16/08/2026
আজ,১৬ই আগস্ট,২০২৬ইং,রবিবার, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক আয়োজিত হয় জাতীয় পর্যায়ের 'কর্নিয়া কালেকশন ওয়ার্কশপ' যেখানে সাবির্কভাবে সহযোগিতায় ছিল 'সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি' এবং চক্ষু বিভাগ,রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করে ডা. রিপন সরকার স্যার,সভাপতি,সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি,রংপুর জোন এবং বিভাগীয় প্রধান,চক্ষু বিভাগ,রংপুর মেডিকেল কলেজ।
এছাড়াও উক্ত আয়োজনকে মহিমান্বিত করতে উপস্থিত ছিলেন
১.প্রফেসর ডা. মো.ফজলুল হক কাশেম স্যার,সভাপতি,সন্ধানী জাতীয় চক্ষু দান সমিতি
২.প্রফেসর ডা.মো. তোসেদ্দেক হোসাইন সিদ্দিকী স্যার,সাবেক সভাপতি, সন্ধানী জাতীয় চক্ষু দান সমিতি
৩.ডা. মো. মনির হোসেন স্যার,সাধারণ সম্পাদক, সন্ধানী জাতীয় চক্ষু দান সমিতি
৪.প্রফেসর ডা. এস এম সালাউদ্দিন আল আজাদ স্যার,গণ যোগাযোগ সম্পাদক, সন্ধানী জাতীয় চক্ষু দান সমিতি
৫.পিডিজি স্যাম শওকত হোসেন স্যার,রোটারি ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল
সহ আরো অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাননীয় অধ্যক্ষ,উপাধ্যক্ষ, পরিচালক মহোদয় সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অন্যান্য শিক্ষকবৃন্দ, সন্ধানীর উপদেষ্টামণ্ডলী, শুভাকাঙ্ক্ষীগণ এবং সন্ধানীয়ান শিক্ষার্থীবৃন্দ।
এত বড় বড় মানুষের উপস্থিতিতে সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট সত্যিই অনেক গর্বিত।
স্যারেরা নিজদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা তুলে ধরেন যার ফলে সন্ধানীরা ও অন্যান্য পার্টিসিপ্যান্ট রা কর্নিয়া কালেকশন বিষয়ে আরও উদ্বুদ্ধ হবে ও সাধারণ মানুষকে কর্নিয়া দানে উদ্বুদ্ধ ও সচেতন করতে পারবে।
জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর❤️