Dr.Saddam Hossain Molla.PT

Dr.Saddam Hossain Molla.PT Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Saddam Hossain Molla.PT, Physical therapist, Savar.

ডা: সাদ্দাম হোসেন মোল্লা (পিটি)
বিপিটি (জিবি)
এমপিএইচ (ইপিডেমিওলজি) ফেলো।
পিজিডি - স্পোর্টস সাইন্স (বিকেএসপি)।
পিজিটি - অর্থোপেডিক মেডিসিন।
স্পেশাল ট্রেনিং ইন ইন্টার আর্টিকুলার ইনজেকশন থেরাপি।
স্পেশাল ট্রেনিং ইন নিউরোজেনিক পেইন ম্যানেজমেন্ট।

আজকের একটা বাস্তব অভিজ্ঞতা—চোখের সামনে এক ভদ্রলোক সড়ক দুর্ঘটনায় বাইক থেকে পড়ে গেলেন।চিকিৎসক হিসেবে মুহূর্তেই তার পাশে ছ...
24/10/2025

আজকের একটা বাস্তব অভিজ্ঞতা—
চোখের সামনে এক ভদ্রলোক সড়ক দুর্ঘটনায় বাইক থেকে পড়ে গেলেন।
চিকিৎসক হিসেবে মুহূর্তেই তার পাশে ছুটে যাই। কাছে গিয়ে দেখি, ডান হাত ফুলে গেছে এবং প্রচণ্ড ব্যথা অনুভব করছেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গিয়ে এক্স-রে করি — দেখা গেল Colles’ fracture (কব্জির হাড় ভেঙে গেছে)।
তাৎক্ষণিকভাবে চিকিৎসা প্রদান করে প্লাস্টার করি। কিছুটা স্বস্তি ফিরে পেয়ে তিনি হাসিমুখে বাড়ি ফিরে যান।

🙏 একজন মানুষকে যন্ত্রণামুক্ত করে ঘরে ফিরতে সাহায্য করতে পারা—
এই অনুভূতিটাই একজন চিকিৎসকের সবচেয়ে বড় প্রাপ্তি ❤️

দীর্ঘ দিনের কোমর ব্যথায় ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসাকোমর ব্যথা আজকের যুগে একটি খুবই সাধারণ কিন্তু কষ্টদায়ক সমস্য...
17/10/2025

দীর্ঘ দিনের কোমর ব্যথায় ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসা

কোমর ব্যথা আজকের যুগে একটি খুবই সাধারণ কিন্তু কষ্টদায়ক সমস্যা। বসে কাজ করা জীবনযাত্রা, ভুল ভঙ্গিমায় বসা-দাঁড়ানো, শারীরিক পরিশ্রমের অভাব, ওজন বৃদ্ধি কিংবা আঘাত—এসবই কোমর ব্যথার প্রধান কারণ। অনেক সময় এই ব্যথা কয়েকদিনে সেরে যায়, আবার কারও কারও ক্ষেত্রে তা দীর্ঘমেয়াদি বা ক্রনিক লো ব্যাক পেইন এ পরিণত হয়, যা মানুষের দৈনন্দিন কাজকর্মে মারাত্মক বাধা সৃষ্টি করে।

ঔষধ বা ব্যথানাশক ট্যাবলেট সাময়িকভাবে আরাম দিতে পারে, কিন্তু প্রকৃত সমস্যার সমাধান হয় না। এখানেই আসে ফিজিওথেরাপির ভূমিকা। ফিজিওথেরাপি এমন একটি বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি, যেখানে ব্যথার মূল কারণ নির্ণয় করে ব্যায়াম, ম্যানুয়াল থেরাপি, ইলেকট্রোথেরাপি ও পোসচার কারেকশন-এর মাধ্যমে রোগীর শরীরকে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়।

ফিজিওথেরাপির মাধ্যমে যা করা যায়ঃ

পেশী ও জয়েন্টের কড়াকড়ি দূর করে স্বাভাবিক গতি ফিরিয়ে আনা।

মেরুদণ্ডের সঠিক অ্যালাইনমেন্ট বজায় রাখা।

দুর্বল পেশীকে শক্তিশালী করা ও ভারসাম্য রক্ষা করা।

পুনরাবৃত্ত ব্যথা প্রতিরোধে ভঙ্গিমা ও জীবনযাত্রায় পরিবর্তন আনা।

যেসব ক্ষেত্রে ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরীঃ

ডিস্ক প্রোল্যাপ্স বা স্লিপ ডিস্ক

সায়াটিকা বা স্নায়ুজনিত কোমর ব্যথা

দীর্ঘ সময় বসে কাজ করার কারণে ব্যথা

আঘাতজনিত কোমর ব্যথা

গর্ভাবস্থার পর বা বৃদ্ধ বয়সের কোমর ব্যথা

সঠিক সময়ে একজন যোগ্য ও প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিলে কোমর ব্যথা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া সম্ভব। অনেক ক্ষেত্রেই ফিজিওথেরাপি অস্ত্রোপচার ছাড়াই রোগীকে সুস্থ করে তোলে, যা এটি আরও জনপ্রিয় ও নিরাপদ চিকিৎসা পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

