বায়ো লাইফ মেডিকেল সেন্টার,সৈয়দপুর

  • Home
  • Bangladesh
  • Saidpur
  • বায়ো লাইফ মেডিকেল সেন্টার,সৈয়দপুর

বায়ো লাইফ মেডিকেল সেন্টার,সৈয়দপুর রংপুর বিভাগের প্রথম কলোরেক্টাল সেন্টার (পাইলস,ফিসার,ফিস্টুলা, কোলন ও রেক্টাল ক্যান্সার সেন্টার)
(1)

যে সকল বিশেষজ্ঞ চিকিৎসকগণ সেবা দিচ্ছেন.….....

১. জেনারেল সার্জারি, ব্রেস্ট ও লেপারোস্কোপিক সার্জন, মলদ্বারের রোগ, এপেন্ডিক্স, টিউমার এবং কোলন ক্যান্সার রোগে বিশেষজ্ঞ

ডাঃ মোহাম্মদ ওয়াজিবুল্লাহ (বিপ্লব)

এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারী) শেষ পর্ব, এমএস (কলোরেক্টাল সার্জারী), এমআরসিএস (সার্জারী) ইংল্যান্ড, এমসিপিএস (সার্জারী)

কনসালটেন্ট সার্জারী ও কলোরেটাল সার্জারী
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়


রোগী দেখার সময়: প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার দুপুর ৩ টা হতে রাত ৯টা পর্যন্ত।

২. প্রসূতি, স্ত্রী ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ও সার্জন

ডাঃ কেয়া রানী রায়

এমবিবিএস ( ঢাকা মেডিকেল কলেজ) , বিসিএস (স্বাস্থ্য)
এফ সি পি এস (গাইনী এন্ড অবস)

কনসালটেন্ট গাইনী এন্ড অবস
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল,রংপুর

রোগী দেখার সময়: প্রতি বৃহস্পতিবার বিকাল ৪টা হতে রাত ৮টা

৩. প্রসূতি, স্ত্রী ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ও সার্জন

ডাঃ শামীমা আক্তার (সোহাগী)

এমবিবিএস ( রাজ) ,বিসিএস (স্বাস্থ্য)
পি জি টি (গাইনী এন্ড অবস), সি এম ইউ (ঢাকা),সি সি ডি (বারডেম)
ডি জি ও (গাইনী এন্ড অবস)


মেডিকেল অফিসার, ১০০ শয্যা হাসপাতাল, সৈয়দপুর, নীলফামারী

রোগী দেখার সময়: প্রতিদিন বিকাল ৪টা হতে রাত ৮টা



৪. মেডিসিন ও হৃদরোগ বিষয়ে অভিজ্ঞ।

ডাঃ মোঃ শামসুল ইসলাম

এমবিবিএস (রাজ), বিসিএস (স্বাস্থ্য),
পিজিটি (কার্ডিওলোজি), সিসিডি (ডায়াবেটিস ), সিএমইউ (আল্ট্রা),
মেডিকেল অফিসার,

১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সৈয়দপুর, নীলফামারী

রোগী দেখার সময়:প্রতিদিন বিকাল ৪টা হতে রাত ৮টা



৪. বাত ব্যথা, হাড় জোড়া, ভাঙ্গা ও মচকা রোগে অভিজ্ঞ

ডাঃমোঃ সোহেলুর রহমান সোহেল

এমবিবিএস (রাজ), ডি-অর্থো (অর্থো সার্জারী)

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া

রোগী দেখার সময়:প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার বিকাল ৫ টা হতে রাত ৯ টা পর্যন্ত

৬. ব্লাড ক্যান্সার ও রক্ত রোগ বিশেষজ্ঞ

ডাঃ শাহনাজ পারভীন (নাজ)
এমবিবিএস (ঢাকা),
এমডি (হেমাটোলজি)
পিজিটি (গাইনী এন্ড অবস), সিএমইউ (আল্ট্রা)
রেসিডেন্ট,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

রোগী দেখার সময়:প্রতিমাসের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার বিকাল ৪ টা হতে রাত ৯ টা পর্যন্ত।)

৭. প্রসূতি, স্ত্রী ও বন্ধ্যাত্ব ও মেডিসিন বিষয়ে অভিজ্ঞ

ডা: মামুনা আক্তার
এম বি বিএস(রমেক),বিসিএস (স্বাস্থ্য),
এফসিপিএস (মেডিসিন), ১ম পর্ব
মেডিকেল অফিসার, ১০০ শয্যা হাসপাতাল,সৈয়দপুর।।

