Thera Care Pain And Paralysis Center

Thera Care Pain And Paralysis Center Dr. Syed Tawfiq Ahmed
USA and Bangladesh friendship out patient Rehabilitation center

ডাঃ সৈয়দ তোওফিক আহমদ।

এমডি (এ.এম) আমেরিকা; বি.এস.পি.টি (ভারত); ওটিএল (আমেরিকা) পিজিটি (আমেরিকা)
( ফিজিকেল থেরাপি এন্ড রিহাবিলিটেশন প্র্যাকটিশনার)

নর্থ সউর হাসপাতাল, নিউইয়র্ক।
মাউন্ট সাইনাই হাসপাতাল, নিউইয়র্ক।
কিংস কাউন্টি হাসপাতাল, নিউইয়র্ক।


ক্রীড়া ও দূর্ঘটনাজনিত আঘাত।
নার্ভ ইঞ্জুরী ও পেশী দূর্বলতা।
ব্রেইন স্ট্রোক ও সবধরনের প্যারালাইসিস।
ঘাড়, কোমর, কাঁধের ও হাটুর জয়েন্টের ব্যথা।
শিশুদের বিকলঙ

্গতা (প্যারালাইসিস, মেরুদন্ড ও হাত পায়ের জন্মগত সমস্যা)।
মাংসপেশী শুকিয়ে যাওয়া, হাত পায়ের অনুভ‚তি কমে যাওয়া ও দূর্বলতা।
হাত-পায়ের ব্যথা, জ্বালা যন্ত্রনা ও অবসন্নতা আর্থ্রাইটিজ ও পেশীর ব্যথা।
ফিজিওথেরাপী।

শুক্রবার বন্ধ
রোগী দেখার সময় ঃ
প্রতিদিন সকাল ১০টা- রাত ৯টা প্রর্যন্ত।
মোবা: নংঃ ০১৩০১-৯৭৬৮৩১
৩৬/বি, লেইক সার্কাস রোড, ডলফিন গলি ( স্কয়ার হাসপাতালের দক্ষিনে) কলাবাগান, ঢাকা, বাংলাদেশ

ফিজিওথেরাপি ট্রিটমেন্ট মডালিটিস​ডাঃ সৈয়দ তোওফিক আহমেদ​ফিজিওথেরাপীতে সচরাচর ব্যবহার করা যায় এমন কিছু যন্ত্রাংশের সচিত্রসহ...
19/04/2026

