The Rajshahi Diagnostic Center

The Rajshahi Diagnostic Center সঠিক রোগ নির্ণয়ই আমাদের আদর্শ।

07/12/2020
 #করোনাভাইরাস প্রতিরোধে বাসায় থাকুন, এবং ভালবাসার মানুষকে নিরাপদ রাখুন 💙⚠ জ্বর, শুকনো কাশি অথবা শ্বাসকষ্ট যেকোন লক্ষণ যদ...
21/04/2020

#করোনাভাইরাস প্রতিরোধে বাসায় থাকুন, এবং ভালবাসার মানুষকে নিরাপদ রাখুন 💙

⚠ জ্বর, শুকনো কাশি অথবা শ্বাসকষ্ট যেকোন লক্ষণ যদি হালকাভাবে প্রকাশ পায়, তাহলে নিজেকে আলাদা রাখুন যেন আপনার দ্বারা অন্য কেউ সংক্রমিত না হতে পারে এবং সবসময় ১ মিটার দূরত্ব বজায় রাখুন।

☎ স্বাস্থ্য পরামর্শের জন্য আইডিসিআর এর হটলাইন ৩৩৩ নম্বরে যোগাযোগ করুন।

👩‍⚕শুধুমাত্র শ্বাসকষ্ট জনিত গুরুতর সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।

29/03/2020

√জ্বর √কাশি √সর্দি √শ্বাস - কষ্ট √ গলা ব্যথা আপনার যদি এই উপসর্গগুলো থাকে, তাহলে হাসপাতালে আসবেন না, ডাক্তার দেখাবেন না । বাসায় অবস্থান করে নিমোক্ত চিকিৎসা নিন ঃ ১/ Tab. Napa Extend (665 mg) ১+১+১ ---- ভরা পেটে, যদি জ্বর / ব্যথা থাকে ( প্রয়োজন মতো) ২/ Tab. Fexo (120 mg) ০+০+১ ------- ৭ দিন ৩/ Tab. Ceevit (250 mg) ১+০+১ ------ ২ সপ্তাহ চুষে খাবেন ৪/ Drop. Antazol Nasal drop (0.1%) ২ফোটা, ২ নাকের ছিদ্রে, দিনে ৩ বার ৫/ cap. ppi (20 mg) ১+০+১ ------- খাওয়ার ২০ মিনিট আগে উপদেশঃ * ঘরে অবস্থান করুন * প্রচুর পানি খান * শাক- সবজি ও ফলমূল খান * মাস্ক ব্যবহার করুন * সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন পরিশেষে মহান আল্লাহ তা'আলার কাছে এই সংক্রমণ ব্যধি থেকে মুক্তির জন্য প্রাথর্না করুন । 🙏🙏🙏

21/11/2019

যারা রাত্রে বা ভোরে বাথরুমে যাবার জন্য ঘুম থেকে ওঠেন তাদের জন্য ডাক্তারদের একটি খুবই গুরুত্বপূর্ণ উপদেশ:

আমরা প্রায়ই শুনতে পাই একেবারে সুস্থ একজন মানুষ রাতের বেলা হঠাৎ মারা গেছেন। এটার একটা কারন হচ্ছে রাতে বাথরুমে যাবার জন্য ঘুম ভেঙ্গে গেলে আমরা তাড়াহুড়ো করে
হঠাত উঠে দাঁড়িয়ে পড়ি যা ব্রেইনে রক্তের প্রবাহ হঠাত কমিয়ে দেয়। এটা আপনার ইসিজি প্যাটার্নও বদলে দেয়।

হুট্ করে ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়ার দরুন আপনার ব্রেইনে সঠিক ভাবে অক্সিজেন পৌছাতে পারেনা, যার ফলে হতে পারে হার্ট এ্যাটাকের মত ঘটনাও।

ডাক্তাররা ঘুম থেকে উঠে বাথরুমে যাবার আগে সবাইকে 'দেড় মিনিট' সময় নেয়ার একটি ফর্মুলা দিয়েছেন।

এই দেড় মিনিট সময় নেয়াটা জরুরি কারন এটা কমিয়ে আনবে আপনার আকস্মিক মৃত্যুর সম্ভাবনা।

হঠাত এই উঠে পড়ার সময়ে এই দেড় মিনিটের ফর্মুলা বাঁচিয়ে দিতে পারে আমাদের জীবন।

১।যখন ঘুম থেকে উঠবেন, হুট করে না উঠে মিনিমাম তিরিশ সেকেন্ড বিছানায় শুয়ে থাকুন।

২।এরপর উঠে বিছানায় বসে থাকুন তিরিশ সেকেন্ড।

৩।শেষ তিরিশ সেকেন্ড বিছানা থেকে পা নামিয়ে বসুন।

এই দেড় মিনিটের কাজ শেষ হবার পর আপনার ব্রেইনে পর্যাপ্ত পরিমানে অক্সিজেন পৌছাবে যা আপনার হার্ট এ্যাটাকের ঝুঁকি একদম কমিয়ে আনবে।

