Dr. Rauf-Orthopaedic & Trauma Surgeon

Dr. Rauf-Orthopaedic & Trauma Surgeon 🩺 Orthopaedic & Trauma Surgeon dedicated to expert care for fractures, joint pain, arthritis, sports injuries, and bone & muscle disorders.

Evidence-based treatment with compassionate care to restore mobility and improve quality of life.

26/08/2026

চেম্বারের বাইরে ; চার-ছক্কার উৎসব

রোগী দেখার ব্যস্ততা পেছনে ফেলে, আজ ছিল শুধু চার-ছক্কার উৎসব!

চরম ব্যস্ত সময়ের মধ্যেও মাঝে মাঝে রিফ্রেশমেন্টের সুযোগ নিতে হয় | তেমনি একটি দিন ছিলো আজকে | মাউন্ট এডোরা নয়াসড়কের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়।

দারুন উত্তেচনামূলক ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয় তবে এর প্রতিটি মুহূর্ত ছিলো মনে রাখার মত | জমজমাট ম্যাচ ও ম্যাচ পরবর্তী খাওয়া-দাওয়ার সেরা মুহূর্তগুলো ভিডিওবন্দী করার চেষ্টা |

আলহামদুলিল্লাহ রোগীর কষ্ট কমানো ও আরামের সর্বোচ্চ চেষ্টা করি | মাঝে মাঝে অনেকে সন্তুষ্টিমূলক লেখা, অনুভূতি প্রকাশ করেন |...
24/08/2026

আলহামদুলিল্লাহ

রোগীর কষ্ট কমানো ও আরামের সর্বোচ্চ চেষ্টা করি | মাঝে মাঝে অনেকে সন্তুষ্টিমূলক লেখা, অনুভূতি প্রকাশ করেন | এগুলো অনুপ্রেরণা দেয় আরো ভালো কাজ করার | সেরকমই একটি লেখা মাউন্ট এডোরা নয়াসড়কের ইমার্জেন্সি মেডিকেল অফিসার
ডাঃ Saif Al Tushar এর |

অদূর ভবিষ্যতেও মানুষের দোয়া ও ভালোবাসায় থাকতে পারি, সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনাই করি |

পুরো লেখা কমেন্ট বক্সের লিংকে |



আলহামদুলিল্লাহ রোগীর কষ্ট কমানো ও আরামের সর্বোচ্চ চেষ্টা করি | মাঝে মাঝে অনেকে সন্তুষ্টিমূলক লেখা, অনুভূতি প্রকাশ করেন |...
17/08/2026

আলহামদুলিল্লাহ

রোগীর কষ্ট কমানো ও আরামের সর্বোচ্চ চেষ্টা করি | মাঝে মাঝে অনেকে সন্তুষ্টিমূলক লেখা, অনুভূতি প্রকাশ করেন | এগুলো অনুপ্রেরণা দেয় আরো ভালো কাজ করার |

অদূর ভবিষ্যতেও মানুষের দোয়া ও ভালোবাসায় থাকতে পারি, সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনাই করি |



'নাবিন চৌধুরী হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের' পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণ প্রোগ্রামে তিন শতাধিক রোগীদের মধ্...
15/08/2026

'নাবিন চৌধুরী হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের' পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণ প্রোগ্রামে তিন শতাধিক রোগীদের মধ্যে চিকিৎসা সেবা প্রদানকালে |

এই প্রোগ্রামের সাথে যুক্ত সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও শুভকামনা |

#অথ্রোপেডিকস

ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণ আগামীকাল ' Nabin Chowdhury Helping Hand Foundation' এর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ...
13/08/2026

ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণ

আগামীকাল ' Nabin Chowdhury Helping Hand Foundation' এর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণে অথ্রোপেডিকস রোগীদের সেবায় উপস্হিত থাকবো|

♦️ স্হান : জালালাবাদ, মরিরের মাঠ,শেখ ফরিদ।রোড,সিলেট |

📅 তারিখ : ১৪ আগস্ট, ২০২৬ (শুক্রবার) |

⏰ সময় : সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত |



06/08/2026

সোল্ডার ডিসলোকেশন/ কাঁধ ছুটে যাওয়া

এই রোগীটা ফুটবল খেলতে গিয়ে তার ডান কাঁধ
ছুটে যায় | সে মাঠ থেকে সরাসরি আমার চেম্বারে আসে | ব্যাথায় ধরতেই দিচ্ছিলো না |

আলহামদুলিল্লাহ তৎক্ষনাত জয়েন্ট জায়গায় নেওয়ায় সে ব্যাথা মুক্ত হয় | ডাক্তার হিসেবে এটাই প্রশান্তির |

​🚨 জেনে রাখুন সোল্ডার ডিসলোকেশন (Shoulder Dislocation) সম্পর্কে!

