Dr.Md Sharif Uddin

Dr.Md Sharif Uddin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Md Sharif Uddin, Cardiologist, Sylhet.

সহকারী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ
নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট।

যেসব রোগের চিকিৎসা প্রদান করি:
সব ধরনের হৃদরোগ,বুকে ব্যাথা/ধড়ফড়,হার্টের এনজিওগ্রাম, উচ্চ/নিম্ন রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস, বাতজ্বর,পা ফোলা,কার্ডিয়াক এজমা/শ্বাসকষ্ট রোগ ইত্যাদি।

16/06/2026

🏆⚽ ARGENTINA WORLD CUP 2026 PREDICTION CONTEST 🇦🇷

সকল ফুটবলপ্রেমীদের জন্য সুখবর!

FIFA World Cup 2026 উপলক্ষে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচের আগে থাকছে "Argentina Prediction Contest"।

🎁 প্রতি ম্যাচে থাকছে ১টি আকর্ষণীয় পুরস্কার!

📌 অংশগ্রহণের নিয়ম:
✅ Comment-এ ম্যাচের ফাইনাল স্কোর এবং আর্জেন্টিনার গোলদাতার নাম লিখতে হবে
✅ ম্যাচ শুরুর আগ পর্যন্ত প্রেডিকশন গ্রহণ করা হবে
✅ একজন অংশগ্রহণকারী শুধুমাত্র একবার প্রেডিকশন দিতে পারবেন
✅ সঠিক ফলাফল বা সবচেয়ে কাছাকাছি প্রেডিকশনদাতা হবেন বিজয়ী

📌 টাই হলে (Tie Rule):
একাধিক ব্যক্তি একই সঠিক স্কোর প্রেডিক্ট করলে, বিজয়ী লটারির মাধ্যমে নির্বাচন করা হবে।
লটারি সম্পূর্ণ transparent draw (live / video / screenshot evidence সহ) করা হবে, যাতে স্বচ্ছতা বজায় থাকে।

⚽ আজকের ম্যাচ:
🇦🇷 Argentina vs 🇩🇿 Algeria

📝 উদাহরণ:
Argentina 4 - 1 Algeria
(Messi 3, Alvarez 1)

📢 বিজয়ীর নাম ম্যাচ শেষে এই পেজে ঘোষণা করা হবে।

এই প্রতিযোগিতা FIFA World Cup 2026-এ আর্জেন্টিনার প্রতিটি ম্যাচের আগে অনুষ্ঠিত হবে।

সবাইকে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। শুভকামনা! 🍀

ডা. মোঃ শরীফ উদ্দিন
সহকারী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ
North East Medical College Hospital, Sylhet

To attend "Asian Pacific Society of Cardiology Congress 2026"
16/05/2026

To attend "Asian Pacific Society of Cardiology Congress 2026"

30/04/2026

আলহামদুলিল্লাহ! সারা বিশ্বে ছড়িয়ে থাকা নর্থ ইষ্ট মেডিকেল কলেজের (NEMC) সকল সদস্যদের জন্য এটি একটি অত্যন্ত গর্বের মুহূর্ত! ✨

নর্থ ইষ্ট মেডিকেল কলেজ বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিল BMEAC কর্তৃক স্বীকৃতি লাভ করেছে, যা ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশন WFME দ্বারা পরিচালিত। আমরা অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি যে, এই বৈশ্বিক মানদণ্ডে পৌঁছানো **বাংলাদেশের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ** হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি।

এই মাইলফলক চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ এবং রোগী সেবায় আমাদের অবিচল অঙ্গীকারের প্রতিফলন। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, নিবেদিতপ্রাণ প্রশাসন, মেধাবী শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ, যাদের অক্লান্ত পরিশ্রমে এই অর্জন সম্ভব হয়েছে।

**একসাথে, আমরা মানোন্নয়ন অব্যাহত রাখব এবং স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ গড়ে তুলব।** 💚

Alhamdulillah! Proud moment for NEMCIAN’S all over the world! ✨

North East Medical College has achieved accreditation by Bangladesh Medical Education Accreditation Council (BMEAC) which is recognised by World Federation of Medical Education (WFME)— and we are honored to be recognized as the **first private medical college in Bangladesh** to reach this global standard.

This milestone reflects our unwavering commitment to excellence in medical education, training, and patient care. A heartfelt thanks to our respected teachers, dedicated administration, brilliant students, and well-wishers who made this possible.

**Together, we continue to raise the standard and shape the future of healthcare.** 💚

Alhamdulillah.Safely reached at Paro Airport (a difficult Landing port Between mountains) With Professor Dr Muhammad Sha...
12/04/2026

Alhamdulillah.Safely reached at Paro Airport (a difficult Landing port Between mountains) With Professor Dr Muhammad Shahabuddin Sir, Prof. Dr A.K.M. Daud Sir, Dr Lolith Mohon Sir, Prof Dr Debashish Paul Sir and my colleague Tanvir Hussain Choudhury Munna to attend a seminar on "Cardiovascular,Metabolic & Venous Diseases Expert Meet on 12th to 15th April 2026 at Thimphu,Bhutan". Pray for us for smooth journey.

