02/08/2026
আজকের শুঁটকির গল্পটা বেশ মজার। 😊
এক বাঙালি আপু আমাকে প্রায়ই মজার মজার শুঁটকি দেন।কিন্তু তিনি নিজের বাসায় শুঁটকি রান্না করতে পারেন না কারণ প্রতিবেশীরা গন্ধ নিয়ে অভিযোগ করেন। তাই আমিও যতবার শুঁটকি রান্না করি, একটু ভয় নিয়েই করি।
আজ বানিয়েছিলাম চ্যাপা শুঁটকির পাতুরি আর চিংড়ি শুঁটকির ভর্তা। রান্নার গন্ধ পেয়ে আমার প্রতিবেশী জানালেন খুব মজার ঘ্রাণ লাগছে তাঁদের কাছে!আমি অবাক হয়ে জানতে চাইলাম তাঁরা খেতে চায় কিনা? যথারীতি হ্যাঁ 💝
দুদিন পর তারা আর্জেন্টিনা বেড়াতে যাবে,তাই মজা করে আগে থেকেই সাবধান করে দিয়েছিলাম—ঝাল আর শুঁটকি,পেট যেন না খারাপ হয়!
আমাদের ঐতিহ্যবাহী খাবার বলে গরম ভাত, চালে-ডালে কুমড়া পাতা ভাজা, চ্যাপা শুঁটকির পাতুরি, চিংড়ি শুঁটকির ভর্তা আর স্বাদটা ব্যালান্স করার জন্য লাউ-চিংড়ির ঝোল দিয়ে পরিবেশন করলাম।
তা
খাবারগুলো তাদের ভীষণ ভালো লেগেছে। শুঁটকির গন্ধ নিয়ে যে দুশ্চিন্তা ছিল,সেটাই শেষ পর্যন্ত সুন্দর এক প্রশংসায় বদলে গেল ❣️