ফিজিওথেরাপি ট্রিটমেন্ট মডালিটিস
​ডাঃ সৈয়দ তোওফিক আহমেদ
​ফিজিওথেরাপীতে সচরাচর ব্যবহার করা যায় এমন কিছু যন্ত্রাংশের সচিত্রসহ নাম, ব্যবহার, উপকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া বর্ণনা (Contraindication), এগুলো যে সব রোগে ব্যবহার করা যাবে না সে সম্বন্ধে প্রাথমিক ধারনা :-
​01) Moist Heat Pack (MHPT) - গরম-ভেজা শেক
​02) Electric Muscle Stimulator (EMS)
​03) Transqutenious Nerve Stimulator (TENS)
​04) Ultrasound (UST)
​05) Shout wave Diathermy Treatment (SWD)
​06) Feradic Electric Stimulator (FES)
​07) Infrared Radiator (IRR)
​08) Hydrotherapy
​07) Fluidotherapy
​08) Messagetherapy
​09) Kinetictherapy
​10) Cryotherapy
​11) Ultra Violed Light
​12) Paraffin Bath
​13) Neuro Muscular Reeducation
​14) Prosthetic Training
​15) Joint Mobilization
​16) Myofascial Release
​17) Wheel Chair Positioning
​18) Adaptive Equipment's
​19) Gait Training
​20) Fabrication of Splint and orthotics
​21) Cervical Traction (CT)
​22) Lumber Traction (LT)
​23) Chest PT
​24) Master Massager/ Long Handle Reader Massager.
​25) Different Types of Hydrotherapy
​সতর্কতা (Precaution) :-
​ফিজিওথেরাপীতে (Physiotherapy) ইলেক্ট্রোথেরাপী ব্যবহার সব ধরনের মডালিটিস ব্যবহার একজন লাইসেন্সধারী গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট, ডাক্তার, ফিজিক্যাল মেডিসিন ডাক্তার, স্পোর্টস মেডিসিন ডাক্তার, নিউরোলজিস্ট, অকুপেশনাল থেরাপীর ডাক্তার, অর্থোপেডিস্ট ফিজিওথেরাপীতে ব্যবহৃত মেশিন, ইলেক্ট্রোথেরাপী এবং অন্যান্য মডালিটিস দ্বারা রোগীকে চিকিৎসা দিতে পারেন। বেশী জটিল (Highly Sophisticated) Eqipments (যন্ত্রপাতি) এর ব্যবহার না জেনে প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে। ডিপ্লোমা কোর্স (২-৩ বৎসর) সম্পন্নকারী সহকারী ফিজিওথেরাপিস্ট ট্রিটমেন্ট বা চিকিৎসা দিতে পারবেন একজন একজন গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্টের উপস্থিতিতে প্র্যাকটিস করা নিরাপদ।
​1) Moist Heat Pack (MHPT) - গরম-ভেজা শেক :-
​জয়েন্ট ও পেশীতে ব্যাথা ও স্টিফনেস হলে Muscle Spasm Contracture (জয়েন্ট শক্ত) হয়ে জয়েন্টের নড়াচড়া বা ব্যাথা পেলে সাধারণত গরম-ভেজা শেক জয়েন্টের ব্যায়ামের আগে দিলে সুফল পাওয়া যায়। আক্রান্তস্থানে রক্ত সঞ্চালন হয়ে ব্যাথা কমে, পেশীর এবং জয়েন্টের পেশীর সংকোচন কমানো যেতে পারে।
গরম পানিতে তোয়ালে ভিজিয়ে চিপিয়ে গরম ভেজা শেক আক্রান্ত ব্যথার স্থানে কয়েক মিনিট দিলে রোগী আরামবোধ করবেন। এভাবে ঘাড়, কোমর, সমস্ত পিঠে, হিপজয়েন্ট, হাঁটু, কব্জি ও কনুই।
​সতর্কতা (Precaution) :- যে সব রোগে Moist Heat Pack দেয়া উচিত নয় :-
​চামড়ার অনুভূতি খুববেশী কমে গেলে না দেয়াই ভাল।
​ডিপভেইন থ্রম্বোসিস।
​আক্রান্ত স্থানে ফুলা বা এডিমা থাকলে।
​ক্যান্সার রোগীদের আক্রান্ত স্থানে এবং আক্রান্ত স্থানের আশপাশের স্থানে।
​Acute Infaction (সদ্য ইনফেকশন)
​Bleeding বা রক্তপাত হলে।
2.​Ultrasound (আল্ট্রাসাউন্ড)
​পেশী এবং জয়েন্টের ব্যাথায় হিটথেরাপীর মধ্যে আল্ট্রাসাউন্ড খুবই কার্যকর। আল্ট্রাসাউন্ডথেরাপী স্টিফনেস কমায়, পেশীর ভিতরের স্তরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ও জয়েন্টের Elasticity বা প্রদাহ বৃদ্ধি করে।
