Dr. Khan Mohammad Fazlul Bari Ivan

Dr. Khan Mohammad Fazlul Bari Ivan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Khan Mohammad Fazlul Bari Ivan, Medical and health, Gararoad, Satpai.

02/05/2026

Measles (হাম) সন্দেহ হলে—হোক বা না হোক নিশ্চিত—যদি এখনো ভিটামিন A দেওয়া না হয়ে থাকে, তাহলে অবশ্যই তা দ্রুত দিতে হবে।

ভিটামিন A দেওয়ার সঠিক ডোজ:

* ৬ মাসের কম বয়সী শিশু:
* ১ম দিন: ৫০,০০০ IU
* ২য় দিন: ৫০,০০০ IU
* ৬ মাস থেকে ১ বছর বয়সী:
* ১ম দিন: ১,০০,০০০ IU
* ২য় দিন: ১,০০,০০০ IU
* ১ বছরের বেশি বয়সী:
* ১ম দিন: ২,০০,০০০ IU
* ২য় দিন: ২,০০,০০০ IU

বিশেষ ক্ষেত্রে (চোখের উপসর্গ থাকলে):

যদি কোনো শিশুর—

* চোখে কম দেখা,
* কর্নিয়া ঘোলা লাগা,
* আলো সহ্য করতে না পারা

এই ধরনের উপসর্গ দেখা যায়, তাহলে ২ সপ্তাহ পরে আবার অতিরিক্ত একটি ডোজ ভিটামিন A দিতে হবে, যাতে শরীরে ভিটামিন A-এর পর্যাপ্ত মজুদ নিশ্চিত থাকে।

গুরুত্বপূর্ণ বার্তা:

* হাম নিশ্চিত হোক বা শুধুই সন্দেহ—ভিটামিন A খাওয়ালে কোনো ক্ষতি নেই।
* বরং এটি শিশুকে ভিটামিন A-এর ঘাটতি থেকে রক্ষা করে এবং দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার ঝুঁকি কমায়।

সেবা কোথায় পাওয়া যাবে:

* উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
* ইউনিয়ন সাব-সেন্টার

এই সব জায়গায় হাই-পোটেন্সি ভিটামিন A ক্যাপসুল সহজলভ্য।

অভিভাবকদের জন্য জরুরি নির্দেশনা:

যদি শিশুর জ্বর হয়, শরীরে র‍্যাশ ওঠে এবং হাম সন্দেহ হয়—
👉 দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন A খাওয়ান।

এটি একটি ছোট পদক্ষেপ, কিন্তু আপনার সন্তানের চোখ ও জীবন রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

০–৫ বছর কেন ব্রেইনের জন্য অলৌকিক সময় কেন?-চাইল্ড ব্রেইন ম্যাজিক পার্ট-০২আমরা অনেক সময়ই ভাবি, শিশু তো এখনো খুব ছোট, পড়াশো...
22/04/2026

০–৫ বছর কেন ব্রেইনের জন্য অলৌকিক সময় কেন?

-চাইল্ড ব্রেইন ম্যাজিক পার্ট-০২

আমরা অনেক সময়ই ভাবি, শিশু তো এখনো খুব ছোট, পড়াশোনা শুরু করবে পরে, শেখা শুরু হবে স্কুলে। কিন্তু আধুনিক নিউরোসায়েন্স আমাদের এমন এক গভীর সত্য জানায়, যা জানলে বাবা–মা হিসেবে দৃষ্টিভঙ্গি পুরো বদলে যাবে আপনাদের।

মানুষের জীবনের ব্রেইনের মূল ভিত্তি গড়ে ওঠে জন্ম থেকে ৫ বছরের মধ্যেই। এই সময়টা ব্রেইনের জন্য কোনো সাধারণ সময় নয় এটা একেবারে একটি Golden Window। এই জানালাটা একবার বন্ধ হয়ে গেলে, পরে আর কখনো একই শক্তি, একই গতিতে ব্রেইন গড়া সম্ভব হয় না।

এই সিরিজের লক্ষ্য একটাই এই ৫ বছরে কীভাবে সচেতনভাবে শিশুর ব্রেইনকে সুপার একটিভ করা যায়, যাতে সে ভবিষ্যতে আবেগিকভাবে সুস্থ, বুদ্ধিবৃত্তিকভাবে শক্তিশালী ও সত্যিকারের “জিনিয়াস” হয়ে উঠতে পারে।

এই পর্বে দারুন কিছু অজানা বিষয় জানবো, চলুন জেনে নেই💁‍♀️

-১. Synaptogenesis: নিউরন কানেকশনের বিস্ফোরণ

জন্মের সময় একটি শিশুর ব্রেইনে থাকে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন। সংখ্যার দিক থেকে প্রায় একজন পূর্ণবয়স্ক মানুষের মতোই। কিন্তু আসল ম্যাজিকটা লুকিয়ে আছে অন্য জায়গায়। পার্থক্যটা নিউরনের সংখ্যায় নয়, নিউরনের সংযোগে (Synapse)। ০–৩ বছরে শিশুর ব্রেইনে প্রতি সেকেন্ডে ৭০০–১০০০টি নতুন Synapse তৈরি হয়। প্রতিদিন তৈরি হয় লক্ষ লক্ষ নিউরাল কানেকশন। ৩ বছর বয়সে শিশুর ব্রেইনে Synapse থাকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের থেকেও বেশি। এই ঘটনাকেই বলা হয় Synaptogenesis Explosion। একবার ভাবুন কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়।

কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটি আসে। সব কানেকশন রাখা হয় না। যেগুলো বারবার ব্যবহার হয়, কথা, খেলাধুলা, স্পর্শ, চোখে চোখে যোগাযোগ সেগুলো শক্ত হয়। আর যেগুলো ব্যবহার হয় না, সেগুলো ধীরে ধীরে কেটে ফেলা হয়। একে বলা হয় Synaptic Pruning। তাই যা ধরে রাখতে চান তার পুনরাবৃত্তি আবশ্যক, নাহয় ব্রেইন নিজেই ছেটে ফেলবে। অর্থাৎ শিশুর ব্রেইন স্পষ্টভাবে বলে:“যেটা তুমি ব্যবহার করছো, সেটাকেই আমি ভবিষ্যতের জন্য রেখে দিচ্ছি।” এই কারণেই বাবা–মায়ের প্রতিদিনের ছোট কাজ, কথা বলা, গল্প শোনানো, খেলায় অংশ নেওয়া, শিশুর ব্রেইনের গঠন বদলে দেয়।

-২. Brain Plasticity: ব্রেইনের নিজেকে বদলে নেওয়ার অসাধারণ ক্ষমতা( এটা একটা ম্যাজিক পাওয়ার)

০–৫ বছরে ব্রেইনের আরেকটি অলৌকিক ক্ষমতা হলো Neuroplasticity মানে, অভিজ্ঞতার উপর ভিত্তি করে ব্রেইনের নিজেকে নতুনভাবে গড়ে নেওয়ার শক্তি। এই বয়সে কোনো অভিজ্ঞতা শুধু স্মৃতি হয়ে থাকে না, বরং: প্রতিটি অভিজ্ঞতা ব্রেইনের সার্কিট, রাস্তা আর স্ট্রাকচার বদলে দেয়। হা ব্রেইন চেইঞ্জ হবার ক্ষমতা রাখে। যদি একটি শিশু, নিরাপদ কোলে বড় হয়, তার ব্রেইনে নিরাপত্তার সার্কিট তৈরি হয়। নিয়মিত কথা শোনে তবে ভাষা ও চিন্তার সার্কিট তৈরি হয়। অবহেলা বা ভয় পায় তবে স্ট্রেস ও ভয়ের সার্কিট শক্ত হয়। তারমানে বুঝতে পারছেন কেন ০-৫ বছর এতো গুরুত্বপূর্ণ। হার্ভার্ডের Center on the Developing Child বলছে: “Early experiences literally shape brain architecture.” তাই বাচ্চার সমস্ত আচরন ৫ বছর এর মধ্যে খেয়াল করুন ডেভলপমেন্টাল কোনো সমস্যা থাকলেও তা যত দ্রুত ধরা পরবে ব্রেইনের নিউরোপ্লাসটিসিটি ক্ষমতা দিয়ে তা ততো সঠিকভাবে সমাধান করা সম্ভব তবে ৭ বছরের পরে অনেকটাই অসম্ভব হয়ে দাড়ায়।

তাই এই বয়সে বাবা–মা আসলে শুধু বাচ্চা বড় করছেন না, তারা একটি মানুষের ব্রেইনের নকশা আঁকছেন। আপনি হয়তো ভাবছেন ছোট কি হবে?. এখন সে একটা টেপ রেকর্ডার সব রেকর্ড করছে। আমাদের কম্পিউটার সায়েন্সের ভাষায় বললে সব ইনপুট নিচ্ছে, process করে ভবিষ্যতে আউটপুট দেবে। তাই এই সময় হেলায় হাড়াবেন না। গুরুত্ব দিন।

-৩. Serve & Return Theory: সম্পর্কই ব্রেইনের সবচেয়ে বড় খাবার( ব্রেইন কে আকার দেবার প্রাথমিক হাতিয়ার বলা যায়)

অনেকে মনে করেন ব্রেইন ডেভেলপমেন্ট মানে বই, খেলনা, কোচিং। কিন্তু নিউরোসায়েন্স স্পষ্টভাবে বলে: শিশুর ব্রেইন সবচেয়ে বেশি গড়ে ওঠে মানুষের সাথে সম্পর্কের ভেতর দিয়ে। হা " It's build biologically in our system". তাই হিউম্যান ইন্টারেকশনে ফোকাশ বাড়ান।

Serve & Return মানে কী?

শিশু কিছু করে (Serve): তাকায়, শব্দ করে, হাসে, কাঁদে। বড়রা সাড়া দেয় (Return): কথা বলে, হাসে, কোলে নেয়, প্রতিক্রিয়া দেখায়।

এই ছোট ছোট মুহূর্তেই তৈরি হয়, ভাষার সার্কিট,
আবেগ নিয়ন্ত্রণের সার্কিট। Prefrontal Cortex–এর ভিত্তি (যা সিদ্ধান্ত, মনোযোগ ও আত্মনিয়ন্ত্রণের জন্য দায়ী)। যখন শিশুর সংকেতে কেউ সাড়া দেয় না: ব্রেইন শেখে দুনিয়াটা নিরাপদ না। কর্টিসল (stress hormone) বাড়ে। শেখার ক্ষমতা কমে যায়। তাই কেবল খেলনা বা স্ক্রিন নয়। আপনিই আপনার শিশুর সবচেয়ে শক্তিশালী ব্রেইন স্টিমুলাস।

-৪. Emotion ছাড়া Learning হয় না, একটি অজানা কিন্তু গুরুত্বপূর্ণ সত্য

শিশুর ব্রেইনে আবেগ (Limbic System) আর শেখা (Prefrontal Cortex) আলাদা সিস্টেম নয়। যখন শিশু ভয় পায়, লজ্জা পায় বা চাপ অনুভব করে তখন চিন্তার ব্রেইন বন্ধ হয়ে যায়। আর যখন সে নিরাপদ, আনন্দিত ও সংযুক্ত বোধ করে তখন শেখা হয় সবচেয়ে দ্রুত। গবেষণায় দেখা গেছে: Emotionally secure শিশুরা ভাষা, স্মৃতি, সমস্যা সমাধান ও সৃজনশীলতায় অনেক এগিয়ে থাকে। অর্থাৎ, ভালোবাসা ছাড়া “জিনিয়াস ব্রেইন” সম্ভব নয়। তাই আমার পোস্টে সবসময় বলি ০-৫বছর যত পারুন সন্তানকে ভালোবাসুন। এটা খুবি গুরুত্বপূর্ণ।

বাবা–মা কীভাবে শিশুর ব্রেইনকে সুপার একটিভ করবেন?

