সীতাকুণ্ড ব্লাড ব্যাংক

সীতাকুণ্ড ব্লাড ব্যাংক একটি মানবিক স্বেচ্ছাসেবামূলক সংগঠন।

ডেঙ্গুর কোন ঔষধ নাই I বিষয়টা মাথায় নিন। মূল চিকিৎসা হচ্ছে শরীরের ফ্লুইড ব্যালেন্স ঠিক রাখা। ডেঙ্গুতে জ্বর কমে গেলেই যে ব...
08/09/2026

ডেঙ্গুর কোন ঔষধ নাই I বিষয়টা মাথায় নিন। মূল চিকিৎসা হচ্ছে শরীরের ফ্লুইড ব্যালেন্স ঠিক রাখা।

ডেঙ্গুতে জ্বর কমে গেলেই যে বিপদ কেটে গেছে—এই ভুলটা করবেন না। বরং অনেক সময় জ্বর কমার পরের ২৪–৪৮ ঘণ্টাই সবচেয়ে বেশি সতর্ক থাকার সময়।

ডেঙ্গুর ক্রিটিক্যাল ফেজ সাধারণত জ্বর শুরুর ৩–৮ দিনের মধ্যে আসতে পারে। এসময় পেটের তীব্র ব্যথা, বারবার বমি, নাক-মাড়ি দিয়ে রক্ত পড়া, রক্তবমি বা পায়খানায় রক্ত, অতিরিক্ত দুর্বলতা, অস্থিরতা কিংবা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দিলে এক মুহূর্তও দেরি করা যাবে না। সরাসরি হাসপাতালে যেতে হবে।

এইটা আপনি পারবেন না, কোন ফার্মেসির দোকানদার, টেকনেশিয়ান, ভন্ড চিকিৎসক, আপনার মহাজ্ঞানী প্রতিবেশী কেউই পারবেন না।

সুতরাং কারো পরামর্শে কিচ্ছু করবেন না। কোন ঔষধ খাওয়াও নিষেধ।

ফ্লুইড খাবেন বেশি করে, যেমন ডাবের পানি, বাসায় বানানো ফলের রস, লেবুর শরবত ইত্যাদি।

জ্বর এলেই Dengue Ns1 পরীক্ষাটা দ্রুত করে ফেলুন।

জ্বরের পাঁচদিনের মধ্যেই এই টেস্ট করতে হয়, পাঁচদিন কেটে গেলে এই টেস্ট নেগেটিভ আসে। তখন ডেংগু কনফার্ম করার জন্য অন্য টেস্ট করতে হয়।

তাই জ্বর এলে দেরি না করে সেদিনই NS1 করে ফেলুন) এবং অবশ্যই হেলাফেলা না করে ডাক্তার দেখান, পরামর্শ নিন। ফোনে ইনবক্সের চিকিৎসা না, সিরিয়াস রোগী হোন।

আর নিজের বাসার কোথাও পরিস্কার পানি জমে থাকছে কিনা খেয়াল রাখুন,প্রতিবেশীদেরকেও সতর্ক করুন। ছাদে কোথাও পানি জমে থাকছে কিনা খেয়াল করুন। কারো উপর নির্ভর করে আসলে কোন লাভ নেই। নিজেদের কাজ নিজেদেরই করতে হবে এখন।

রক্তে প্লাটিলেট বাড়াবেন যেভাবে (ডেঙ্গুতে মৃত্যুর প্রধান কারন রক্তে প্লাটিলেট কমে যাওয়া) রক্তে প্লাটিলেট বা অণুচক্রিকা রক্তজমাটে সাহায্য করে। ২০ হাজারের নিচে প্লাটলেটের সংখ্যা নেমে আসলে কোনো প্রকার আঘাত ছাড়াই রক্তক্ষরণ হতে পারে।

