06/03/2026
#এডেনয়েড হলে কখন অপারেশন লাগে??
এডেনয়েড অপারেশন শুধু গ্রেড এর উপর নির্ভর করেনা। গ্রেড কম হলেও যদি টনসিল অনেক বড় থাকে যেটার জন্য শ্বাস কস্ট হয় এবং এডেনয়েড এর জন্য ঘন ঘন ঠান্ডা লাগে ও কান ব্যথা হয়, কানের পর্দার পেছনে পানি জমে যাওয়া, মনযোগ কমে যাওয়া, ভুলে যাওয়া বেড়ে যায়, তাহলে অপারেশন ই এক মাত্র সমাধান। এই কথা গুলো কেউ ভিডিও তে বলে না। মানুষকে কনফিউশান এ রেখে অনেকেই ট্রিটমেন্ট চালিয়ে যায়। পরে খারাপ অবস্থা নিয়ে আমাদের নাক কান গলার ডাক্তার দের কাছে আসে। সুতরাং বাচ্চার এডেনয়েড এবং টনসিল এর সমস্যা হলে ভালো নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ দেখান। বাচ্চার জন্য সঠিক চিকিৎসা নিন এবং ভরসা রাখুন আপনার ডাক্তার এর উপর। যদি উপরোক্ত সমস্যা গুলি না থাকে, তাহলে ঔষধ এর মাধ্যমে এডেনয়েড রোগের চিকিৎসা সম্ভব।
ডাঃ হারুন উর রশিদ
সহযোগী অধ্যাপক ও প্রাক্তন বিভাগীয় প্রধান
নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী।
সিরিয়াল/ বিস্তারিত জানতেঃ ০১৩২৪৪০১১২১