জেনে রাখো কাজে লাগবে

জেনে রাখো কাজে লাগবে প্রতিদিন নতুন কিছু ।।
পেজে লাইক দিয়ে সাথে থাকেন।।

19/05/2026

কোন ভিটামিন কোন জায়গায় ম্যাজিক হিসেবে কাজ করে

ZINC — পুরুষের সি-মেনের গোল্ড ফুয়েল
টেস্টোস্টেরন বাড়ায়
স্পার্মের মান ভালো রাখে
সময় আগে বী-র্যপাত কমায়
রাতে ১ টা করে খেতে পারেন ৩ মাস।

Vitamin A — ত্বকের রক্ষাকবচ
Acne কমায়
ত্বক উজ্জ্বল রাখে
Night vision ভালো করে
গাজর,লাল শাক খেতে পারেন ।

Vitamin E — চুলের বডিগার্ড
Hair fall কমায়
Scalp circulation বাড়ায়
চুলে প্রাকৃতিক glow আনে
এটা ২০০ এমজি ৪০০ এমজি পাওয়া যায়
বয়স কম হলে ২০০mg night খেতে পারেন
olive oil তেলের সাথে মিশিয়ে চুল দাড়িতে লাগালে চুল পড়া বন্ধ হবে
সাথে বায়োটিন ৫০০০ যোগ করুন।

Vitamin D — হাড়ের হিরো
Calcium absorb করতে সাহায্য করে
হাড় ও দাঁত মজবুত রাখে
Mood boost করে

Iron + B12 — Energy engine
রক্ত বাড়ায়
ক্লান্তি দূর করে
ব্রেইন ফোকাস বাড়ায়

Magnesium + Selenium — Bedroom Booster
Muscle relax করে
Libido বাড়ায়
Anxiety কমায়

Smart Tip:
ত্বক, চুল আর যৌ-নস্বাস্থ্য একসাথে ভালো রাখতে চাইলে
রোজ ১টা multivitamin
রোদে ১৫ মিনিট
পরিমিত খাবার
আর পূর্ণ ঘুম
দোআ ,সদকা করুন গোপন গোনাহ জিরো হলে আপনি হিরো হবেন।

আপনি কোন কোন ভিটামিন খেয়েছেন??
কি সেটাছিল?
খারাপ নারীদের কাছে যাননি তারা হাত তুলুন
কিছু সিক্রেট দিবো যা জীবনে কাজে লাগবে ইনশাআল্লাহ ❤️❤️❤️

Shout out to my newest followers! Excited to have you onboard! Md. Abdul Malek, Mizanur Rahman, Sanjoy Sarkar, Bipul Hos...
19/05/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Md. Abdul Malek, Mizanur Rahman, Sanjoy Sarkar, Bipul Hossen, Sanjit Sarkar

26/04/2026

পেটের কোন জায়গায় ব্যথা করলে
কোন রোগ?

26/06/2025
বাস্তু , গাছের এই গুনাগুন ও বৈশিষ্টানুযায়ী বাগান করলে আপনার বাড়ীর কল্যান হবেবাড়ি সুন্দর করে সাজিয়ে রাখা একটা আর্ট। প্রচু...
07/02/2025

বাস্তু , গাছের এই গুনাগুন ও বৈশিষ্টানুযায়ী
বাগান করলে আপনার বাড়ীর কল্যান হবে

বাড়ি সুন্দর করে সাজিয়ে রাখা একটা আর্ট। প্রচুর পয়সা থাকলেও যেমন সুন্দর করে বাড়ি সাজানো যায় না, তেমনই পয়সার জোর কম থাকলেও যে ঘর সাজিয়ে রাখা যায় না এমনটা নয়। সব সময় বাড়ি সাজানোর জন্য পয়সার প্রয়োজন নেই। সুন্দর মন থাকাই যথেষ্ঠ। বাজার থেকে খুব সহজেই ফুলের গাছ, মাটি, টব কিনে আনুন। কিংবা বাড়িতে বাগান থাকলে সেখানেও লাগিয়ে ফেলুন বাহারি ফুল। ঘরের শোভাও বাড়বে আর নিজেরও চোখ জুড়োবে। যাঁরা ফ্ল্যাটে সেভাবে বাগান করার সুযোগ পান না, তাঁরা অনেকেই ব্যালকনিতে গাছ সাজিয়ে রাখেন, কিংবা ছাদে ফুলের গাছের যত্ন করেন।

