর ওয়েবসাইট থেকে স্পেশাল বিসিএস এর সিলেবাসটা ডাউনলোড করুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা চোখ বুলিয়ে নিন।
তারপর পুরো সিলেবাসকে ৩টি ভাগে মার্ক করুন:
১. 💪 স্ট্রং জোন: যেগুলো আপনি অলরেডি পারেন।
২. ⚠️ উইক জোন: যেগুলোতে আপনার কিছুটা দুর্বলতা আছে।
৩. 🚫 ডেড জোন: যেগুলো আপনি মোটেও পারেন না!
(যেমন আমার ক্ষেত্রে ডেড জোন ছিল বাংলা সাহিত্য! 😅

আপনার স্ট্রং, উইক আর ডেড জোন কোনগুলো? কমেন্টে জানাতে পারেন!

"‎ تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ "”তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম” "Taqaballahu Minna Wa Minkum"অর্থ: আল্লাহ আ...
27/05/2026

"‎ تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ "
”তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম”
"Taqaballahu Minna Wa Minkum"
অর্থ: আল্লাহ আমাদের এবং আপনার (ইবাদত-বন্দেগী) কবুল করুক।

ঈদের শুভেচ্ছা

꧁🕌ঈদ মোবারক🕌꧂

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আনসার মোতায়ন নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ!
22/04/2026

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আনসার মোতায়ন নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ!

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Afraem Hossain Seam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Afraem Hossain Seam:

Shortcuts

Share

Category