Grameen Eye Hospital Satkhira

Grameen Eye Hospital Satkhira Eye Care Services Grameen Eye Hospital Satkhira; everyday open, except Friday.

"অধিকার, ন্যায়বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক" আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস, গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরা যথাযথ...
08/03/2026

"অধিকার, ন্যায়বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক" আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস, গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরা যথাযথ ভাবে উদযাপন করছে।

প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বল্প খরচে মানসম্পন্ন চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দিতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাব...
22/10/2025

প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বল্প খরচে মানসম্পন্ন চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দিতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্র, কালীগঞ্জ।

(১৯ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় কালিগঞ্জ থানা রোড, এম. এম. প্যালেসে (মতিনের বিল্ডিং) ভার্চুয়ালে এই হাসপাতালের শুভ উদ্বোধন করেন গ্রামীণ গ্রুপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ আশরাফুল হাসান। উদ্বোধনী দিনে উপস্থিত রোগীদের মাত্র ৫০ টাকায় রেজিষ্ট্রেশনের মাধ্যমে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের মাধ্যমে সেবা প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণ চক্ষু হাসপাতাল, সাতক্ষীরা'র চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অতীশ কুমার বাছাড় এর সভাপতিত্ব ও ম্যানেজার মোঃ মোর্ত্তজা আলীর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামীণ গ্রুপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃআশরাফুল হাসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক শামসুল হক আহমেদ,
এবং মহা ব্যবস্থাপক মাইনুল হাসান এবং ডা. মুনির আহমেদ, কান্ট্রি ডিরেক্টর, (অরবিস ইন্টারন্যাশনাল)

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ বুলবুল কবীর, কালিগঞ্জ সরকারি কলেজের প্রভাষক সিরাজুল কবীর, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী আল মামুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এম. আহাম্মদ উল্ল্যাহ বাচ্চু প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ফজলুল হক, শিমুল হোসেন, মোঃ শের আলী, মোস্তাক আহমেদ, কালিগঞ্জ মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ব্যবস্থাপক মোঃ ফরহাদ হোসেনসহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী দিনে শত শত সাধারণ মানুষ চক্ষু সেবা গ্রহণ করতে হাসপাতাল প্রাঙ্গণে ভিড় জমায়।

এখানে মাত্র ৫০ টাকায় নিবন্ধন ফি প্রদানের মাধ্যমে নিয়মিত চক্ষু সেবা গ্রহণ করা যাবে। গ্রামীণ চক্ষু চিকিৎসা সেবা কেন্দ্রটি স্থাপনের ফলে কালিগঞ্জসহ আশপাশ এলাকার মানুষ এখন থেকে সুলভ মূল্যে মানসম্মত চোখের চিকিৎসা পাবে, যা এলাকায় স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এখানে বিশ্বের উন্নতমানের আধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে।

গত আগষ্ট মাসে গ্রামীণ চক্ষূ হাসপাতাল, সাতক্ষীরার আয়োজনে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটে (পিটিআই) চোখের সচেতনতা মূল...
07/09/2025

গত আগষ্ট মাসে গ্রামীণ চক্ষূ হাসপাতাল, সাতক্ষীরার আয়োজনে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটে (পিটিআই) চোখের সচেতনতা মূলক সেমিনার আয়োজন করা হয়। উক্ত সেমিনারে পিটিআই এর উর্ধতন কর্মকর্তাগণ সহ প্রশিক্ষণ গ্রহণ কারি সম্মানিত শিক্ষকগণ এবং জিএইচএস এর মহা-ব্যবস্থাপক মহোদয় সহ হাসপাতালের সম্মানিত ডাক্তার ও হাসপাতাল ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

গ্রামীণ চক্ষু হাসপাতাল, সাতক্ষীরায় গত আগষ্ট মাসের 26,27,28 তারিখ 3দিন ব্যাপী সাতক্ষীরা সদরের বিভিন্ন মসজিদের সম্মানিত ইম...
07/09/2025

গ্রামীণ চক্ষু হাসপাতাল, সাতক্ষীরায় গত আগষ্ট মাসের 26,27,28 তারিখ 3দিন ব্যাপী সাতক্ষীরা সদরের বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেব দের নিয়ে চোখের সচেতনতা মূলক সেমিনার আয়োজন করা হয়। উক্ত সেমিনারে জিএইচএস এর মহা-ব্যবস্থাপক মহোদয় সহ হাসপাতালের সম্মানিত ডাক্তার ও উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

16/02/2025

Address

Boikery Road, Kashempur, Kadamtala
Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when Grameen Eye Hospital Satkhira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Grameen Eye Hospital Satkhira:

Shortcuts

Share

Category