এই ৫ বছরে কোনো কঠিন ট্রেনিং দরকার নেই। দরকার সচেতন উপস্থিতি। প্রতিদিন কথা বলা ও শোনা( এমনভাবে বলুন, যেন সে আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ বা তার কথা মনোযোগ দিয়ে শুনছেন সেটা সে বোঝে)। খেলতে খেলতে শেখানো। আবেগকে সম্মান করা ( ইমোশন রেগুলেশন শেখানো)। ভয় নয়, নিরাপত্তা তৈরি করা।একঘেয়েমি ভেঙে নতুন অভিজ্ঞতা দেওয়া ( যত নতুন নতুন অভিজ্ঞতা ততো নতুন নতুন কানেকশন)। এই ছোট কাজগুলোই ব্রেইনের ভেতরে শক্তিশালী নিউরাল হাইওয়ে তৈরি করে। তাই শিশুকে নিয়ে নতুন নতুন জায়গায় যাওয়া, নতুন নতুন অভিজ্ঞতা দেয়া খুব গুরুত্বপূর্ণ।

০–৫ বছরে আপনি যা দিচ্ছেন ভালোবাসা, সময়, কথা, সংযোগ সেগুলোই শিশুর ব্রেইনের স্থায়ী ভিত্তি হয়ে যায়। তাই এই সময়টা গুরুত্ব দিন

এই সিরিজের লক্ষ্য কোনো চাপ তৈরি করা নয়। লক্ষ্য একটাই বাবা–মাকে ক্ষমতাবান করা, যেন তারা সচেতনভাবে একটি সুস্থ, বুদ্ধিমান, আবেগিকভাবে শক্তিশালী ও সত্যিকারের জিনিয়াস প্রজন্ম গড়ে তুলতে পারেন। কারণ ভবিষ্যৎ সঠিকভাবে তৈরি হয় আজকের ছোট ছোট সিদ্ধান্তে।
ধন্যবাদ

Measles বা হাম এর টিকা সম্পর্কে তথ্য
19/04/2026

Measles বা হাম এর টিকা সম্পর্কে তথ্য

30/03/2026

হাম নিয়ে আতংক নয় প্রয়োজন সচেতনতা

গত কয়েকদিন অনেকের পোস্টে হাম নিয়ে আতংক ছড়াতে দেখছি- আসুন, হাম নিয়ে জেনে নিই-

-Measles (মিজেলস) রোগকেই বাংলাতে হাম বলা হয়, এইটা একটা ভাইরাস জনিত রোগ-
paramyxoviridae পরিবারের মিজেলস ভাইরাস দিয়ে এই রোগ ছড়ায়,

-এই রোগ সর্বপ্রথম ১০০০ খ্রিস্টাব্দের দিকে আবিষ্কার করেন ইরানের বিখ্যাত মুসলিম চিকিৎসক father of Islamic medicine মুহাম্মদ আবু বকর আল রাজি- যিনি ওয়েস্টার্ন কান্ট্রিতে রাজেস হিসাবে পরিচিত।

-মিজেলস রোগ কিভাবে হয়?
সাধারণত কোন ব্যক্তি মিজেলস রোগে আক্রান্ত হলে তার হাঁচি কাশি ও শ্বাস থেকে মিজেলস ভাইরাস বাতাসে ছড়ায়, তারপর সুস্থ মানুষ সেই মিজেলস ভাইরাস বাহিত বাতাস থেকে শ্বাস নিলে তারও মিজেলস হতে পারে,

-মিজেলস ভাইরাস এতটাই ছোঁয়াচে যে, অসুস্থ ব্যক্তির সংস্পর্শে আসা ৯০% মানুষই আক্রান্ত হবে।

ধরুন, একটা পেশেন্ট আক্রান্ত হলো, সে মাস্ক লাগায়নি, তার রুমে আপনিও মাস্ক ছাড়া ডুকলেন, তাহলে আপনার যদি মিজেলস এর টিকা নেওয়া না থাকে, তবে আপনিও মিজেলসে আক্রান্ত হবেন।

-এই কারনে মিজেলস প্রতিরোধে করনীয় হচ্ছে আক্রান্ত ব্যক্তিকে আলাদা করে ফেলা, বিশেষ করে ৫ বছরের কম বয়সের কোন শিশুকেই মিজেলস আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে নেওয়া যাবেনা। আক্রান্ত ব্যক্তির পানির গ্লাস সহ সব ব্যবহার্য জিনিস আলাদা রাখা হবে।

-মিজেলস বা হামে কারা আক্রান্ত হয়?

সাধারণত ৫ বছরের কম বয়সী শিশুরা বেশি আক্রান্ত হয়, যাদের শিশুকালে MMR টিকা দেওয়া হয়নি, তারা মিজেলস এ আক্রান্ত হবার ঝুঁকি বেশি-- বড়দের মিজেলস হবার ঝুঁকি অনেক কম, হলেও মেজর কোন জটিলতা তৈরি হয়না-

-মিজেলস এর রোগী সংস্পর্শে যাবার কতদিনের মধ্যে মিজেল হতে পারে?