অতএব, দীর্ঘ দিনের কোমর ব্যথাকে অবহেলা না করে ফিজিওথেরাপি নিন, ব্যথামুক্ত ও স্বাভাবিক জীবনে ফিরে আসুন।

নাম: রাবেয়া খাতুন বয়স ৬৫ বছর, কোমড় ব্যথা নিয়ে আমার কাছে আসেন। তার ব্যথা কোমড় থেকে বাম পা দিয়ে পায়ের পাতা পর্যন্ত নেমে আস...
04/10/2025

নাম: রাবেয়া খাতুন বয়স ৬৫ বছর, কোমড় ব্যথা নিয়ে আমার কাছে আসেন।
তার ব্যথা কোমড় থেকে বাম পা দিয়ে পায়ের পাতা পর্যন্ত নেমে আসে,,।
তার ভাষ্যমতে মতে পা শিন শিন, অসস্থি, অনেক যন্ত্রণা করে। যাকে আমরা বলি নাম্বনেস।
তাকে আমরা একটি এক্সরে করায়ে দেখি,,।
বেশ কিছু সমস্যা দেখা যায়।
আমাদের টিম এর সিনিয়র ফিজিওথেরাপি চিকিৎসক ডা: সম্পা ম্যাডাম এর তত্তাবধানে চিকিৎসা শুরু করেন--২ সপ্তাহের ফিজিওথেরাপি চিকিৎসার প্লান দেই, আলহামদুলিল্লাহ মাত্র কয়েকটি সেশনেই আগের থেকে অনেক ভাল অনুভব করছেন।

👉👉
1. Lumbar lordosis (কোমরের স্বাভাবিক বক্রতা)
→ কিছুটা straightening বা loss of normal curvature দেখা যাচ্ছে — যা পেশির টান বা স্পাজমের ইঙ্গিত দিতে পারে।

2. Vertebral bodies (কোমরের হাড়ের ব্লকগুলো)
→ কিছু জায়গায় marginal osteophytes (হাড়ের প্রান্তে ছোট ছোট বাড়তি হাড়ের বৃদ্ধি) দেখা যাচ্ছে — সাধারণত spondylosis / degenerative change এর কারণে হয়।

3. Intervertebral disc spaces (হাড়গুলোর ফাঁকা জায়গা)
→ L4-L5 ও L5-S1 স্তরে disc space narrowing (ফাঁকা জায়গা কমে গেছে) দেখা যাচ্ছে — যা disc degeneration বা disc prolapse (স্লিপ ডিস্ক) এর ইঙ্গিত হতে পারে।

4. Alignment (হাড়ের সারিবদ্ধতা)
→ সারিবদ্ধতা মোটামুটি ঠিক আছে, তবে নিচের অংশে সামান্য posterior narrowing বা mild listhesis (একটি হাড় আরেকটির তুলনায় একটু পিছিয়ে) দেখা যেতে পারে।

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
17/09/2025

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

✅ ফ্রোজেন শোল্ডার (Frozen Shoulder) কী?ফ্রোজেন শোল্ডার বা Adhesive Capsulitis হলো কাঁধের জয়েন্টের একটি সাধারণ সমস্যা, যে...
30/08/2025

✅ ফ্রোজেন শোল্ডার (Frozen Shoulder) কী?
ফ্রোজেন শোল্ডার বা Adhesive Capsulitis হলো কাঁধের জয়েন্টের একটি সাধারণ সমস্যা, যেখানে কাঁধের চারপাশের টিস্যু শক্ত হয়ে যায়, প্রদাহ তৈরি হয় এবং ধীরে ধীরে কাঁধের নড়াচড়া সীমিত হয়ে যায়। এ কারণে হাত উঁচু করা, মাথার পেছনে নেওয়া বা পোশাক পরা খুব কষ্টকর হয়ে পড়ে।

