Dr.Suma

Directions

Dr.Suma Dr.Hasna Akter Suma
BDS (RMU)
BMDC no - 15390

17/09/2026

দাঁতের গোড়ায় ছোট একটা ফোঁড়া বা পুঁজের মতো ফোলা দেখলেই অবহেলা করবেন না।

অনেক সময় দাঁতের ভেতরের ইনফেকশন থেকেই এমন abscess তৈরি হয়। শুধু ফোঁড়াটা কমে গেলেই সমস্যা পুরোপুরি শেষ হয়েছে—এমনটা নয়।

16/09/2026

ছোট ফাটল ধীরে ধীরে বড় হতে পারে এবং চিবানোর সময় ব্যথা বা দাঁত ভেঙে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে।

ফাটলের ধরন ও গভীরতা অনুযায়ী চিকিৎসা ভিন্ন হতে পারে—তাই দাঁতে ফাটল দেখা দিলে দ্রুত Dental Surgeon-এর পরামর্শ নিন।

#দাঁতেরযত্ন

15/09/2026

দাঁতের সাদা দাগ কি শুধু ময়লা? কারণটা জানলে ভুল treatment থেকে বাঁচতে পারবেন।

14/09/2026

Tartar/Calculus ব্রাশ করলেও এই শক্ত পাথর সহজে পরিষ্কার হয় না।

অবহেলা করলে মাড়ি থেকে রক্ত পড়া, দুর্গন্ধ, মাড়ি সরে যাওয়া ও দাঁত নড়বড়ে হওয়ার মতো সমস্যা হতে পারে।

প্রয়োজন হলে Scaling-এর মাধ্যমে দাঁত ও মাড়ি পরিষ্কার রাখুন।

13/09/2026

কালো দাঁত মানেই দাঁত তুলে ফেলতে হবে—এটা কিন্তু সবসময় সত্যি নয়! ❤️

12/09/2026

RCT (Root Canal Treatment) করার পরও কি আবার দাঁতে ব্যথা হতে পারে?

হ্যাঁ, কিছু ক্ষেত্রে হতে পারে।
দাঁতের ভেতরে infection থেকে গেলে বা পরে আবার bacteria প্রবেশ করলে ব্যথা ও infection ফিরে আসতে পারে।

তবে RCT করার পর ব্যথা মানেই দাঁত তুলে ফেলতে হবে—এমন নয়।

সঠিকভাবে কারণ নির্ণয় করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা করা যায়।

11/09/2026

মুখের ভেতর ছোট্ট একটা ঘা—কিন্তু ব্যথায় খাওয়া-দাওয়াই কষ্টকর!

বারবার মুখে ঘা হচ্ছে? শুধু “এমনিই হয়েছে” ভেবে অবহেলা করবেন না।

কারণ জানতে ও সঠিক চিকিৎসার জন্য প্রয়োজনে ডেন্টিস্টের পরামর্শ নিন।

#মুখেরঘা

10/09/2026

দাঁত তোলার পর জায়গাটা ফাঁকা রেখে দিলেই কি সমস্যা নেই?

একটি দাঁত তুলে ফেলার পর পাশের দাঁত ফাঁকা জায়গার দিকে হেলে/সরে যেতে পারে। আর বিপরীত চোয়ালের দাঁতও ধীরে ধীরে ফাঁকা জায়গার দিকে নেমে বা উঠে আসতে পারে। ফলে দাঁতের alignment, কামড় ও খাবার আটকে যাওয়ার সমস্যা হতে পারে।

তাই দাঁত তোলার পর ফাঁকা জায়গাটি এভাবে ফেলে না রেখে ডেন্টিস্টের পরামর্শ নিন—প্রয়োজনে Bridge, Denture, Implant বা Orthodontic treatment-এর মাধ্যমে সমাধান করা যায়। ❤️

#দাঁতেরযত্ন

09/09/2026

দাঁত নড়া শুরু করেছে? এই Warning Ignore করবেন না!

08/09/2026

দাঁতও কি মারা যেতে পারে?

একটা দাঁত হঠাৎ কালো বা ধূসর হয়ে গেলে অবহেলা করবেন না!

কারণ দাঁতের ভেতরের nerve ও blood supply নষ্ট হয়ে গেলে দাঁতটি ভিতর থেকে মৃত হয়ে যেতে পারে।

আর অনেক সময় কোনো ব্যথাও থাকে না!

সময়মতো ডেন্টিস্টের পরামর্শ নিন।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Suma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category