Pet Point & Vet Diagnostics

Call Directions Contact the practice

Pet Point & Vet Diagnostics পেট বিশেষজ্ঞ (ভেট) দ্বারা সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান ও এক্সেসরিস বিক্রয় করা হয়
(1)

পেট বিশেষজ্ঞ (ভেট) দ্বারা সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে পোষা প্রাণির চিকিৎসা ও আনুষাঙ্গিক সকল সেবা প্রদানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান

26/09/2026

দেড় দিন ধরে প্রসবের সময় আটকে ছিল মা বিড়ালটি… 🐾

প্রসবের সময় একটি বাচ্চা অর্ধেক বের হয়ে এবং অর্ধেক ভেতরে আটকে ছিল। প্রায় ৩৬ ঘণ্টা ধরে এই অবস্থায় থেকে মা বিড়ালটি সাহায্যের আশায় মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছিল।

তার সেই আকুতি দেখে ৩ জন গৃহিণী এগিয়ে আসেন। ChatGPT-তে খুঁজে আমাদের ঠিকানা বের করে অবশেষে তাকে নিয়ে আসেন Pet Point & Vet Diagnostics-এ।

ক্লিনিকে আনার সময় তার অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন—শরীরের তাপমাত্রা ছিল ১০৬°F-এরও বেশি। দীর্ঘসময় dystocia, dehydration ও extreme stress-এর কারণে সে প্রায় মৃতপ্রায় অবস্থায় ছিল।

এমন critical condition-এ General Anaesthesia দেওয়াও ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই পরিস্থিতি বিবেচনা করে অত্যন্ত সতর্কতার সঙ্গে লোকাল এনেস্থিসিয়া ও জরুরি চিকিৎসা ও intervention করা হয়।

দুঃখজনকভাবে, জরায়ুর ভেতরেই ২টি বাচ্চা মারা গিয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ—শেষ পর্যন্ত মা বিড়ালটি এবং একটি বাচ্চাকে বাঁচানো সম্ভব হয়েছে। ❤️

এই গল্পের সবচেয়ে সুন্দর অংশ চিকিৎসা নয়, বরং মানবিকতা।

তিনজন সাধারণ গৃহিণী যদি সেই অসহায় প্রাণীটির ডাক উপেক্ষা করতেন, হয়তো আজ এই মা ও তার সন্তান আমাদের সামনে থাকত না। আমরা মানবিক হয়ে নামমাত্র মূল্যে সেবা দিয়েছি।

একটি প্রাণী কথা বলতে পারে না—কিন্তু তার কষ্ট বোঝার জন্য সবসময় ভাষার প্রয়োজন হয়Savar
আলহামদুলিল্লাহ, আজ সে তার বেঁচে যাওয়া সন্তানটিকে নিয়ে সুস্থতার পথে।
একটি জীবন বাঁচানোও অনেক বড় অর্জন। ❤️🐱

26/09/2026

Rescue Cat, Intramedullary Bone Pinning

একটি রেসকিউ বিড়ালের ফ্র্যাকচারের Intramedullary Bone Pinning সার্জারি সম্পন্ন হলো Pet Point & Vet Diagnostics-এ।

মানবিক দিক বিবেচনায় সল্পমূল্যে চিকিৎসাটি করা হয়েছে। ❤️
আমাদের কাছে প্রতিটি প্রাণীর জীবনই মূল্যবান।

Pet Point & Vet Diagnostics
Care with Compassion ❤️

আজকের দিনটি ছিল প্রাণিসেবা, অভিজ্ঞতা বিনিময় ও গুণীজনদের সান্নিধ্যে এক বিশেষ দিন।ক্লিনিকের নিয়মিত প্রাণিসেবার ব্যস্ততার ম...
23/09/2026

আজকের দিনটি ছিল প্রাণিসেবা, অভিজ্ঞতা বিনিময় ও গুণীজনদের সান্নিধ্যে এক বিশেষ দিন।

ক্লিনিকের নিয়মিত প্রাণিসেবার ব্যস্ততার মাঝেও আজ আমাদের সঙ্গে সময় কাটিয়েছেন অত্র অঞ্চলের অত্যন্ত সিনিয়র ভেটেরিনারিয়ান, গণ বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের স্বনামধন্য শিক্ষক ডা. শামসুল হক স্যার , মাইক্রোবায়োলজি বিভাগের Associate Professor ও প্রাক্তন বিভাগীয় প্রধান ডা. সওকত মাহমুদ স্যার, ডা. মেহেদী হাসান স্যার, প্রভাষক, গণ বিশ্ববিদ্যালয় এবং ডা. উম্মুল আরাফা ইমু স্যার , ভেটেরিনারি সার্জন, ৪৪তম বিসিএস—সহ সম্মানিত ইন্টার্নবৃন্দ।