​03) Whirl Pool
​Moist Heat Pack (গরম-ভেজা শেক) এর মতো ব্যবহার, উপকারিতা সতর্কতা সংশ্লিষ্ট পৃষ্ঠায় দেখুন।
Post Surgical Physiotherapy (সার্জারীর পর) Antimicrobial Agent (জীবাণুনাশক ঔষধ) Whirl Pool এ দিলে তাড়াতাড়ি রোগী Healing বা আরোগ্য দ্রুত লাভ করে।
​বিশেষ সতর্কতা (Special Precaution) :- ছোট বাচ্চাদের জন্য বড় Whirl Pool ব্যবহার না করাই ভাল। পুড়া (Burn Unit এ) ও এটি খুবই কার্যকর। যেমনঃ Skin Debritment.
Ankle (পায়ের গোড়ালীতে) ব্যাথার জন্য ও বাত ব্যাথায় Whirlpool খুবই কার্যকর। এটি প্রয়োগে মাসুল (Muscle) ও জয়েন্টের স্টিফনেস কমে, রক্তসঞ্চালন বৃদ্ধি করে ও ব্যাথা কমায়। যেসব আর্থ্রাইটিস (Arthric) এ জয়েন্ট প্রদাহ সৃষ্টি হয়, সেসব জয়েন্টে Inflamation (প্রদাহ) কমে। জয়েন্টের ব্যাথা ও এডিমা কমায়, স্টিফনেস কমিয়ে জয়েন্ট মুভমেন্ট বা নড়াচড়া বৃদ্ধি করে।
​04) Infrared Radiator (IRR) আই.আর.আর
​ঘাড় ব্যাথা, কোমরে ব্যাথা, পা ও হাতের ব্যথার জন্য খুবই উপকারী। জয়েন্টে ব্যাথা ও স্টিফনেস থাকলে আই.আর.আর দেয়া যেতে পারে। (Wound Healing) কাটায়ুক্ত ক্ষতস্থান শুকানোর জন্যে আই.আর.আর দিয়ে সুবিধাজনকভাবে কাজ করা যায়। Wound Healing এ IRR ব্যবহার করলে ব্যাথা কমায় রক্ত সঞ্চালন ও Wound Healing Process বৃদ্ধি করে। যে সব স্থানে প্যারাফিন এবং ময়েস্টহিটপ্যাক ব্যবহার কষ্টকর এবং জটিল সেসব স্থানে আই.আর.আর এর ব্যবহার অনেক ক্ষেত্রে সুবিধাজনক।
​IRR দেয়ার আগে রোগীর শরীর থেকে যাবতীয় জুয়েলারী, মেটাল ও ঘড়ি প্রভৃতি খুলে রাখা। সম্ভব না হলে তোয়ালে দিয়ে ঢেকে রাখা নিরাপদ। IRR দেয়ার সময় চিকিৎসককে অবশ্যই সানগ্লাস পড়ে ট্রিটমেন্ট করা উচিত।
​সতর্কতা (Precaution) :-
​চামড়ার অনুভূতি না থাকলে।
​শরীরে রক্তক্ষরণের স্থানে।
​চামড়ার ক্যান্সারে।
​ইনফেকশন বা ঘা থাকলে।
​ডিপভেইন থ্রম্বোসিস।
​এডিমা (বেশী) থাকলে।
​খুব বেশী বয়স্ক লোকের।
​ছোট বাচ্চাদের আই.আর.আর প্রয়োজন হলে।
05) Paraffin Bath (প্যারাফিন)
​হাত-পায়ের জয়েন্টের ব্যাথা ও স্টিফনেস থাকলে, Post Operative হাঁটু, পা, Ankle Joint, হাতের আঙ্গুল, কব্জি ও কনুইতে। জয়েন্টে ব্যাথার জন্য নড়াচড়া কম থাকলে Paraffin জয়েন্টের ব্যাথা ও স্টিফনেস কমিয়ে জয়েন্টের Range of Mution (নড়াচড়) বৃদ্ধি করে। অস্টিওআর্থিাইটিজ, রিউমাটয়েড আর্থিাইটিজ, গাউট ও সাধারণ জয়েন্টের ব্যাথায় হাত, পায়ের স্প্লিন্ট, কাষ্ট খোলার পর যখন (একটিভ রেঞ্জ অব মোশন ইন্ডিকেটেড) নিজে নিজে জয়েন্টের নড়াচড়া করার উপদেশ দেওয়া হয়। Reffered Pain বা স্থানান্তরিত ব্যাথায় প্যারাফিন দেয়া হয়।
06) Massage (ম্যাসেজ) মালিশ
​ম্যাসেজ সাধারণত গরম-ভেজা শেক দেয়ার পর করা ভাল। ম্যাসেজ আমাদের শরীরে রক্তসঞ্চালন বৃদ্ধি করে পেশীর স্টিফনেস কমায় ও Psychosomatic Relexation বা শরীর-মন সুস্থ ও প্রফুল্ল রাখতে সাহায্য করে। বিশেষ করে দেহের নার্ভ (Nerve) সতেজ রাখে এবং গুরুত্বপূর্ণ অঙ্গ- যে গুলো চামড়ার ভিতরে থাকে, সেগুলোর কার্যক্ষমতা বৃদ্ধি করে।
​ম্যাসেজ যন্ত্রপাতির ব্যবহার :-
​Master Massager (মাষ্টার ম্যাসেজার)
​Swidis Massager (সুইডিস ম্যাসেজার)
​Long Hand Reader Massager (লং হ্যান্ড রিডার ম্যাসেজার)
​Combination of Massage Vi****or and IRR।।

