Hasan Al Farabi Himel

Call Directions Contact the practice

Hasan Al Farabi Himel Psychologist
BSc & MSc in Psychology, RU. Extensive training in clinical practice
(CBT, DBT & NLP).

APA Membership number: C2405043327(2024-25)
BPA Membership number:
Life member - 285
https://t.me/psychologist_himel

মেন্টাল ফিটনেস: মনের যত্ন নিনআমরা শরীর ফিট রাখতে ব্যায়াম করি, কিন্তু মনের ফিটনেসের কথা কি ভাবি?মেন্টাল ফিটনেস মানে শুধু...
20/08/2026

মেন্টাল ফিটনেস: মনের যত্ন নিন

আমরা শরীর ফিট রাখতে ব্যায়াম করি, কিন্তু মনের ফিটনেসের কথা কি ভাবি?
মেন্টাল ফিটনেস মানে শুধু মানসিক রোগ না থাকা নয় — বরং চাপ সামলানো, আবেগ নিয়ন্ত্রণ আর জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখার ক্ষমতা।

✅ মন ভালো রাখার ৭টি সহজ উপায়:
1️⃣ প্রতিদিন ১০-২০ মিনিট Mindfulness করুন
2️⃣ সপ্তাহে ৩-৫ দিন ব্যায়াম/হাঁটাহাঁটি করুন
3️⃣ প্রতিদিন ৬-৯ ঘণ্টা ঘুমান
4️⃣ পরিবার-বন্ধুদের সাথে যোগাযোগ রাখুন
5️⃣ নিজের অনুভূতি লিখে রাখুন (journaling)
6️⃣ নতুন কিছু শিখুন, মস্তিষ্ক সচল রাখুন
7️⃣ প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিতে দ্বিধা করবেন না

মনে রাখবেন, মাঝে মাঝে খারাপ লাগা স্বাভাবিক। কিন্তু দীর্ঘদিন স্ট্রেস বা মন খারাপ থাকলে সাহায্য নিন — এটাই বুদ্ধিমানের কাজ।

📞 মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য:
মোঃ হাসান আল্ ফারাবী হিমেল, প্রফেশনাল সাইকোলজিস্ট
📱 01738 711262

নিজেকে পরিবর্তন করতে সচেতন হওয়াটাই গুরুত্বপূর্ণ।
18/08/2026

নিজেকে পরিবর্তন করতে সচেতন হওয়াটাই গুরুত্বপূর্ণ।

রবিবার, সোমবার, বুধবার এবং বৃহস্পতিবার নিয়মিত চেম্বারে থাকছি। মনের যত্ন কাউন্সেলিং সেন্টারলক্ষ্মীপুর, রাজশাহী।01738-711...
17/08/2026

রবিবার, সোমবার,
বুধবার এবং বৃহস্পতিবার
নিয়মিত চেম্বারে থাকছি।
মনের যত্ন কাউন্সেলিং সেন্টার
লক্ষ্মীপুর, রাজশাহী।
01738-711262

১৬.০৮.২৬কৃতজ্ঞতা ও ধন্যবাদআজ “সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার ক্ষেত্রে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্...
16/08/2026

১৬.০৮.২৬
কৃতজ্ঞতা ও ধন্যবাদ

আজ “সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার ক্ষেত্রে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স”-এর আওতায় “মানসিক চাপ ব্যবস্থাপনা (Stress Management): ২৪/৭ ডিউটির মানসিক চাপ সামলানো, রাগ নিয়ন্ত্রণ (Anger Management) এবং ফ্রাস্ট্রেশন কমানোর মনস্তাত্ত্বিক সেশন” শীর্ষক প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচের সেশন পরিচালনা করার সুযোগ পেলাম।

একই বিষয় নিয়ে দ্বিতীয়বার কাজ করার অভিজ্ঞতাটি আমার জন্য বিশেষভাবে আনন্দের। কারণ, পুলিশের মতো অত্যন্ত দায়িত্বশীল ও চাপপূর্ণ পেশায় কর্মরত সদস্যদের মানসিক সুস্থতা, আবেগ নিয়ন্ত্রণ, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং পেশাগত মোটিভেশন নিয়ে কাজ করা শুধু একটি প্রশিক্ষণ পরিচালনার বিষয় নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও পেশাগত দায়িত্ব।

ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী জেলা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে আবারও রিসোর্স পারসন হিসেবে যুক্ত করার জন্য এবং আমার ওপর আস্থা রাখার জন্য। একই সঙ্গে এই সময়োপযোগী ও প্রয়োজনীয় প্রশিক্ষণ আয়োজনের সঙ্গে যুক্ত সম্মানিত কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।

প্রতিটি ব্যাচের সঙ্গে কাজ করতে গিয়ে নতুন কিছু শেখার সুযোগ হয়, নতুন কিছু ভাবনার জন্ম হয়। এই অভিজ্ঞতাগুলো একজন সাইকোলজিস্ট হিসেবে আমার পেশাগত পথচলাকেও সমৃদ্ধ করে।

আশা করি, ভবিষ্যতেও মানুষের মানসিক সুস্থতা, পেশাগত দক্ষতা ও মানবিক উন্নয়নে এ ধরনের অর্থবহ কাজের সঙ্গে যুক্ত থাকার সুযোগ হবে।

Hasan Al Farabi Himel
Professional Psychologist (RUET & PASILC)
BSc & MSc in Psychology, Rajshahi University

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা প্রকল্পের অংশ হিসেবে OCD Group Therapy-এর ৮ম ও শেষ সেশন গতকাল, ১৪ আগস্ট ২০২৬, অনুষ্...
15/08/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা প্রকল্পের অংশ হিসেবে OCD Group Therapy-এর ৮ম ও শেষ সেশন গতকাল, ১৪ আগস্ট ২০২৬, অনুষ্ঠিত হয়েছে।

প্রফেসর ড. তানজির আহমেদ তুষারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সেশনটি পরিচালনা করেন সাইকোলজিস্ট মোঃ হাসান আল্ ফারাবী হিমেল।

গবেষণা প্রকল্পের অংশ হিসেবে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত এই গ্রুপ থেরাপির ৮টি সেশনে অংশগ্রহণকারীরা OCD-সংক্রান্ত বিভিন্ন অভিজ্ঞতা, চিন্তা, আচরণ ও তা মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করেন। গ্রুপভিত্তিক এই কার্যক্রমে অংশগ্রহণকারীদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

শেষ সেশন শেষে অংশগ্রহণকারীদের একাংশের অনুরোধে স্বেচ্ছাসেবীদের সঙ্গে একটি ছবি তোলা হয়। ছবিতে উপস্থিত সকলের অনুরোধে ও সম্মতি গ্রহণের পর ছবিটি প্রকাশ করা হয়েছে।

গবেষণা কার্যক্রমের মাধ্যমে OCD সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রমাণভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাইকোলজিস্টদের দক্ষতা বৃদ্ধির জন্য একটি চমৎকার ট্রেনিং মডিউল। আপনিও যুক্ত হতে পারেন।
13/08/2026

সাইকোলজিস্টদের দক্ষতা বৃদ্ধির জন্য একটি চমৎকার ট্রেনিং মডিউল। আপনিও যুক্ত হতে পারেন।

12/08/2026
আজ এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল ঘোষণা হতে পারে। ফলাফলকে ঘিরে অভিভাবকদের প্রতি অনুরোধ:★ ফলাফল যাই হোক, সন্তানের পাশে থাকুন...
09/08/2026

আজ এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল ঘোষণা হতে পারে। ফলাফলকে ঘিরে অভিভাবকদের প্রতি অনুরোধ:

★ ফলাফল যাই হোক, সন্তানের পাশে থাকুন এবং তাকে বোঝান, “তোমার ফলাফল তোমার মূল্য নির্ধারণ করে না।”

★ অন্য কারও সন্তানের সঙ্গে তুলনা করবেন না। তুলনা আত্মসম্মান ও মানসিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

★ ফলাফল প্রত্যাশামতো না হলে হতাশ না করে সাহস দিন। একটি ফলাফল জীবনের শেষ নয়, প্রয়োজনে আবার চেষ্টা করার সুযোগ থাকে।

