Khwaja Yunus Ali Medical College & Hospital

Khwaja Yunus Ali Medical College & Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khwaja Yunus Ali Medical College & Hospital, Hospital, Enayetpur, Chowhali, Sirajganj.
(1)

Khwaja Yunus Ali Medical College & Hospital (KYAMCH) is one of Southeast Asia’s largest healthcare campuses, committed to providing world-class medical care at an affordable cost.

27/05/2026

ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক সবার জীবন। আমাদের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক! 🤝

যখন পুরো দেশ মেতে ওঠে ঈদের আনন্দে, পরিবার আর প্রিয়জনদের সাথে ভাগ করে নেয় কোরবানির খুশি; তখন আমাদের সাদা অ্যাপ্রন পরা ফ্রন্টলাইন যোদ্ধারা নিজের সুখ-আনন্দ বিসর্জন দিয়ে লড়ে যান হাসপাতালের চার দেয়ালে।

অসুস্থ শিশুদের কষ্টের দিনে, পরিবারকে একা রেখে হাসপাতালেই ঈদ কাটানোর সিদ্ধান্ত নেওয়া একজন ডাক্তারের জন্য সহজ নয়। কিন্তু পেশাগত দায়িত্ব আর আর্তমানবতার সেবার কাছে নিজের আনন্দকে বিলিয়ে দেওয়াই তাদের কাছে আসল ঈদ। এমন হাজারো ত্যাগের গল্পে মুখরিত আমাদের হাসপাতাল প্রাঙ্গণ। ❤️🩺

পবিত্র ঈদুল আযহার এই লম্বা ছুটিতেও আপনাদের ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় আমরা নিয়োজিত আছি দিন-রাত ২৪ ঘণ্টা। যেকোনো জরুরি পরিস্থিতিতে আমাদের অভিজ্ঞ চিকিৎসাদল সর্বদা আপনার পাশে আছে।

ঈদের ছুটিতে আমাদের যেসব সেবা নিরবচ্ছিন্নভাবে চালু থাকবে:

🚨 জরুরি বিভাগ (Emergency Department): ২৪ ঘণ্টা খোলা
🏥 অন্তর্বিভাগ ও ভর্তি সেবা (Indoor Services): ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ ও চিকিৎসা
🛌 আইসিইউ (ICU): সার্বক্ষণিক নিবিড় পরিচর্যা
✂️ ইমার্জেন্সি ওটি (Emergency OT): যেকোনো জরুরি অস্ত্রোপচারের জন্য প্রস্তুত

📞 জরুরি হটলাইন: ১০৬২১
🏥 ঠিকানা: এনায়েতপুর, চৌহালি, সিরাজগঞ্জ
🌐 ওয়েবসাইট: www.kyamch.org

#24/7Healthcare

22/05/2026
18/05/2026
17/05/2026

বিশ্বজুড়ে মানবতার সেবায় নিবেদিত সকল নার্সদের জানাই 'আন্তর্জাতিক নার্স দিবস'-এর অনেক অনেক শুভেচ্ছা! 🌸

আধুনিক নার্সিং পেশার রূপকার, 'লেডি উইথ দ্য ল্যাম্প' খ্যাত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা। মানুষের সেবায় তাঁর দেখানো নিঃস্বার্থ ভালোবাসা, মমত্ববোধ ও ত্যাগের মহান আদর্শেই যুগে যুগে অনুপ্রাণিত হয়ে আসছেন নার্সরা। তাঁর সেই প্রজ্বলিত প্রদীপের আলোতেই আলোকিত হোক আমাদের প্রতিটি নার্সের জীবন।

এই বিশেষ দিনটির তাৎপর্য তুলে ধরতে এবং আনন্দ ভাগাভাগি করে নিতে, খাজা ইউনুস আলী নার্সিং কলেজ-এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। আনন্দমুখর র‍্যালি, কেক কাটা, গুরুত্বপূর্ণ আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দিনটিকে উদযাপন করেছি।

পুরো আয়োজনের প্রতিটি পদক্ষেপে আমাদের সার্বক্ষণিক ছায়া হয়ে পাশে থেকে দিকনির্দেশনা ও উৎসাহ দিয়েছেন অত্র কলেজের মাননীয় পরিচালক, অধ্যাপক ডাঃ রুবাইয়াত ফারজানা হোসেন ম্যাডাম। আপনার এই অকৃত্রিম সমর্থন ও অনুপ্রেরণার জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

আমাদের নার্সিং ডে সেলিব্রেশনের কিছু আনন্দঘন ও সুন্দর মুহূর্তগুলো তুলে ধরা হলো এই ভিডিওটিতে। চলুন দেখে নিই! 👇🎬

Our Nurses Our Future, Empower Nurses Save Lives.

17/05/2026

নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, নীরব ঘাতককে পরাজিত করুন। 🩺
আজ ১৭ মে, বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন একটি 'নীরব ঘাতক', যা কোনো পূর্বলক্ষণ ছাড়াই হৃদরোগ, স্ট্রোক এবং কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে। সুস্থ ও নিরাপদ জীবনযাপনের জন্য নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা অত্যন্ত জরুরি।

আসুন, সচেতন হই এবং একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি। আপনার ও আপনার পরিবারের হৃদযন্ত্রের সর্বোচ্চ সুরক্ষায় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল (KYAMCH)-এর হৃদরোগ (কার্ডিওলজি) বিভাগ বিশ্বমানের চিকিৎসাসেবা নিয়ে সর্বদা আপনার পাশে রয়েছে।

Today is World Hypertension Day! 🌍 Let's pledge to check our blood pressure regularly and control this silent killer together. The Department of Cardiology at KYAMCH is dedicated to providing affordable, world-class healthcare to keep your heart safe.