পরিবেশ নিয়ে সচেতনতা বাড়ছে। একদিকে যেমন অরণ্য রক্ষার জন্য সওয়াল চলছে, তেমনই প্রবণতা বাড়ির মধ্যেই যতটা সম্ভব সবুজ টিকিয়ে রাখার। চতুর্দিকে যখন গাছ কেটে ফেলা হচ্ছে, তখন আপনার ঘরের এক কোণেই গড়ে উঠুক টুকরো সবুজ। বিশ্বের বেশিরভাগ বড় শহরের জায়গা অত্যন্ত কম। ছোট-ছোট অ্যাপার্টমেন্ট-এ মাথা গুঁজে থাকতে হয় শহরবাসীকে। কিন্তু তার মধ্যেও পরিবেশের স্বার্থে অনেকেই ইনডোর-প্ল্যান্টস রাখেন। আর ঘরের কোণে গাছ রাখার আগে জেনে নিন এই গরমে কোন গাছ বাস্তুমতে আপনার বাড়িকে আরও শুদ্ধ করে তুলবে।

এ বার প্রশ্ন হল, ইনডোর গার্ডেন বা বাড়ির বাগানে পরিবেশের সত্যিই কতটা লাভ হচ্ছে? বিশেষজ্ঞদের পরামর্শ, পরিবেশের স্বার্থে বাগান করতে হলে, স্থানীয় গাছ ব্যবহার করুন। বিদেশ থেকে আনা, বা অনেক দূর থেকে আনা গাছ একেবারেই ব্যবহার করা উচিত নয়। প্লাস্টিকের পাত্র ব্যবহার করলেও একই ভাবে পরিবেশের ক্ষতি। সুতরাং পরিবেশের জন্য বাড়িতে বাগান করা খুবই ইতিবাচক, তবে কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার।

চলুন এবার দেখে নিই কিছু গাছের গুনাগুন ও বাস্তশাস্ত্র মতে এই গাছগুলির অবস্থান গতভাবে আমাদের পরিবারের উপকারীতা।

হলুদ গোলাপ: বাস্তুমতে সেরা রং হলুদ। ব্যালকনির একপাশে হলুদ গোলাপ গাছের সঙ্গে সকালের চা আর খবরের কাগজ হাতে আপনার জীবন আরও সুন্দর হয়ে উঠুক।

মানি প্ল্যান্ট: যে কোনও পাত্রেই বসানো যেতে পারে মানিপ্ল্যান্ট। মাটির টব, ওয়াইন বোতল, বাটি এমনকি গ্লাসেও বসাতে পারেন মানিপ্ল্যান্ট। বিশেষ কোনও পরিচর্যা ছাড়াই এই গাছ আপনার জীবনে শুভ প্রভাব বিস্তার করবে।

ডোয়ার্ফ জেড: ছোট্ট এই গাছ যেমন সুন্দর দেখতে, তেমনই বাস্তুমতে অত্যন্ত শুভ ফলদায়ী। এই গাছ ঘরে বা অফিস ডেস্কে রাখলে আর্থিক দিক থেকে আপনি লাভবান হবেন।

তুলসী: হিন্দুমতে তুলসী গাছের উপকারিতা যাবতীয় প্রশ্নের ঊর্ধ্বে। ঘরের মধ্যে অবশ্যই রাখবেন তুলসী গাছ। বাস্তুশাস্ত্র মতেও বাড়ির উঠোনে তুলসী গাছ থাকা অত্যন্ত কার্যকরী, তুলসীর গন্ধবাহী বায়ু। চারিদিকের পরিবেশ দূষণমক রাখতে সাহায্য করে। তলসী গাছের গন্ধয়ক বাতাস
সকলের পক্ষেই অত্যন্ত উপকারী। তাই সকল বসতবাড়িতেই তুলসী গাছ বাখা উচিত।

জুঁই ফুলগাছঃ বাড়িতে জুঁইফুল গাছ রাখা শুভ বলে দাবি অনেক বাস্তুশাস্ত্রবিদের। এই ফুল ভগবান বিষ্ণুর প্রিয় ফুল, আবার শিবেরও পছন্দের ফুল। তাই বাড়িতে এই ফুলগাছ রাখলে, তা ইতিবাচক ভাবনা জাগ্রত হয় বাড়ির সদস্যদের মধ্যে। এছাড়াও জুঁইয়ের স্নিগ্ধ গন্ধ সারা বাড়ি মাতিয়ে রাখে। মনেও স্বস্তি দেয়। বাড়ি সাজানোর পক্ষেও এই ফুল শুভ।