​খেলার মাঠে আছাড় খেয়ে, মোটরসাইকেল দুর্ঘটনা কিংবা হঠাৎ হাতটা বিশ্রীভাবে মুচড়ে গেলে অনেক সময় মনে হয় কাঁধের হাড়টা নিজের জায়গা থেকে সরে গেছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় সোল্ডার ডিসলোকেশন বা কাঁধ বিচ্যুতি।
​আমাদের শরীরের সবচেয়ে ফ্লেক্সিবল বা সচল জয়েন্ট হলো কাঁধ। আর এই কারণেই এটি সবচেয়ে সহজে নিজের জায়গা থেকে চ্যুত হতে পারে!

​⚠️ কীভাবে বুঝবেন আপনার কাঁধ ডিসলোকেট হয়েছে?

​💥 কাঁধে তীব্র ব্যথা এবং হাত কোনোভাবেই নাড়াতে না পারা।

​📐 কাঁধের স্বাভাবিক গোল আকৃতি নষ্ট হয়ে চ্যাপ্টা বা অসমান দেখাবে।

​🖐️ হাত নিচু করে বা অন্য হাত দিয়ে ধরে রাখতে ইচ্ছা হওয়া।

​⚡ হাত বা আঙুলে অবশ ভাব/ঝিমঝিম অনুভূত হওয়া (যদি স্নায়ুতে চাপ পড়ে)।

​🛑 সবচেয়ে গুরুত্বপূর্ণ: কাঁধ ডিসলোকেট হলে কী করবেন আর কী করবেন না?

​❌ যাহা কখনোই করবেন না:

হাড় কাঁপানো ব্যথায় কাতর হয়ে নিজে নিজে কিংবা আনাড়ি কোনো কবিরাজ/হাড় ভাঙা চিকিৎসকের কাছে গিয়ে জোর করে কাঁধ টেনে বসানোর চেষ্টা একদম করবেন না। এতে রক্তনালী বা নার্ভ ছিঁড়ে বড় ধরনের স্থায়ী ক্ষতি হতে পারে!

​✅ অবশ্যই যা করবেন (প্রাথমিক চিকিৎসা):

১. হাত স্থির রাখুন: একটি তোয়ালে বা স্লিং (Sling) দিয়ে হাতটি বুকের সাথে বেঁধে স্থির রাখুন, যাতে নাড়াচাড়া না হয়।

২. বরফের সেক: ব্যথাস্থলে তোয়ালেতে বরফ পেঁচিয়ে দিতে পারেন ।এতে ব্যাথা অনেকটা কমবে |

৩. দ্রুত হাসপাতালে যান: দেরি না করে একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ বা জরুরি বিভাগে (Emergency Unit) নিয়ে যান।

​💡 মনে রাখবেন: ডাক্তারগণ এক্স-রে বা প্রয়োজনে সিডিউস (Sedition/Anesthesia) করে খুব নিরাপদ উপায়ে হাড়টিকে আবার সঠিক জায়গায় সেট করেন।

​🔄 একবার কাঁধ ছুটে গেলে কি আবার ছুটতে পারে?

