Dr. Shamsul Huda Nipun

Call Directions Website Contact the practice

Dr. Shamsul Huda Nipun ব্রেইন, নার্ভ, মেরুদন্ড বিশেষজ্ঞ ও সার্জন
বিসিএস, এমএস ( নিউরোসার্জারী), এফসিপিএস ( সার্জারী) সহকারী অধ্যাপক (নিউরোসার্জারী)

আসসালামু আলাইকুম, আমি ডাক্তার: শামসুল হুদা নিপুন- ব্রেইন, নার্ভ, মেরুদন্ড বিশেষজ্ঞ ও সার্জন ( এমবিবিএস, বিসিএস, এম এস, এফ সি পি এস) রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল।

সেবাসমূহ

১. ব্রেন সার্জারি
✺ ব্রেন টিউমার সার্জারি ও পরামর্শ
✺ মাথাব্যথা
✺ ব্রেনের রক্তনালীর সমস্যা: Aneurysm,AVM
✺ মাথায় পানি জমা: Hydrocephalus: Shunt and ETV surgery
✺ স্ট্রোক ও প্যারালাইসিস
✺ খিচুনি/Epilepsy

২. স্পাইন সার্জারি
✺ মেরুদন্ডের আঘাতজনিত কারণে ভাঙা সার্জারি
✺ মেরুদন্ডের টিউমার
✺ মেরুদন্ডের/বোন টিবি/Pott's Spine
✺ কোমর ব্যথা
✺ ঘাড় ব্যথা
✺ মেরুদণ্ডের ব্যথা
✺ PLID Surgery
✺ সার্ভাইক্যাল স্পন্ডিলোসিস ট্রিটমেন্ট
✺ পায়ের পাতা দুর্বল হয়ে যাওয়া
✺ হঠাৎ পা অবশ হয়ে যাওয়া
✺ মেরুদন্ড আঁকা বাঁকা সোজা করা
✺ মেরুদন্ডের সব ধরনের অপারেশন

৩. শিশু নিউরো সার্জারি
✺ জন্মগতভাবে মাথা বড়/Hydrocephalus: ভিপি শার্ট ও ইটিভি করা
✺ বাচ্চাদের মাথা ও মেরুদণ্ডের টিউমার

৪. নিউরো ট্রমা
✺ মাথায় আঘাত ও রক্তক্ষরণ
✺ মাথার হাড্ডি ভেঙ্গে যাওয়া
✺ মাথার আর তৈরি করে নতুন হাড্ডি বানিয়ে দেওয়া
✺ মেরুদন্ড সব ধরনের অপারেশন

৫. নার্ভের অপারেশন
✺ নার্ভ ইনজুরি চিকিৎসা
✺ নার্ভের টিউমার
✺ কারপাল টানেল সিনড্রোম


চেম্বারঃ
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লি:
ভবন নং ১, হোল্ডিং নং ৬১৭, রুম নং ৭০৩, লক্ষ্মীপুর, রাজশাহী

সময়ঃ দুপুর ২:৩০ টা- রাত ৯:৩০ টা (বৃহস্পতি ও শুক্রবার বন্ধ)

যোগাযোগের জন্য অথবা ভিডিও কলে পরামর্শ পেতে কল করুন: +8801739742706 (WhatsApp)

ধন্যবাদ

17/02/2026

অপারেশনের এক মাস পর আল্লাহ রহমতে অনেক টা ভালো আছেন।

কোমর ও নিতম্বের বা হিপের ব্যথা কেন গোড়ালি পর্যন্ত নেমে যায়?কারণ একটি প্রধান স্নায়ু— Sciatic nerve — কোমরের নিচ থেকে শুরু...
16/02/2026

কোমর ও নিতম্বের বা হিপের ব্যথা কেন গোড়ালি পর্যন্ত নেমে যায়?
কারণ একটি প্রধান স্নায়ু— Sciatic nerve — কোমরের নিচ থেকে শুরু করে পুরো পা জুড়ে বিস্তৃত।
এই স্নায়ু সাধারণত L4–L5–S1 সেগমেন্ট থেকে উৎপত্তি হয়ে
• গ্লুটিয়াল অঞ্চল (নিতম্ব)
• উরুর পশ্চাৎ অংশ
• পিণ্ডলি বা কাফ মাসল
• গোড়ালি ও পায়ের পাতা পর্যন্ত সঞ্চালিত হয়।
সুতরাং উৎসস্থলে (lumbar spine) কোনো সমস্যা হলে ব্যথা সেই স্নায়ুর ডার্মাটোমাল পথে নিচের দিকে ছড়িয়ে পড়ে।
🔬 ব্যথা গোড়ালি পর্যন্ত নামার প্রধান কারণসমূহ
1️⃣ Lumbar Disc Herniation
L4–L5 অথবা L5–S1 লেভেলে ডিস্ক প্রোট্রুশন/প্রোলাপ্স হলে সংশ্লিষ্ট nerve root এ চাপ সৃষ্টি হয়।
ফলে radicular pain পুরো নিম্ন অঙ্গে ছড়িয়ে যায়।
সাধারণ উপসর্গ:
• গভীর নিতম্ব বা গ্লুটিয়াল অঞ্চল ব্যথা
• পিণ্ডলি বা কাফ মাসল পর্যন্ত টান ধরা ব্যথা
• ঝিনঝিনি / জ্বালা / অবশভাব গোড়ালি পর্যন্ত
2️⃣ Deep Gluteal / Piriformis Compression
সব ক্ষেত্রে ডিস্ক দায়ী নয়।
গভীর গ্লুটিয়াল মাংসপেশির অতিরিক্ত টান বা স্পাজম স্নায়ুর উপর যান্ত্রিক চাপ সৃষ্টি করতে পারে, যা অনুরূপ উপসর্গ তৈরি করে।
3️⃣ Nerve Root Inflammation
সরাসরি শক্ত চাপ না থাকলেও প্রদাহজনিত সংবেদনশীলতা nerve root কে hyper-irritable করে তোলে।
এর ফলে ব্যথা সহজেই distal দিকে রেফার হতে পারে।