📞 জরুরি প্রয়োজনে কল করুন (24/7): 10621
📍 ঠিকানা: এনায়েতপুর, চৌহালী, সিরাজগঞ্জ-৬৭৫১
🌐 ওয়েবসাইট: www.kyamch.org

14/05/2026

Making memories outside the wards and classrooms!
A beautiful glimpse into the highlights of KYAMC Sports & Cultural Week 2026. Proud of this brilliant bunch! 🏆

রোগীদের সেবায় যারা দিনরাত এক করে নিজেদের উৎসর্গ করেন, যাদের একটু হাসিমুখ আর মমতার ছোঁয়ায় রোগীদের অর্ধেক কষ্ট দূর হয়ে যায়...
12/05/2026

রোগীদের সেবায় যারা দিনরাত এক করে নিজেদের উৎসর্গ করেন, যাদের একটু হাসিমুখ আর মমতার ছোঁয়ায় রোগীদের অর্ধেক কষ্ট দূর হয়ে যায়—সেই সব সম্মুখসারির যোদ্ধাদের জানাই বিনম্র শ্রদ্ধা।

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল-এর পক্ষ থেকে পৃথিবীর সকল নার্সদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

10/05/2026

জীবন যতই বড় হোক,
মায়ের কাছে আমরা সবসময় ছোট্ট সন্তানই থেকে যাই।
মা শুধু একটি শব্দ নয়,
এটি এক টুকরো শান্তি, এক আকাশভরা দোয়া, এক জীবনের সাহস। 🕊️

খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিবারের পক্ষ থেকে পৃথিবীর সব মায়েদের জানাই ভালোবাসা ও সালাম। 🫡

Breathe easy, live fully! 🫁​Today, on World Asthma Day, Khwaja Yunus Ali Medical College & Hospital stands with the glob...
05/05/2026

Breathe easy, live fully! 🫁

​Today, on World Asthma Day, Khwaja Yunus Ali Medical College & Hospital stands with the global community to raise awareness about asthma care. This year’s theme is "Access to inhaled medicines for everyone with asthma." We believe that timely access to the right medication is a fundamental right, not a privilege.

​Don't let asthma hold you back. For world-class respiratory care and expert consultation at an affordable cost, we are here for you.

​📞 24/7 Hotline: 10621

📍 Location: Enayetpur, Chauhali, Sirajganj-6751

🌐 Website: www.kyamch.org

A very warm welcome to the KYA-22 batch!🎉 We are absolutely thrilled to have our freshers join the Khwaja Yunus Ali Medi...
04/05/2026

A very warm welcome to the KYA-22 batch!🎉
We are absolutely thrilled to have our freshers join the Khwaja Yunus Ali Medical College family.
We kicked off this beautiful new journey with an inspiring Orientation Program, followed by a Tree Plantation drive with the newcomers. 🌱 Just like these saplings, we can’t wait to see you all grow, thrive, and bloom into incredible doctors. 🩺💚✨

27/04/2026

আরও একটি সাফল্যের গল্প: শ্বাসনালী থেকে কৃত্রিম দাঁত (Dental Prosthesis) সফলভাবে অপসারণ করে মুমূর্ষ রোগীর শ্বাস ফিরিয়ে দিলো আমাদের অভিজ্ঞ ইন্টার্ভেনশনাল পালমনোলজি টিম | আলহামদুলিল্লাহ ! ✨

সিলেটের ৬৭ বছর বয়সী একজন বয়োজ্যেষ্ঠ রোগী (যিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপেও ভুগছিলেন) দীর্ঘদিন ধরে তীব্র কাশি ও কফজনিত মারাত্মক সমস্যায় ভুগছিলেন। বুকের এক্স-রে এবং ফ্লেক্সিবল ব্রঙ্কোস্কোপি (FOB) করার পর জানা যায় এক চাঞ্চল্যকর তথ্য— তাঁর ডান দিকের শ্বাসনালীতে (right bronchus intermedius) আটকে আছে একটি কৃত্রিম দাঁতের অংশ!

বয়স্ক এই রোগীর জন্য পরিস্থিতিটি ছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। কিন্তু এই অসাধ্য সাধনের দায়িত্ব তুলে নেয় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল (KYAMCH)-এর দক্ষ ইন্টারভেনশনাল পালমোনোলজি টিম।

কোনো রকম বড় অস্ত্রোপচারের ঝুঁকি না নিয়ে, আজ সকালে সম্পূর্ণ আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সহায়তায় (Sedation-এর মাধ্যমে) অত্যন্ত নিখুঁতভাবে ফ্লেক্সিবল ব্রঙ্কোস্কোপ, ফোগার্টি বেলুন এবং জিরো টিপ বাস্কেট ব্যবহার করে শ্বাসনালী থেকে আটকে থাকা বস্তুটি সফলভাবে বের করে আনা হয়।

একজন মুমূর্ষু রোগীকে তাঁর স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস ফিরিয়ে দেওয়ার এই যুগান্তকারী সাফল্যের জন্য KYAMCH-এর ইন্টারভেনশনাল পালমোনোলজি টিমের সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। আপনাদের এই অসামান্য পেশাদারিত্ব ও একাগ্রতা সত্যিই আমাদের গর্বিত করে! 🩺💙

Address

Enayetpur, Chowhali
Sirajganj
6751

Alerts

Be the first to know and let us send you an email when Khwaja Yunus Ali Medical College & Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Khwaja Yunus Ali Medical College & Hospital:

Shortcuts

Share

Category