কোনো কারণে রক্তে প্লাটিলেট কমে গেলে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার মাধ্যমেই প্লাটিলেটের সংখ্যা আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। কিছু খাবার আছে যেগুলো প্লাটিলেট বৃদ্ধি করতে সহায়তা করে। আসুন জেনে নেই সেসব খাবারের নাম।

পেঁপে এবং পেঁপে পাতা খুব দ্রুত রক্তের প্লাটিলেটের পরিমাণ বাড়াতে সক্ষম। মালয়েশিয়ার এশিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজির একটি গবেষণায় দেখা গেছে যে, ডেঙ্গু জ্বরের কারণে রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে গেলে পেঁপে পাতার রস তা দ্রুত বৃদ্ধি করে। রক্ত প্লাটিলেটের পরিমাণ কমে গেলে প্রতিদিন পেঁপে পাতার রস কিংবা পাকা পেঁপের জুস পান করুন।

মিষ্টি কুমড়া এবং কুমড়া বীজ, মিষ্টি কুমড়া রক্তের প্লাটিলেট তৈরি করতে বেশ কার্যকরী। এছাড়াও মিষ্টি কুমড়াতে আছে ভিটামিন ‘এ’ যা প্লাটিলেট তৈরি করতে সহায়তা করে। তাই রক্তের প্লাটিলেটের সংখ্যা বাড়াতে নিয়মিত মিষ্টি কুমড়া এবং এর বীজ খেলে উপকার পাওয়া যায়।

লেবুর রসে প্রচুর ভিটামিন ‘সি’ থাকে। ভিটামিন সি রক্তে প্লাটিলেট বাড়াতে সহায়তা করে। এছাড়াও ভিটামিন ‘সি’ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে। ফলে প্লাটিলেট ধ্বংস হওয়া থেকেও রক্ষা পায়।

আমলকীতেও আছে প্রচুর ভিটামিন ‘সি’। এছাড়াও আমলকীতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে। ফলে আমলকী খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং প্লাটিলেট ধ্বংস হওয়া থেকে রক্ষা পায়।

অ্যালোভেরা রক্তকে বিশুদ্ধ করে। রক্তের যেকোনো সংক্রমণ দূর করতেও অ্যালোভেরা উপকারী। তাই নিয়মিত অ্যালোভেরার জুস পান করলে রক্তের প্লাটিলেটের পরিমাণ বৃদ্ধি পায়।

ডালিম রক্তে প্লাটিলেটের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে। এতে প্রচুর আয়রন রয়েছে যা প্লাটিলেট বৃদ্ধি করে। প্রতিদিন ১৫০ মিলিলিটার ডালিমের জুস দুই সপ্তাহ পান করুন। ডালিমের রসের ভিটামিন দুর্বলতা দূর করে কাজে শক্তি দেবে I

Dr. Shamima Akhter

MBBS, FCPS (Child specialist)

29/08/2026
🌹 অভিনন্দন ও শুভেচ্ছা 🌹মানবতার কল্যাণে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে গঠিত সীতাকুণ্ড ব্লাড ব্যাংক -এর ২০২৬–২০২৮ মেয়াদে...
01/08/2026

🌹 অভিনন্দন ও শুভেচ্ছা 🌹

মানবতার কল্যাণে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে গঠিত সীতাকুণ্ড ব্লাড ব্যাংক -এর ২০২৬–২০২৮ মেয়াদের নবগঠিত কার্যকরী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা।

নবনির্বাচিত সভাপতি মোঃ ইকবাল হোসেন ইমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিক, অর্থ সম্পাদক হাফেজ আব্দুল্লাহ আল কাউসার সহ কমিটির প্রত্যেক দায়িত্বশীল সদস্যের যোগ্য নেতৃত্ব, সততা, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি মানবসেবার কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে—এই প্রত্যাশা করি।

রক্তের প্রয়োজনে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং মানবিক সমাজ গঠনে সীতাকুণ্ড ব্লাড ব্যাংকের পথচলা আরও বিস্তৃত হোক। নতুন কমিটির প্রতিটি উদ্যোগ সফল ও কল্যাণময় হোক।