সাদা লিলিঃ সাদা লিলি গাছটি বহু বাড়ির বাগান সাজিয়ে তোলে। এই গাছও বাড়িতে রাখতে তা ইতিবাচক ফল দেয়। পরিবারের সদস্যদের মধ্যে কাজের উদ্যম বাড়িয়ে তোলে। ঘরের মধ্যে এই গাছ রাখলে তা ঘরের বাতাসকে আরও শুদ্ধ করে তোলে। ঘরময় একটা ফ্রেশনেস থাকে।

ক্যাকটাসঃ বিশেষ কিছু ধরনের ক্যাকটাসে ফুল ধরতে দেখা যায়। অনেকেই সেই শৌখিন গাছনকে ঘরে রাখেন। কিন্তু ক্যাকটাসকে ঘরে রাখা একেবারে উচিত নয়। বাস্তুশাস্ত্র বলছে এতে ঘরের সুখ স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হয়। এর কাঁটা ও রুক্ষতা আপনার জীবনকেও বিদ্ধ করতে পারে।

চম্পা-চামেলিঃ এইসব ফুলের গাছ অনেক বাড়িতেই থাকে। গাছগুলি বাড়ির বাগানে রাখুন, কোনও ভাবেই ঘরের মধ্যে রাখার পরিকল্পনা করবেন না এই গাছগুলি। বিজ্ঞানসম্মত কারণ হিসেবে দেখানো হয়েছে এসব ফুলের গন্ধে পোকামাকড় যেমন ঘরে বেশি আসে তেমনই অ্যালার্জির সমস্যাও বাড়ে। তাই এই পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা।

চাইনিজ বটঃ ছোট বাঁশ গাছ ছোট বাঁশগাছ অনকেই বাড়িতে সাজান। তবে এই গাছ সাজানোর একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। একটি কাঁচের পাত্রে ঠিক ৩ ইঞ্চি জল নিয়ে, তাতে রঙবেরঙের পাথর সাজিয়ে রাখতে হবে। তাহলেই সেই ছোট্ট বাঁশ গাছ বাড়িতে সৌভাগ্য বদ্ধি করতে সাহায্য করবে।পোকামাকড় দুড় করার জন্য যেসব গাছ লাগাবেনঃ শীতকাল হোক কিংবা গরমকাল অথবা বর্ষাকাল, পোকামাকড়ের কারণে আমাদের সবাইকেই বেশ ভুগতে হয়। মশার কারণে জ্বর, এছাড়া বিভিন্ন পোকামাকড়ের কারণে আমাদের বিভিন্ন রোগ দেখা যায়। অনেক চেষ্টা করেও বাড়ি থেকে কিছুতেই পোকামাকড়ের উপদ্রব কমাতে পারছেন না? তাহলে জেনে নিন, বাড়িতে কোন কোন গাছ পুঁতলে পোকামাকড় আপনার ধারেকাছেও ঘেঁষবে না।

গাঁদা ফুল: শীতকাল আসলে প্রায় প্রত্যেকেই বাড়িতে গাঁদা ফুলের গাছ পুঁতে থাকি। গাঁদা ফুল দিয়ে ঘর সাজাই। পুজোর কাজেও এই ফুল ব্যবহার করি। কিন্তু আপনার যদি মনে হয় যে, গাঁদা ফুল শুধুমাত্র সৌন্দর্যের কারণেই ব্যবহার করা হয়, তাহলে ভুল ভাবছেন। গাঁদা ফুল গাছের উপকারিতা অনেক। এই গাছে এমন কিছু উপাদান থাকে, যার ফলে এই গাছের কাছে মশা এবং অন্যান্য পোকামাকড় আসতে পারে না। তাহলে বাড়ি থেকে মশা এবং অন্যান্য পোকামাকড় দূর করতে অবশ্যই গাঁদা গাছ বসান।

বেসিল পাতা: খাবারে স্বাদ বাড়াতে আমরা বেসিল পাতা ব্যবহার করে থাকি। কিন্তু শুধুমাত্র খাবারের স্বাদ বাড়ানোই নয়, মশা-মাছি দূর করতেও সাহায্য করে এই গাছ।

পুদিনা পাতা: খাবারে নিশ্চয় কখনও কখনও পুদিনা পাতা ব্যবহার করে থাকেন? কিন্তু খাবারের বাইরেও এর আরও অনেক গুণাগুণ রয়েছে। পুদিনা পাতার গন্ধ মশা দূর করতে সাহায্য করে।

