04/09/2021
ইদানিং লক্ষ্য করা যাচ্ছে , সেরাজেম কোম্পানী সহ কিছু এম এল এম কোম্পানীর থেরাপি নাম দিয়ে মানুষের নিকটে মেশিন বিক্রি করা হচ্ছে। এরকম অভিযোগ প্রতিনিয়ত রোগীদের নিকট থেকে পাওয়া যাচ্ছে।
বাসায় এইসব মেশিন কিনে নিজে নিজে ব্যবহার করা টা আমাদের শরীরের জন্য মারাত্বক ক্ষতিকর।
এমন কি পেটব্যথা, আমাশা, ডায়রিয়া ও গ্যাসট্রিক জনিত সমস্যায় এইসব মেশিন মানুষের নিকট বিক্রি করা হচ্ছে।
যদি মেশিন দিয়ে সব চিকিৎসাই হত তাহলে মেডিকেল থেকে পাশ করে এত এত ডাক্তার বা বিশেষজ্ঞ চিকিৎসকই বা কেন?
একজন চিকিৎসকের প্রধান লক্ষ্যই হচ্ছে রোগীকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ্য করে তোলা । মেশিন বিক্রি করা নয়।
এইসব নামীদামী কোম্পানির ফ্রির তকমা দিয়ে মানবিক বিষয় কাজে লাগিয়ে চিকিৎসা সেবা দিয়ে আপনাকে সুস্থ্য করাটা মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আপনার নিকট এক লাখ, দুই লাখ টাকার মেশিন বিক্রি করা।
আমাদের মনে রাখা উচিত, ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শক্রমেই ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া দরকার। ব্যথা ও প্যারালাইসিসের চিকিৎসায় ঔষুধের পাশাপাশি ফিজিওথেরাপি খুবই কার্যকরী চিকিৎসা পদ্ধতি।
ফিজিওথেরাপি চিকিৎসক ছাড়া কোন মেশিন শরীরে লাগাবেন না।
মেশিন কোন চিকিৎসা না।
আঝেবাঝে মেশিন নিজে থেকে কখনোই লাগাবেন না।
সুতরাং ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার আগে সতর্ক হোন।
মানুষের নিকট থেকে অভিযোগ শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেলাম। তাই আপনাদের সচেতনতার জন্য ই এই পোস্ট দেওয়া।
এইসব হাতুড়ে মেশিন নির্ভর চিকিৎসা কে না বলুন ।
আর বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া কোন চিকিৎসা না।
আপনার সুস্থ্যতা আপনার নিকট। শরীরের সুস্থ্যতার জন্য সঠিক চিকিৎসককে দেখান।
(collected)