Islami Bank Medical College, Rajshahi

Call Directions Website Contact the practice

Islami Bank Medical College, Rajshahi Official page Introduction

The academic activities of Islami Bank Medical College commenced through admission of 50 students in 2003-04 academic session.

The admission is based on merit keeping in conformity with Government Order published and adopted by IBMC Academic Council and Governing Body.

Objectives

The objectives of Islami Bank Medical College are:
1. To teach that we the human species “are Ashraful maks-lu-kat” created to live in the community with harmony and for each other with tender caring.
2. To teach bio-chemical sciences traditionally required for medical graduate to meet the responsibilities of providing as well as curative health care to the people of Bangladesh.
3. To produce religiously well disciplined, self motivated and dedicated doctors imbued with the spirit of devotion to responsibility to human, duty, kindness, tolerance, patience and compassion.
4. To instill a wide knowledge of the social and economic condition of Bangladesh with a view to imbuing in them the belief, value and ideas of the nation.
5. To inspire development of essential characters qualities, strong sense of righteousness and basic desire to serve the suffering humanities at home and also abroad.

Capability

The capabilities of the college are as under:

1. Presently the college is training 100 MBBS & 20BDS students in each batch.
2. Capable to run 200 students academic activities in each batch.
3. Building-up the desire amongst the passed out doctors to prosecute further studies leading to specialization. in future.
Location

Islami Bank Medical College is located at Airport Road, Nawdapara, Sopura, Rajshahi, Bangladesh. The 7 storied academic building is housing all the departments along with 650 beds academic hospital.

🦟 ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান 🦟“তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন”—কারণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই প্রধান শক...
12/09/2026

🦟 ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান 🦟
“তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন”—
কারণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই প্রধান শক্তি। 💚
ডেঙ্গুর বিস্তার রোধে আমাদের নিজেদের পাশাপাশি আশপাশের পরিবেশও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। জমে থাকা পানি, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রেনসহ যেসব স্থানে এডিস মশা বংশবিস্তার করতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে।
🏫 ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহী-এর উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।
আসুন, সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি—
নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি। 🌿

🌿🦟 ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার।ডেঙ্গু ছড়ায় এডিস মশার মাধ্যমে। তাই শুধু রোগ হলে চিকিৎসা নয়, বরং মশার বংশব...
10/09/2026

🌿🦟 ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার।
ডেঙ্গু ছড়ায় এডিস মশার মাধ্যমে। তাই শুধু রোগ হলে চিকিৎসা নয়, বরং মশার বংশবিস্তার বন্ধ করাই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম প্রধান উপায়।
🏠 বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করা,
🪣 ফুলের টব, বালতি, ড্রামসহ যেসব পাত্রে পানি জমে থাকে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখা,
🦟 এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং
📢 সবাইকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করা—আমাদের সবার দায়িত্ব।
“জমে থাকা পানি রাখবো না, এডিস মশার বংশবিস্তার হতে দেবো না—ডেঙ্গুমুক্ত সমাজ গড়ে তুলবো।” 🌿

🦟 ডেঙ্গু সচেতনতা ও আধুনিক ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারডেঙ্গু বর্তমানে আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। ডে...
10/09/2026

🦟 ডেঙ্গু সচেতনতা ও আধুনিক ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার
ডেঙ্গু বর্তমানে আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক লক্ষণ সঠিকভাবে চিহ্নিত করা এবং সময়মতো সঠিক চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই বিষয়গুলোকে সামনে রেখে আজ ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহী-তে অনুষ্ঠিত হলো “Awareness & Updated Management of Dengue” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা।
সেমিনারে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, প্রতিরোধের উপায়, রোগ নির্ণয় এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সচেতনতা বাড়ুক, ডেঙ্গুর প্রকোপ কমুক—সুস্থ থাকুক আমাদের সমাজ। 🌿🦟 ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার।
ডেঙ্গু ছড়ায় এডিস মশার মাধ্যমে। তাই শুধু রোগ হলে চিকিৎসা নয়, বরং মশার বংশবিস্তার বন্ধ করাই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম প্রধান উপায়।
🏠 বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করা,
🪣 ফুলের টব, বালতি, ড্রামসহ যেসব পাত্রে পানি জমে থাকে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখা,
🦟 এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং
📢 সবাইকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করা—আমাদের সবার দায়িত্ব।
“জমে থাকা পানি রাখবো না, এডিস মশার বংশবিস্তার হতে দেবো না—ডেঙ্গুমুক্ত সমাজ গড়ে তুলবো।” 🌿

