20/07/2020
আসসালামুআলাইকুম । আপ্নারা নিচের যে চবি দেখছেন সেটি হল সুনামগন্জ জেলার ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের ইসলামপুর ( সোহাগীর পার) জামে মসজিদের পুনঃনির্মানাধীন চবি। আর্থিক সংকটের কারণে অনেকদিন যাবত কাজ বন্ধ আছে। গ্রামটি ছোট এবং দরিদ্র হওয়ায় এই প্রতিকুল পরিস্তিতির সম্মূখিন হতে হচ্ছে। আজ হোক , কাল হোক আপনাদের দান এ সম্পূর্ণ হবেই ইনসাআল্লাহ। মসজিদে সাদাকা করা অত্যন্ত সওয়াবের কাজ।
মসজিদের অত্যধিক ফজিলতের কারণেই আল্লাহ তায়ালা কুরআনুল কারিমে ২৮ জায়গায় এর আলোচনা করেছেন। আল্লাহ তায়ালা মসজিদকে তার নিজের দিকে সম্মানমূলক সম্মন্ধ করেছেন। আল্লাহ তায়ালা বলেছেন,
وَأَنَّ الـْمَسَاجِدَ لله فَلا تَدْعُوا مَعَ الله أَحَدًا
‘নিশ্চয় মসজিদসমূহ আল্লাহরই জন্য। অতএব, তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না।’ [সুরা জিন, ৭২ : ১৮]
আল্লাহ তায়ালা মসজিদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের বহু ফজিলতের ঘোষণা দিয়েছেন। এমনকি এটাকে ইমানদারদের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন।
আল্লাহ তায়ালা বলেন,
‘নিঃসন্দেহে তারাই আল্লাহর মসজিদ আবাদ করবে যারা ইমান এনেছে আল্লাহর প্রতি ও আখিরাতের প্রতি এবং যারা নামাজ প্রতিষ্ঠা করে ও জাকাত আদায় করে; আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না। অতএব, আশা করা যায়, তারা সুপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে।’ [সুরা তাওবা, ৯ : ১৮]
“আল্লাহ নিশ্চয়ই তাদের সাহায্য করবেন, যারা আল্লাহকে সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ শক্তিধর, পরাক্রমশালী”।’ [সুরা হজ,]
উসমান ইবনু আফফান (রা.) থেকে বর্ণিত। তিনি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছেন :
‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করবেন।’
আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
‘মুমিনদের যেসমস্ত আমলের ধারা মৃত্যুর পরও চলমান থাকে তার মধ্যে অন্যতম হলো, ১. সেই ইলম (জ্ঞান) যা সে প্রসার করে গেছে। ২. রেখে যাওয়া নেক সন্তান। ৩. রেখে যাওয়া কুরআনের কপি। ৪. তার নির্মাণকৃত মসজিদ। ৫. তার নির্মাণ করে যাওয়া মুসাফিরখানা। ৬. তার স্থাপন করে যাওয়া নলকূপ। এবং ৭. ওই সাদাকা, যা বেঁচে থাকতে সে দান করে গেছে।’
—আবদুল্লাহ ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
مَنْ بَنَى مَسْجِدًا لِلَّهِ كَمَفْحَصِ قَطَاةٍ أَوْ أَصْغَرَ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ
‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে পাখির বাসা পরিমাণ কিংবা তারচেয়েও ছোট মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন।’
মসজিদ হলো ইমানের ইস্পাতকঠিন দূর্গ। তাই আসুন ভাই -বোনরা যে যার সামর্থ অনুযায়ী মসজিদ নির্মাণে সাহায্য করি। আমাদের মসজিদের সঞ্চয়ী হিসাব নং নিম্নরুপ:
Account no: 2105010008122
রূপালী ব্যাংক লিমিটেড।
দোলারবাজার ব্রাঞ্চ, ছাতক, সুনামগন্জ।
যোগাযোগ :
01772655782 ( এনামুল হক)
বিকাশ: 01726937946 ( আবুল হুসাইন)
রকেট: 01737996913 ( ডাঃ ছাদিকুল হক)
বেশি বেশি শেয়ার করি অন্যকে দানে উৎসাহিত করি