08/03/2025
প্রিয় বাবা,
কতদিন হয়ে গেলো তোমার স্পর্শ পাই না...
কত দিন দেখি না তোমায়, কত রাত দেখি না তোমায়
সে খোঁজ কি তুমি রাখো?...
প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা দিন, প্রতিটা মুহুর্ত তোমাকে খুব মিস করছি বাবা...
আজ তিন মাস পঁচিশ হলো তুমি আমার কোন প্রশ্নের কোন উত্তর দাওনা আমার সাথে কথা ও বলো না... তাই আকাশের ঠিকানায় চিঠি লিখছি!
জানো বাবা কোনোদিন দুঃস্বপনেও ভাবিনি তোমাকে কোনোদিন আকাশের ঠিকানায় চিঠি লিখবো, কিন্তু আজ নিরুপায় হয়ে লিখতে হচ্ছে,
জানি বাবা তুমি খুব ভালো আছো, সৃষ্টিকর্তার নিকট
যে শান্তি চাইতে চাইতে তুমি চলে গেছো, নিশ্চয়ই তুমি সে শান্তিতেই আছো! তাই তুমি একটি বার স্বপ্নেও দেখা দাও না, আর আমার শত শত প্রশ্নের কোন উত্তরও দাও না, কিন্তু! বাবা আমি যে ভালো নেই, তোমাকে ছাড়া খুব কষ্টে আছি।
বাবা, অন্য আর পাঁচজন ছেলে-মেয়ের মতো তোমার মেয়ে হয়ে আমি কখনো বলবো না-- "বাবা তুমি থাকতে বুঝিনি, তুমি কি ছিলে জীবনে", "বাবা নামক বটবৃক্ষ কি হয়"!
তুমি থাকতেই আমি বুঝেছিলাম বাবা নামক বটবৃক্ষের ছায়া কেমন হয়, বাবা শব্দের গভীরতা কতটা, পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদের নাম বাবা, তাই আমি আমার কর্তব্য পালনের চেষ্টা করেছি মাত্র, কতটুকু পেরেছি তা তুমিই ভালো জানো, সেটা আমার জানার দরকার নেই, আমি শুধু জানি আমি ব্য'র্থ সন্তান, কারণ! আমি তোমাকে ধরে রাখতে পারিনি।
সৃষ্টিকর্তার কাছে সব সময় একটাই জিনিস চাইতাম আমার মৃ'ত্যুর আগে যেন তোমাদের কারো কিছু না হয় কিন্তু! সৃষ্টিকর্তা আমার কথা শুনলেন না, তিনি আমার আগেই তোমাকে নিয়ে নিলেন,সৃষ্টিকর্তা দানশীল হতে পারলেন না। বড্ড অসময়ে তোমাকে হারিয়ে ফেললাম।
জানো বাবা বুকের ভেতরটা রোজ ভেঙ্গেচুরে একাকার হয়, তুমি ছাড়া এ দেহটা যেন পাখি ছাড়া খাঁচা হয়ে গেছে, পৃথিবীতে বেঁ'চে থাকাটাই যে এখন কষ্টকর।
কেনো এত রাগ করে আছো বাবা? কেনো কোন প্রশ্নের উত্তর দিচ্ছ না? কোন পূর্বাভাস ছাড়া হুট করে কেনো তুমি ফাঁকি দিলে? তোমার কিসের এত তাড়া ছিলো যে তুমি এত তাড়াতাড়ি আমাদের এতিম করে দিলে? আর কটা দিন থাকলে কি এমন ক্ষতি হতো শুনি!
জানো বাবা পুরো বাড়ি জুড়ে তোমার সব পোশাক নানান জিনিস পত্র ও ঔষধের বক্সটা আজও স্ব স্ব স্থানে আছে শুধু তুমি নেই বাবা শুধু তুমি নেই....
বুকের বাম পাশটায় খুব করে লাগে যখন হৃদয়খানি উজাড় করে বাবা বলে তোমায় ডাকতে পারি না, ডাকতে গিয়েই হটাৎ করে এক বিষাদ শূন্যতা অনুভব।
তোমার অনুপস্থিতিটা আজও আমি মেনে নিতে পারি না আর ভবিষ্যতেও কোনোদিন পারবো না।....