মিজেলস রোগীর সংস্পর্শে যাবার প্রায় ৭-১০ দিনের মধ্যে মিজেলস আক্রান্ত হয়ে মিজেলস উপসর্গ দেখা দিতে পারে--

-মিজেলস এর উপসর্গ কি?
যেহেতু মিজেলস বেশি হয় বাচ্চাদের, তাই বাচ্চারা মিজেলস আক্রান্ত হলে নিম্নের উপসর্গ দেখা দিতে পারে-

১. উচ্চ তাপমাত্রা সহকারে কাঁপুনি দিয়ে জ্বর আসবে,
জ্বর ১০৪ ডিগ্রি পর্যন্ত হতে পারে।
2. সার শরীরে কিছুটা ব্যাথা হতে পারে,
3. কাশি হতে পারে, শুকনো কাশি।
4. নাক দিয়ে অনবরত পানি পড়বে বা সর্দি থাকবে
5. conjunctivitis হতে পারে

3C মনে রাখুন,
Cough
Coryza
Conjunctivitis

-এইগুলি প্রায় ৪ দিন থাকে।

যদি কোন বাচ্চার যার ইপি'আই শিডিউলে ভ্যাক্সিন দেওয়া হয়নি, তার যদি উচ্চ তাপমাত্রার জ্বর + সর্দি + কাশি + চোখ দিয়ে পানি পড়ে, তথা conjunctivitis থাকে, তাহলে তার মিজেলস সন্দেহ করতে পারেন, মিজেলসের Rash আসে জ্বরের ৩-৪ দিন পরে, তাই Rash আসার আগেও উপরের উপসর্গ গুলি থাকলে বাচ্চাকে হা করিয়ে মুখের অভ্যন্তরীণে দেখবেন- buccal mucosa তেভকোন সাদা ফোটা ফোটা দাগ আছে কিনা- এইটাকে koplic spot বলা হয়,
rash শুরু হবার ১-২ দিন আগে থেকেই এই koplik's spots দেখা যায়-

-Fever + Runny nose+ cough+ conjunctivitis এর সাথে যদি koplic spot থাকে, তথা গালের ভিতর যদি সাদা সাদা spot থাকে, তাহলে মিজেলসের Diagnosis confirm :

-koplik's spot দেখা না গেলেও জ্বরের ৪ দিন পর rash দেখে ডায়াগনোসিস কনফার্ম হওয়া যায়-

-Rash দেখতে maculopapular rash (bleeding spot) এর মত, এই র‍্যাশ গুলি লালচে প্রকৃতির, মনে হবে স্কিনের নিচে অনেক গুলি রক্তের spot।
মিজেলসের র‍্যাশ প্রথমে face এ শুরু হয়, তারপর neck তারপর বুকে পিঠে এবং পর্যায়ক্রমে পুরো শরীরে ছড়িয়ে পড়ে-

-র‍্যাশ উঠার পর কারো কারো চুলকানী হতে পারে, আবার চুলকানী নাও থাকতে পারে-

-র‍্যাশ ৩-৪ দিন থাকে, এর পর কমতে থাকে, পরবর্তী এক সপ্তাহে Rash disappeare হয়ে যায়- ৯৯% মানুষ ১-২ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যায়

-Complication বা জটিলতা -
মিজেলস adult দের ক্ষেত্রে কোন জটিলতা করতে পারেনা,
-adult দের ক্ষেত্রে measles এর আউটকাম নিম্নরুপ হতে পারে-

১.. ৪ দিন High grade fever
2. Runny nose
3. Conjunctivities ৭ দিন
4. cough 2-3 weeks
5. Rash ৪র্থ দিন দেখা যাবে, ৭ দিন পর কমতে থাকবে।
6.. এক সপ্তাহ পরে পরিপূর্ণ ভালো হয়ে যাবে।

-বাচ্চাদের ক্ষেত্রেও একই উপসর্গ দেখা দিবে, তবে বাচ্চাদের কিছু life threatening জটিলতা দেখা দিতে পারে-
১.Measles Encephalitis
২. Secondary pneumonia ( most common cause of Death)
৩. ডায়েরিয়া

এইটা সাধারণত জ্বরের ৫-৭ দিন পর দেখা দেয়,

-প্রতি ১০০০ মিজেলস আক্রান্ত বাচ্চার মধ্যে 50-70 জনের নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, আর এমন নিউমোনিয়ায় আক্রান্ত প্রতি ১০০০ জনের মধ্যে ১-২ জনের মৃত্যু হতে পারে। বাংলাদেশে তা আরো বাড়তে পারে।

-এবার জেনে নিন-
মিজেলসের মধ্যে কাদের ক্ষেত্রে জটিলতা দেখা দেয়?

-আমরা প্রথমেই বলেছি, বাচ্চাদের মধ্যে মিজেলসের জটিলতা দেখা দেয়, তাও সব বাচ্চার মধ্যে জটিলতা দেখা দেয়না,
complication কেবল malnutrition অথবা immunicompromised পেশেন্ট দের ক্ষেত্রে দেখা দেয়-

-Malnutrition কিভাবে বুঝবেন?

বাচ্চার ওজন যদি স্বাভাবিক ওজনের তুলনায় ২-৩ কেজি কম হয়, বুঝবেন বাচ্চা পুষ্টিহীনতায় আছে।

যেমন ১ বছরের বাচ্চার ওজন =১০ কেজি
পরবর্তী প্রতি বছর বয়সের জন্য ২ কেজি করে যোগ হয়,
২ বছরের বাচ্চার স্বাভাবিক ওজন হবে: ১২ কেজি
৩ বছরে =১৪ কেজি
৪ বছরে =১৫-১৬ কেজি
৫ বছরে =১৬-১৮ কেজি

সেইজন্য ওজন দেখে Malnutrition মনে হলে এমন বাচ্চাদের মিজেলস হলে অবশ্যই ডাক্তারের পরামর্শে চলতে হবে।

-মিজেলস এর চিকিৎসা কি-
মিজেলস যেহেতু একটা ভাইরাস জনিত রোগ৷
আবার এখানে antiviral এর কোন রোল নাই, তাই symptomatic treatment দেওয়া হবে।

-প্রথমত প্রচুর পানি খেতে বলবেন, সম্ভব হলে প্রতিদিন ১-২ টা ওরস্যালাইন অথবা ডাবের পানি-
-বেড রেস্টে থাকবে। মাস্ক ব্যবহার করবে, আইসোলেশনে রাখা হবে।

