জীবনের আলো ব্লাড ব্যাংক - বাংলাদেশ

  • Home
  • Bangladesh
  • Sirajganj
  • জীবনের আলো ব্লাড ব্যাংক - বাংলাদেশ

জীবনের আলো ব্লাড ব্যাংক - বাংলাদেশ মানব সেবায় নিয়োজিত মন
আত্মতৃপ্তি সারাক্ষণ ��

20/03/2026

🌙 মানবতার আহ্বানে, ঈদের খুশি সবার ঘরে 🌙

আসসালামু আলাইকুম।
পবিত্র ঈদুল ফিতর মানেই আনন্দ, আর এই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা আমাদের চারপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারি।
সেই লক্ষ্যেই "জীবনের আলো ব্লাড ব্যাংক বাংলাদেশ"-এর পক্ষ থেকে আজ সম্পন্ন হলো ঈদ উপহার সামগ্রী বিতরণ। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় ১১০টি পরিবার পাচ্ছে ঈদের বিশেষ খাদ্য সামগ্রী এবং ১২ জন অসহায় মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।
"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" —

"মানব সেবায় নিয়োজিত মন আত্মতৃপ্তি সারাক্ষণ"-এই স্লোগানকে বুকে ধারণ করেই আমাদের পথচলা।

📦 আমাদের আজকের কার্যক্রম:
🍲 খাদ্য সামগ্রী: ১১০ প্যাকেট (চাল, ডাল, তেল, সেমাই, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য)।
👗 বস্ত্র বিতরণ: ১২ পিস নতুন পোশাক।
আমাদের এই আয়োজনে যারা শ্রম, অর্থ এবং সাহস দিয়ে পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদের এই সহযোগিতাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। ইনশাআল্লাহ, আগামীতেও আমরা এভাবেই আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকব।
সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক! ✨
ার #জীবনের_আলো_ব্লাড_ব্যাংক_বাংলাদেশ। #মানবতার_সেবায়_আমরা

🌙 সবার জন্য ঈদের আনন্দ ছড়িয়ে দিতে চাই 🤲জীবনের আলো ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে এই ঈদে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী...
17/03/2026

🌙 সবার জন্য ঈদের আনন্দ ছড়িয়ে দিতে চাই 🤲

জীবনের আলো ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে এই ঈদে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। ❤️

আপনার সামান্য সাহায্য, একটি পরিবারের মুখে হাসি ফোটাতে পারে 😊

📢 আজ রাত ৮:০০ টায় আমরা লাইভে আসবো আমাদের ফেসবুক পেজ থেকে — আপনারা লাইভে যুক্ত হয়ে আমাদের এই উদ্যোগে অংশ নিতে পারবেন এবং সরাসরি সাহায্য করতে পারবেন।

🔹 আপনার ছোট অবদান, কারো জন্য বড় সুখ
🔹 আসুন, আমরা একসাথে সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেই

🙏 আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি

#সবাইরজন্যঈদ #জীবনেরআলো

পবিত্র ঈদ- উল-ফিতরের খুশি জাগিয়ে       তুলুক ভাতৃত্ববোধ ঐক্য বন্ধন  ।সুখ-সমৃদ্ধি ও শান্তিতে কাটুক সবার জীবন জীবনের আলো ...
10/04/2024

পবিত্র ঈদ- উল-ফিতরের খুশি জাগিয়ে
তুলুক ভাতৃত্ববোধ ঐক্য বন্ধন ।
সুখ-সমৃদ্ধি ও শান্তিতে কাটুক সবার জীবন
জীবনের আলো ব্লাড ব্যাংক - বাংলাদেশ
এর পক্ষ থেকে সবাইকে
পবিত্র ঈদ -উল- ফিতরের শুভেচ্ছা ।
🌙 ঈদ মোবারক 🌙

শুভেচ্ছান্তে :

মোঃ ইয়ামিন তালুকদার রনি
কেন্দ্রীয় সহ-সভাপতি
জীবনের আলো ব্লাড ব্যাংক - বাংলাদেশ

আসসালামু আলাইকুম, পবিত্র মাহে রমজান উপলক্ষে সকল মুসলমান ভাই বোনদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। নিজেকে পরিশুদ্ধ করে নেওয...
11/03/2024