12/04/2026

কোমরে ব্যথা: কারণ ও প্রতিকার
ডা. সৈয়দ তোওফিক আহমদ

কোমরে ব্যথা পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত সমস্যা। বিভিন্ন কারণে কোমরে ব্যথা হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হলো:

মেরুদণ্ডে আঘাত (যেমন: রোড ট্রাফিক এক্সিডেন্ট, কনস্ট্রাকশন কাজে আঘাত পাওয়া, ভারী জিনিস উঠানো-নামানো, মোটরবাইক বাপ বাইসাইকেল দীর্ঘদিন চালানোর ফলে, দুর্বল খাদ্যাভ্যাস, ইত্যাদি), অস্টিওআর্থ্রাইটিস, লাম্বার স্পন্ডাইলোসিস, স্পন্ডাইলোলিস্থেসিস, স্পাইনা বিফিডা, এনকাইলোজিং স্পন্ডাইলোসিস, অস্টিওপেরোসিস, জন্মগত মেরুদন্ড বা জয়েন্ট এর বিভিন্ন সমস্যার কারণে, টিউমার, ক্যান্সার, ইনফেকশন, রিউমাটয়েড আর্থ্রাইটিস ও টিউবারকুলাস আর্থ্রাইটিস।
সাধারণ উপসর্গসমূহ:
* কোমর ও পায়ে ব্যথা বা ঝিনঝিন করা।
* পায়ের মাংসপেশি শুকিয়ে যাওয়া বা শক্তি কমে যাওয়া।
* হঠাৎ মাংসপেশিতে টান লাগা (Involuntary Muscle Jerk)।
* বেশিক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকলে পা ভারি হয়ে যাওয়া।
*প্রসাবের বেগ কমে যাওয়া নার্ভ কম্প্রেসন এর জন্য
*প্রচন্ড বুকে পিঠে ব্যাথা
*হাত-পায়ের অনুভূতি কমে যাওয়া এবং কেটে গেলে শুকাতে অনেক সময় লাগে অনেক সময় গ্যাংরিন ও হয়ে যেতে পারে
* পায়ের গোড়ালি বা আঙ্গুল নাড়াতে কষ্ট হওয়া (Footdrop)।

আধুনিক চিকিৎসা ও রোগ নির্ণয়:
বর্তমানে Digital X-ray, MRI ছাড়াও স্নায়ুর অবস্থা বুঝতে NCT (Nerve Conduction Test) এবং EMG (Electro Myogram) পরীক্ষা অত্যন্ত কার্যকর। অপারেশন ছাড়াই আধুনিক ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন ব্যবস্থার মাধ্যমে এখন অনেক জটিল সমস্যা থেকে সুস্থ হওয়া সম্ভব।

রোগীদের জন্য কিছু জরুরি উপদেশ:
১. ভারী বস্তু তোলার সময় সঠিক নিয়ম মেনে চলুন।
২. ভ্রমণে কোমরের বেল্ট (Lumbar Corset) ব্যবহার করুন।
৩. গরম পানির সেঁক দিন (১৫ মিনিট করে দিনে ১-২ বার)(চিকিৎসকের পরামর্শ অনুযায়ী)
৪. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট ব্যায়াম (Range of Motion) করুন।
৫. মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকুন।
৬. শোয়ার সময় পাতলা বালিশ এবং শক্ত বিছানা ব্যবহার করুন।
৭. দীর্ঘক্ষণ একটানা বসে বা দাঁড়িয়ে থাকবেন না।
৮. হাই কমোড ব্যবহার করার চেষ্টা করুন।
৯. বিছানা থেকে ওঠার সময় সবসময় একদিকে কাত হয়ে উঠবেন। (অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরী) life@

09/04/2026
হাঁটু আমাদের শরীরের ওজন বহনকারী অন্যতম প্রধান জয়েন্ট, তাই এর সুস্থতা মানেই চলাফেরায় স্বাধীনতা।​হাঁটুর নিয়মিত ব্যায়াম কর...
21/03/2026