খুবই গুরুত্তপুর্ন এই স্বাস্থ্য সম্পর্কিত তথ্যটি‌ ছড়িয়ে দিন আপনার পরিবার,বন্ধু এবং পরিচিত লোকজনের মাঝে। নিজে এই ফর্মুলাটি মেনে চলুন এবং অন্যদেরকেও মানতে বলুন।

মনে রাখবেন যেকোন বয়সের মানুষের ক্ষেত্রেই এমন দুর্ঘটনা ঘটতে পারে। তাই সাবধান থাকতে হবে সবাইকেই।

জনস্বার্থে শেয়ার করুন।

কিছু দরকারি তথ্যজ্বর হলে যা করবেন► পরিপূর্ণ বিশ্রামে থাকতে হবে। শরীরের তাপমাত্রার রেকর্ড রাখতে হবে।► লক্ষণ অনুযায়ী চিকিৎ...
22/10/2019

কিছু দরকারি তথ্য
জ্বর হলে যা করবেন

► পরিপূর্ণ বিশ্রামে থাকতে হবে। শরীরের তাপমাত্রার রেকর্ড রাখতে হবে।
► লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিলেই চলে। প্রথম তিন দিন পর্যন্ত প্যারাসিটামল গ্রুপের ওষুধ ছাড়া অন্য কোনো বা অ্যান্টিবায়োটিকজাতীয় ওষুধ সেবন নয়। ১০১ ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে প্যারাসিটামল দিনে তিনবার খাওয়া যেতে পারে। শিশুদের জন্য দেওয়া যেতে পারে প্যারাসিটামল গ্রুপের ড্রপ বা সিরাপ।
► জ্বর ১০২ ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে হালকাভাবে মাঝে মাঝে গা মুছে দেওয়া ও পায়ুপথে সাপোজিটরি দিতে হবে।
► সর্দি-কাশি থাকলে সকালে ও রাতে যেকোনো অ্যান্টি-হিস্টামিন জাতীয় ওষুধ সেবন করতে হবে।
► ওষুধ সেবনের তিন থেকে চার দিনের মধ্যে জ্বর নিরাময় না হলে চিকিৎসকের পরামর্শে ইউরিন রুটিন, রক্তের সিবিসি, রক্তের বিডাল টেস্ট অথবা রক্তের কালচার করে ইউরিনের প্রদাহ, টাইফয়েড, ডেঙ্গু, চিকুনগুনিয়া বা অন্য কোনো জ্বর ধরা পড়লে সে অনুযায়ী চিকিৎসা চালাতে হবে।
জ্বর হলে যা করবেন না
► জ্বর হলেই অ্যান্টিবায়োটিক নয়। কেননা প্রতিটি অ্যান্টিবায়োটিকেরই নিজস্ব ধরন রয়েছে।
কোন জ্বরে কোন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হবে—এটি নির্ণয় করতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয়ে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক শুরু করা ভালো।
মনে রাখতে হবে, ভাইরাসজনিত জ্বর হলে অ্যান্টিবায়োটিক কোনো কাজে আসে না। ব্যাকটেরিয়ার সংক্রমণজনিত কারণে জ্বর হলে সে ক্ষেত্রে যথাযথ অ্যান্টিবায়োটিক ব্যবহার করা দরকার। এমনকি টাইফয়েড, ম্যালেরিয়া বা যক্ষ্মা হলে তার জন্য নির্দিষ্ট কিছু ওষুধ ব্যবহার করতে হয়। তাই রোগ নির্ধারণ না করে অ্যান্টিবায়োটিক সেবন করলে একপর্যায়ে ব্যবহৃত অ্যান্টিবায়োটিকগুলো আর কাজ করে না। তখন দরকার পড়ে নতুন অ্যান্টিবায়োটিকের। এতে শরীরের দীর্ঘস্থায়ী ক্ষতি হয়।
► ব্যথানাশক ওষুধ খাওয়াবেন না। এতে বরং সমস্যা বাড়তে পারে।
► কোনো ধরনের কায়িক পরিশ্রম করা ঠিক নয়। পরিপূর্ণ বিশ্রামে থাকুন। শিশুদেরও এ সময় স্কুলে পাঠাবেন না।
► দিনে বা রাতে মশারি ছাড়া ঘুমাবেন না।
কিছু ভুল ধারণা
► জ্বর হলে গোসল করা যাবে না—এটা ভুল ধারণা। বরং ঈষদুষ্ণ গরম পানিতে গোসল করা যায়।
► জ্বর হলে কাঁথা-কম্বল বা লেপ দিয়ে শরীর ঢেকে রাখবেন না। যথাসম্ভব হালকা সুতি কাপড় পরিয়ে রাখুন।
জেনে রাখা ভালো
► চিকুনগুনিয়ার কোনো প্রতিষেধক বা টিকা নেই।
► এটি মানুষ থেকে মানুষে সরাসরি সংক্রমিত হয় না। রোগীর দ্বারা স্তন্যদান নিরাপদ। তাই মায়ের চিকুনগুনিয়া হলে দুধ খেতে শিশুর বাধা নেই।
► একবার কারো চিকুনগুনিয়া হলে সাধারণত ভবিষ্যতে তার চিকুনগুনিয়ায় সংক্রমণের আশঙ্কা থাকে না।