রোগী দেখার সময়: প্রতি সোমবার বিকাল ৩.৩০ টা হতে রাত ৯ টা পর্যন্ত

27/08/2026

ফিস্টুলা রুগীর অপারেশনের একজন নির্ভরযোগ্য কলোরেক্টাল সার্জন
ডা: মোহাম্মদ ওয়াজিবুল্লাহ ❤️❤️

স্যার একজন দক্ষ ল্যাপারোস্কপিক সার্জন।  ল্যাপারোস্কপিক সার্জারী মাধ্যমে নিচের অপারেশন গুলো স্যার নিয়মিত করে থাকেন:১) এপে...
24/08/2026

স্যার একজন দক্ষ ল্যাপারোস্কপিক সার্জন। ল্যাপারোস্কপিক সার্জারী মাধ্যমে নিচের অপারেশন গুলো স্যার নিয়মিত করে থাকেন:

১) এপেন্ডিক্স
২) হার্নিয়া
৩) পিত্তথলির পাথর
৪) পিত্তনালীর পাথর
৫) কোলন ক্যান্সার
৬) রেক্টাল ক্যাসার
৭) মলদ্বারের ক্যান্সার
৮) ওডিএসের সার্জারী
৯) ওভারির ক্যান্সার/ টিউমার
১০) জরায়ুর টিউমার / ক্যান্সার
১১) পাকস্থলীর ক্যান্সার/ টিউমার
১২) থ্যালাসেমিয়া রুগীর স্পিলিনের অপারেশন
১৩) পেটের ভিতরের টিউমার / ক্যান্সার (জিস্ট)
১৪) ডায়াফ্রামের হার্নিয়া
১৫) এপেন্ডিক্সের ক্যান্সার
১৬) পেটের নালী ফুটা হয়ে যাওয়া/ পারফোরেশন

আলহামদুলিল্লাহ।

🔬 ল্যাপারোস্কপিক সার্জারি কেন জনপ্রিয়?

✔️ ছোট ছিদ্র দিয়ে অপারেশন করা যায় (নির্বাচিত ক্ষেত্রে)
✔️ হাসপাতালে থাকার সময় কম হতে পারে
✔️ দ্রুত দৈনন্দিন কাজে ফিরতে সুবিধা হতে পারে
✔️ অনেক ক্ষেত্রে প্রচলিত ওপেন সার্জারির তুলনায় ক্ষত ছোট হয়
✔️ ক্ষত সম্পর্কিত সমস্যা যেমন ইনফেকশন, হার্নিয়া কম হয়

👉 আপনার রোগ ও শারীরিক অবস্থার জন্য ল্যাপারোস্কপিক সার্জারি উপযুক্ত কি না জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
--
👨‍⚕️ ডাঃ মোহাম্মদ ওয়াজিবুল্লাহ্
🩺 অ্যাডভান্সড ল্যাপারোস্কপিক, কলোরেক্টাল এন্ড পেলভিক ফ্লোর সার্জন
🎓 এমবিবিএস — স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা
🎓 বিসিএস (স্বাস্থ্য)
🎓 এমসিপিএস (সার্জারী)
🎓 এমআরসিএস (ইডেনবরা)
🎓 এমএস (কলোরেক্টাল সার্জারী)
🏥 সহকারী অধ্যাপক, কলোরেক্টাল সার্জারী
🏥 স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা
━━━━━━━━━━━━━━━━━━
🏥 চেম্বার–১
অ্যালায়েন্স হাসপাতাল লিমিটেড
📍 ২২৪/৩ খিলজী রোড (রিং রোড), শ্যামলী, ঢাকা-১২০৭
🕒 শনিবার – বুধবার | সন্ধ্যা ৭:০০ – রাত ৯:০০
📞 সিরিয়াল: ০২২২২২৪৩৬২০-২২, ০১৭৮১০৭৩৯৩৪
━━━━━━━━━━━━━━━━━━
🏥 চেম্বার–২
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ (রংপুর)
📍 ভবন নং-১, রুম নং ৩১০, ধাপ জেল রোড, রংপুর
🕒 বৃহস্পতিবার ও শুক্রবার | সন্ধ্যা ৬:০০ – রাত ৯:০০
📞 সিরিয়াল: ০৯৬৬৬-৭৮৭৮১৩, ০১৭৮১-০৭৩৯৩৪
--
#ল্যাপারোস্কপিকসার্জারি #ল্যাপারোস্কপি #সার্জারি #অপারেশন