---

🔹 লক্ষণসমূহ

1. কাঁধে ধীরে ধীরে ব্যথা শুরু হয়।

2. ব্যথার কারণে কাঁধ নড়াতে অসুবিধা হয়।

3. হাত উপরে তোলা বা পেছনে নেওয়া প্রায় অসম্ভব হয়ে যায়।

4. রাতে ব্যথা বেড়ে যায়, ফলে ঘুমের সমস্যা হয়।

---

🔹 কারণসমূহ

ডায়াবেটিস রোগীদের মধ্যে বেশি দেখা যায়।

দীর্ঘদিন কাঁধ নাড়াচাড়া না করলে (যেমন: ফ্র্যাকচার বা অপারেশনের পর)।

বয়স (৪০–৬০ বছরের মধ্যে বেশি দেখা যায়)।

মহিলাদের মধ্যে তুলনামূলক বেশি।

থাইরয়েড ও অন্যান্য হরমোনাল সমস্যায়।

---

🔹 ফ্রোজেন শোল্ডারের ধাপ (Stages)

1. Freezing Stage – ধীরে ধীরে ব্যথা ও স্টিফনেস বাড়ে।

2. Frozen Stage – ব্যথা কিছুটা কমে যায়, কিন্তু কাঁধ প্রায় নড়াচড়া বন্ধ হয়ে যায়।

3. Thawing Stage – ধীরে ধীরে নড়াচড়া ফিরে আসে।

---

🔹 চিকিৎসা ও ফিজিওথেরাপি
ফ্রোজেন শোল্ডারের সবচেয়ে কার্যকরী চিকিৎসা হলো ফিজিওথেরাপি।

হিট থেরাপি ও আল্ট্রাসাউন্ড থেরাপি দিয়ে ব্যথা কমানো যায়।

ম্যানুয়াল থেরাপি ও বিভিন্ন স্ট্রেচিং এক্সারসাইজ কাঁধের নড়াচড়া ফিরিয়ে আনে।

হোম এক্সারসাইজ ও নিয়মিত ফলোআপ অত্যন্ত জরুরি।

প্রয়োজনে ডাক্তার ও ফিজিওথেরাপিস্টের পরামর্শে ওষুধ বা ইনজেকশন দেওয়া হতে পারে।

--- #নিয়মিত রোগী দেখছেন: বাত-ব্যথা, পঙ্গু, প্যারালাইসিস, মেরুদণ্ড, স্পোর্টস ইনজুরি, ও হাড়জোড়া রোগের ফিজিওথেরাপি বিশেষজ্ঞ

ডা: সাদ্দাম হোসেন মোল্লা (পি টি)
BPT - বিপিটি ( গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ)
MPH - এমপিএইচ - থিসিস ( BUHS)
PGD - স্পোর্ট সায়েন্স (বিকেএসপি)
PGT- অর্থোপেডিক্স মেডিসিন
স্পেশাল ট্রেনিং ইন স্ট্রোক পেশেন্ট ম্যানেজমেন্ট
স্পেশাল ট্রেনিং ইন নিউরো ডায়নামিক EX.

✨ মনে রাখবেন: ফ্রোজেন শোল্ডার সময়মতো চিকিৎসা না নিলে এটি দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে। তাই কাঁধের ব্যথাকে হালকাভাবে নেবেন না।

📌 “আপনার যদি ফ্রোজেন শোল্ডার বা কাঁধে ব্যথার সমস্যা থাকে, সঠিক সময়ে ফিজিওথেরাপি নিন। পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।”

মোবাইল: ০১৮১০-৭৫৫৫৫০, ০১৮৩৬-৮৮৬৮৮৭

> হেলথ্ ইভোলিউশন
&
পেইন কেয়ার ফিজিওথেরাপি ক্লিনিক

কালামপুর বাজার, ধামরাই, ঢাকা।

আপনি কি দীর্ঘদিন যাবত কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা ও  কাধ ব্যথায় ভূগছেন???? #হেলথ্_ইভোলিউশন_এন্ড_পেইন_কেয়ার_ #ফিজ...
29/08/2025

আপনি কি দীর্ঘদিন যাবত কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা ও কাধ ব্যথায় ভূগছেন????