রক্ত দিন, জীবন বাঁচান—মানবতার কল্যাণে মানুষের পাশে থাকুন।

সীতাকুণ্ড ব্লাড ব্যাংকের নবগঠিত কার্যকরী কমিটির জন্য রইল আন্তরিক দোয়া, শুভকামনা ও অভিনন্দন। 💐❤️

#সীতাকুণ্ড_ব্লাড_ব্যাংক
#নবগঠিত_কার্যকরী_কমিটি
#অভিনন্দন_ও_শুভেচ্ছা
#রক্তদিন_জীবনবাঁচান
#মানবতার_সেবায়_আমরা

*********চর্মরোগের অব্যর্থ চিকিৎসা *********                (অনেকেই হয়ত জানেন না।)মাত্র ৫ টাকায় চ'র্মরো'গের চিকিৎসা, চট...
26/07/2026

*********চর্মরোগের অব্যর্থ চিকিৎসা *********
(অনেকেই হয়ত জানেন না।)

মাত্র ৫ টাকায় চ'র্মরো'গের চিকিৎসা, চট্টগ্রামের আগ্রাবাদে আমেরিকান হাসপাতালে রো'গী'দের ভিড়

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় অবস্থিত আমেরিকান হাসপাতালে মাত্র ৫ টাকার টিকিটে চ-র্মরো'গের চিকিৎসাসেবা পাওয়া যায়। স্বল্প খরচে চিকিৎসার সুযোগ থাকায় প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত রোগী এখানে চিকিৎসা নিতে আসেন।

রোগীর চাপ বেশি থাকায় সকালেই হাসপাতালে পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে। টিকিট সকাল ১০টা পর্যন্ত দেওয়া হয়। তাই আগে এলে দ্রুত সিরিয়াল পাওয়ার সম্ভাবনা বেশি। রোগীর ভিড় বেশি তাই চিকিৎসা নিতে এলে হাতে পর্যাপ্ত সময় নিয়ে আসাও প্রয়োজন।

হাসপাতালটি আগ্রাবাদ মোড় থেকে কিছুটা দূরে, জাম্বুরি পার্কের পরেই অবস্থিত। নগরীর যেকোনো স্থান থেকে প্রথমে আগ্রাবাদ মোড়ে এসে, সেখান থেকে রিকশাযোগে সরাসরি আমেরিকান হাসপাতালের সামনে পৌঁছানো যায়।

সরকারি ছুটি ছাড়া হাসপাতালটি নিয়মিত খোলা থাকে। যাদের দীর্ঘদিনের চ-র্মরোগের সমস্যা রয়েছে, তারা চাইলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে এখানে যেতে পারেন।

পোষ্টটি শে-য়া-র করে আপনার প্রোপাইলে রেখে দিন। সময়ে কাজ লাগতে পারে।

আলহামদুলিল্লাহ।সীতাকুণ্ড ব্লাড ব্যাংকের সম্মানিত উপদেষ্টা অ্যাডভোকেট সরোয়ার হোসাইন লাভলু সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেড...
19/07/2026

আলহামদুলিল্লাহ।

সীতাকুণ্ড ব্লাড ব্যাংকের সম্মানিত উপদেষ্টা অ্যাডভোকেট সরোয়ার হোসাইন লাভলু সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করায় সীতাকুণ্ড ব্লাড ব্যাংকের পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আইন পেশার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি, নতুন এই দায়িত্ব তাঁর সমাজসেবামূলক পথচলাকে আরও সমৃদ্ধ ও অর্থবহ করবে।

ইনশাআল্লাহ, তাঁর সততা, নিষ্ঠা, দক্ষতা ও জবাবদিহিতাপূর্ণ নেতৃত্বে সীতাকুণ্ড উপজেলার সকল নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়ে সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল, সমন্বিত ও জনমুখী হবে।