13/08/2026

কলোরেক্টাল ক্যান্সার কি সহজ উপস্থাপন...... ❤️❤️

আল্লাহ মহান সহায় হোক স্যারের ❤️❤️
13/08/2026

আল্লাহ মহান সহায় হোক স্যারের ❤️❤️

সুস্থ রুগীর হাসি মুখ একজন চিকিৎসকের বড় সম্মানি ❤️

এই ব্যক্তির মুখের হাসির পিছনে গল্পটা অনেক কঠিন। অনেক অনেক কঠিন ক্যান্সার সার্জারী আলহামদুলিল্লাহ ভালোভাবে সম্পন্ন করছি এখন পর্যন্ত। কিন্তু এই ভদ্রলোকের চিত্রপট ছিল সম্পূর্ণ আলাদা।

প্রায় আড়াই বছর পূর্বে ঢাকায় এক বড় প্রতিষ্ঠানে উনার রেক্টাল ক্যান্সার সার্জারী সম্পূর্ণ হয় এবং প্রাথমিক পর্যায়ে তার পেটের ডান পাশ দিয়ে বাইপাস করা হয়। ক্যান্সার অপসারণের অপারেশন ভালোভাবে সম্পন্ন হয়। অপারেশন পরবর্তী ৩য় দিনে তার জ্বর আসে এবং মলদ্বার দিয়ে পুঁজ আসা শুরু হয়। পরবর্তী চিকিৎসায় জ্বর কমে যায় এবং পুঁজ পড়া কম আসে। ছুটি হয়ে বাসায় চলে আসেন। বায়োপসি রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আর কোন থেরাপি প্রয়োজন হয়নি আলহামদুলিল্লাহ।

২ মাস পর বাইপাস ঠিক করার জন্য ডাক্তারের স্মরণাপন্ন হন। এখান থেকে শুরু হয় বিপত্তি। ডাক্তার পরীক্ষা করে অপারেশন এই মূহুর্তে করা যাবে না বলেন। আরও সময় নিতে বলেন। এভাবে ৪ মাস ৬ মাস ৯ মাস ১২ মাস পার হয়। বার বার চেকআপের পরও ডাক্তারের কাছে আশার বানী না শুনতে পেরে হতাশ হয়ে পড়েন রুগী এবং রুগীর স্বজনরা। পরবর্তীতে তারা ঢাকার বড় বড় ভিন্ন ভিন্ন সার্জন দের এবং নিজ জেলার বড় বড় সব সার্জনদের দেখান কিন্তু সবাই বাইপাস ঠিক করার ব্যপারে কোন আশার কথা বলেন নি।

প্রায় ২ বছর পর কোন না কোন ভাবে ঐ ভদ্রলোক এবং তার পরিবার আমার চেম্বারে আসেন। আমি ভদ্রলোককে পরীক্ষা করে দেখি উনার যে সমস্যা ছিল তা আমাদের ডাক্তারি ভাষায় Long segment colonic stricture from splenic flexure upto anastomotic site with Frozen pelvis তখন মনে হয়েছিল কেন এতোজন সিনিয়র সার্জন এই অপারেশন প্রত্যাখান করেছেন এবং বাইপাস আর ফিরাই দেয়া যাবে না বলে উল্লেখ করেন। আমি রুগীকে এবং রুগীর লোককে প্রেসক্রিপশনে আর্ট করে বুঝায় বলি তার সমস্যার ব্যাপারে এবং বলি এটা সমাধান করা যেতে পারে ইনশাআল্লাহ। উনারা সবাই চলে যান হয়তো সেদিন আমার কথা উনাদের বিশ্বাস হয়নি তারা পূর্বে যে সকল সার্জন দেখিয়েছেন তাদের বেশিরভাগেরই অপারেশন করার অভিজ্ঞতা ২৫ বছরেরও বেশি এবং তাদের হাটুর বয়সই সার্জন আমি। এরপর আরো কয়েকজন সার্জনের পরামর্শ নেন। কিন্তু কোন সমাধান আসেনি।