03/01/2026

কলকাতা নাইট রাইডারস (Kolkata Knight Riders) এর Unprofessionalism এর জন্য তাদের অফিসিয়াল পেইজ কে Report করলাম ও Unfollow করলাম। সাথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL-Indian Premier League) এর পেইজটিতেও এরকম বয়কট করলাম।🙂🙂🙂


18/12/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Osman Hadi আজ (18th December 2025) শহিদি মৃত্যুবরণ করেছেন।
ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তিনি ছিলেন এক নির্ভীক কণ্ঠ, এক সাহসী সৈনিক।
অন্যায়ের সাথে আপস না করে তিনি জীবন উৎসর্গ করেছেন।

আল্লাহ তাকে শহিদের মর্যাদা দান করুন।
শহিদ কখনো মরে না—ইতিহাসে বেঁচে থাকে।






30/11/2025

"10th Complex PCI 2025" সেমিনার শেষে সিউলে কিছুটা ঘোরাঘুরি করে আজ বাংলাদেশে ফিরে এলাম।

ওদের অ্যাডভান্সড ট্রিটমেন্ট সিস্টেম, প্রযুক্তি আর প্রটোকল দেখে মুগ্ধ হয়েছি—কিন্তু একই সাথে মনে হয়েছে, এত ব্যয়বহুল ও অত্যাধুনিক সেবা আমাদের দেশের মানুষের কাছে কখনো পৌঁছাবে কি না…!

সবচেয়ে বড় বাধা—ইকোনমিক রিয়ালিটি। সিউলের দৈনিক খরচ, হেলথকেয়ারের খরচ—অবিশ্বাস্য রকম বেশি।

তবুও আশা রাখি, একদিন আমরাও ধীরে ধীরে এগিয়ে যাবো। শেখার এই পথচলাই আমাদের শক্তি। ✈️🇧🇩🇰🇷

09/10/2025

💔 “বিপদের সময় মানুষকে সাহায্য করার কথা, সুযোগ নেওয়ার নয়”

ঢাকা–সিলেট মহাসড়কে চলছে উন্নয়নের কাজ। কিন্তু উন্নয়নের এই পথে মানুষ এখন ভয়ংকর দুর্ভোগে!
যে পথ ৬ ঘণ্টায় শেষ হতো, সেখানে এখন ১৫–২০ ঘণ্টা লেগে যাচ্ছে।
রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা অসুস্থ রোগী, শিশু, নারী, প্রবীণ— সবাই আজ ভোগান্তির শিকার।

এই পরিস্থিতিতে মানুষ ট্রেন বা বিমানে ভরসা করছে।
কিন্তু দুঃখের বিষয় — বিপদের এই সময়েই বিমানের ভাড়া আরও বাড়িয়ে দেওয়া হয়েছে!
এটা কি মানবিক? এটা কি ন্যায্য?

বিপদের সময় তো সহানুভূতি দেখানোর কথা, সাহায্যের হাত বাড়ানোর কথা।
এমন সময়েও যদি কেউ মুনাফা দেখে, তবে আমরা কেমন সমাজ গড়ছি?

আসুন, অন্তত কথা বলি মানবতার পক্ষে।
লাভ নয়, মানুষই হোক আমাদের প্রথম অগ্রাধিকার ❤️

#ঢাকা_সিলেট_হাইওয়ে #জনদুর্ভোগ #বিমানভাড়া #মানবতা_সর্বপ্রথম
Bangladesh Biman

07/10/2025

বরাবর
উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO)
বিয়ানীবাজার উপজেলা
সিলেট জেলা

বিষয়: রাস্তায় রাজনৈতিক ও সামাজিক সমাবেশ নিয়ন্ত্রণে প্রশাসনিক উদ্যোগ গ্রহণের আবেদন।

জনাব,
সাদর সম্ভাষণ গ্রহণ করুন।

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে জনস্বার্থে বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ — যেমন খাদ্যে ভেজালবিরোধী অভিযান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার তদারকি, ফুটপাত ও সড়ক দখলমুক্তকরণ ইত্যাদি — বাস্তবায়িত হচ্ছে। এসব উদ্যোগে জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে, যা সত্যিই প্রশংসার দাবিদার।