🩺 রোগী দেখা ও চিকিৎসাসেবার পাশাপাশি জমে উঠেছিল এক প্রাণবন্ত Veterinary আড্ডা। রোগ নির্ণয়, চিকিৎসা, সার্জারি থেকে শুরু করে পেশাগত উন্নয়ন—বিভিন্ন বিষয়ে স্যারদের দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা, পরামর্শ ও দিকনির্দেশনা আমাদের জন্য ছিল অত্যন্ত মূল্যবান।

একজন চিকিৎসকের জ্ঞান শুধু বই থেকে নয়, অভিজ্ঞদের কাছ থেকেও সমৃদ্ধ হয়।
আজকের এই সুন্দর সময়টি আমাদের শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে এবং ভবিষ্যতে প্রাণীদের আরও উন্নত ও মানসম্মত সেবা প্রদানের অনুপ্রেরণা জুগিয়েছে।

সম্মানিত স্যারদের মূল্যবান সময়, সান্নিধ্য ও দিকনির্দেশনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

22/09/2026

ক্যাট ফ্লু নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছেন, ডা. মেহেদী হাসান স্যার
প্রভাষক গণবিশ্ববিদ্যালয় ও কন্সাল্টেন্ট পেট পয়েন্ট এন্ড ভেট ডায়াগনস্টিকস

18/09/2026

মাত্র ২ দিন বয়সী একটি বাচ্চা—জন্মের পর থেকেই পায়খানার কোনো রাস্তা নেই।

প্রথমবার একজন অপারেশনের চেষ্টা করে সফল হয়নি। পরবর্তীতে আমরা কেসটি গ্রহণ করি। সার্জারির সময় প্রত্যাশিত re**um খুঁজে পাওয়া যায়নি। পরিস্থিতি বিবেচনায় abdominal approach নিয়ে colon identify করে সেখান থেকে functional f***l outlet তৈরি করতে সক্ষম হই। দীর্ঘ ৪ ঘন্টায় অপারেশন এসিস্ট করেছে শ্রদ্ধেয় ডা. সোহেল রানা ভাই ও ভেট ইন্টার্নবৃন্দ

অতি অল্প বয়সী রোগীর এমন একটি জটিল congenital surgical case সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

🐾 প্রাণীর কষ্ট দূর করাই আমাদের মূল লক্ষ্য।

Alhamdulillah! Another busy day with surgery &  Consultency
11/09/2026

Alhamdulillah! Another busy day with surgery & Consultency

05/09/2026

মাথা নস্ট, মনে কস্ট অবশেষে ট্রিটে বসীভূত

আজও আমাদের সময় কেটে গেল ক্রিটিক্যাল অপারেশন ও কনসালটেন্সির ব্যস্ততায়। 🩺🐾প্রায় সারাদিনই ছিল রোগীর চাপ, সঙ্গে একের পর এক জ...
04/09/2026

আজও আমাদের সময় কেটে গেল ক্রিটিক্যাল অপারেশন ও কনসালটেন্সির ব্যস্ততায়। 🩺🐾
প্রায় সারাদিনই ছিল রোগীর চাপ, সঙ্গে একের পর এক জটিল কেস ও সার্জারি।

ব্যস্ততা যতই থাকুক, রোগীর সুস্থতাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ❤️

একটি সফল সিজারিয়ান সেকশন
04/09/2026

একটি সফল সিজারিয়ান সেকশন

📢 জরুরি বিজ্ঞপ্তিআমাদের শ্রদ্ধেয় চিফ কনসালটেন্ট স্যার বর্তমানে ফাউন্ডেশন ট্রেনিংয়ে অবস্থান করায় তাঁর মোবাইল ফোন ব্যবহারে...
01/09/2026

📢 জরুরি বিজ্ঞপ্তি

আমাদের শ্রদ্ধেয় চিফ কনসালটেন্ট স্যার বর্তমানে ফাউন্ডেশন ট্রেনিংয়ে অবস্থান করায় তাঁর মোবাইল ফোন ব্যবহারের সুযোগ সীমিত রয়েছে। ফলে এ সময়ে তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব নাও হতে পারে।

এমতাবস্থায় জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য আমাদের শ্রদ্ধেয় কনসালটেন্ট ডা. উম্মুল আরাফা, ভেটেরিনারি সার্জন (৪৪তম বিসিএস)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
মোবাইল নং- 01703916520

সকলের সহযোগিতা ও আন্তরিক সমন্বয় কামনা করছি।
ধন্যবাদ।

Address

Sena Shoping Complex, E-81, 4th Floor, (Car Parking Side Lift), Dhaka Uddan 9 Tola Germents (2nd Branch)
Savar
1341

Opening Hours

Monday 09:00 - 21:30
Tuesday 09:00 - 21:30
Wednesday 09:00 - 21:30
Thursday 09:00 - 21:30
Friday 09:00 - 21:30
Saturday 09:00 - 21:30

Telephone

+8801986909978

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pet Point & Vet Diagnostics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pet Point & Vet Diagnostics:

Shortcuts

Share

Category