হঠাৎ ৪ মাস পর রুগীর আত্মীয় স্বজনরা আমার চেম্বারে আবার আসেন এবং এই দফায় উনারা আমার হাতে অপারেশন করার সিদ্ধান্ত গ্রহণ করেন।আমি জানাই অপারেশন হবে ২ ধাপে। প্রথমে কোলনের যে অংশ সরু হয়ে গেছে ঐ অংশ অপারেশন করে ফেলে দিতে হবে ভালো অংশ কোলন নিয়ে এসে রেক্টামের ভালো অংশের সাথে জোড়া দিতে হবে বাইপাস বাইপাসের জায়গায় থাকবে এবং পরবর্তী ধাপে বাইপাস ঠিক করে পেটের ভিতর দেয়া হবে। ব্যাপারটা শুনতে আসলেই অনেক সহজ মনে হয়।

অপারেশনের দিন দীর্ঘ ৬.৩০ ঘন্টা অপারেশন করা হয়। কোলনিক স্টিকচার এবং ফ্রোজেন পেলভিস কতটা কঠিন সিচুয়েশন তৈরি করতে পারে আমার পুরো টিম হাড়ে হাড়ে টের পেয়েছে। আমি ধৈর্য ধরেছি এবং এনাটমি অনুযায়ী ধীরে ধীরে চেষ্টা চালিয়ে গেছি। সৃষ্টি কর্তার সহায়তায় আমরা সফলভাবে অপারেশন সম্পন্ন করি। অপারেশন পরবর্তীতে কোন সমস্যা ছাড়াই রুগীকে ছুটি দিয়ে বাড়ি পাঠানো হয় আলহামদুলিল্লাহ।

এরপর রুগী ফলোআপে আসে আলহামদুলিল্লাহ তার পরবর্তী জোড়াটা ভালো ছিল। রুগীর মুখে তখনো কোন হাসি ছিলো না ছিলো শুধু একটাই প্রশ্ন এবার কি যাবে বাইপাস ঠিক করা, এবার কি তিনি স্বাভাবিক পায়খানার রাস্তায় পায়খানা করতে পারবে? আমি বার বার বলেছি ইনশাআল্লাহ পারবেন।

৩ মাস পর আমরা বাইপাস ঠিক করে দেয়ার জন্য তারিখ ঠিক করি। অপারেশন সম্পন্ন হয় আলহামদুলিল্লাহ এবং স্বাভাবিক রাস্তায় তার পায়খানা হচ্ছে। রুগীর চোখে মুখে যে চিন্তার ভাব তা নিঃশেষ হয়ে গেছে এবং মুখে ফুটে উঠেছে চাঁদের এই হাসি।

এখানে অতিরঞ্জিত কোন কথা বলা নেই। আছে এক চরম বাস্তবতা। ডাক্তার একজন রুগীর পরম বন্ধু। অভিজ্ঞতা আর দক্ষতা সব সময় বয়স দেখে হয় না। সর্বোপরি সৃষ্টি কর্তার আদেশ ছাড়া কোন কিছু সংঘটিত হয় না। আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান।

আল্লাহ মহান আমাকে কাজ করার সুযোগ করে দিক আরো হাজারো নতুন নতুন গল্প লিখার বা শোনানোর উপলক্ষ করুক আমিন। ❤️❤️❤️

06/08/2026

জ্ঞান ও দক্ষতা দুটিই প্রয়োজন একজন ডাক্তারের সাথে মননশীলতা। ডা: মোহাম্মদ ওয়াজিবুল্লাহ বিপ্লব একজন জ্ঞানী, দক্ষ ও পরোপকারী ব্যক্তিত্ব। আল্লাহ মহান আপনাকে দীর্ঘজীবী করুক আমিন।
Dr. Md. Wazibullaha - Colorectal, Laparoscopic & Pelvic Floor Surgeon ❤️❤️