-জ্বরের জন্য
1. paracetamol oral or suppository
2. Runny nose: Fexo 120 mg once daily for 1 weeks or Antazole nasal drop. (বয়স অনুযায়ী ডোজ নির্ধারণ হবে)
3. Conjunctivitis এর জন্য olopatadine eye drop + artificial tear drop for 2 weeks
4. Xinc B BD (2 weeks)

-মিজেলস এ বাচ্চাদের ভিটামিন -এ লেভেল কমে যায়, তাই মিসেলস আক্রান্ত বাচ্চাদের Vitamin A supplementary দেওয়া হবে ২ দিন ২ টা ডোজ-

-ডোজ: বয়স ৬ মাসের কম হলে 50,000 unit
৬ মাস থেকে ১২ মাস : 1 lac unit
>12 month = 2 lac unit

2 dose
Day-1
Day-2

-Severe case এ ৩ টা ডোজ দেওয়া হয়, 3rd dose ১৪ তম দিনে দেওয়া হয়;

-বাজারে capsule Retinol forte 50,000 unit, 2 lac unit এইভাবে পাওয়া যায়, বাচ্চার ডোজ অনুযাই
ক্যাপসুল টা কিনে নিয়ে আসবেন,

-যেমন ৬ মাসের বাচ্চা হলে 50000 unit এর একটা,
৬-১২ মাস হলে 50000 unit এর দুইটা অথবা 1 lac unit এর একটা - এইভাবে খাওয়াবেন।
ক্যাপসুল ছিদ্র করে লিকুইড টা খাওয়াবেন শুধু ।

-ভিটামিন এ সাপ্লিমেন্টারী দিলে অনেক জটিলতা এড়ানো যায়.

Malnutrition baby যাদের নিউমোনিয়ার সম্ভাবনা আছে, তাদের ক্ষেত্রে prophylactic antibiotics এর কথা অনেকে দিয়ে থাকেন, যদিও গাইডলাইনে এমন কিছু নাই,তবে malnourished দের ক্ষেত্রে prophylactic antibiotics দিতে ক্ষতি নাই-

-র‍্যাশের জন্য করনীয় কি?
rash দেখে আতংকিত হবার কিছু নাই-
বাচ্চাদের এন্টিহিস্টামিন সিরাপ: Alatrol according to age)
-সাথে calamine lotion দিবেন।
লোশন চুলকানি থাকলে দিবে, না থাকলে দরকার নাই--

যদি কোন বাচ্চার শ্বাসকষ্ট শুরু হয়, অথবা নিউমোনিয়ার উপসর্গ শুরু হয়, তাহলে দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হবে।

মিজেলস প্রতিরোধের উপায় কি?
একটাই উপায়- বাচ্চাদের কে ছোট বেলায় টিকা দিয়ে দেওয়া,MR টিকা দেওয়া হয় মিজেলস প্রতিরোধের জন্য।
মোট ২ টা ডোজ:
১ম ডোজ ৯ মাস বয়সে
২য় ডোজ ১৫ মাস বয়সে

অনেক অসচেতন মানুষ নিজেদের বাচ্চাদের টিকা দেয়না, তারা এইটা হারাম বা ইহুদি নাসারাদের ষড়যন্ত্র মনে করে, পরে দেখা যায়, তাদের বাচ্চারাই মিজেলস এ আক্রান্ত হয় বেশি, এবং হাসপাতালেও ভর্তি করানো লাগে।
মহান আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন আমীন

29/03/2026

Hypertension :

অতীতে ACE inhibitors ড্রাগ সমূহ Antihypertensive হিসাবে প্রচুর ব্যবহার হলেও এখন খুব বেশি ব্যবহার হয়না, কারণ এইগুলি শুকনো কাশি তৈরি করে, তাই এখন এন্টি হাইপারটেনসিভ হিসাবে ACE inhibitors এর পরিবর্তে ARBs শ্রেণির ড্রাগস সমূহ বেশি ব্যবহার দেখা যায়-

ARBs Drugs এর মধ্যে আমাদের দেশে ৭ টা গ্রুপ ব্যবহার হয়ে থাকে,

1. Losartan
2. valsartan
3.Telmisartan
4. Olmesartan
5..Azilsartan
6..Candesartan
7..irbesartan

সবচেয়ে বেশি ব্যবহার হয় Losartan and Olmesartan.

♦ Losartan সর্ব প্রথম ARBs , এইটার এন্টি হাইপারটেনসিভ এক্টিভিটি ভালো, তবে এইটার plasma half life কম৷ কিছু কিছু পেশেন্টের Single dose এ নিলে ২৪ ঘন্টার জন্য এন্টিহাইপারটেনসিভ একশন পাওয়া যায়না, তাই BD Dose এ নিতে হয়। আবার অনেকের ক্ষেত্রে single dose এ কাজ হয়, তাই প্রথমে single dose এ শুরু করবে, control না হলে BD dose

Losartan 25 mg, 50 mg dose এ পাওয়া যায়,

♦Valsartan..
এইটা Losartan থেকে ভালো, মোটামুটি দিনে একটা খেলে ২৪ ঘন্টা ব্লাড প্রেশার কন্ট্রোল রাখে।
এইটা সর্বপ্রথম ARBs যা হার্ট ফেইলিউরে ব্যবহার হয়েছে।

Valsartan, 40 mg, 80 mg, 160 mg, 320 mg

♦ telmisartan
এইটার efficacy, losartan এবং valsartan থেকে ভালো,
তবে Olmesartan থেকে কম,

এইটা ২৪ ঘন্টায় একটা খেলেই চলে,

Telmisartan থেকে আরেকটু বেশি এন্টিহাইপারটেনসিভ একটিভিটি আছে Olmesartan এর,

J Pharmacol Pharmacother. 2017 এর একটা রিসার্চ অনুযায়ী এন্টিহাইপারটেনসিভ একশন সবচেয়ে বেশি হচ্ছে
Olmesartan এর, তারপরের স্থান Telmisartan, তারপর Valsartan, তারপর Losartan.