ল্যাভেন্ডার: ঘরের দুর্গন্ধ দূর করতে বা ঘুমোনোর আদর্শ পরিবেশ আনতে ল্যাভেন্ডার কাজ দেয়। ল্যাভেন্ডারেরও নিজস্ব একটা সুগন্ধ আছে। এই গন্ধের কারণেই অনেকে ঘরে রাখেন ল্যাভেন্ডার। মানুষের পছন্দ হলেও পোকামাকড় বা ইঁদুর এই গাছের গন্ধ পছন্দ করে না। ঘরের যে কোনও জায়গায় একগোছা ল্যাভেন্ডার রেখে দিলেই মশা-মাছি আসবে না।বাড়ির বাগানে লাগাতে পারেন এই গাছ।

লেমনগ্রাস: মশা তাড়াতে এই গাছ খুব কার্যকরী। আর বাগানে একবার লাগিয়ে দিলে খুব একটা যত্নেরও প্রয়োজন পড়ে না। রোদ পড়ে আর জল জমে না এমন জায়গায় গাছ লাগান। এর পাতার রস ঘরে ছড়িয়ে দিলে দূর হয় পোকামাকড়। তাছাড়া, রান্নাতেও ব্যবহার করা যায়।

রোজমেরি: বেসিল ও মিন্টের মতো রোজমেরিও রান্নাঘরের খুব চেনা

একটি উপকরণ। এই গাছ ঘরের ভিতরে টবে বা বাইরে বাগানে লাগানো যায়। বিশেষ যত্নের দরকার হয় না। পোকামাকড় তাড়াতে রোজমেরির পাতা শুকিয়ে ঘরে রাখতে পারেন। এর থেকে তেলও বের করে নিতে পারেন। নাহলে, রোজমেরি স্প্রে বানিয়ে ছড়াতে পারেন সারা বাড়িতে। কোনও ক্ষতি ছাড়াই বাড়ি থেকে দূর হবে মাকড়সা বা ইঁদুর।

অন্যান্য: বেসিল, রোজমেরি বা মিন্ট ছাড়াও বিশেষ গন্ধযুক্ত কিছু গাছ আছে, যা পোকামাকড় তাড়াতে কাজ দেয়। তেজপাতা, মৌরি, পার্সলে ও ওরেগানো তারমধ্যে অন্যতম। এইসব গাছের গন্ধও পোকামাকড়রা সহ্য করতে পারে না। তাই, কোনও জায়গায় এই গাছগুলি থাকলে পোকামাকড় সেখান থেকে দূরত্ব বজায় রাখে।

বাড়ির কোথায় কী গাছ বসাবেন জেনে নিনঃ পরিশুদ্ধ বায়ু আমাদের প্রাণ। এই বায়ু পাওয়া যায় গাছপালা থেকে পরিবেশ দূষণের প্রকোপ থেকে জীবজগতকে রক্ষা করার জন্য ও নানাবিধ কারণে সর্বস্তরে বৃক্ষরোপণের উপযোগিতার কথা আরও ব্যাপক ভাবে প্রচার হওয়া প্রয়োজন বলে আমার ব্যক্তিগত ভাবে মনে হয়। আবার বাস্তুশাস্ত্র অনুসারেও বসত বাড়িতে গাছ লাগানো, ফুল-ফলের বাগান করা অত্যন্ত শুভ। বস্তুত আমাদের বেঁচে থাকার প্রয়োজনেই গাছপালার লালন-পালন ও যত্ন নেওয়া বিশেষ জরুরী। বিশুদ্ধ বায়ু আমাদের প্রাণ, আর এই বায়ু পাওয়া যায় গাছপালা থেকে। প্রকৃতপক্ষে গাছপালা দূষণের হাত থেকে সমগ্র জীব-জগতকে রক্ষা করে। জন্ম থেকে মতা পর্যন্ত গাছপালা আমাদের জীবনের পরম সঙ্গী। তাই বসতবাড়িতে কী ভাব করবেন সৌভাগ্যের বাগান-

গৃহসীমার বাইরের যেসব গাছ আমাদের প্রাত্যাহিক জীবনে শুভ ফল প্রদান করে সেগুলো কোথায় এবং কোনদিক করে লাগানো উচিৎ চলুন দেখে নিই বাস্তুশাস্ত্র মত কি বলছে!• পূর্ব দিকে শুভ গাছ-বট।

• পশ্চিম দিকে শুভ গাছ-অশ্বথ।

• উত্তর দিকে শুভ গাছ পাকুড়, ক্যাথ।

• দক্ষিণ দিকে শুভ গাছ- ডুমুর, গোপাল।

• দক্ষিণ-পূর্ব দিকে শুভ গাছ-বেদনা, ডালিম।

• দক্ষিণ-পশ্চিম দিকে শুভ গাছ-তেঁতুল।

• উত্তর-পূর্ব দিকে শুভ গাছ-আমলকী।

উত্তর-পশ্চিম দিকে শুভ গাছ-বেল।

গৃহের বাইরে যে সকল গাছ অশুভ ফল দেয়ঃ গাছ সবসময় শুভ ফল দেয় তা কিন্তু নয়। গাছ মাঝে মাঝে আমাদের অশুভ ফল ও দিতে পারে। চলুন দেখে নিই কোন গাছ কোথায় লাগালে তা অশুভ ফল প্রদান করে-

