30/03/2021
টাপলঃ
টাপল অনেকটা লিস্টের কাছাকাছি। অর্থাৎ, টাপলও এক ধরনের তালিকা বা লিস্ট বলতে পারি। তবে পাইথনে টাপল ও লিস্টের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। পার্থক্য হলো, লিস্টকে [ ] এর মধ্যে রাখা হয় কিন্তু টাপলকে ( ) এর মধ্যে রাখা হয়। আর লিস্টকে ইচ্ছেমতো পরিবর্তন, পরিবর্ধন করা যায় কিন্তু টাপলকে করা যায় না।
টাপল লেখার নিয়মঃ
লিস্ট আর টাপল লেখার নিয়ম প্রায় একই। শুধুমাত্র লিস্টকে [ ] এর মধ্যে দিয়ে লেখা হয় আর টাপল কে ( ) এর মধ্যে লেখা হয়। বাকি নিয়ম লিস্টের মতোই। মানে টাপলের ডাটা টাইপ লিস্টের মতোই যে কোনো কিছু হতে পারে। ইন্টিজার, স্টিং, ফ্লোট, ডিকশনারি অর্থাৎ, আমাদের ইচ্ছে মতো যা ইচ্ছে ব্যবহার করতে পারি এবং ( ) এর মধ্যে item / element গুলো কমা (,) চিহ্ন দিয়ে আলাদা করা হয়।
উদাহরণঃ
Touple = (1, 2.8, “Three”)
আউটপুটঃ
আমরা লিস্টের মতো ইনডেক্স নাম্বার দিয়ে টাপলের আউটপুট বের করতে পারি। এখানে ইনডেক্স নাম্বার ০ থেকে শুরু হয়। আবার আমরা পুরো টাপলকেও প্রিন্ট করতে পারি।
উদাহরণঃ
Touple = (1, 2, 3, 4, 5)
print (Touple)
আমরা এই প্রোগ্রামটির আউটপুট পাবো (1, 2, 3, 4, 5)। কারণ, টাপলটিতে এইগুলাই রয়েছে।
টাপলের অন্যান্য ব্যবহারঃ
টাপলকে ইচ্ছেমতো পরিবর্তন, পরিবর্ধন করা যায় না। করতে গেলে error show করবে। তবে আমরা len( ) নামক ফাংশন দিয়ে টাপলে কতোটি আইটেম রয়েছে তা বের করতে পারি।
উদাহরণঃ
Touple = (1, 2, 3, 4, 5)
len(Touple)
আমরা এই প্রোগ্রামটির আউটপুট পাবো 5 বা ৫। কারন এইখানে ৫ টি উপাদান রয়েছে।
আবার আমরা টাপলে count( ) নামক ফাংশনের মাধ্যমে টাপলে একই উপাদান কতটি রয়েছে সেটা ও জানতে পারি।
উদাহরণঃ
Touple = (1, 3, 2, 3, 4, 5)
Touple.count(3)
আমরা এই প্রোগ্রামটির আউটপুট পাবো 2 বা ২। কারন ৩ বা 3 টাপলটিতে রয়েছে ২ বার।