তবে Diabetes patient দের জন্য Olmesartan থেকে ভালো হচ্ছে Telmisartan,,

কারণ Telmisartan এর এন্টিহাইপারটেনসিভ একশন যদিও কিছুটা কম, ( 2-3 mm/hg compared to Olmesartan) তবে Telmisartan এর আরো দুইটা বাড়তি সুবিধা রয়েছে যা Olmesartan এ কিছুটা কম।

Telmisartan এর বাড়তি সুবিধা হচ্ছে
১..এইটা cholesterol level কমায়,
২.. ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায়, যার ফলে FBG (fasting blood glucose) কমায়। এবং ডায়াবেটিস কন্ট্রোলে ভূমিকা রাখে।

Telmisartan এর ডোজ হচ্ছে
Telmicard 20 mg, 40 mg, 80 mg once Daily

Olmesartan এর ডোজ হচ্ছে,

Olmesan 10 mg, 20 mg, 40 mg
Once Daily..

♦ Azilsartan.. এইটার efficacy as like as Telmisartan

Candesartan.. বাংলাদেশে এতটা এভেইলেভেল না, এইটা losartan এর তুলনায় more potent but olmesartan এর তুলনায় less potent.

irbesartan... অনেক দামী ঔষধ, এইটা strongly anti-proteinuric and strongly angy hypertensive like Telmisartan and azilsartan.

তাহলে উপরের আলোচনা থেকে যা বুঝতে পারলাম.

১.. সবচেয়ে ভালো কার্যকরী ARBs হচ্ছে Olmesartan

২.. ডায়াবেটিস বা কোলেস্টেরল বেশি থাকলে তাদের কে ARBs দিলে Telmisartan দেওয়া উপকারী।

৩. Losartan পুরাতন ড্রাগ হিসাবে যদিও বেশি ব্যবহার হয়ে থাকে, তবে তার এন্টিহাইপারটেনসিভ কার্যকরীতা অন্যান্য ARBs এর তুলনায় কম।

৪.. Losartan কিছু পেশেন্টের ক্ষেত্রে ২৪ ঘন্টার জন্য সাপোর্ট দেয়না, তাই কারো কারো ক্ষেত্রে BD Dose লাগতে পারে

৫.. যেইসব হাইপারটেনসিভ পেশেন্ট দের শেষ রাত্রের দিকে ব্লাড প্রেশার কমে যায়, আর দিনের বেলায় বেশি থাকে, তাদেরকে Morning dose এ Losartan দেওয়া ভালো, কারণ এইটার plasma half life অন্যগুলির তুলনায় কম,

ARBs শ্রেণির ড্রাগস সমূহের আরো কিছু উপকার হচ্ছে
১..এইগুলির মধ্যে Losartan, Renal tubular Reabsorption of Uric Acid কমায়, যাতে সেরাম ইউরিক এসিড কমে, এবং Gout and kidney stone থেকে সুরক্ষা দেয়। তবে losartan এর এই উপকারিতা থাকলেও অন্যান্য ড্রাগসের এই উপকারিতা নাই।। বরং losartan ছাড়া অন্যগুলি uric acid বাড়ায়,

২৷ স্ট্রোকের ঝুকি কমায়

৩। হার্ট ফেইলিউরে ব্যবহার করলে সার্ভাইভাল রেট বৃদ্ধি পায়।

৪। Gout or uric acid stone with HTN থাকলে ড্রাগস অফ চয়েজ হচ্ছে Losartan..

Equivalent dose হিসাবে Losartan 25 mg= Olmesartan 10 mg =Telmisartan 20 mg
=Valsartan 40 mg=irbesartan 75 mg =candesartan 4 mg

CKD থাকলেও ড্রাগস অফ চয়েজ থাকবে ARBs,
তবে শুরু করার সময় একবার ক্রিয়েটিনিন লেভেল দেখে নিবে, আর ১ মাস পরপর creatinine দেখতে হবে, যদি creatinine ৩০% বেড়ে যায়, তাহলে ARBs এর ডোজ কমিয়ে নিবে। আর যদি না বাড়ে, তাইলে ARBs চলবে।

ARBs slightly পটাশিয়াম লেভেল বাড়াতে পারে, তবে এইটা এই পর্যায়ে কখনো বাড়ায় না, যার কারণে হাইপারক্যালিমিয়ার ক্লিনিক্যাল উপসর্গ দেখা দিতে পারে।
তাই ভয় নাই, তবে হ্যা, যাদের পটাশিয়াম লেভেল normal upper লিমিটের কাছাকাছি আছে, তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার।

19/03/2026

২০২৬ ADA ডায়াবেটিস গাইডলাইন — সম্পূর্ণ ক্লিনিকাল সারাংশ।
ডায়াবেটিস ব্যবস্থাপনা এখন অনেক পরিবর্তিত হয়েছে। এটি আর শুধু রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ নয় — এখন এটি একটি কার্ডিও–রেনাল–মেটাবলিক রোগ মডেল।

♦ মূল ধারণার পরিবর্তন (CORE PARADIGM SHIFT)
• চিকিৎসা নির্ভর করবে: ASCVD, HF, CKD, Obesity এর উপর।
• শুধু HbA1c নয়
• goal or লক্ষ্য: অঙ্গ সুরক্ষা + জীবনকাল বৃদ্ধি

♦ রোগ নির্ণয় (DIAGNOSIS)
• FPG ≥126 mg/dL
• HbA1c ≥6.5%
• OGTT ≥200 mg/dL
• Random ≥200 + উপসর্গ

♦ CKD বা রক্তস্বল্পতায় HbA1c নির্ভরযোগ্য নয় → CGM ব্যবহার করুন
(Continuous glucose monitoring)
♦ গ্লাইসেমিক লক্ষ্য (GLYCEMIC TARGETS)
• সাধারণ: HbA1c

03/03/2026

ঠান্ডা (URTI), শ্বাসকষ্ট ও নিউমোনিয়া—এই তিনটি একসাথে থাকলে রোগীর বয়স, SpO₂, শ্বাসের হার ও সহ-রোগ অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। নিচে প্র্যাকটিক্যাল গাইড দিলাম (adult ও শিশু উভয়ের জন্য প্রযোজ্য মূলনীতি)।



🫁 নিউমোনিয়া কী?