#হেলথ্_ইভোলিউশন_এন্ড_পেইন_কেয়ার_
#ফিজিওথেরাপি_ক্লিনিক। [ HEPC ]

একটি অত্যাধুনিক যন্ত্রপাতি সমন্বিত ও শীতাতপ নিয়ন্ত্রিত পূর্ণাঙ্গ ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টার।

রোগী দেখার সময় : প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৭ টা

আমাদের সেন্টার

মনোরম পরিবেশ এবং আধুনিক ও ডিজিটাল মেশিন ও সার্বক্ষণিক ঢাকা বিশ্ববিদ্যালয় (মেডিসিন অনুষদ) থেকে বিপিটি পাশ করা ও ৮ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ফিজিওথেরাপি চিকিৎসক এর তত্ত্বাবধানে সার্বক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়।

কালামপুর বাজার (সাব- রেজিষ্ট্রি অফিস সংলগ্ন) ধামরাই - ঢাকা।
০১৮১০-৭৫৫৫৫০,
০১৯৭৫০৩৫২৬৭


📣আমাদের সেবাসমূহ

👉ফিজিওথেরাপি চিকিৎসা
👉স্পিচথেরাপি চিকিৎসা
👉অকুপেশনাল থেরাপি
👉বিহেবিয়ার থেরাপি
👉ফিটনেস সেন্টার
👉হাইপারহাইড্রোসিস(অতিরিক্ত হাত পা ঘামানো চিকিৎসা )
👉সিজার পরবর্তী সময়ে মহিলাদের কোমর ব্যথার চিকিৎসা
👉পালমোনারী রিহ্যাবিলিটেশন ( বুকের জমে থাকা কফ বের করা,এ্যজমা,শ্বাসকষ্ট)
👉জেরিএটরিক (বয়স্কদের ফিজিওথেরাপি চিকিৎসা ও সুস্হ থাকার পূর্ণাঙ্গ গাইডলাইন)
👉বাচ্ছাদের বিহেবিহর ও ডেভেলপমেন্টাল মডিফিকেশন থেরাপি।
👉পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী শরীরের অতিরিক্ত ওজন কমানো এবং ক্যাভিটেশন থেরাপির মাধ্যমে শরীরের নিদিষ্ট অংশের ফ্যাট কমানো।

🎉অত এব, যেখানে সেখানে ফিজিওথেরাপি এর নামে অপচিকিৎসা নিয়ে নিজেকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবেন না।

🏆বিপিটি (ঢাকা বিশ্ববিদ্যালয়)পাশ নয় ফিজিওথেরাপি চিকিৎসক নয়।

🎄আমরাই ধামরাই এর কালামপুরে সব সময় বিপিটি পাশ করা ফিজিওথেরাপি চিকিৎসক ও অত্যাধুনিক ডিজিটাল মেশিন,এভিডেন্স ভেসড ট্রিটমেন্ট সাথে রোগীদের সুস্থ্য থাকার গাইডলাইন এবং সব সময় ফলোআপ দিয়ে থাকি এবং পূর্ণাঙ্গ রিহ্যাবিলিটেশন চিকিৎসা দিয়ে থাকি।

🎾আমাদের প্রতিষ্ঠান সবসময় মেডিসিন বিশেষজ্ঞ ও সাজার্রী বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দিয়ে থাকেন।

🏉আমরা সব ধরনের সেবা এবং এভিডেন্সড চিকিৎসা দিতে বদ্ধ পরিকর।

ভুয়া ও অবৈধ সেন্টার থেকে নিজেকে দূরে রাখবেন।

#অকুপেশনালথেরাপি #অটিজমচিকিৎসা #বিকাশগতপ্রতিবন্ধকতা #বিকাশগতসমস্যা #স্পিচথেরাপি #শিশুবিকাশ #পিএলআইডি #কোমরব্যাথা

ভুয়া ও অবৈধ সেন্টার থেকে নিজেকে দূরে রাখবেন।

✨ সুসংবাদ ✨Health Evolution & Pain Care Physiotherapy Clinic-এ এখন থেকে আরও আধুনিক সুবিধা যুক্ত হলো! 💪✅ Honda Generator ...
27/08/2025

✨ সুসংবাদ ✨
Health Evolution & Pain Care Physiotherapy Clinic-এ এখন থেকে আরও আধুনিক সুবিধা যুক্ত হলো! 💪

✅ Honda Generator – নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধার জন্য
✅ Exercise Bike – রোগীর ফিটনেস ও রিহ্যাবিলিটেশনের জন্য
✅ Treadmill – পুনর্বাসন ও স্বাস্থ্য চর্চার জন্য

এখন থেকে রোগীরা আরও আরামদায়ক ও আধুনিক পরিবেশে ফিজিওথেরাপি সেবা নিতে পারবেন। 🌿
আমরা প্রতিশ্রুতিবদ্ধ— আপনার স্বাস্থ্যই আমাদের প্রথম অগ্রাধিকার ❤️

📍 Health Evolution & Pain Care Physiotherapy Clinic

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Saddam Hossain Molla.PT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share