★ ফলাফল খারাপ হওয়ায় কোনো সন্তান যেন নিজেকে ব্যর্থ, বোঝা বা একা মনে না করে। তার আচরণে তীব্র হতাশা বা আত্মহানির ইঙ্গিত দেখলে বিষয়টি গুরুত্ব দিয়ে তার সঙ্গে থাকুন এবং প্রয়োজন হলে দ্রুত পেশাদার সহায়তা নিন।

★ মনে রাখবেন, জীবনে হোঁচট খাওয়া স্বাভাবিক; হোঁচটের পর আবার উঠে দাঁড়ানোর মধ্যেই প্রকৃত সাহস।

সন্তানের ফলাফল নয়, এই মুহূর্তে তার মানসিক সুস্থতা ও নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সকল পরীক্ষার্থী ও অভিভাবকের জন্য আন্তরিক শুভকামনা।

Hasan Al Farabi Himel
Consultant Professional Psychologist.

09.08.2026কৃতজ্ঞতা ও ধন্যবাদ“সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার ক্ষেত্রে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স...
09/08/2026

09.08.2026
কৃতজ্ঞতা ও ধন্যবাদ

“সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার ক্ষেত্রে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স”-এর আওতায় “মানসিক চাপ ব্যবস্থাপনা (Stress Management): ২৪/৭ ডিউটির মানসিক চাপ সামলানো, রাগ নিয়ন্ত্রণ (Anger Management) এবং ফ্রাস্ট্রেশন কমানোর মনস্তাত্ত্বিক সেশন” শীর্ষক প্রশিক্ষণ পরিচালনা করার সুযোগ পেয়ে আজ আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত।

ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী জেলা পুলিশ কর্তৃক আয়োজিত এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচিতে আমাকে রিসোর্স পারসন হিসেবে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, মানসিক দৃঢ়তা, মোটিভেশন, আবেগ নিয়ন্ত্রণ এবং নৈতিক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করার এই সুযোগ আমার জন্য অত্যন্ত সম্মানের।

বিশেষভাবে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী জেলা পুলিশের সম্মানিত কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এমন একটি সময়োপযোগী ও অর্থবহ প্রশিক্ষণ আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ।

ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই প্রফেসর ডক্টর Tanzir Ahmmad Tushar এবং Akramul Haque কে। তাদের কারণেই এই জর্নিটি সম্ভব হয়েছে।

মোঃ হাসান আল ফারাবী হিমেল
Professional Psychologist (RUET & PASILC)
BSc & MSc in Psychology, Rajshahi University

06/08/2026

শরীরকে সুস্থ রাখতে যেমন নিয়মিত ব্যায়াম করি, তেমনি মনেরও দরকার নিয়মিত যত্ন।

এই প্রেক্ষিতেই আমরা শুরু করতে যাচ্ছি মেন্টাল ফিটনেস আওয়ার।

এখানে আমরা শিখব চারটি গুরুত্বপূর্ণ বিষয়।

প্রথমত, নিজেকে বোঝা। আমার অনুভূতি, চিন্তা এবং আচরণকে চিনতে শেখা।

দ্বিতীয়ত, নিজেকে ম্যানেজ করা। স্ট্রেস, রাগ, উদ্বেগ এবং অতিরিক্ত চিন্তা কীভাবে স্বাস্থ্যকরভাবে সামলানো যায়।

তৃতীয়ত, নিজেকে মডিফাই করা। ক্ষতিকর অভ্যাস বদলে নতুন, ইতিবাচক অভ্যাস গড়ে তোলা।

আর চতুর্থত, নিজের যত্ন নেওয়া। পর্যাপ্ত ঘুম, বিশ্রাম, স্বাস্থ্যকর সম্পর্ক এবং নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া।

মনে রাখবেন, মানসিকভাবে শক্তিশালী হওয়া জন্মগত নয়, এটি নিয়মিত চর্চার ফল।
তাই প্রতিদিন নিজের মনকে একটু সময় দিন।

মেন্টাল ফিটনেস আওয়ার, সুস্থ মন, সুন্দর জীবন।
রেজিস্ট্রেশনঃ 01738-711262

Address

Rajshahi

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 19:00 - 22:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801738711262

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasan Al Farabi Himel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hasan Al Farabi Himel:

Shortcuts

Share