🧠 কেন “পুরো লাইনে” ব্যথা অনুভূত হয়?
স্নায়ু তার সম্পূর্ণ সাপ্লাই অঞ্চলে সংবেদন বহন করে।
উৎসস্থলে irritation হলে মস্তিষ্ক সেই স্নায়ুর সম্পূর্ণ বিতরণ এলাকায় ব্যথা উপলব্ধি করে।
ফলে দেখা যায়:
• সরলরেখার মতো ব্যথা বিস্তার
• Dermatomal numbness
• কখনও মোটর দুর্বলতা

⚠ ক্লিনিক্যাল রেড ফ্ল্যাগ লক্ষণ
• হাঁটুর নিচে ব্যথা বিস্তার
• ইলেকট্রিক শকের মতো অনুভূতি
• কাশি/হাঁচিতে ব্যথা বৃদ্ধি (increased intra-abdominal pressure)
• পায়ে দুর্বলতা বা স্পষ্ট সংবেদন কমে যাওয়া
এগুলো সাধারণ muscular low back pain নয়—
বরং radicular involvement নির্দেশ করতে পারে।
সঠিক মূল্যায়ন ও প্রমাণভিত্তিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
📞

🧠 Spinal Tumor (মেরুদণ্ডের টিউমার)Spinal Tumor হলো মেরুদণ্ড বা স্পাইনাল কর্ডের ভেতরে/আশেপাশে অস্বাভাবিক কোষের বৃদ্ধি, যা...
11/02/2026

🧠 Spinal Tumor (মেরুদণ্ডের টিউমার)
Spinal Tumor হলো মেরুদণ্ড বা স্পাইনাল কর্ডের ভেতরে/আশেপাশে অস্বাভাবিক কোষের বৃদ্ধি, যা স্নায়ুর উপর চাপ সৃষ্টি করে।
🔹 লক্ষণ
পিঠ বা কোমর ব্যথা, পায়ে দুর্বলতা/ঝিনঝিনি, হাঁটতে সমস্যা, স্নায়বিক জটিলতা।
🔹 চিকিৎসা
MRI দ্বারা নির্ণয় করে নিউরোসার্জনের পরামর্শ অনুযায়ী সার্জারি, রেডিওথেরাপি বা মেডিকেশন।
⚠️ দ্রুত চিকিৎসা না হলে স্থায়ী স্নায়ু ক্ষতি হতে পারে।

 #এনজিওগ্রাম_কী?এনজিওগ্রাম (Angiogram) হল হৃদপিণ্ডের ধমনীসহ শরীরের বিভিন্ন রক্তনালীর অবস্থা দেখার জন্য একটি বিশেষ পরীক্ষ...
07/02/2026

#এনজিওগ্রাম_কী?
এনজিওগ্রাম (Angiogram) হল হৃদপিণ্ডের ধমনীসহ শরীরের বিভিন্ন রক্তনালীর অবস্থা দেখার জন্য একটি বিশেষ পরীক্ষা। এতে আয়োডিনযুক্ত কন্ট্রাস্ট ডাই রক্তনালীতে প্রবেশ করিয়ে এক্স-রে বা ফ্লুরোস্কোপির মাধ্যমে রক্তনালীর ভেতরে রক্তপ্রবাহ, ব্লক, সংকোচন বা অন্যান্য সমস্যা দেখা হয়। হৃদযন্ত্রে ব্যবহৃত এনজিওগ্রামকে সাধারণভাবে করোনারি এনজিওগ্রাম বলা হয়। এটি হার্ট অ্যাটাক, বুকে ব্যথা, ব্লকেজ, বা বুকে অস্বস্তির কারণ নির্ণয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আধুনিক পদ্ধতি।