• পূর্ব দিকে অশুভ গাছ-আম, অশ্বত্থ, জাম, কলা।

পশ্চিম দিকে অশুভ গাছ-আম, কলা, বট।

• উত্তর দিকে অশুভ গাছ-ডুমুর, কলা।

• দক্ষিণ দিকে অশুভ গাছ-আম।

• দক্ষিণ-পূর্বদিকে অশুভ গাছ-বট, শিমূল, অশ্বত্থ, পাকুড়।

• দক্ষিণ-পশ্চিমদিকে অশুভ গাছ-কদম।

উত্তর-পূর্বদিকে অশুভ গাছ-কলা।

• উত্তর-পশ্চিমদিকে অশুভ গাছ-যে কোনও কাঁটাযুক্ত গাছ।

বস্তুত ভিটেতে সুর কত বড় গাছ সমল্যজনক নাও হতে পারে। এই সম্পর্কে বাস্তুশাস্ত্রে কিছু বিধি নিষেধও পাওয়া যায়।

বসতভিটের ভেতরে বা বাগানে শ্রীবৃদ্ধিকারক গাছগুলি হল-বেল, সুপারি, নারকেল, জাম, কাঁঠাল, আম, ডালিম, কমলালেবু, লেবু, আমলকী, দেবদারু, বকুল, চাঁপা সজনে ইত্যাদি।

• আবার যে বাড়িতে আম, জাম, সুপারি, কাঁঠাল, টগর, দারুচিনি, মল্লিকা, নারিকেল, পদ্ম ইত্যাদি গাছ থাকে, সে বাড়িতে লক্ষ্মীর শুভাগমন ঘটে।

• অপর দিকে গৃহের পক্ষে অকল্যাণকর গাছগুলি হল- তেঁতুল, বহেরা, ধুতুরা, পলাশ ইত্যাদি।

কোনদিকে কোন বাগান করবেন তা দেখে নেওয়া যাক-

• বাস্তু মতে বাসস্থানের সংলগ্ন জমির উত্তর-পশ্চিম দিকে বাগান করা উচিত।

• বাগানের উত্তর-পূর্বদিকে বনৌষধি গাছ-গাছড়া লাগানো শুভকর।

• দক্ষিণ-পশ্চিম দিকে বড়-বড় পাতা যুক্ত গাছপালা লাগানো প্রয়োজন।

• ঘরের সীমার মধ্যে ফল ও ফুলের গাছ লাগালে তা বাড়ির সকলের পক্ষে কল্যাণকর হয়।

শুধু বাস্তুশাস্ত্র-ই নয়, ভারতীয় জ্যোতিষশাস্ত্রেও বসত ভিটের কল্যাণের জন্য বিভিন্ন বৃক্ষের গুরুত্ব স্বীকার করা হয়েছে। গ্রহদোষ বা বিশেষ গ্রহের অশুভ প্রভাব দূর করার জন্য প্রাচীন শাস্ত্রকারগণ বিশেষ বিশেষ গাছের পুজো করারও উপদেশ দিয়েছেন।

15/12/2024

বলুন তো কাচ্চি বিরিয়ানির
”কাচ্চি" শব্দের অর্থ কি? #কাচ্চি

14/12/2024

পেন্সিলের বাংলা কি নাম কি?

চিন্ময় প্রভুর মুক্তি চাই     #চিন্ময়_প্রভু
25/11/2024

চিন্ময় প্রভুর মুক্তি চাই

#চিন্ময়_প্রভু

মতামত দিয়ে যান।  #ছাত্রলীগ  #ছাত্রদল #ছাএশিবির
15/10/2024

মতামত দিয়ে যান।
#ছাত্রলীগ
#ছাত্রদল
#ছাএশিবির

Address

Satkhira
9400

Opening Hours

Monday 00:00 - 23:59
Tuesday 00:00 - 23:59
Wednesday 00:00 - 23:59
Thursday 00:00 - 23:59
Friday 00:00 - 23:59
Saturday 00:00 - 23:59
Sunday 00:00 - 23:59

Alerts

Be the first to know and let us send you an email when জেনে রাখো কাজে লাগবে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category