শিশু চিকিৎসক ডাঃ মোঃ মাহফুজার রহমান বাঁধন

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • শিশু চিকিৎসক ডাঃ মোঃ মাহফুজার রহমান বাঁধন

শিশু চিকিৎসক ডাঃ মোঃ মাহফুজার রহমান বাঁধন Facebook ID: ডা. মাহফুজ বাঁধন

26/08/2026

০×৯=০
০×৯০=০
০×৯০০=০

কেন?

নেবুলাইজেশন নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে।অনেকে মনে করেন, নেবুলাইজেশন মানেই রোগী খুব গুরুতর অসুস্থ। আবার কেউ মনে ...
26/08/2026

নেবুলাইজেশন নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে।

অনেকে মনে করেন, নেবুলাইজেশন মানেই রোগী খুব গুরুতর অসুস্থ। আবার কেউ মনে করেন, নেবুলাইজেশন দিলে বাচ্চা এতে অভ্যস্ত হয়ে যায়, ফুসফুস দুর্বল হয়ে যায় কিংবা পরে বারবার নেবুলাইজেশন লাগবে। এসব ধারণা ঠিক নয়।

নেবুলাইজেশন আসলে ওষুধ দেওয়ার একটি পদ্ধতি। নেবুলাইজারের মাধ্যমে ওষুধকে সূক্ষ্ম কণায় পরিণত করে শ্বাসের সঙ্গে সরাসরি শ্বাসনালিতে পৌঁছে দেওয়া হয়। হাঁপানি, শ্বাসনালির সংকোচন বা হুইজিংয়ের মতো নির্দিষ্ট কিছু সমস্যায় এটি দ্রুত উপকার দিতে পারে।

তবে সর্দি, কাশি বা জ্বর হলেই নেবুলাইজেশন দিতে হবে এমন নয়। সাধারণ ভাইরাল সর্দি কাশিতে অনেক সময় নেবুলাইজেশনের প্রয়োজন হয় না।

কোন ওষুধ দিতে হবে, কত ডোজে দিতে হবে এবং কতবার দিতে হবে তা রোগের ধরন অনুযায়ী চিকিৎসক নির্ধারণ করবেন। তাই বাচ্চার শ্বাসকষ্ট হলেই নিজের মতো করে নেবুলাইজেশন না দিয়ে চিকিৎসকের পরামর্শ নিন। সঠিক রোগে সঠিক ওষুধের নেবুলাইজেশন যেমন উপকারী, তেমনি অপ্রয়োজনে নেবুলাইজেশন করানোও ঠিক নয়।

ডা. মাহফুজ বাঁধন

আমি শীঘ্রই একটা পেইড গ্রুপ খুলবো। প্রতি তিনমাস পরপর সদস্য রিনিউ করা হবে। বাচ্চাদের প্রাথমিক চিকিৎসার জন্য সপ্তাহে তিনদিন...
26/08/2026

আমি শীঘ্রই একটা পেইড গ্রুপ খুলবো। প্রতি তিনমাস পরপর সদস্য রিনিউ করা হবে। বাচ্চাদের প্রাথমিক চিকিৎসার জন্য সপ্তাহে তিনদিন নির্দিষ্ট সময় দিবো। নিজের বাচ্চাকে যেভাবে আগলে রাখা যায়, সেভাবে আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

পুনশ্চ ১. যেসব রোগের ক্ষেত্রে সরাসরি দেখা বাধ্যতামূলক, সেসব ক্ষেত্রে সরাসরি চিকিৎসা না দিয়ে পরবর্তী করণীয় কি সেটা বলে দেবো।

পুনশ্চ ২. আমার আপদে বিপদে কয়েকজন আপু সর্বাত্মক সহযোগিতা করেছেন। কোনোদিন সরাসরি দেখা না হলেও আপন বোনের মতো আমার পাশে দাঁড়িয়েছেন। আপনাদের জন্য এই গ্রুপ সম্পূর্ণ ফ্রি।

জলাতঙ্ক নিয়ে ক্লিয়ার কাট ধারণা রাখুন
26/08/2026

জলাতঙ্ক নিয়ে ক্লিয়ার কাট ধারণা রাখুন

26/08/2026

Life with down syndrome

রোগীর তরুন হ্যান্ডসাম স্বামীকে বললাম,অসুখটি কিন্তু কঠিন। সারাজীবনই এভাবে ওষুধ আর র%*ক্ত দিয়ে রাখতে হবে। পারবেন তো এভাবেই...
26/08/2026

রোগীর তরুন হ্যান্ডসাম স্বামীকে বললাম,
অসুখটি কিন্তু কঠিন। সারাজীবনই এভাবে ওষুধ আর র%*ক্ত দিয়ে রাখতে হবে। পারবেন তো এভাবেই পাশে থাকতে?

ছেলেটি বলল, আমিওতো স্যার ওকে ছাড়া বাঁচিনা। আমারও কি কম অসুখ!
ওর ওষুধ তো তবু টাকা দিয়ে পাওয়া যায়। চেষ্টা করলে র%*ক্তও মেলে। আমার ওষুধ তো কোন বাজারে মেলেনা।

এখন বলেন কার অসুখ কঠিন?
মেয়েটি লজ্জায় মাথা মুড়লো। তারপর বলল, "স্যার ও একটা পাগল। ওর সাথে কথা বইলেন না।" বলেই চোখ মুছতে লাগলো।

আমিও বিপদে পড়লাম। ডাক্তার হয়েও নির্ণয় করতে পারছিনা কার অসুখটি বেশি জটিল !!

