Sapahar Upazila Health Complex, Naogaon.

Sapahar Upazila Health Complex, Naogaon. It is a primary medical service centre in bd. Like it & stay connected to get any health update.

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ ইং উদযাপনের কিছু খন্ড চিত্র
29/04/2026

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ ইং উদযাপনের কিছু খন্ড চিত্র

হাম-রুবেলা (এমআর) ক্যাম্পেইন ২০২৬ ইং শুভ উদ্বোধন
20/04/2026

হাম-রুবেলা (এমআর) ক্যাম্পেইন ২০২৬ ইং শুভ উদ্বোধন

মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৪৬, নওগাঁ - ১জনাব মো: মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্ত্বে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা,...
15/04/2026

মাননীয় জাতীয় সংসদ সদস্য,
৪৬, নওগাঁ - ১
জনাব মো: মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্ত্বে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা, অদ্য ১৫/০৪/২০২৬ ইং তারিখ বিকাল ৩.০০ টায় অনুষ্ঠিত হয়।

বিশ্ব যক্ষা দিবস ২০২৬
24/03/2026

বিশ্ব যক্ষা দিবস ২০২৬

আজ ১৪/০৩/২০২৬ ইং তারিখ রোজ শনিবার মাসিক সমন্বয় সভা এবং হাসপাতাল চত্ত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
14/03/2026

আজ ১৪/০৩/২০২৬ ইং তারিখ রোজ শনিবার মাসিক সমন্বয় সভা এবং হাসপাতাল চত্ত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

৪৮-তম বিসিএস এর মাধ্যমে নিয়োগকৃত ০৭ জন চিকিৎসককে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবারের পক্ষে বরণ করে নেন ডা: মো: আ...
19/02/2026

৪৮-তম বিসিএস এর মাধ্যমে নিয়োগকৃত ০৭ জন চিকিৎসককে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবারের পক্ষে বরণ করে নেন
ডা: মো: আরিফুজ্জামান
উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা
সাপাহার, নওগাঁ।

08/02/2026
চারজন প্রিয় সহকর্মীর অবসর জনিত বিদায় ১. জনাব মুহাম্মদ মোজাম্মেল হকউপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার২. জনাব মো: শওকত আলী ...
13/01/2026

চারজন প্রিয় সহকর্মীর অবসর জনিত বিদায়
১. জনাব মুহাম্মদ মোজাম্মেল হক
উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
২. জনাব মো: শওকত আলী
স্যানিটারী ইন্সপেক্টর
৩. জনাব মো: নুরুজ্জামান
সহকারী স্বাস্থ্য পরিদর্শক
৪. জনাব মোসা: মিলি চৌধুরী
সহকারী স্বাস্থ্য পরিদর্শক
ভালো থাকুক তারা, ভালো থাকুন সবাই

11/01/2026
উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনে এনসিডি কর্ণারের কার্যক্রম শক্তিশালীকরণে নওগাঁর সাপাহার উপজেলায় প্রশিক্ষণ কর্মশালা অন...
18/11/2025

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনে এনসিডি কর্ণারের কার্যক্রম শক্তিশালীকরণে
নওগাঁর সাপাহার উপজেলায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ জেলার সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনে এনসিডি কর্নারের কার্যক্রম তুলে ধরা ও সকল প্রাপ্তবয়সীদের কমিউনিটি ক্লিনিক থেকে রক্তচাপ পরিমাপ, উচ্চ রক্তচাপের রোগীদের বিনামূল্যে এনসিডি কর্নার থেকে ঔষধ সরবরাহ সহ কম্যুনিটি পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিএইচসিপি ও কম্যুনিটি গ্রুপের প্রতিনিধিদের নিয়ে আজ শনিবার (১৭ নভেম্বর) সকাল ৯.৩০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নন-কম্যুনিকেবল ডিজিজ কন্ট্রোল-এনসিডিসি প্রোগ্রাম ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: আরিফুজ্জামান। প্রাশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর বিভাগীয় প্রোগ্রাম অফিসার এহসানুল আমিন ইমন ও সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা: প্রিতম সাহা।

বক্তারা বলেন, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কারনে সারা দেশে মৃত্যুর মিছিল ক্রমেই লম্বা হচ্ছে। বাংলাদেশে শতকরা ৭০ ভাগ মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ। এর মধ্যে হৃদরোগ, স্ট্রোকসহ সিভিডি জনিত মৃত্যু হার শতকরা ৩৪ ভাগ। শতকরা ১৯ ভাগ অকাল মৃত্যুর জন্য দায়ী এ সমস্ত অসংক্রামক রোগ। এই পরিস্থিতি উন্নয়নের জন্য সরকার উপজেলা হাসপাতালে এনসিডি কর্ণার চালু করেছে। সেখান থেকে সিমপল এপসের মাধ্যমে ডিজিটাল রেজিষ্ট্রেশনকৃত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হচ্ছে। আগামীতে প্রাপ্তবয়সী সকল এলাকাবাসীকে কমিউনিটি ক্লিনিক থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সনাক্ত করে এনসিডি কর্নার থেকে সেবা প্রদানের তথ্য তুলে ধরেন।

কর্মশালায়, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনের সরকারের এই কার্যক্রমকে সাধারন মানুষের কাছে পৌছে দিতে স্থানীয় সরকার প্রতিনিধি, গনমাধ্যম কর্মী, মসজিদের ইমামসহ অন্যান্য ধর্মীয় নেতা ও স্কুল কলেজের শিক্ষকদের ভূমিকার উপর জোড় দেয়া হয়। প্রশিক্ষণে উপজেলার ১৭ টি কমিউনিটি ক্লিনিকের সকল সিএইচসিপি ও কমিউনিটি গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। #

Address

Sapahar
6560

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sapahar Upazila Health Complex, Naogaon. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sapahar Upazila Health Complex, Naogaon.:

Shortcuts

Share

Category