তাঁর ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় সংশ্লিষ্ট সকলের প্রতি সীতাকুণ্ড ব্লাড ব্যাংকের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

আল্লাহ তাআলা তাঁকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক দান করুন এবং আমাদের সবাইকে মানুষের কল্যাণে কাজ করার সামর্থ্য দিন। আমীন।

ডেঙ্গু টেস্ট নেগেটিভ মানেই কি ডেঙ্গু নেই? সবসময় নয়।ধরুন আপনার জ্বর এসেছে ১২ তারিখে। আপনি ডাক্তার দেখতে গেলেন ১৪তারিখে। অ...
26/06/2026

ডেঙ্গু টেস্ট নেগেটিভ মানেই কি ডেঙ্গু নেই? সবসময় নয়।

ধরুন আপনার জ্বর এসেছে ১২ তারিখে। আপনি ডাক্তার দেখতে গেলেন ১৪তারিখে। অর্থাৎ জ্বরের তৃতীয় দিনে।

আপনি যেহেতু জ্বরের তৃতীয় দিনে গিয়েছেন, ডাক্তার আপনাকে Dengue NS1 antigen test এবং Complete Blood Count (CBC) করতে দিলো।

সেই টেস্ট আপনি করলেন আরো ২দিন পরে, ১৬ তারিখে অর্থাৎ জ্বরের ৫ম দিন। আপনার ডেংগু টেস্ট এ রেজাল্ট আসলো ডেঙ্গু নেগেটিভ আর সিবিসিতে প্লেটলেট ৩০-৩৫হাজার/কিউমিমি, হেমাটোক্রিট ৪৫%।
আপনি একদিকে ডেঙ্গু নেগেটিভ দেখে আনন্দিত আর অপরদিকে সিবিসি রিপোর্ট দেখে ডাক্তার উদ্বিগ্ন।

এমনটা হবার কারন কি??

কারন হলো Dengue NS1 Antigen পরীক্ষা জ্বরের প্রথম ৩দিন এর মধ্যে পজেটিভ আসে। এরপরে আপনার যদি ডেঙ্গু হয়েও থাকে, তাও সেটি নেগেটিভ আসতে পারে। কিন্তু সিবিসি তে প্লেটলেট কমতে থাকে আর হেমাটোক্রিট বাড়তে থাকে।

তাহলে জ্বর আসার পর আমাদের করণীয় হলো-

১) আপনার চিকিৎসককে একদম সঠিক হিসেব বলবেন যে আপনার জ্বর কয়দিনের, পারলে কতো তারিখে কখন সেটাও জানাবেন। তিনিই আপনাকে জানাবেন যে আপনার কোন টেস্ট করাতে হবে।

২) Dengue NS1 পরীক্ষাটি জ্বরের ১ম তিনদিনে করাতে হয়। ৪র্থ দিন হতে Dengue IgG & IgM পরীক্ষা করাতে হবে।

৩) ডেংগু নিশ্চিত হলে, চিকিৎসক এর পরামর্শ মতো নিয়মিত CBC পরীক্ষা করাতে হবে।

৪) অনেকক্ষেত্রে CBC এবং ডেংগু পরীক্ষার সাথে লিভার ফাংশন টেস্ট, ইসিজি, বুকের এক্সরে সহ অন্য পরীক্ষা করার প্রয়োজন হয় কারন বর্তমানে ডেংগু শক সিন্ড্রোম/ এক্সপ্যান্ডেড ডেংগু সিন্ড্রোম থেকে খুব সহজেই শরীরে বড় অরগান যেমন- হার্ট, ফুসফুস, কিডনি, লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে। লিভার ফেইলার, কিডনি ফেইলার, একিউট রেস্পিরেটরি সিন্ড্রোম, প্লুরাল ইফিউশন সহ বিভিন্ন ধরণের নিউরোলজিকেল সিম্পটমও দেখা যায়।