Pneumonia হলো ফুসফুসের সংক্রমণ—ব্যাকটেরিয়া/ভাইরাস/ফাঙ্গাসে হতে পারে।
লক্ষণ: জ্বর, কাশি (কফসহ), শ্বাসকষ্ট, বুকব্যথা, ট্যাকিপ্নিয়া, SpO₂ কমে যাওয়া।



🚨 জরুরি সতর্ক লক্ষণ (তাৎক্ষণিক রেফার/ভর্তি)
• SpO₂ ≤ 92% (room air)
• RR ↑ (adult >30/min, 5 বছরের নিচে বয়সভেদে বেশি)
• Chest indrawing / use of accessory muscles
• Cyanosis
• Hypotension, altered sensorium
• শিশুতে খাওয়ায় অক্ষমতা / খিঁচুনি



🏥 প্রাথমিক করণীয় (Initial Management)

1) Oxygen Therapy

Oxygen therapy
• লক্ষ্য SpO₂ ≥ 94% (COPD হলে 88–92%)
• Nasal cannula 2–5 L/min
• গুরুতর হলে face mask 5–10 L/min
• প্রয়োজনে NRBM / HFNC



2) অ্যান্টিবায়োটিক (ব্যাকটেরিয়াল সন্দেহে)

Adult (CAP):
• Inj. Ceftriaxone 1–2 g IV daily
± Azithromycin 500 mg daily
অথবা
• Oral Amoxicillin-clavulanate + Azithromycin (mild case)

Child:
• Inj. Ampicillin
অথবা
• Ceftriaxone

👉 ভাইরাল হলে সাপোর্টিভ, ইনফ্লুয়েঞ্জা সন্দেহে Oseltamivir।



3) Nebulization (wheeze থাকলে)
• Salbutamol 2.5–5 mg neb
• ± Ipratropium



4) সাপোর্টিভ কেয়ার
• Paracetamol (জ্বর/ব্যথা)
• পর্যাপ্ত ফ্লুইড (ডিহাইড্রেশন এড়াতে)
• Chest physiotherapy (selected case)
• Blood test: CBC, CRP
• CXR chest (confirmation)



👶 শিশুতে বিশেষ লক্ষণ
• Fast breathing (বয়সভেদে cut-off)
• Chest indrawing
• Grunting
• Feeding difficulty



🏠 Mild ঠান্ডা (Simple URTI) হলে

Common cold
• Steam inhalation
• Saline nasal drop
• Antihistamine (selected case)
• Antibiotic প্রয়োজন নেই



💉 প্রতিরোধ
• Pneumococcal vaccine
• Influenza vaccine
• ধূমপান পরিহার
• হাত ধোয়া

07/01/2026

🦵 জয়েন্ট ও হাঁটু ব্যথায় ইনজেকশন থেরাপি কি সত্যিই কাজ করে?

অনেকেই হাঁটু বা জয়েন্টের ব্যথায় ভোগেন। ওষুধে কাজ না করলে ডাক্তাররা অনেক সময় Injection therapy দিতে বলেন।
কিন্তু প্রশ্ন হলো—
👉 এটা কি নিরাপদ?
👉 কতদিন কাজ করে?

চলুন সহজভাবে বুঝি 👇



🔹 হাঁটু বা জয়েন্টে কী ধরনের ইনজেকশন দেওয়া হয়?

1️⃣ Steroid Injection

✔️ ব্যথা ও ফোলা দ্রুত কমায়
✔️ সাধারণত ৩–৬ মাস পর্যন্ত আরাম দেয়
❌ বারবার দিলে কার্টিলেজ ক্ষতি হতে পারে



2️⃣ Hyaluronic Acid Injection (Gel injection)

✔️ জয়েন্টের lubrication বাড়ায়
✔️ হাঁটাচলা সহজ হয়
✔️ ৬–১২ মাস পর্যন্ত উপকার পাওয়া যায়
❌ সবার ক্ষেত্রে সমান কাজ নাও করতে পারে



3️⃣ PRP Injection (নিজের রক্ত থেকে)

✔️ জয়েন্টের ক্ষয় ধীর করতে সাহায্য করে
✔️ দীর্ঘমেয়াদে উপকারী হতে পারে
❌ খরচ বেশি, সময় লাগে



🔸 কারা ইনজেকশন থেরাপিতে বেশি উপকার পান?

✅ Osteoarthritis (হাঁটু ক্ষয়) – mild থেকে moderate
✅ হাঁটুতে বারবার পানি জমা
✅ অপারেশন করতে আপাতত ইচ্ছুক নন



❌ কারা ইনজেকশন এড়িয়ে চলবেন?

🚫 খুব বেশি জয়েন্ট নষ্ট হলে
🚫 Active infection থাকলে
🚫 অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে (বিশেষ করে steroid)



⚠️ মনে রাখবেন

🔹 ইনজেকশন স্থায়ী সমাধান নয়
🔹 সাথে দরকার—
✔️ ওজন নিয়ন্ত্রণ
✔️ নিয়মিত ব্যায়াম
✔️ ফিজিওথেরাপি



🩺 শেষ কথা

👉 সঠিক রোগী নির্বাচনে ইনজেকশন থেরাপি খুবই কার্যকর
👉 ভুল রোগীতে দিলে উপকার কম, ক্ষতি বেশি

পায়ের তলায় জ্বালাপোড়া (burning feet syndrome) একটি খুব সাধারণ কিন্তু বিরক্তিকর সমস্যা। নিচে কারণ, লক্ষণ ও প্রতিকার সহজভা...
13/12/2025

