Skin care with Dr. Tanvir

Skin care with Dr. Tanvir Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Skin care with Dr. Tanvir, Doctor, Shamshernagar.

ডা: তানভীর আহমদ
এমবিবিএস
(সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ)
ডিডিভি(চর্ম-যৌন),
(বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়)
চর্ম-যৌন,এলার্জি, শিশু চর্মরোগ বিশেষজ্ঞ ও ডার্মাটোসার্জন
সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন), নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সিলেট

 #স্ক্যাবিসে (খোসপাঁচড়া) রোগে আক্রান্ত যারা তাদের জন্য  কিছু গুরুত্বপূর্ণ উপদেশঃ✅চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ/ল...
25/05/2026

#স্ক্যাবিসে (খোসপাঁচড়া) রোগে আক্রান্ত যারা তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ উপদেশঃ

✅চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ/লোশন ব্যবহার করতে হবে।
✅সাধারণত রাতে ঘুমানোর আগে গলা থেকে পা পর্যন্ত পুরো শরীরে স্ক্যাবিসের ক্রিম/লোশন লাগাতে হবে এবং নির্দিষ্ট সময় পরে ধুয়ে ফেলতে হবে।
✅পরিবারের সকল সদস্য ও ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা ব্যক্তিদের একসাথে চিকিৎসা নেওয়া প্রয়োজন, যদিও তাদের চুলকানি না থাকে।
✅ব্যবহৃত কাপড়, বিছানার চাদর, বালিশের কভার ও তোয়ালে গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে।
✅নখ ছোট রাখতে হবে এবং নখের ভিতর পরিষ্কার রাখতে হবে।
✅চুলকানি থাকলেও অতিরিক্ত চুলকানো থেকে বিরত থাকতে হবে, এতে সংক্রমণ হতে পারে।
✅চিকিৎসা নেওয়ার পরও ২–৪ সপ্তাহ কিছুটা চুলকানি থাকতে পারে—এটি সবসময় চিকিৎসা ব্যর্থ হওয়ার লক্ষণ নয়।
⭕ব্যক্তিগত ব্যবহার্য জিনিস যেমন তোয়ালে, কাপড়, বিছানা অন্যের সাথে শেয়ার করা যাবে না।
✅শিশুদের ক্ষেত্রে হাতের তালু, পায়ের তলা ও মাথার ত্বকেও ওষুধ লাগানোর প্রয়োজন হতে পারে। তবে মুখে ব্যবহার না করা ভালো।
✅নির্ধারিত ফলো-আপে আসতে হবে এবং নতুন ফুসকুড়ি বা পুঁজ হলে দ্রুত যোগাযোগ করতে হবে।

#সচেতন_হোন_সুস্থ_থাকুন
#জনসচেতনতায়_শেয়ার_করুন

05/05/2026

🌟 চর্ম, যৌন, এলার্জি ও শিশু চর্মরোগ নিয়ে চিন্তিত? বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন আজই!

আপনার ত্বকের যেকোনো সমস্যা, এলার্জি বা অন্যান্য রোগের সঠিক ও উন্নত চিকিৎসার জন্য নিয়মিত রোগী দেখছেন:

👨‍⚕️ সহকারী অধ্যাপক ডাঃ তানভীর আহমদ
চর্ম, যৌন, এলার্জি ও শিশু চর্মরোগ বিশেষজ্ঞ ও ডার্মাটোসার্জন

🩺 যে সকল রোগের বিশেষ চিকিৎসা প্রদান করা হয়:
🔹 চর্ম ও যৌনরোগ
🔹 দাউদ, একজিমা, সোরিয়াসিস
🔹 ব্রণ, মেছতা, ছলম, শ্বেতীরোগ
🔹 চুল পড়া, খোসপাঁচড়া, স্ক্যাবিস
🔹 এলার্জি জনিত সমস্যা (ঘন ঘন হাঁচি, সর্দি-কাশি, নাক দিয়ে পানি পড়া)
🔹 শরীরের যেকোনো ধরনের সাদা ও কালো দাগ
🔹 নখের বিভিন্ন সমস্যা এবং ইনফেকশন
🔹 যৌন দূর্বলতা, দ্রুত বীর্যপাত এবং প্রস্রাবের সমস্যা
🔹 যেকোনো স্কিন ইনফেকশন জনিত সমস্যা
🔹 শিশুরোগ ও শিশু চর্মরোগ