৫) ডেঙ্গু রোগ নির্ণয়ে শুধু একটি রিপোর্ট নয়, রোগীর উপসর্গ, জ্বরের দিন, CBC, হেমাটোক্রিট এবং চিকিৎসকের ক্লিনিক্যাল মূল্যায়ন সবকিছুই গুরুত্বপূর্ণ।

সবাই সচেতন থাকুন। বাড়িতে কিংবা বাড়ির আশেপাশে পরিষ্কার রাখুন, পানি জমতে দিবেন না। মশারি টাংগিয়ে ঘুমাবেন। শিশুদের দিকে বিশেষ করে খেয়াল রাখুন। আর জ্বর আসলে সেটা ১দিনের জ্বর হলেও দেরী না করে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।

#ডেঙ্গু_সচেতনতা #জ্বর #স্বাস্থ্য_পরামর্শ

স্বেচ্ছাসেবী Nur Uddin ভাইয়ের মুক্তি চাই।✊সীতাকুণ্ডের স্বেচ্ছাসেবী অঙ্গনে পরিচিত মুখ,  #নুর_উদ্দীন  তার পরিচিত একজন মান...
12/06/2026

স্বেচ্ছাসেবী Nur Uddin ভাইয়ের মুক্তি চাই।✊

সীতাকুণ্ডের স্বেচ্ছাসেবী অঙ্গনে পরিচিত মুখ, #নুর_উদ্দীন তার পরিচিত একজন মানুষের একটা এনজিও লোন গ্রান্টেট হয়ে ছিলো। কিন্তু ওই লোক সময় মত লোন পরিশোধ না করায় এনজিও মামলা করলে ওই মামলায় গ্রান্টেট হিসাবে #নুর_উদ্দীন এর স্বাক্ষর থাকায় গত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

সীতাকুণ্ডের প্রসূতি মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে সমঝোতা স্মারক স্বাক্ষর।==========================সীতাকুণ্ড উ...
07/06/2026

সীতাকুণ্ডের প্রসূতি মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে সমঝোতা স্মারক স্বাক্ষর।
==========================
সীতাকুণ্ড উপজেলার প্রসূতি মায়েদের বিনামূল্যে ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল রোগী কল্যাণ সমিতি এবং প্যাসিফিক জিন্স পরিচালনাধীন মো. নাছির উদ্দীন মেমোরিয়াল ট্রাস্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে।

হাসপাতাল কনফারেন্স হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রোগী কল্যাণ সমিতির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সমিতির সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক ও মো. নাছির উদ্দীন মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ তানভীর।

এসময় উপস্থিত ছিলেন
পেসিফিক জিন্সের এজিএম মো. আবেদিন আল মামুন, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমও) ডা. নাজ সোহানী সুলতানা, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, হিসাবরক্ষক গনিউল হক, মেহেদী হাসান, ট্রাষ্টের পক্ষে মো: ইলিয়াছ হোসেন,মো: এমরান হোসেন রাকিব ও ইয়াছিন আরাফাত সহ হাসপাতালের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে সীতাকুণ্ড উপজেলার অসচ্ছল ও সুবিধাবঞ্চিত প্রসূতি মায়েরা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। এর ফলে মাতৃস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ এবং মা ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ উদ্যোগ।
তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।

22/05/2026

হাম থেকে বাঁচাতে বাড়ীর শিশুদের অতি বিশেষ প্রয়োজন ছাড়া একদম বের করবেন না। বাইরে গেলে সবাই মাস্ক পরবেন।

Address

Https://goo. Gl/maps/S5BXBwbyjLs
Sitakund
4310

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 12:00
14:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801558916953

Alerts

Be the first to know and let us send you an email when সীতাকুণ্ড ব্লাড ব্যাংক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সীতাকুণ্ড ব্লাড ব্যাংক:

Shortcuts

Share