04/01/2026
কতশত কাজ করি... কিন্তু সময়াভাবে পোস্ট দেয়া হয় না প্রায়ই। পোস্ট দেয়ার উদ্দেশ্য থাকে সবাইকে সচেতন করা।
তেমনি আজ একটা ঘটনার বিবরণ দিই।
আজকের রোগীর ঘটনাটি ৪ বছর আগের। সড়ক দুর্ঘটনায় তার হাঁটুর উপরে ভেঙে যায় খুব খারাপভাবে।
অসচেতন মানুষের প্রাথমিক চিন্তাই থাকে কবিরাজি করার। আশেপাশের মানুষজনও তাকে বিভ্রান্ত করে। বিভ্রান্তিতে পড়ে সেও তাই করেছে। তারপর...তারপর সেটা ফেইল করার পর সরকারি হাসপাতালে অপারেশন করেছিল প্লেট স্ক্রু দিয়ে। দুর্ভাগ্য তার। কিছুদিন পর তার সেখানে ইনফেকশন দেখা দেয়। ইনফেকশনের কারনে তার প্লেট স্ক্রু খুলে ফেলতে হয়। তারপরও জোড়া লাগা কিংবা ইনফেকশন ভাল হয় নি। এভাবে বহু চেষ্টা করেও সে ভাল হতে না পেরে বিরক্ত ও হতাশ হয়ে এক পর্যায়ে তার সেই পা কেটে ফেলার জন্য সিদ্ধান্ত নেয় সে। এজন্য আমাকেও সে পিড়াপীড়ি করে। আমি তাকে ইলিজারভ ফিক্সেটর দিয়ে চিকিৎসা দিই।
আলহামদুলিল্লাহ।
আজ তার আনন্দ চোখমুখে।
(ভিডিও কমেন্ট সেকশনে)
Surgery... The ultimate solution.