কিভাবে বুঝবেন যে ঔষধ খাচ্ছেন সেটার মেয়াদ আছে কি নেই? যারা জানেন খুব ভালো, যারা জানেন না দয়াকরে দেখে নিন। দোকান থেকে ঔষধ ...
02/10/2019

কিভাবে বুঝবেন যে ঔষধ খাচ্ছেন সেটার মেয়াদ আছে কি নেই? যারা জানেন খুব ভালো, যারা জানেন না দয়াকরে দেখে নিন। দোকান থেকে ঔষধ কেনার সময় হয় সম্পূর্ণ স্ট্রিপ বা ঔষধের পাতা কিনছেন বা দোকানদার পূর্ণ স্ট্রিপ থেকে কেটে কয়েকটি দিচ্ছেন, পূর্ণ স্ট্রিপ কিনলে কেনার আগে কিছু জিনিস খেয়াল করুন বা যে স্ট্রিপ থেকে কেটে দিচ্ছে, কাটার আগে দোকানদারের হাত থেকে নিয়ে চেক করুন, ঔষধের স্ট্রিপ এর গায়ে উপরে বা নিচের অংশে স্পষ্ট কিছু ইংরেজি সংখ্যা এবং অক্ষরে ওই ঔষধের মেয়াদ উত্তীর্ণের সময় কাল লেখা আছে। লাল তীর চিহ্ন দিয়ে ইংরেজি "E" অক্ষরের পাশে মেয়াদ উত্তীর্ণের মাস এবং বছর দেয়া থাকে, এখানে "E" তে Expire বুঝানো হয়েছে, প্রথম দুটো সংখ্যা মাস কে বুঝায়, পরের দুটো সংখ্যা বছর বুঝায়, যেমন : E0322, মানে হলো এই ঔষধের মেয়াদ ২০২২ এর মার্চ মাস পর্যন্ত। এইভাবে সব ঔষধের গায়ে মেয়াদ উত্তীর্ণের দিকনির্দেশনা পাবেন, কেনার আগে দেখে কিনবেন।

13/09/2019
সাবধান ! সাবধান !যেসব কারনে আপনার (নারী/পুরুষ) কাউকে রক্তদান করা নিষেধ,রক্তদাতা যদি...- শরীরে ট্যাটু অংকিত করে থাকেন ( ন...
13/09/2019

সাবধান ! সাবধান !
যেসব কারনে আপনার (নারী/পুরুষ) কাউকে রক্তদান করা নিষেধ,
রক্তদাতা যদি...
- শরীরে ট্যাটু অংকিত করে থাকেন ( নুন্যতম ১২ মাস অপেক্ষা করতে হবে )
- ম্যালেরিয়া (ম্যালেরিয়ার ক্ষেত্রে নুন্যতম ৩ বছর অপেক্ষা করতে হবে )
- যৌন রোগে আক্রন্ত হওয়ার ইতিহাস থাকে
- রক্তদানের সময় কালে যদি জ্বর থাকে বা কোন ধরনের এন্টিবায়োটিক ঔষধ গ্রহন করতে থাকে ( এন্টিবায়োটিক গ্রহনের নুন্যতম ১২ দিন পর সুস্থ হলে )
- কোন ধরনের নেশায় আসক্ত হন
- সিরিন্জের মাধ্যমে নেশা গ্রহন করার ইতিহাস থাকে
- সমকামি নারী/পুরুষ হয়
- পেশাগত ভাবে যৌনকর্মী হয়ে থাকেন
- HIV আক্রান্ত হয়ে থাকেন
- যে কোন ধরনের হেপাটাইটিস রোগে আক্রান্ত হন
- acitretin বা isotretinoin কোন ঔষধ গ্রহন করতে থাকেন
- বয়স যদি ১৭ বছরের নীচে হয়ে থাকে বা উপযুক্ত ওজনের কম হয়ে থাকে ।
তাহলে আপনি নিশ্চিত রক্তদান হতে বিরত থাকুন, তাতে অন্য একটি মহা মূল্যবান প্রাণ অকাল মৃত্যু হতে রক্ষা পাবে ।
বি:দ্র: কারও কাছ থেকে রক্ত গ্রহনের পূর্বে উপরোক্ত বিষয়গুলো মিলিয়ে দেখুন, রক্তদাতার রক্ত নিরাপদ কি না ??

রক্তের গ্রুপের সংশয়...
13/09/2019

রক্তের গ্রুপের সংশয়...

Address

Mehedi Plaza, Greater Road, Laxmipur
Rajshahi
6000

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801718219766

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Rajshahi Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share