স্যারের জন্য অনেক শুভকামনা ❤️❤️
28/07/2026

স্যারের জন্য অনেক শুভকামনা ❤️❤️

প্রত্যেক ছবির পিছনে কিছু গল্প থাকে এই ছবিতে এক বৃদ্ধা মহিলাকে দেখা যাচ্ছে। আড়াই বছর আগে আমার চেম্বারে এসেছিল তখন মলাশয়ের ক্যান্সার রোগে সে ভুগছিলেন।
এই মানুষটির ছেলে মেয়ে হাফেজ হাফেজা স্বামী একজন মোয়াজ্জেম হুজুর ব্যক্তি। মলাশয়ের ক্যান্সারের জন্য প্রাথমিক পর্যায়ে রেডিওথেরাপি এবং কেমোথেরাপি পান। ক্যান্সারটি মলাশয় ও মলদ্বার সম্পূর্ণরূপে ধরেছিলো। পরবর্তীতে চিকিৎসার ধাপ অনুযায়ী অপারেশন করে মলাশয় এবং মলদ্বার সম্পূর্ণরূপে ফেলে দেয়া হয় এবং আজীবনের জন্য পেটের নারী বাম পাশে বের করে দেয়া হয়। এই অপারেশনটি কলোরেক্টাল সার্জারির ভাষায় AbdominoPerinal Resection of Re**um (APER) বলা হয়। এই মানুষটির জন্য শুরুতে এই অপারেশন মানসিকভাবে মেনে নিতে অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু তার ক্যান্সারের সমস্যাটার কারণে তীব্র ব্যথা অনুভব হতো, সব সময় মল ঝরতো এবং টিউমারটা দিন দিন বড় হচ্ছিল। আমি তাকে বলি মা আপনার ক্যান্সারের চিকিৎসার জন্য আপনার সুস্থতার জন্য আপনার মলাশয় এবং মলদ্বার সম্পূর্ণরূপে কেটে ফেলে দিতে হবে এতে আপনি ক্যান্সার মুক্ত হবেন আপনি সুস্থ থাকবেন। ক্যান্সারে আক্রান্ত রোগী সুস্থ থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সারা জীবনের জন্য পেটে ব্যাগ নিয়ে ঘুরে বেড়ানো যাবে আপনি সুস্থ থাকবেন আপনার সন্তানের জন্য আপনার স্বামীর জন্য আপনার নিকট আত্মীয়র জন্য আপনার নিজের জন্য। মলাশয় মলদ্বার সম্পূর্ণরূপে ফেলে দিয়ে সারা জীবন পেটের নাড় বের করে দিয়ে ব্যাগ বহন করা এটা অনেক কঠিন কিন্তু সুস্থতার উপর আর কোন বড় নেয়ামত নাই। আলহামদুলিল্লাহ সেদিন এই মানুষটি আমার কথাটি শুনেছেন এবং আড়াই বছর হচ্ছে উনি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমাকে সব সময় ছেলে হিসেবে সম্বোধন করেন।মাঝে মাঝে ফোন করে বলেন মায়ের কথা একটুকু মনে পড়ে না? আমি বলি হ্যাঁ মা পরে। মাঝে মাঝে আমার জন্য কিছু খাবার নিয়ে আসেন চেম্বারে অনেক ভালোবাসেন আমাকে আলহামদুলিল্লাহ। আমি এই মানুষটির স্বামীকে অসংখ্য ধন্যবাদ জানাই ঐ ব্যক্তি সার্বক্ষণিক তার স্ত্রীর পাশে থাকেন এবং তার দেখভাল করেন। উনার সন্তানরাও সার্বক্ষণিক সাহায্য সহযোগিতা করেন। সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব। এরকম অনেক গল্প আমাদের জমা থাকে এজন্য সৃষ্টিকর্তার কাছে আমরা চিরঋণী। সৃষ্টিকর্তা আমাকে আরো ভালো কাজ করার তৌফিক দান করুক আমিন।

09/07/2026

কোলরেক্টাল সমস্যার উপসর্গ সমূহ জানুন এবং প্রয়োজন হলে কলোরেক্টাল সার্জনের পরামর্শ নিন ❤️❤️🙋‍♂️🙋‍♂️

29/06/2026

কলোরেক্টাল ক্যান্সারের উপসর্গ সম্পর্কে জানুন কারণ যে কোন বয়সেই হতে পারে কলোরেক্টাল ক্যান্সার। সমস্যা মনে হলে কলোরেক্টাল সার্জনের পরামর্শ গ্রহণ করুণ সুস্থ থাকুন ❤️❤️

25/06/2026

বারবার টয়লেটে যাচ্ছেন সাথে রক্ত মিশ্রিত মিউকাস যাচ্ছে রেক্টাল ক্যান্সার বা কোলন ক্যান্সার হতে পারে!! পরামর্শ নিন একজন কলোরেক্টাল সার্জনের
সতর্ক হোন ভালো থাকুন ✔️✔️

Address

S K Vaban, Wapda Moor, Nilphamari
Saidpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when বায়ো লাইফ মেডিকেল সেন্টার,সৈয়দপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category