17/05/2026
উচ্চ রক্তচাপ (Hypertension)
উচ্চ রক্তচাপ (Hypertension) একটি নীরব কিন্তু মারাত্মক স্বাস্থ্য সমস্যা। রক্তপ্রবাহের চাপ স্বাভাবিকের চেয়ে স্থায়ীভাবে বেশি থাকে, তখন তাকে উচ্চ রক্তচাপ বলা হয়। সাধারণত রক্তচাপ যদি নিয়মিত ১৪০/৯০ মি মি পারদ চাপ বা তার বেশি হয়, তবে তা উচ্চ রক্তচাপ বলে বিবেচিত।
এটিকে 'নীরব ঘাতক' বলা হয় কারণ বেশিরভাগ সময় এর কোনো স্পষ্ট লক্ষণ থাকে না। তবে মাথা ব্যথা, মাথা ঘোরানো বা বুক ধড়ফড় করার মতো উপসর্গ দেখা দিতে পারে। দীর্ঘদিন অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থাকলে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং কিডনি বিকলের মতো মারাত্মক ঝুঁকি বেড়ে যায়।
অতিরিক্ত ওজন, অলস জীবনযাপন, খাবারে অতিরিক্ত লবণ খাওয়া, মানসিক চাপ এবং বংশগত কারণে এই রোগ হতে পারে।
▶️ নিয়ন্ত্রণের উপায়:
খাবারে লবণের পরিমাণ কমানো।
নিয়মিত অন্তত ৩০ মিনিট হাঁটা বা ব্যায়াম করা।
শাকসবজি ও ফলমূল বেশি খাওয়া এবং চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলা।
চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ সেবন করা।
সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনে উচ্চ রক্তচাপ পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।