পায়ের তলায় জ্বালাপোড়া (burning feet syndrome) একটি খুব সাধারণ কিন্তু বিরক্তিকর সমস্যা। নিচে কারণ, লক্ষণ ও প্রতিকার সহজভাবে দেওয়া হলো—



🔥 পায়ের তলায় জ্বালাপোড়ার সাধারণ কারণ

ডায়াবেটিস (Diabetic neuropathy)
• রাতে বেশি জ্বালাপোড়া
• অসাড়ভাব বা সুচ ফোটার মত অনুভূতি

পেরিফেরাল ভসকুলার ডিজিজ
. পা এর রক্তনালি কোন কারণে বাধাগ্রস্ত হলে

ভিটামিনের ঘাটতি
• ভিটামিন B12, B6, B1 (থায়ামিন)
• ফোলিক এসিড

নার্ভ দুর্বল হয়ে জ্বালাপোড়া হয়

নার্ভের সমস্যা
• Peripheral neuropathy
• লাম্বার স্পাইন সমস্যা

অতিরিক্ত ঘাম ও ফাঙ্গাল ইনফেকশন
• ছুলি, চুলকানি
• পা ভেজা থাকা

দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা
• রক্ত সঞ্চালন কমে যায়

থাইরয়েড সমস্যা
• Hypothyroidism

রক্তস্বল্পতা (Anemia)

মহিলাদের মাসিক বন্ধ হওয়ার সময়( post menopausal symptoms )



🧪 প্রয়োজনীয় পরীক্ষা (যদি দীর্ঘদিন থাকে)
• Fasting blood sugar / HbA1c
• Serum Vitamin B12
• CBC (হিমোগ্লোবিন)
• Thyroid function test
• Duplex study of lower limb


✅ প্রতিকার ও করণীয়

- ডায়াবেটিস বা থাইরয়েড সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে নিয়ন্ত্রণে রাখা
- রক্তনালির বাধা থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষধ সেবন বা অপারেশন
- ফিজিওথেরাপি নেয়া

🦶 ঘরোয়া যত্ন

✔️ রাতে কুসুম গরম পানিতে ১০–১৫ মিনিট পা ডুবিয়ে রাখা
✔️ এরপর নারিকেল তেল বা অলিভ অয়েল মালিশ
✔️ আঁটসাঁট জুতা পরিহার
✔️ কটন মোজা ব্যবহার

💊 ওষুধ (ডাক্তারের পরামর্শে)
• Vitamin B-complex / Methylcobalamin
• Diabetic হলে রক্তে শর্করা নিয়ন্ত্রণ
• প্রয়োজনে Pregabalin / Gabapentin (শুধু ডাক্তারের পরামর্শে)

🥗 খাবারে রাখবেন
• ডিম, দুধ, মাছ
• শাকসবজি
• ডাল, বাদাম
• কলা



🚨 কখন অবশ্যই ডাক্তার দেখাবেন?

⚠️ জ্বালাপোড়া খুব বেশি হলে
⚠️ রাতে ঘুমাতে না পারলে
⚠️ অসাড়ভাব বা ক্ষত হলে
⚠️ ডায়াবেটিস থাইরয়েড বা ভাসকুলার রোগ থাকলে

কাশিতে কি ধরনের সিরাপ দেয়া যেতে পারে-কাশিতে ২ ধরনের মেডিসিন ইউজ হয়- ১.Cough Suppressant/anti tussive : কফ সেন্টারকে supp...
22/11/2025

কাশিতে কি ধরনের সিরাপ দেয়া যেতে পারে-

কাশিতে ২ ধরনের মেডিসিন ইউজ হয়-
১.Cough Suppressant/anti tussive :
কফ সেন্টারকে suppress করার মাধ্যমে কাশি কমায়।
শুকনা কাশির চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে।
শুকনা কাশি হয় মূলত কোনো ভাইরাস জ্বরের পরে কিংবা এলার্জি জনিত কারণে হয়।
বাজারে যে যে সকল পাওয়া যায়-
-Dextromethorphan
-Butamirate

এলার্জিজনিত শুকনা কাশি হলে cough suppressant সিরাপের সাথে anti histamine tablet ও দেওয়া যেতে পারে।
এলার্জি জনিত কাশিতে বা শুকনা কাশিতে Montelukast ও ব্যবহার হয়ে থাকে।
কেউ কেই salbutamol, levosalbutamol ইত্যাদিও দিয়ে থাকেন।
কাশিতে এন্টি হিস্টামিন কাজ করতে ২১ দিন সময় লাগে।

২. productive cough: যে কাশিতে কফ বের হয়।
Cough Expectorant দিতে হবে।
কফ কে পাতলা করে বের করে নিয়ে আসবে এবং শ্বাসনালী ক্লিয়ার হয়ে যাবে।
যেহেতু এই মেডিসিন ঘণ মিউকাসকে ভেংগে পাতলা করে বের করে নিয়ে আসে, তাই এই ড্রাগসকে মিউকোলাইটিক ড্রাগস ও বলা হয়।

Cough Expectorant এর মোট ৪ টা ড্রাগস রয়েছে-
১. Ambroxol
২. Bromohexine
৩. Acetylecysteine
একটা ক্যাপসুল আধা গ্লাস পানিতে মিশিয়ে দিনে ২ বার খাবে)
৪. Guaiphenesin কম্বাইন্ড ফর্মে ব্যবহার হয়ে থাকে।

**** সর্দির পরে যদি productive cough শুরু হয়, তাহলে এন্টি হিস্টামিন চলমান থাকলে বন্ধ করতে হবে।
কারণ এতে কফ আরো ঘন হয়ে যাবে এবং ফুসফুসে জমে যেতে পারে
( এন্টি হিস্টামিন ভ্যাসো কন্সট্রিকশন হিসাবে কাজ করে)

Address

Gararoad
Satpai
2400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Khan Mohammad Fazlul Bari Ivan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share