-ডা.গুলজার হোসেন

কদিন পরেই নোবেল পুরস্কার ঘোষণা হবে।এতদিন বিজ্ঞানীরা কী সব তুচ্ছ তুচ্ছ আবিষ্কার করে নোবেল নিয়ে গেলেন! কেউ নতুন কণা আবিষ্...
26/08/2026

কদিন পরেই নোবেল পুরস্কার ঘোষণা হবে।

এতদিন বিজ্ঞানীরা কী সব তুচ্ছ তুচ্ছ আবিষ্কার করে নোবেল নিয়ে গেলেন! কেউ নতুন কণা আবিষ্কার করলেন, কেউ রাসায়নিক বিক্রিয়া নিয়ে গবেষণা করলেন, কেউ আবার এমন সব জিনিস আবিষ্কার করলেন যার নাম উচ্চারণ করতেই তিনবার জিহ্বা আটকে যায়।

অথচ আমাদের বাংলাদেশে এমন এক যুগান্তকারী আবিষ্কার হয়ে গেছে, যা এসব আবিষ্কারকে লজ্জায় ফেলে দেওয়ার মতো!

ডা. জাহাঙ্গীর কবির স্যার ওষুধ ছাড়াই ডায়াবেটিস ভালো করার ফর্মুলা আবিষ্কার করে ফেলেছেন!

তাই শুধু চিকিৎসাবিজ্ঞানে নোবেল দিলেই হবে না। পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, অর্থনীতি, শান্তি সব বিভাগেই এবার জাহাঙ্গীর স্যারের নাম বিবেচনা করা হোক।

দয়া করে সুস্থ রোগী নিয়ে কেউ হাসপাতালে আসবেন না। হাসপাতাল কোনো পিকনিক স্পট না।
26/08/2026

দয়া করে সুস্থ রোগী নিয়ে কেউ হাসপাতালে আসবেন না। হাসপাতাল কোনো পিকনিক স্পট না।

আপনি কি স্ত/নে এমন একটি গুটি টের পান—যেটা ব্যথা করে না,আঙুলে ধরলে সহজেই নড়ে যায়,মাসি/কের সময় একটু বড় মনে হয় আবার পরে ছোট...
26/08/2026

আপনি কি স্ত/নে এমন একটি গুটি টের পান—
যেটা ব্যথা করে না,
আঙুলে ধরলে সহজেই নড়ে যায়,
মাসি/কের সময় একটু বড় মনে হয় আবার পরে ছোট লাগে?
অনেক নারী এই জায়গাতেই ভয় পেয়ে যান।
রাতে ঘুম আসে না।
মাথায় একটাই কথা ঘোরে— ক্যান্সার না তো?
বেশিরভাগ ক্ষেত্রে উত্তরটা হলো না।
এই ধরনের গুটির নাম Fibroadenoma।
এটি স্ত/নের একটি খুব সাধারণ Benign টিউমার, বিশেষ করে তরুণী ও প্রজনন বয়সী নারীদের মধ্যে।
যারা এই সমস্যায় ভোগেন, তারা সাধারণত বলেন
গুটিটা গোল বা ডিম্বাকৃতি
শক্ত হলেও ব্যথাহীন
চাপ দিলে এক পাশ থেকে আরেক পাশে সরে যায়
অনেক সময় হঠাৎ ধরা পড়ে, কোনো উপসর্গই থাকে না
নিচের ছবিটি একটি ব্রেস্ট ম্যামোগ্রাম।
পপকর্ণের মতো যে ছোপগুলো দেখা যাচ্ছে, এগুলোই আসলে Fibroadenoma।
এটা বোঝার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা হলো ম্যামোগ্রাম
(কম বয়সীদের ক্ষেত্রে অনেক সময় আল্ট্রাসনোগ্রামই আগে করা হয়)।
সবচেয়ে আশার কথা—
Fibroadenoma ক্যান্সার নয়
বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশন লাগে না
নিয়মিত ফলোআপেই নিরাপদে থাকা যায়
ভয় পাওয়ার আগে জানুন।
নিজের শরীরকে বুঝুন।
সব গুটি ক্যান্সার নয়— কিন্তু সব গুটিকেই অবহেলা করা ঠিক না।
যাদের এমন অভিজ্ঞতা আছে, এই লেখাটা তাদের জন্য।
কারও কাজে লাগতে পারে মনে হলে শেয়ার দিন।
সচেতন থাকাই সবচেয়ে বড় চিকিৎসা।

Dr-Abdur Rahman

26/08/2026

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে
মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে।
যেন ঊষার কোলে রাঙা রবি দোলে ॥

Address

Pirgachha
Rangpur

Telephone

+8801768888999

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিশু চিকিৎসক ডাঃ মোঃ মাহফুজার রহমান বাঁধন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to শিশু চিকিৎসক ডাঃ মোঃ মাহফুজার রহমান বাঁধন:

Shortcuts

Share

Category