25/09/2026
প্রথম থেকেই মেটেরিয়া মেডিকার লাইনগুলো শুধু পড়ে যাওয়ার চেষ্টা করিনি, বোঝার চেষ্টা করেছি। তাই অনেক সময় কোনো একটি ওষুধের লক্ষণ পড়তে পড়তে মানবদেহের কোন অংশে বা কোন অঙ্গে সেই লক্ষণটি প্রকাশ পাচ্ছে, সেটি নিজের মতো করে ছবি এঁকে বোঝার চেষ্টা করেছি।
কারণ, প্রচুর লক্ষণের ভিড়ে আমরা সহজেই হারিয়ে যেতে পারি। কিন্তু কোনো ওষুধের প্রধান কাজের ক্ষেত্র বা sphere of action যদি মাথায় পরিষ্কার থাকে, তাহলে রোগী তার সমস্যাটা বর্ণনা করার সময় অনেক লক্ষণই নিজের অজান্তে আমাদের মনে সেই ওষুধের ছবিটা তুলে ধরে।
আমার কাছে মেটেরিয়া মেডিকা শুধু মুখস্থ করার বিষয় নয়।
লক্ষণকে রোগীর শরীরের সঙ্গে মিলিয়ে দেখতে পারাটাই আসল শেখা।
আজও তাই পড়ার সময় চেষ্টা করি, একটি লক্ষণ শুধু বইয়ের পাতায় না রেখে সেটাকে মানবদেহের কোথায়, কীভাবে এবং কোন অঙ্গের সঙ্গে সম্পর্কিত, সেটা কল্পনা করে বুঝতে।
কারণ রোগী যখন তার কষ্টের কথা বলেন, তখন বইয়ের সেই লাইনগুলো যেন শুধু মনে পড়ে না, চোখের সামনে ভেসে ওঠে।