হাঁটু আমাদের শরীরের ওজন বহনকারী অন্যতম প্রধান জয়েন্ট, তাই এর সুস্থতা মানেই চলাফেরায় স্বাধীনতা।
​হাঁটুর নিয়মিত ব্যায়াম করলে যেসব উপকার পাওয়া যায়, তার একটি তালিকা নিচে দেওয়া হলো:
​হাঁটুর ব্যায়ামের প্রধান উপকারিতা
​পেশি মজবুত করা: হাঁটুর চারপাশের পেশি, বিশেষ করে কোয়াড্রিসেপস (Quadriceps) এবং হ্যামস্ট্রিং (Hamstrings) মজবুত হয়। এটি হাঁটুর জয়েন্টের ওপর বাড়তি চাপ​ব্যথা ও জড়তা কমানো: অস্টিওআর্থারাইটিস বা বাতজনিত কারণে হাঁটুতে যে ব্যথা ও কড়কড়ে ভাব (Stiffness) হয়, সঠিক ব্যায়ামে তা অনেকটাই কমে আসে।
​নমনীয়তা বৃদ্ধি: নিয়মিত স্ট্রেচিং বা ব্যায়াম করলে হাঁটুর জয়েন্টের নাড়াচাড়া করার ক্ষমতা বা 'Range of Motion' বৃদ্ধি পায়।
​হাড়ের ক্ষয় রোধ: ব্যায়ামের ফলে জয়েন্টের ভেতরকার সাইনোভিয়াল ফ্লুইড (Synovial Fluid) চলাচল ঠিক থাকে, যা কার্টিলেজ, হাড়, হাটের জয়েন্ট, লিগামেন্ট, হাঁটুর আশপাশের যেমন হেমস্টিং হোয়াটসেপ মাসুল আরো শক্তিশালী করে তুলে। একজন সুস্থ মানুষ ও প্রতিদিন যদি হাঁটুর ব্যায়াম করেন তাহলে কোন ধরনের এক্সিডেন্ট বা ক্রীড়া, দুর্ঘটনা জনিত আঘাত পেলে হাঁটুতে তা সুস্থ করে তুলা সম্ভব সহজে। যেমন রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি, ফ্রী অপারেটিভ ফিজিওথেরাপি, পোস্টঅপারেটিভ ফিজিওথেরাপি। (হাঁটুর যে কোন সমস্যার জন্য একজন অর্থপেডিস্ট, রিমেটোলজিস্ট, ফিজিক্যাল মেডিসিন ডাক্তার এবং একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়া প্রয়োজন) ধন্যবাদ। থেরাকেয়ার বাত- ব্যাথা -প্যারালাইসিস নিরাময় কেন্দ্র। সিলেট, বাংলাদেশ।। Dr. Syed Tawfiq Ahmed.

শিশুদের জন্মগত সেরিব্রাল পালসি (চার হাত পা প্যারালাইসিস, মাথা এবং ঘাড়  সোজা করে রাখতে না পারা, বসতে না পারা, কথা বলতে স...
25/06/2025

শিশুদের জন্মগত সেরিব্রাল পালসি (চার হাত পা প্যারালাইসিস, মাথা এবং ঘাড় সোজা করে রাখতে না পারা, বসতে না পারা, কথা বলতে সমস্যা ইত্যাদি) হলে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব শিশুদের অত্যাধুনিক ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টের মাধ্যমে শিশুদেরকে এক বৎসরের ভিতরে খুব দ্রুত সুচিকিৎসার মাধ্যমে অনেকটা সুস্থ করে তোলা সম্ভব। এক্ষেত্রে জন্মের পরেই শিশুদের চিকিৎসা সেবা তাড়াতাড়ি শুরু করা উচিত। কোন অবস্থাতেই দেরি করা যাবে না। Thera Care Pain And Paralysis Rehabilitation Center. 01301976831

Address

Mission Tila, Post Office Rd.Fenchugonj, Sylhet, Bangladesh.
Sylhet

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801301976831

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thera Care Pain And Paralysis Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Thera Care Pain And Paralysis Center:

Shortcuts

Share