Dr. Shah Imran ডাঃ শাহ ইমরান

Dr. Shah Imran ডাঃ শাহ ইমরান MBBS (SSMC, DU), FCPS -p2(Endocrinology), MRCP -PACES ( Medicine, UK ), DMU, CMU, DCCMP(Diabetes,UK),

22/08/2026
বাজারে দাউদের ছড়াছড়ি ও দাউদ ভালো না হওয়ায় অন্যতম কারণ এসব মলম আর দাউদ রোগে স্টেরয়েড ব্যবহার।
15/08/2026

বাজারে দাউদের ছড়াছড়ি ও দাউদ ভালো না হওয়ায় অন্যতম কারণ এসব মলম আর দাউদ রোগে স্টেরয়েড ব্যবহার।

🍵 গ্রিন টি কি বয়সের গতি ধীর করতে পারে?সাম্প্রতিক একটি গবেষণা-পর্যালোচনায় গ্রিন টি ও এর প্রধান উপাদান EGCG (Epigallocatec...
11/08/2026

🍵 গ্রিন টি কি বয়সের গতি ধীর করতে পারে?

সাম্প্রতিক একটি গবেষণা-পর্যালোচনায় গ্রিন টি ও এর প্রধান উপাদান EGCG (Epigallocatechin-3-gallate)-এর সম্ভাব্য anti-aging প্রভাব নিয়ে বেশ কিছু চমৎকার তথ্য উঠে এসেছে।

গ্রিন টি শরীরের বার্ধক্যজনিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে—

🧬 DNA damage কমাতে এবং DNA repair mechanism সক্রিয় করতে সাহায্য করতে পারে।
🧫 Cellular autophagy বাড়িয়ে ক্ষতিগ্রস্ত কোষীয় উপাদান অপসারণে ভূমিকা রাখতে পারে।
⚡ Mitochondrial function ও cellular energy metabolism-এ ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
🔥 Chronic inflammation বা “inflammaging” কমাতে সাহায্য করতে পারে।
🧠 মস্তিষ্কের কার্যকারিতা ও cognitive health-এর ওপর সম্ভাব্য উপকারী প্রভাবের প্রমাণও পাওয়া যাচ্ছে।
❤️ Cardiovascular ও metabolic health-এর ক্ষেত্রেও কিছু উপকারী association দেখা গেছে।
🦠 এমনকি gut microbiome-এর গঠনেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিশেষ করে, একটি দীর্ঘমেয়াদি গবেষণায় দিনে ২–৩ কাপ গ্রিন টি পানকারীদের cognitive decline-এর ঝুঁকি কম দেখা গেছে। তবে এটি observational evidence—তাই এটাকে সরাসরি কারণ-ফল হিসেবে ধরে নেওয়া যাবে না।

তবে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা ⚠️

গ্রিন টি কোনো “anti-aging medicine” নয়।
এটি বয়সকে উল্টো করে দেয় বা মানুষের lifespan নিশ্চিতভাবে বাড়ায়—এমন শক্ত clinical evidence এখনো নেই।

আরেকটি বিষয়—সাধারণ গ্রিন টি আর concentrated EGCG supplement এক জিনিস নয়। উচ্চমাত্রার green tea extract/EGCG-এর সঙ্গে liver toxicity-এর ঝুঁকি থাকতে পারে। তাই বেশি উপকার পাওয়ার আশায় high-dose supplement নেওয়া ঠিক নয়।

শেষ কথা—

সুস্থভাবে বেঁচে থাকার সবচেয়ে শক্তিশালী “anti-aging formula” এখনো খুব সাধারণ:
🥗 ভালো খাবার + 🏃 নিয়মিত ব্যায়াম + 😴 পর্যাপ্ত ঘুম + ⚖️ স্বাস্থ্যকর ওজন + 🚭 ধূমপানমুক্ত জীবন + 🩺 BP, diabetes ও cholesterol নিয়ন্ত্রণ।

গ্রিন টি হতে পারে এই স্বাস্থ্যকর জীবনযাপনের একটি ছোট অংশ—পুরো সমাধান নয়। 🌿

8th ACEDB regional conference . এন্ডোক্রাইনোলজির লেজেন্ডারি ডাক্তারদের আয়োজনে একটি অসাধারণ প্রোগ্রাম ছিল ।অনেক নতুন কিছ...
10/08/2026

8th ACEDB regional conference .

এন্ডোক্রাইনোলজির লেজেন্ডারি ডাক্তারদের আয়োজনে একটি অসাধারণ প্রোগ্রাম ছিল ।অনেক নতুন কিছুও জানা গেল। আলহামদুলিল্লাহ্ ।

🟣 গর্ভকালীন ডায়াবেটিস (GDM) – ভবিষ্যতের ঝুঁকি কতটা গুরুতর?যাঁদের গর্ভাবস্থায় ডায়াবেটিস (GDM) হয়েছিল, তাঁদের ভবিষ্যতে...
04/08/2026

🟣 গর্ভকালীন ডায়াবেটিস (GDM) – ভবিষ্যতের ঝুঁকি কতটা গুরুতর?

যাঁদের গর্ভাবস্থায় ডায়াবেটিস (GDM) হয়েছিল, তাঁদের ভবিষ্যতে টাইপ ২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় ১০ গুণ বেশি।
🔍 গবেষণায় দেখা গেছে, এই নারীদের আজীবন ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৫০–৬০% পর্যন্ত!