🏥 চেম্বার ও রোগী দেখার সময়:

🔶 দি পাল্‌স কম্পিউটারাইজড ডায়াগনষ্টিক সেন্টার
⏰ প্রতি শনিবার ও মঙ্গলবার, বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সিরিয়ালের জন্যঃ 01893-904474, 01724-603752, 01715-379994

🔶 লাইফ লাইন ডায়াগনষ্টিক এন্ড কনসালটেন্ট সেন্টার
⏰ প্রতি শনিবার ও মঙ্গলবার, সন্ধ্যা ৬টা থেকে ৭:৩০ পর্যন্ত।
সিরিয়ালের জন্যঃ 01707-075294, 01893904474

📞 প্রয়োজনে যোগাযোগ করুন: 01745-200002

আপনার সুস্থতা ও সুন্দর ত্বকই আমাদের অগ্রাধিকার। দেরি না করে আজই সিরিয়াল বুক করে বিশেষজ্ঞ পরামর্শ নিন।

রোগী তার শরীরের ছোট্ট চাকায় (দাউদে) কয়েক মাস ইচ্ছেমতো স্টেরয়েড (Betameson, combicid, pevisone, dermomix)  মলম লাগিয়ে যখন...
01/05/2026

রোগী তার শরীরের ছোট্ট চাকায় (দাউদে) কয়েক মাস ইচ্ছেমতো স্টেরয়েড (Betameson, combicid, pevisone, dermomix) মলম লাগিয়ে যখন দেখে বিশাল মানচিত্র হয়ে গেছে, তখন একপ্রকার উৎকণ্ঠা নিয়েই চেম্বারে এসেছিল । আশ্বস্ত করে চিকিৎসা শুরু হল, মাত্র ১৪ দিনের মাথায় মানচিত্র বেশ হালকা আর ছোট হয়ে এসেছে। রোগী ও খুশি, আমরা ☺। রোগী তওবা করেছে আর কখনো স্টেরয়েড লাগাবে না।
#দাউদে_স্টেরয়েডকে_না_বলুন

ডা: তানভীর আহমদ
সহকারী অধ্যাপক (চর্ম ও যৌনরোগ বিভাগ)
নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সিলেট

চেম্বার: পালস ডায়গনস্টিক সেন্টার মৌলভীবাজার
প্রতি শনি ও মংগলবার
এপয়েন্টমেন্টের জন্য (01893-904474)

22/04/2026
 #হাম_রুবেলা_ক্যাম্পেইন_২০২৬
21/04/2026

#হাম_রুবেলা_ক্যাম্পেইন_২০২৬

 েটিগো একটি সাধারণ ব্যাকটেরিয়াল ত্বকের সংক্রমণ, যা বিশেষ করে শিশুদের মধ্যে বেশি দেখা যায়। তবে বড়দেরও হতে পারে।🔍 েন_হয়?গর...
20/04/2026

েটিগো একটি সাধারণ ব্যাকটেরিয়াল ত্বকের সংক্রমণ, যা বিশেষ করে শিশুদের মধ্যে বেশি দেখা যায়। তবে বড়দেরও হতে পারে।
🔍 েন_হয়?
গরম ও আর্দ্র আবহাওয়ায় বেশি হয়
ত্বকে ছোট কাটা, ঘা, পোকামাকড়ের কামড় থাকলে সহজে সংক্রমণ হয়
পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব থাকলে ঝুঁকি বাড়ে

