25/07/2023
আলহামদুলিল্লাহ Save Sylhet পরিবারের Save Dakshin surma এর উদ্যোগে Dakshin surma Blood Center এর আজকের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের আয়োজনে "জালাল পুর বাজার ইউনিয়নের রায়খাইল গ্রামের রায়খাইল দাখিল মাদ্রাসায় শতভাগ ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে জানিয়ে দেন Sylhet Blood Center এর ভলান্টিয়াররা।
প্রতিবছর সিলেট সহ সারা বাংলাদেশে কয়েক লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন হয়, চাহিদা অনুযায়ী যোগান না থাকায় অনেক মানুষ জরুরি মূহুর্তে রক্তের অভাবে মারা যান, অথচ এই দেশের বেশিরভাগ মানুষ ইয়াং, সকলে রক্তদানে এগিয়ে এলে আমরা চিরতরে এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যেতাম। পাশাপাশি হার্টের এবং রক্তের নানাবিধ অসুস্থতা থেকে মুক্ত থাকতো সবাই। নিজের সুস্থতার জন্যে হলেও আমাদের রক্তদান করা প্রয়োজন, Sylhet blood Center শুরু থেকেই এই বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং রক্তদানে উৎসাহী করার মিশন নিয়ে কাজ করছে! আমরা প্রতিটি পাড়া- মহল্লায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা করার মাধ্যমে মানুষ'কে সচেতন করার কাজ করছি। এক ক্লিকে যাতে যেকেউ রক্তদাতা খুঁজে পান সে লক্ষ্যে Team Save Sylhet অ্যাপ প্রস্তুত করছে। আপনি যদি ডোনার হিসেবে রেজিস্ট্রেশন করতে চান তাহলে এখনই Blood Heroes পেজে মেসেজ দিন।
সিলেট ব্লাড সেন্টার এর ভাই-বোনদের আজকের আয়োজনে কয়েকশত মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ জেনেছেন। এছাড়াও রক্তদানের উপকারিতা সম্পর্কে সবাইকে অবগত করা হয়েছে। আগামী তিনবছরের ভিতর সিলেটের সকল মানুষ তাদের রক্তের গ্রুপ বিনামূল্যে জানতে পারবেন ইন শা আল্লাহ। আল্লাহ সবাইকে সাহায্য করুন ও নেক হায়াত দান করুন। আমিন 🤲
BloodCenter
Surma BloodCenter