আজ ৩০ আগস্ট ২০২৬ তারিখে Islami Bank Medical College, Rajshahi-এর Department of Community Medicine & Public Health আয়োজিত...
30/08/2026

আজ ৩০ আগস্ট ২০২৬ তারিখে Islami Bank Medical College, Rajshahi-এর Department of Community Medicine & Public Health আয়োজিত “Seminar on Patient Safety & Medical Error” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনারে অংশগ্রহণের সুযোগ হলো।

সেমিনারে Patient Safety, Medical Error, চিকিৎসাসেবায় ঝুঁকি কমানো এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মূল্যবান আলোচনা ও মতবিনিময় করা হয়। রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে সঠিক প্রক্রিয়া, সচেতনতা, দায়িত্বশীলতা ও টিমওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয়ে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। ❤️

একজন চিকিৎসক হওয়া শুধু একটি পেশা নয়—এটি মানুষের জীবন, আশা ও বিশ্বাসের সঙ্গে জড়িয়ে থাকা এক মহান দায়িত্ব। আজকের এই Oa...
23/08/2026

একজন চিকিৎসক হওয়া শুধু একটি পেশা নয়—এটি মানুষের জীবন, আশা ও বিশ্বাসের সঙ্গে জড়িয়ে থাকা এক মহান দায়িত্ব। আজকের এই Oath Ceremony সেই দায়িত্বকে হৃদয়ে ধারণ করে মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার এক নতুন অধ্যায়ের সূচনা।

MBBS ও BDS ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ সকল নবীন চিকিৎসককে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। 🎓🌸

তোমাদের অর্জিত জ্ঞান মানুষের কল্যাণে কাজে লাগুক, সততা ও নিষ্ঠা হোক পথচলার শক্তি, আর মানবিকতা হোক চিকিৎসক জীবনের সবচেয়ে বড় পরিচয়। অসুস্থ মানুষের মুখে হাসি ফোটানো এবং বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর মহান ব্রত নিয়ে তোমাদের পথচলা আরও সুন্দর ও সফল হোক।

🌿 শপথ হোক সেবায় নিবেদিত,
দায়িত্ব হোক মানবতার কল্যাণে,
আর প্রতিটি পদক্ষেপ হোক মানুষের জীবনে আশার আলো হয়ে। ❤️🩺সকল নবীন চিকিৎসকের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল কর্মজীবন কামনা করছি।
অভিনন্দন ও শুভকামনা—আগামীর মানবতার সেবকদের জন্য। 🌸🤲

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ডাক্তার টিম ও ১৯তম ব্যাচের মধ্যকার ফাইনাল ফুটবল ম্যাচে উপস্থিত থাকতে পেরে সত্যিই আনন্দিত।রো...
28/06/2026

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ডাক্তার টিম ও ১৯তম ব্যাচের মধ্যকার ফাইনাল ফুটবল ম্যাচে উপস্থিত থাকতে পেরে সত্যিই আনন্দিত।

রোমাঞ্চকর এই ফাইনালে ডাক্তার টিম ৩–২ গোলের ব্যবধানে বিজয় অর্জন করে। উভয় দলের দারুণ পারফরম্যান্স ও খেলোয়াড়সুলভ মনোভাব ম্যাচটিকে করে তুলেছিল উপভোগ্য ও স্মরণীয়।

সম্মানিত Professor Dr. Fatema Siddiqua, Professor Dr. Kazi Mohiuddin Ahmed, Professor Dr. A.K.M. Golam Kibria, Samiul Hoque Faruky, Md. Sahidullah Al Maruf এবং Zakir Hosen স্যারের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও গৌরবান্বিত করেছে।

সুন্দর এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্বের এই বন্ধন আরও দৃঢ় হোক। 🌿❤️🥇 ৩–২ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হলো ডাক্তার টিম। উভয় দলের অসাধারণ নৈপুণ্যে ফাইনাল ম্যাচটি ছিল রোমাঞ্চে ভরপুর। ⚽🏆

