Dr.Tritan Chakma

Dr.Tritan Chakma চক্ষু রোগের চিকিৎসক ও সার্জন।

বিশ্ব পরিবেশ দিবস ছিলো আজ। যদিও তেমন কিছু করা হয়নি আমার এবছরও।তবে পরিবেশ নিয়ে সবসময় সচেতন থাকা উচিত আমাদের। প্লাস্টিক দূ...
05/06/2026

বিশ্ব পরিবেশ দিবস ছিলো আজ।
যদিও তেমন কিছু করা হয়নি আমার এবছরও।তবে পরিবেশ নিয়ে সবসময় সচেতন থাকা উচিত আমাদের।
প্লাস্টিক দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত হোক।প্লাস্টিক না থাকলে প্লাস্টিক বর্জ্য নিয়ে সমস্যাও আর থাকবে না আমাদের।

বিশেষ প্রকাশ : বিশেষ কারণে রাঙ্গামাটিতে আমার চেম্বার (জামান অপটিক্যাল, বনরুপা -উত্তরা ব্যাংকের বিপরীতে )-এ আগামী শুক্রবা...
27/05/2026

বিশেষ প্রকাশ :
বিশেষ কারণে রাঙ্গামাটিতে আমার চেম্বার (জামান অপটিক্যাল, বনরুপা -উত্তরা ব্যাংকের বিপরীতে )-এ আগামী শুক্রবারে (২৯/০৫/২৬) আমি উপস্থিত থাকতে পারবো না। এ কারণে আমি সেবাপ্রত্যাশীদের কাছে আন্তরিক দুঃখপ্রকাশ করছি। পরবর্তী সপ্তাহ থেকে চেম্বারে আবার আমি নিয়মিত বসতে পারবো বলে আশা রাখছি।

বি:দ্র - আমি রাঙ্গামাটিতে অবস্থান করায়, আজ এবং জরুরি প্রয়োজনে আগামীকাল দিন পর্যন্ত আপনারা আমাকে পাবেন।আজ কারো প্রয়োজনে লাগলে বিকেল ৫:৩০ এর পর চেম্বারের ঠিকানায় চলে আসুন।
সুস্থ, সুখী ও নিরাপদ জীবন হোক আমাদের সবার।

কার বয়স বেশি? বয়স বাড়লেও মন থেকে তরুণ থাকাটা মানুষের একটি খুব শক্তিশালী গুণ বলে মনে হয়। এই গুণ আপনার বয়স বাড়াটা সম্ভবত ধ...
23/04/2026

কার বয়স বেশি?
বয়স বাড়লেও মন থেকে তরুণ থাকাটা মানুষের একটি খুব শক্তিশালী গুণ বলে মনে হয়।
এই গুণ আপনার বয়স বাড়াটা সম্ভবত ধীর করে দেয় বা আপনার বুড়ো হয়ে যাওয়াটা কিছুটা হলেও থামিয়ে দেয়।
এরপর আপনার চলাফেরা, খাবার-দাবার, মনের অবস্থা এবং সাজগোজ আপনার লুকেও যথেষ্ট প্রভাব ফেলে।
এই ভদ্রলোককে দেখুন। বয়সের তুলনায় উনি এখনো যথেষ্ট তরুণ দেখতে -আমার মতে।
আপনারা কি বলেন?

#উনার মতে উনার বয়স -৫৭ বছর।

22/04/2026
আপনার শিশুকে হাম রুবেলার টিকা দিন।
19/04/2026

আপনার শিশুকে হাম রুবেলার টিকা দিন।

30/03/2026

কখন হাসপাতালে যেতে হবে?

24/03/2026

ব্যক্তিগতভাবে আমি বেশ কয়েক বছর মাথায় তেল ব্যবহার করিনি। এরপর কয়েকমাস আগে খেয়াল করলাম আমার চুল একদম শুকনো, শক্ত, খচখচে হয়ে গেছে, অনেক বেশি পরিমাণ চুল পেকে যাচ্ছে। এরপর আবার দ্রুত তেল দেয়া শুরু করলাম এবং আস্তে আস্তে চুলের রুক্ষতা আবার কমে যেতে শুরু করলো।
তাই এই ভদ্রলোকের মাথায় তেল না দেয়ার পরামর্শটাঠিক নয় বলেই মনে করছি।
সুতরাং অনেক সময় বিশেষজ্ঞ বলছেন বলেই বিশ্বাস করা যাবে না।

আমাদের মাধ্যমিক স্কুল শিক্ষায় খুব জনপ্রিয় এবং অত্যন্ত নিয়মতান্ত্রিক, মিষ্টভাষী একজন শিক্ষক ছিলেন ম্যাডাম। আমার অনেক অনেক...
23/03/2026

আমাদের মাধ্যমিক স্কুল শিক্ষায় খুব জনপ্রিয় এবং অত্যন্ত নিয়মতান্ত্রিক, মিষ্টভাষী একজন শিক্ষক ছিলেন ম্যাডাম।
আমার অনেক অনেক সৌভাগ্য ও বিরল পাওয়া যে আমি ম্যাডামের চোখে ছানি অপারেশন করার সুযোগ পেয়েছি।
আমার ওপর বিশ্বাস ও আস্থা রেখে আমাকে এই সুযোগ প্রদান করার জন্যে আমি ম্যাডামের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ভালবাসা প্রকাশ করছি। সাথে ম্যাডামের উন্নত দৃষ্টি সহ,অত্যন্ত ভালো স্বাস্থ্য ও দীর্ঘজীবন লাভ হোক -এই কামনা করছি।
আর আমার সবসময়ের প্রার্থনা, আমাদের সবার জীবন মঙ্গলময় হোক, নিরাপদ হোক।


ছবি -ছানি অপারেশনের পরের দিন।
২৩/০৩/২০২৬
জামান অপটিক্যাল, বনরুপা, রাঙ্গামাটি।

21/03/2026

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ,
আমার সকল মুসলিম শুভানুধ্যায়ীর প্রতি রইল -আন্তরিক শুভেচ্ছা।
আমাদের সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক। সকল দুর্দশা ও অমঙ্গল দূর হয়ে যাক।

Address

Banarupa
Rangamati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Tritan Chakma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share