তবে একটি বিষয় বর্তমানে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণের দাবি রাখে — তা হলো রাস্তায় রাজনৈতিক ও সামাজিক সমাবেশের কারণে জনদুর্ভোগ ও যানজট সৃষ্টি।
বিয়ানীবাজার উপজেলার প্রধান সড়ক ও বাজার এলাকায় প্রায়ই রাজনৈতিক বা সামাজিক সংগঠনগুলোর সভা-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যার ফলে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। এতে সাধারণ পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এমনকি অনেক সময় এটি নিরাপত্তা ও দুর্ঘটনার ঝুঁকিও বাড়িয়ে তোলে।

অতএব, জনস্বার্থে বিনীত অনুরোধ— উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেন দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।
বিশেষ করে রাস্তায় বা প্রধান সড়কের পাশে কোনো ধরনের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা এবং নির্দিষ্ট মাঠ বা উন্মুক্ত স্থানে সভা-সমাবেশ আয়োজনের নির্দেশনা বাস্তবায়ন করা অত্যন্ত প্রয়োজন।

এই উদ্যোগ গ্রহণের মাধ্যমে বর্তমান সরকারের প্রশাসনিক দক্ষতা ও জনবান্ধব ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আমার বিশ্বাস।

সশ্রদ্ধ,
ডা. মোঃ শরীফ উদ্দিন
সহকারী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ
নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট

তারিখ: ০৭/১০/২০২৫

***Hypertension (উচ্চ রক্তচাপ) এবং Heart Attack (হৃদরোগের আক্রমণ)***Hypertension (উচ্চ রক্তচাপ) এবং Heart Attack (হৃদরোগ...
14/01/2025

***Hypertension (উচ্চ রক্তচাপ) এবং Heart Attack (হৃদরোগের আক্রমণ)***

Hypertension (উচ্চ রক্তচাপ) এবং Heart Attack (হৃদরোগের আক্রমণ) এর মধ্যে একটি সরাসরি সম্পর্ক রয়েছে। উচ্চ রক্তচাপ হল হৃদরোগের অন্যতম প্রধান ঝুঁকিপূর্ণ কারণ। এটি কীভাবে কাজ করে এবং প্রতিরোধের উপায় নিচে বিস্তারিত দেয়া হলো:

Hypertension এবং Heart Attack এর সম্পর্ক:

1. ধমনীতে(Artery) চাপ বৃদ্ধি: উচ্চ রক্তচাপের ফলে ধমনীগুলোতে রক্ত প্রবাহের চাপ বেড়ে যায়, যা ধমনীগুলোর দেওয়ালে ক্ষতি করে।

2. আঁটসাঁট ধমনী: ক্ষতিগ্রস্ত ধমনীগুলোতে প্ল্যাক (ফ্যাট, কোলেস্টেরল ইত্যাদি) জমে ধমনীগুলো সরু করে তোলে। এই প্রক্রিয়াকে atherosclerosis বলা হয়। Heart Attack এর প্রধান কারন হলো atherosclerosis.

3. রক্ত সঞ্চালনে বাধা: সরু ধমনীর কারণে হৃদয়ে রক্ত সঞ্চালন কমে যায়, যা হৃদরোগের আক্রমণ ঘটাতে পারে।

4. হার্টের ওভারলোড: উচ্চ রক্তচাপ হার্টকে অতিরিক্ত পরিশ্রম করতে বাধ্য করে, যা সময়ের সাথে হার্ট ফেইলিউরের ঝুঁকি বাড়ায়।

Heart Attack প্রতিরোধের উপায়:

1. রক্তচাপ নিয়ন্ত্রণ করুন:

নিয়মিত রক্তচাপ পরিমাপ করুন।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন।

2. স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস:

লবণ এবং চর্বি কম খেতে হবে।

শাকসবজি, ফলমূল, এবং ফাইবারসমৃদ্ধ খাবার বেশি খান।

ফাস্ট ফুড ও প্রসেসড ফুড এড়িয়ে চলুন।

3. ওজন নিয়ন্ত্রণ:

অতিরিক্ত ওজন হার্টের উপর চাপ বাড়ায়।

নিয়মিত ব্যায়াম করুন (প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম)।

4. ধূমপান ও অ্যালকোহল এড়ানো:

ধূমপান ও অ্যালকোহল রক্তনালীর ক্ষতি করে।

5. স্ট্রেস নিয়ন্ত্রণ:

স্ট্রেস উচ্চ রক্তচাপ বাড়াতে পারে। যোগব্যায়াম, মেডিটেশন বা শখের কাজ করুন।

6. পর্যাপ্ত ঘুম:

প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন।

7. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা:

হৃদরোগের ঝুঁকি কমাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত চেকআপ করুন (ECG,Echocardiogram, Lipid Profile,HbA1c ইত্যাদি)।

Dr Md Sharif Uddin
Assistant Professor of Cardiology.

Address

Sylhet

Telephone

+8801919699618

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Md Sharif Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Md Sharif Uddin:

Shortcuts

Share

Category