আসসালামু আলাইকুম,

পবিত্র মাহে রমজান উপলক্ষে সকল মুসলমান ভাই বোনদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

নিজেকে পরিশুদ্ধ করে নেওয়ার মাস হচ্ছে রমজান মাস, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার মাস হচ্ছে রমজান মাস।

বছর ঘুরে রহমত, মাগফিরাত আর নাজাতের সওগাত নিয়ে আবারো এসেছে পবিত্র মাহে রমজান। শুরু হলো সংযম সাধনার মাস।
খোশ আমদেদ মাহে রমজান,
আল্লাহ তাআলার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের সেরা সময়।

এই মাসের ফজিলত অনেক, আর এই ফজিলত পবিত্র কোরান শরীফ, হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। এই ফজিলতের কিছু বাণী তুলে ধরা হলো।

‘হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পার’: আল কুরআন। ‘রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত’: আল হাদিস

‘ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন’: আল হাদিস। ‘রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়’: আল হাদিস। ‘রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয়’: আল হাদিস। ‘রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল’: আল হাদিস।

‘রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ’: আল হাদিস। ‘রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম’: আল হাদিস। ‘রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে’: আল হাদিস

‘রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন’: আল হাদিস। ‘রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়’: আল হাদিস। ‘রোজা মানুষকে আখেরাত মুখী করে’: আল হাদিস।

‘রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে’: আল হাদিস। ‘রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়’: আল হাদিস। ‘রমজান আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিং স্বরূপ’: আল হাদিস।

📿 সবাইকে রমজানুল মোবারক 📿

▪️ ২১ আমার চেতনা ▪️▪️ ২১ আমার অহংকার▪️         আমার ভাইয়ের        রক্তে রাঙানো      একুশে ফেব্রুয়ারি    আমি কি ভুলিতে পা...
20/02/2024

▪️ ২১ আমার চেতনা ▪️
▪️ ২১ আমার অহংকার▪️

আমার ভাইয়ের
রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি

আজ ২১ শে ফেব্রুয়ারী ।
মহান শহীদ দিবস ও
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

২১ শে ফেব্রুয়ারী
আমাদের বাঙ্গালিদের জন্য
একটি গৌরব উজ্জ্বল দিন ।

১৯৫২ সালের এই দিনে
মাতৃভাষা বাংলা'র দাবীতে
রফিক, বরকত,সালাম,জব্বার,
আরো নাম না জানা
অনেক তরুণদের
বুকের তাজা রক্তের
বিনিময়ে পেয়েছি
মাতৃভাষা বাংলা ,
সকল ভাষা শহীদদের প্রতি
বিনম্র শ্রদ্ধা ।

সেই সাথে বিশ্বের
সকল বাংলা ভাষাভাষীদের
জানাই মহান আন্তর্জাতিক
মাতৃভাষা দিবসের শুভেচ্ছা
ও অভিনন্দন 🌹
▪️জয় বাংলা ▪️

▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

মোঃ ইয়ামিন তালুকদার রনি
সহ - সভাপতি
জীবনের আলো ব্লাড ব্যাংক - বাংলাদেশ
( সেচ্ছাসেবী সংগঠন )

▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

29/01/2024

💁রোগীর সমস্যা: সিজার
🔴রক্তের গ্রুপ: A পজিটিভ
🌡️হিমোগ্লোবিন:
💉রক্তের পরিমাণঃ ১ ব্যাগ
📆রক্তদানের তারিখ: 29/02/2024
⌚রক্তদানের সময়: দুপুর ৩ টা
🏥রক্তদানের স্থান: খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে
☎যোগযোগ: ০১৯১৮৭৯১৭৬৩
👬রেফারেন্স: বাইজিদ

🥰🥰🥰
24/11/2023

🥰🥰🥰

Address

Belkuchi
Sirajganj

Alerts

Be the first to know and let us send you an email when জীবনের আলো ব্লাড ব্যাংক - বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to জীবনের আলো ব্লাড ব্যাংক - বাংলাদেশ:

Shortcuts

Share

Category