09/07/2026
💧 অযুতে আপনি কতটুকু পানি ব্যবহার করেন?
একবার অযু করতে আপনি কতটুকু পানি ব্যবহার করেন?
২–৩ লিটার? নাকি তারও বেশি?
আমাদের অনেকেই হয়তো কখনো ভেবে দেখিনি। অথচ প্রতিদিন অন্তত ৫ বার অযু করি।
কিন্তু জানেন কি?
রাসূল ﷺ আধা লিটারেরও কম পানি দিয়ে পূর্ণাঙ্গ ও সবচেয়ে সুন্দর অযু করতেন।
আজ আমরা অনেক সময় অযুর সময় ট্যাপ পুরোপুরি খুলে রাখি। হাত, মুখ বা পা ধোয়ার মাঝেও পানি অনবরত পড়তেই থাকে। অজান্তেই কয়েক লিটার পানি নষ্ট হয়ে যায়।
অযু আমাদের গুনাহ মাফের একটি মাধ্যম। কিন্তু সেই অযুর সময়ই যদি আমরা অপচয় করি, তাহলে বিষয়টি সত্যিই ভাবনার।
আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না। তাই সুন্নাহ অনুযায়ী অযু করা মানে শুধু ইবাদত সুন্দর করা নয়, বরং আল্লাহর একটি নেয়ামতেরও হেফাজত করা।
কীভাবে পানি কম ব্যবহার করবেন?
✅ সম্ভব হলে মগ বা বদনা দিয়ে অযু করুন।
✅ ট্যাপ ব্যবহার করলে পুরো সময় পানি চালু রাখবেন না।
✅ প্রয়োজনমতো অল্প পানি নিয়ে ট্যাপ বন্ধ করে অঙ্গ ধুয়ে নিন।
✅ ট্যাপের গতি কমিয়ে ব্যবহার করুন।
অল্প পানি দিয়েও প্রতিটি অঙ্গ তিনবার ধুয়ে সুন্দরভাবে অযু করা সম্ভব। তিনের বেশি বার কোনো অঙ্গ আমরা ধুবো না।
দেখুন, রাসূল ﷺ কীভাবে অযু করতেন
প্রখ্যাত আলেমে দ্বীন শায়খ হাসান জামিল (হাফিযাহুল্লাহ)-এর এই ভিডিওতে দেখানো হয়েছে, কীভাবে রাসূল ﷺ অল্প পানি দিয়ে পরিপূর্ণ অযু করতেন এবং কীভাবে আমরা পানির অপচয় এড়াতে পারি।
🎥 রাসূল ﷺ কীভাবে, কতটুকু পানি দিয়ে অযু করতেন?
একটি ছোট পরিবর্তন, বিশাল একটি প্রভাব
মুসলিমস ডে অ্যাপটি প্রতি মাসে ১৩ লক্ষেরও বেশি মানুষ ব্যবহার করেন।
আমরা যদি প্রত্যেকে প্রতিদিন অযুতে মাত্র ১ লিটার পানি কম ব্যবহার করি, তাহলে—
💧 প্রতিদিন প্রায় ৬৫ লাখ লিটার পানি সাশ্রয় করা সম্ভব, ইনশাআল্লাহ।
এক মাসে?
প্রায় ১৯ কোটি ৫০ লাখ লিটার।
এক বছরে?
প্রায় ২৩৭ কোটি ২৫ লাখ লিটার (২.৩৭ বিলিয়ন লিটার) পানি।
ভাবুন, শুধু একটি সুন্নাহ অনুসরণ করার মাধ্যমে আমরা কত বিশাল একটি পরিবর্তনের অংশ হতে পারি।
আজ আপনার একটু সচেতনতা হয়তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পানির ফোঁটা বাঁচিয়ে দেবে।
আসুন, আজ থেকেই সুন্নাহ অনুযায়ী অযু করি, অপচয় থেকে বেঁচে থাকি এবং আল্লাহর প্রতিটি নেয়ামতের কদর করি।
🤲 আল্লাহ আমাদের সবাইকে অপচয় থেকে হেফাজত করুন, সুন্নাহ অনুযায়ী