Dr. Sultana Rajia Tani

Dr. Sultana Rajia Tani child specialist

01/07/2023

ঈদ মুবারক!! ঈদ কেমন কাটলো সবার? কে কোথায় ঈদ করলেন?? 🙂

21/02/2023

শিশু কে সময় মত টিকা দিন। ১.৫মাস বয়স থেকে সরকারি টিকা গুলো দেয়া হয়। অনেক গুলো রোগ প্রতিরোধ করা সম্ভব শুধুমাত্র টিকা দেয়ার মাধ্যমে।

10/01/2023

শীতে বাচ্চারা পানি কম খায় এবং প্রস্রাব ও অনেক লম্বা সময় ধরে রাখে,এটা ইউরিন ইনফেকশন এর একটা গুরুত্বপূর্ণ কারণ।

অল্প অল্প কুসুম গরম পানি খাওয়াতে হবে এবং প্রতি ২-৩ঘন্টা পর পর ইউরিন পাস করাতে হবে।

20/12/2022

📢📣ওরস্যালাইন আধা লিটার পানিতে পুরো প্যাকেট দিয়েই বানাতে হবে, একটু পানিতে একটু স্যালাইন দেয়া যাবে না ❌

⚱️কখন খাওয়াবেন?
প্রতিবার পাতলা পায়খানার পরে, পাতলা না হলে খাওয়াতে হবে না।

🩸কতটুকু খাওয়াবেন?
বয়স এবং ওজনের উপর নির্ভর করে। ১-২বছরের বাবুকে ১০-১২ চামচ করে।

প্রচুর ডায়রিয়া হচ্ছে এখন। বেশিরভাগ ভাইরাল। বাবুকে রোজ/১দিন পর পর কুসুম গরম পানি দিয়ে গোসল করাবেন।

ভালো থাকুন সবাই 🌸

24/11/2022

বাচ্চার জ্বর, সাথে চোখ উল্টে গেল, হাত পা শক্ত হয়ে গেল, কি করবেন? এটা খিচুনির লক্ষ্মণ। দ্রুত জ্বর কমানোর চেষ্টা করে নিকটস্থ হাস্পাতালে নিয়ে যান।

17/11/2022

নবজাতক কে মধু/ মিস্রির পানি, সরিষার তেল/ গ্লুকোজ খাওয়ানো নিষেধ। শুধুমাত্র বুকের দুধ খাবে ৬মাস পরযন্ত।

🍁আজকে বিশ্ব ডায়বেটিস দিবস। দিন দিন বাড়ছে elderly primi (1st pregnancy after 30year of age) এর সংখ্যা। সেই সাথে বেড়ে যাচ্...
14/11/2022

🍁আজকে বিশ্ব ডায়বেটিস দিবস। দিন দিন বাড়ছে elderly primi (1st pregnancy after 30year of age) এর সংখ্যা। সেই সাথে বেড়ে যাচ্ছে প্রেগন্যান্ট লেডির ডায়বেটিস হাইপারটেনশনের সম্ভাবনা। যেটা প্রেগন্যান্সির সময় নতুন ভাবে ধরা পরতে পারে/ আগে থেকেই মা ডায়বেটিসে ভুগছেন।

🍁কি কি সমস্যা হতে পারে?
মায়ের ইন্সুলিন নিতে হতে পারে, মায়ের রক্তে সুগারের মাত্রা বেশি কমে বা বেড়ে যেতে পারে। সিজারিয়ান সেকশান ডেলিভারির সম্ভাবনা বেড়ে যায়।পরবর্তীতে বাচ্চা হবার পর ও মায়ের ডায়বেটিস থেকে যেতে পারে এবং উচ্চ রক্তচাপ হতে পারে।

বাচ্চার ওজন স্বাভাবিকের চেয়ে বেশি, ফোলা হতে পারে, পেটে পানি( amniotic fluid) অনেক বেড়ে যেতে পারে। এছাড়া ও কিছু জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে ( heart disease, neural tube defect etc)। বাচ্চা হবার সময় birth injury হতে পারে।

জন্মের পর ব্লাড সুগার কমে গিয়ে বাচ্চা দুর্বল হয়ে যেতে পারে, নড়াচড়া কমে যায়, খিচুনি হতে পারে।

🍁নিয়ম অনুযায়ী ৭২ ঘন্টা পরয্যন্ত ব্লাড সুগার মনিটর করতে হবে। বাচ্চা কে ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে।
এদের শ্বাসকষ্ট ও দ্রুত জন্ডিস ডেভেলপ করতে পারে। IV fluid, অক্সিজেন, ফটোথেরাপি ইত্যাদি চিকিৎসার প্রয়োজন হতে পারে। সেজন্য close monitoring এর কোন বিকল্প নাই।

🍁ভালো থাকুন সবাই 😍🌿

Address

Shahzadpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sultana Rajia Tani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share