#কেন_এনজিওগ্রাম_করা_হয়?
এনজিওগ্রামের মাধ্যমে চিকিৎসক খুব স্পষ্টভাবে দেখতে পারেন—
১.করোনারি ধমনীতে ব্লক আছে কি না?
২.ব্লকের মাত্রা কত শতাংশ
৩.কোন ধমনীগুলো সংকুচিত বা ক্ষতিগ্রস্ত
৪.ভবিষ্যৎ চিকিৎসা—স্টেন্ট, বাইপাস বা ওষুধ—কোনটি প্রয়োজন তা নির্ধারণ

এই পরীক্ষা দ্রুত, নির্ভুল ও জীবনরক্ষাকারী সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

#এনজিওগ্রাম_কিভাবে_করা_হয়? (ধাপে ধাপে)
ক.প্রাথমিক প্রস্তুতি:
রোগীকে সাধারণত খালি পেটে আনা হয়। কিডনি ফাংশন ও কিছু রক্ত পরীক্ষা আগে করে নেওয়া হয়। ইনফর্মড কনসেন্ট নেওয়া হয়।

খ.ক্যাথল্যাবে নেওয়া:
রোগীকে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ল্যাবে নেওয়া হয়। মনিটরে হৃৎস্পন্দন, রক্তচাপ ও অক্সিজেন স্যাচুরেশন লাগানো থাকে।

গ.লোকাল অ্যানাস্থেশিয়া:
সাধারণত হাতের কবজি (radial artery) অথবা কুঁচকির (femoral artery) ধমনীতে ছোট একটি জায়গায় স্থানীয় অবশ (local anesthesia) দেওয়া হয়।

ঘ.ক্যাথেটার ঢোকানো:
ধমনীতে একটি ছোট শিথ (Sheath) ঢোকানো হয়, এরপর তার ভেতর দিয়ে একটি সরু নরম টিউব (Catheter) হৃদয়ের কাছে করোনারি ধমনীর মুখ পর্যন্ত নিয়ে যাওয়া হয়।

ঙ.কন্ট্রাস্ট ডাই দেওয়া:
ক্যাথেটারের মাধ্যমে বিশেষ কন্ট্রাস্ট ডাই ঢোকানো হয়, যা এক্স-রে তে স্পষ্ট দেখা যায়। তখনই মনিটরে রিয়েল-টাইম ভিডিওতে রক্তনালীর ভেতরে রক্তপ্রবাহ দেখা যায়।

চ.ব্লক বা অস্বাভাবিকতা দেখা:
কোন ধমনীতে কত শতাংশ ব্লক, কোথায় সংকোচন আছে—সব বিস্তারিত বোঝা যায়।

ছ.পরীক্ষা শেষ:
ক্যাথেটার ও শিথ বের করে দেওয়া হয়। রেডিয়াল রুট হলে বিশেষ ব্যান্ড দিয়ে প্রেসার দেওয়া হয়; ফেমোরাল রুট হলে কয়েক ঘণ্টা শুয়ে থাকতে হয়।

#এনজিওগ্রাম_করতে_কত_সময়_লাগে?
সাধারণত 10–20 মিনিট। জটিলতা থাকলে সময় একটু বেশি লাগতে পারে।

#এনজিওগ্রামের_পর_কি_কি_সতর্কতা_প্রয়োজন?
ক.হাতের ব্যান্ড ঢিলা না করা
খ.ভারী কাজ বা ভারী ওজন না তোলা (২৪–৪৮ ঘণ্টা)
গ.প্রচুর পানি পান করা, যাতে কন্ট্রাস্ট দ্রুত শরীর থেকে বের হয়ে যায়
ঘ.ইনজেকশন/কথা বলার জায়গায় ব্যথা, ফোলাভাব বা রক্তপাত হলে দ্রুত ডাক্তারকে জানানো

#এনজিওগ্রাম_কতটা_নিরাপদ?
বর্তমানে করোনারি এনজিওগ্রাম অত্যন্ত নিরাপদ ও আধুনিক প্রযুক্তি-নির্ভর পদ্ধতি। ঝুঁকি খুবই কম (প্রায় ১% এরও কম)। অভিজ্ঞ কার্ডিওলজিস্ট ও উন্নত ক্যাথল্যাবে ঝুঁকি আরও কমে যায়।

নিচের ছবিগুলো একজন রোগির এনজিওগ্রামের ছবি:

20/10/2025

মেরুদণ্ডের অপারেশনের ১ মাস পর আলহামদুলিল্লাহ ভালো ও সুস্থ আছেন

19/10/2025

ব্রেন টিউমার অপারেশনের ১ মাস পর আলহামদুলিল্লাহ সুস্থ ভালো আছে

03/03/2024

স্পাইনাল ফিক্সেশন সার্জারীর পর সুস্থ রোগীর অনুভূতি!

Address

Laxmipur
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shamsul Huda Nipun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Shamsul Huda Nipun:

Shortcuts

Share

Category