👶 #কাদের_বেশি_হয়?
২–৫ বছরের শিশুদের মধ্যে বেশি
স্কুলগামী বাচ্চারা (সংক্রমণ দ্রুত ছড়ায়)
যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম
ডায়াবেটিস বা অপুষ্টিতে ভোগা রোগী

⚠ #লক্ষণ_কী?
লালচে ফুসকুড়ি বা ঘা
ফোসকার মতো হয়ে পরে ফেটে গিয়ে হলুদ-রঙের খোসা পড়ে (মধুর মতো crust)
সাধারণত মুখ, নাকের চারপাশ, হাত-পায়ে বেশি হয়

🛡️ #প্রতিকার_ও_করণীয়
✔ আক্রান্ত স্থান পরিষ্কার ও শুকনো রাখুন
✔ ব্যক্তিগত জিনিস (তোয়ালে, কাপড়) আলাদা ব্যবহার করুন
✔ নখ ছোট রাখুন (চুলকালে সংক্রমণ ছড়ায়)
✔ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক মলম বা ওষুধ ব্যবহার করুন

🚫 #যা_এড়িয়ে_চলবেন
নিজে নিজে ওষুধ খাওয়া
আক্রান্ত স্থান খোঁচানো বা চুলকানো
অন্যের সাথে কাপড় বা তোয়ালে শেয়ার করা

📢 #সতর্কতা:
সময়মতো চিকিৎসা না নিলে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
#স্বাস্থ্য_সচেতন_থাকুন_সুস্থ_থাকুন 🌿

ডা: তানভীর আহমদ
চর্ম-যৌন,এলার্জি, বিশেষজ্ঞ ও ডার্মাটোসার্জন
সহকারী অধ্যাপক (চর্ম ও যৌনরোগ বিভাগ)

💇‍♂️ চুল পড়া নিয়ে সচেতন হোন – অযথা ভয় নয়, সঠিক ধারণা নিন!অনেকেই চুল পড়া নিয়ে দুশ্চিন্তায় থাকেন। প্রতিদিন কিছু চুল পড়া স্...
14/04/2026

💇‍♂️ চুল পড়া নিয়ে সচেতন হোন – অযথা ভয় নয়, সঠিক ধারণা নিন!
অনেকেই চুল পড়া নিয়ে দুশ্চিন্তায় থাকেন। প্রতিদিন কিছু চুল পড়া স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত হলে কারণ খুঁজে বের করা জরুরি।

🔍 #চুল_পড়ার_সাধারণ_কারণ:
▪️ বংশগত (pattern hair loss)
▪️ স্ট্রেস, জ্বর বা অসুস্থতার পর হঠাৎ চুল পড়া
▪️ খুশকি বা ফাঙ্গাল ইনফেকশন
▪️ পুষ্টির অভাব (আয়রন, প্রোটিন, ভিটামিন)
▪️ হরমোনাল সমস্যা

🛡️ #কী_করবেন?
✔️ পুষ্টিকর খাবার খান (ডিম, মাছ, শাকসবজি)
✔️ পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস কমান
✔️ চুলে অতিরিক্ত কেমিক্যাল/হিট ব্যবহার এড়িয়ে চলুন
✔️ নিয়মিত পরিষ্কার রাখুন চুল

⚠️ াক্তারের_পরামর্শ_নেবেন?
❗ হঠাৎ খুব বেশি চুল পড়লে
❗ টাকের মত ফাঁকা জায়গা হলে
❗ খুশকি/চুলকানি বেশি থাকলে

🚫 নিজে নিজে স্টেরয়েড বা অজানা ওষুধ ব্যবহার করবেন না।

👉 সঠিক সময়ে চিকিৎসা নিলে বেশিরভাগ ক্ষেত্রে চুল পড়া নিয়ন্ত্রণ করা সম্ভব।
সচেতন থাকুন, আত্মবিশ্বাসী থাকুন 🌿

Address

Shamshernagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Skin care with Dr. Tanvir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category