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ এর উদ্যেগে ”Preventive and Interceptive Orthodontics" an Art and Science of Dentistry বিষয়ক স...
28/11/2024

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ এর উদ্যেগে ”Preventive and Interceptive Orthodontics" an Art and Science of Dentistry বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

05/11/2024

শোকবার্তাঃ

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ এর চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সুলতানুল হক আফতাবি এর বাবা গতকাল ০৪-১০-২০২৪ইং তারিখে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয় গভীর শোক প্রকাশ করেছেন এবং বিদেহীর আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহীতে সেমিনার অনুষ্ঠিত।ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীতে “বি...
29/09/2024

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহীতে সেমিনার অনুষ্ঠিত।

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীতে “বিশ্ব হার্ট দিবস” উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। ইর্টান ডাক্তার ডাঃ নাঈমা ফেরদৌসী এর সঞ্চালনায় ও ডাঃ কাজী মোঃ আব্দুল আওয়াল এর স্বাগত ভাষণের মাধ্যমে অনষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ও সাইন্টিফিক সেমিনার কমিটির চেয়ারম্যান প্রফেসর ডাঃ একেএম গোলাম কিবরিয়া ডন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ ছানাউল হক মিয়া।

“আপনার ভালবাসাকে সক্রিয় রাখুন হৃদরোগ প্রতিরোধে সচেতন হোন” শিরোনামে অনুষ্ঠানে শবু Key Note Speaker হিসেবে পুরো সেমিনার পরিচালনা করেন কার্ডিওলোজী বিভাগের প্রধান প্রফেসর ডাঃ মোঃ আব্দুল খালেক, অনুষ্ঠানে আরো উপস্থিত প্রফেসর ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক, প্রফেসর ডাঃ মোঃ এমদাদুর রহমান, প্রফেসর ডাঃ নাজমা আরা, প্রফেসর ডাঃ মো: মতিউর রহমান, প্রফেসর ডাঃ পারভীন সুলতানা, প্রফেসর ডাঃ মোঃ লতিফুর রহমান, প্রফেসর ডাঃ আনজুমান আরা আক্তার ছাড়া আরো উপস্থিত ছিলেন ইন্টার্নী চিকিৎসকবৃন্দ সহ প্রমুখ। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক প্রফেসর ডাঃ আব্দুল খালেক মানুষের হার্টকে স্বাভাবিক ও সচল রাখতে এবং হৃদরোগ প্রতিরোধে ও তার ঝুঁকি কমাতে সেমিনারে এক গুরুত্বপূর্ন নিবন্ধন উস্থাপন করেন এবং প্রেজেন্টেশন শেষে উপস্থিত জুনিয়র ডাক্তারদের জন্য সুন্দর একটি র‌্যাফেল ড্র এর আয়োজন করা।
অনুষ্ঠনের সভাপতি ও কলেজের অধ্যক্ষ উপস্থিত সকলকে বিশ্ব হার্ট দিবসের সেমিনার থেকে মূল শিক্ষা সকলের জীবনে বাস্তবায়ন করতে আহবান জানান। তিনি সেমিনার উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতে আরো সুন্দর সুন্দর সেমিনার আয়োজনের সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীর উদ্যেগে সিরাতুন্নবী সা. উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।অধ্যক্ষ  প্রফেসর ডাঃ মোঃ ছানাউল...
18/09/2024

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীর উদ্যেগে সিরাতুন্নবী সা. উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ ছানাউল হক মিয়া এর সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এর পরিচালক প্রশাসন, ইমাজ উদ্দিন মন্ডল।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ইসলামি চিন্তাবিদ মাওলানা মোঃ রুহুল আমীন, সভাপতি, উলামা বিভাগ, রাজশাহী মহানগরী।

Address

Nawdapara, Airport Road, Sopura
Rajshahi
6203

Opening Hours

Monday 08:00 - 15:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 08:00 - 15:00
Thursday 08:00 - 15:00
Saturday 08:00 - 15:00
Sunday 08:00 - 15:00

Telephone

+8801917089705

Alerts

Be the first to know and let us send you an email when Islami Bank Medical College, Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Islami Bank Medical College, Rajshahi:

Shortcuts

Share