BIRDEM General Hospital

Call Directions Website Contact the practice

BIRDEM General Hospital No More Diabetic Patient will die without treatment- Dr. Mohammad Ibrahim

21/09/2026

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম স্যার স্মরণে ‘ডায়াবেটিস সেবা দিবস’ পালিত হয়েছে...
09/09/2026

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম স্যার স্মরণে ‘ডায়াবেটিস সেবা দিবস’ পালিত হয়েছে। ৬ সেপ্টেম্বর সোমবার স্যারের ৩৭তম মৃত্যুবাষির্কী উপলক্ষে সকালে বনানী কবরস্থানে তার কবরে বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে সকালে বারডেম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের মধ্যে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। এছাড়া বারডেম নার্সিং কলেজ ও বারডেম ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সমন্বয়ে বারডেম হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে (ব্লাড ব্যাংক) অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। সেবা দিবস উপলক্ষে বারডেম জেনারেল হাসপাতাল কমপ্লেক্সে ১ সেপ্টেম্বর থেকে ৬ দিনের বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় এবং চিকিৎসাসেবা’ দেওয়া হয়। এছাড়া সোমবার বেলা সাড়ে ১১টায় বারডেম অডিটোরিয়ামে (৩য় তলা) স্মরণসভায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন। জাতীয় অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমকে নিয়ে স্মৃতিচারণ করেন বারডেম জেনারেল হাসপাতালের ডায়ালাইসিস অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট ইউনিটের সাবেক সিনিয়র কনসালটেন্ট ও ইউনিট প্রধান অধ্যাপক ডা. মো. আবুল মনসুর। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত আসার কথা থাকলেও আসতে পারেননি। তার পাঠানো লিখিত বক্তব্য পাঠ করা হয়। স্বাগত বক্তব্য রাখেন বারডেমের ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাছির উদ্দীন আহমেদ (অবঃ)। এর বাইরে অডিটোরিয়ামে ‘ইব্রাহিম মেমোরিয়াল ওরেশন’ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কুইন মেরি বিশ্ববিদ্যালয়- লন্ডন, ইউকের সি. কনসালটেন্ট হেমাটোলজিস্ট অধ্যাপক আমিন ইসলাম। তাকে দুই ভরি ওজনের স্বর্ণনির্মিত লোগো সংবলিত একটি ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। বাদ আসর বারডেম মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।

03/09/2026
বাংলাদেশ ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা মরহুম জাতীয় অধ্যাপক ডা মোহাম্মদ ইব্রাহীম স‍্যারের ৩৭তম মৃত্যুবার্ষিকী ও ডায়াবেট...
03/09/2026

বাংলাদেশ ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা মরহুম জাতীয় অধ্যাপক ডা মোহাম্মদ ইব্রাহীম স‍্যারের ৩৭তম মৃত্যুবার্ষিকী ও ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে ১লা সেপ্টেম্বর ২০২৬ থেকে ০৬ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালের আউটডোরের সামনে সপ্তাহব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় বুথ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

BRAC Bank PLC তাদের গৌরবময় ২৫ বছর পূর্তি (Silver Jubilee) উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ...
09/07/2026

BRAC Bank PLC তাদের গৌরবময় ২৫ বছর পূর্তি (Silver Jubilee) উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ২৫টি স্বনামধন্য প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেছে।
গর্বের সঙ্গে জানানো যাচ্ছে যে, বারডেম জেনারেল হাসপাতাল উক্ত ২৫টি সম্মানিত প্রতিষ্ঠানের অন্যতম হিসেবে এই স্বীকৃতি অর্জন করেছে। স্বাস্থ্যসেবায় নিরলস অবদান, সেবার মানোন্নয়ন এবং জনগণের কল্যাণে ধারাবাহিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়েছে।
এ অর্জন বারডেম জেনারেল হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত নিষ্ঠা, আন্তরিকতা ও নিরবচ্ছিন্ন সেবারই স্বীকৃতি। এ গৌরবময় অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হলো।

১২ মে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়বেটিক সমিতি আয়োজিত 'বেস্ট নার্স এওয়ার্ড-২০২৬' বিতরণ করা হয় । উক্ত অনুষ্...
12/05/2026

১২ মে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়বেটিক সমিতি আয়োজিত 'বেস্ট নার্স এওয়ার্ড-২০২৬' বিতরণ করা হয় । উক্ত অনুষ্ঠানে- এমিরেটাস অধ্যাপক হাজেরা মাহাতাব মহোদয়, বাডাস এর মহাসচিব মোহাম্মদ সাইফউদ্দিন মহোদয় ,বারডেম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্রিগে.জেনারেল ডাঃ মোঃ নাছির উদ্দীন আহমেদ (অব.) মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সম্মানিত ন্যায়পাল মহোদয় অধ্যাপক এ আর খান স্যারের জন্মশতবার্ষীকিতে বারডেমের আয়োজনে তাঁকে শতব...
01/03/2026

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সম্মানিত ন্যায়পাল মহোদয় অধ্যাপক এ আর খান স্যারের জন্মশতবার্ষীকিতে বারডেমের আয়োজনে তাঁকে শতবর্ষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

28/02/2026

Address

122, Kazi Nazrul Islam Aveneu, Shahbag, Dhaka-1000
Ramna

Alerts

Be the first to know and let us send you an email when BIRDEM General Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to BIRDEM General Hospital:

Shortcuts

Share

Category