22/08/2026
চোখের জলে আকুল আবেদন: একটি প্রাণ বাঁচাতে একটু হাত বাড়িয়ে দিন! 😭
জীবন আর মৃত্যুর কঠিন সীমানায় দাঁড়িয়ে লড়ছেন আমাদের ফারুক ভাই। কিডনির মরণঘাতী ব্যাধি আজ তার হাসিখুশি মুখটাকে কেড়ে নিয়েছে। একের পর এক ডায়ালাইসিস, ওষুধের পাহাড় আর আইসিইউ-র খরচ বহন করতে করতে তার পরিবার আজ সম্পূর্ণ নিঃস্ব, দিশেহারা।
ডাক্তাররা জানিয়েছেন, নিয়মিত ও সঠিক চিকিৎসা পেলে ফারুক ভাই আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারবেন। কিন্তু অর্থের অভাবে চোখের সামনে একজন মানুষের জীবনের প্রদীপ নিভে যাবে—এ আমরা কেমন করে সইব?
আপনার সামান্য কয়েকটা টাকা কিংবা একটি শেয়ার হয়তো ফারুক ভাইয়ের অবুঝ সন্তানদের মাথায় আবার বাবার স্নেহের হাতটা ফিরিয়ে দিতে পারে। আসুন, মানবতার খাতিরে আমরা সবাই মিলে উনার পাশে দাঁড়াই।
রোগীর সংক্ষিপ্ত পরিচিতি:
নাম: মোঃ ফারুক
পিতা: হারুন রশীদ
ঠিকানা: মাওলানা সাহেবের বাড়ী, গ্রাম: মধ্যপাড়া, পোস্ট: নাগমুদ বাজার, ৪ নং ওয়ার্ড, ৯ নং ভোলাকোট ইউনিয়ন।
সাহায্য পাঠানোর বিকাশ নম্বর:
📱 বিকাশ (পার্সোনাল): 01790-022919
হয়তো আপনার একটু সহযোগিতাই হবে মহান আল্লাহর দরবারে উসিলা। দয়া করে পোস্টটি না এড়িয়ে আপনার টাইমলাইনে শেয়ার করুন, যেন কোনো দয়ালু মানুষ উনার সাহায্যে এগিয়ে আসতে পারেন। 🤲