📈 ঝুঁকির মাত্রা সময়ের সাথে বাড়ে: 🔹 ১০ বছর পর: ২০%
🔹 ২০ বছর পর: ৩০%
🔹 ৩০ বছর পর: ৪০%
🔹 ৪০ বছর পর: ৫০%
🔹 ৫০ বছর পর: ৬০%

✅ তাই গর্ভকালীন ডায়াবেটিস ছিল এমন প্রত্যেক নারীর উচিত: • নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করা
• স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা
• ওজন ও শারীরিক কার্যকলাপ নিয়ন্ত্রণে রাখা

🩺 আগেভাগে সতর্কতা নিন, ভবিষ্যতের ডায়াবেটিস প্রতিরোধ করুন।
👉 পরামর্শের জন্য যোগাযোগ:

ডা. শাহ ইমরান

ভাবুন তো,যদি এমন একটি বই পড়তেন, যার একবার পৃষ্ঠা উল্টে গেলে আর কখনোই আগের পাতায় ফিরে যাওয়ার সুযোগ থাকত না—তাহলে প্রতি...
04/08/2026

ভাবুন তো,

যদি এমন একটি বই পড়তেন, যার একবার পৃষ্ঠা উল্টে গেলে আর কখনোই আগের পাতায় ফিরে যাওয়ার সুযোগ থাকত না—

তাহলে প্রতিটি লাইন, প্রতিটি শব্দ কতটা মনোযোগ দিয়ে পড়তেন?

হ্যাঁ এটাই জীবন।

31/07/2026

দুই সপ্তাহ আগে চেম্বারে এসেছিলো, হাঁটাহাঁটি করলে নাকি বুকে চিনচিন ব্যথা হয়, হাঁসফাঁস লাগে. আমার ব্যাচমেট, ভালো ব্যবসা করে, বুঝিয়ে বললামঃ বন্ধু আমার তো এই বিষয়ে জ্ঞান সীমিত, একজন কার্ডিওলজিস্ট দেখাও. হেসে বললো, এজন্যই তো আসছি, তুমি বলে দাও কার কাছে দেখাবো, জানি তোমার বিষয় না।

কার্ডিওলজির পরিচিত স্পেশালিস্টের কাছে পাঠালাম. উনি দেখলেন, রুটিন চেকাপ সহ প্রয়োজনীয় পরীক্ষা করলেন, এই সময়ে ডায়াবেটিস, ব্লাড প্রেশার ধরা পড়লো, ইসিজি চেঞ্জ পাওয়ায় ইটিটি (এক্সার্সাইজ টলারেন্স টেস্ট) করতে বললেন, তখন রোগী ট্রেডমিলে দৌঁড়াতে পারছিলো, কিন্তু কষ্ট হয়. এমন অবস্থায় সবাই যা করতে বলতো, কার্ডিওলজিস্ট বললেন, এঞ্জিওগ্রাম করা লাগবেন

এই এঞ্জিওগ্রাম করাতে রোগী রাজি না, আমার সাথে আবার চেম্বারে দেখা করলো, বললো এঞ্জিওগ্রাম করাবো না, ইন্ডিয়ার ভিসা পাইছি, দেবী শেঠী কে দেখাবো. বললাম, দেখাও, এঞ্জিওগ্রাম করায়ে রিপোর্ট নিয়ে যাও. কিন্তু আমার মনে হয় দেরী করা ঠিক হবেনা. তার স্ত্রী ও সাথে ছিলো, বলে উঠলো, ভাই আমাদের ভিসা আছে, আমরা দেশে চিকিৎসা করাতে চাচ্ছি না, ইন্ডিয়া নিয়ে যাই, ওখানে যা করার করুক।

এরপর আর আমার কোন কথা থাকেনা, বললাম তাহলে আর আসলে কেন কষ্ট করে, চলে যাও, প্রেসক্রিপশনে দেখলাম ডাক্তার প্রয়োজনীয় ঔষধ লিখে দিয়েছেন. জিজ্ঞেস করলো এই ওষুধ কি খাবো নাকি খাবো না? আমি বললামঃ খাওয়া উচিত. এস্পিরিন-ক্লোপিডোগ্রেল, ডায়াবেটিসের ঔষধ, প্রেশারের ঔষধ এগুলো দেয়া আর লাল অক্ষরে লিখে দিয়েছেন, এডমিট ফর এঞ্জিওগ্রাম. যাই হোক, বললো ঔষধ খাবে না, একেবারে ইন্ডিয়াতে ডাক্তার দেখায়ে ঔষধ খাবে. পরিবারে কারো হার্টের অসুখ নাই, ডায়াবেটিস নাই. এইসব টেস্ট, ঔষধ তারা "বিশ্বাস করে না". ডাক্তাররা পরীক্ষা করে কমিশন খায়, এঞ্জিওগ্রাম করলে বলবে "রিং লাগাইতে", বয়স মাত্র বেয়াল্লিশ, এখন আবার কিসের হার্টের অসুখ? গ্যাস ট্যাস হইছে আরকি...

আজকে সকালে ফোন দিয়েছে, তীব্র বুকে ব্যথা, ধানমন্ডি থাকে. বললাম দ্রুত এনআইসিভিডি অথবা ল্যাব এইডে যাও. দ্রুত... সাড়ে দশটার সময়ে তার বৌ জানালো সে মারা গেছে. হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা মেরে ফেলেছে...

কাজটা ভালো করে নাই. অত্যন্ত অন্যায় করেছে... ইমার্জেন্সি কার্ডিয়াক কেয়ার সবাই ডিজার্ভ ও করেনা. কার্ডিয়াক কেন, কিছু মানুষ কোন কেয়ার ই ডিজার্ভ করেনা...

লিখেছেনঃ মুহাম্মদ শাহরিয়ার কবির, নিউরো সার্জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

Address

Feni
Sonagazi
3930

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shah Imran ডাঃ শাহ ইমরান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Shah Imran ডাঃ শাহ ইমরান:

Shortcuts

Share

Category