​হ্যাঁ! একবার কাঁধের লিগামেন্ট বা কার্টিলেজ ছিঁড়ে গেলে কাঁধ বার বার ডিসলোকেট হওয়ার ঝুঁকি থাকে (Recurrent Dislocation)। এটি এড়াতে:
​সঠিক ফিজিওথেরাপি ও এক্সারসাইজের মাধ্যমে কাঁধের পেশি শক্তিশালী করতে হবে।

​প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে লিগামেন্ট রিপেয়ারের জন্য সার্জারি (Open/Arthroscopic) করাতে হতে পারে।

​সচেতন থাকুন, অন্যকে সচেতন করতে পোস্টটি শেয়ার করুন! 💙

বিঃদ্র: ভিডিওটি রোগীর অনুমিত সাপেক্ষে সচেতনতার জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে |

​ #বাংলাস্বাস্থ্য

আঘাত জনিত কারণে কনুইয়েে মধ্যে লোহা ঢুকে যায় রোগীটির | আমাদের কাছে আসলে শুধু আঘাতের জায়গা অবশ করে লোহা বের করে দেই | আলহা...
29/07/2026

আঘাত জনিত কারণে কনুইয়েে মধ্যে লোহা ঢুকে যায় রোগীটির |

আমাদের কাছে আসলে শুধু আঘাতের জায়গা অবশ করে লোহা বের করে দেই |

আলহামদুলিল্লাহ, রোগী বর্তমানে সুস্হ্য |

​⚠️ দুর্ঘটনায় লোহা ঢুকলে অবহেলা নয়! জেনে রাখুন জরুরি কিছু করণীয় ⚠️

✪ ​কাজ করতে গিয়ে কিংবা অসাবধানতাবশত অনেক সময় আমাদের শরীরে লোহা বা রড ঢুকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে অনেকেই আতঙ্কে ভুল কাজ করে বসেন, যা পরবর্তীতে রোগীর জন্য মারাত্মক বিপদ ডেকে আনে।

​এমন পরিস্থিতিতে আপনার করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো জেনে নিন:

​❌ যা কখনোই করবেন না:

✪ ক্ষতে বিধে থাকা লোহা টান দিয়ে বের করার চেষ্টা করবেন না:

শরীরে ঢুকে যাওয়া লোহা রক্তনালী বা অঙ্গকে চেপে ধরে রক্তপাত আটকে রাখতে পারে। এটি হঠাৎ টেনে বের করলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে রোগী মৃত্যুর মুখে পড়তে পারে।

✪ ​ক্ষতে ঘরোয়া কোনো উপাদান দেবেন না:

হলুদ, চুনের পানি, টুথপেস্ট বা কোনো তেল দেওয়া থেকে বিরত থাকুন। এতে ইনফেকশনের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

✪ ​রোগীকে প্যানিক করতে দেবেন না:
রোগীকে শান্ত রাখার চেষ্টা করুন।

✔ ​নিয়ম মেনে যা করবেন:

✪ ​লোহা বা রড কাটা কাটার প্রয়োজন হলে অত্যন্ত সাবধানে কাটুন:

লোহাটি যদি অনেক বড় হয় এবং রোগীকে হাসপাতালে নিতে সমস্যা হয়, তবে দক্ষ কারো সাহায্যে লোহার বাইরে থাকা অংশ সাবধানে কাটুন, যেন শরীরে থাকা অংশে নাড়া না লাগে।

✪ ​ক্ষতস্থানের চারপাশে প্রেশার দিন:

লোহার চারপাশের ত্বকে পরিষ্কার কাপড় দিয়ে হালকা চেপে ধরে রক্তপাত কমানোর চেষ্টা করুন।

✪ ​দ্রুত হাসপাতালে নিয়ে যান:
রোগীকে যত দ্রুত সম্ভব অভিজ্ঞ ডাক্তার বা ট্রমা সেন্টারে নিয়ে যান।

✪ ​টিটেনাস ইনজেকশন:

লোহার ক্ষতে টিটেনাসের জীবাণু থাকার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। ডাক্তারের পরামর্শে দ্রুত টিটেনাস টক্সয়েড (Tetanus Toxoid) বা প্র প্রয়োজন অনুযায়ী অ্যান্টি-টিটেনাস সিরাম (ATS) দিয়ে নিন।

​💡 মনে রাখবেন: সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই পারে একটি মূল্যবান প্রাণ বাঁচাতে। নিজে সচেতন হন, অন্যকেও সচেতন করুন।

​ #সচেতনতা #প্রাথমিকচিকিৎসা

আগামীকাল বিকাল ৩ ঘটিকা থেকে চেম্বার করবো ডক্টরস কর্নার ঢাকাদক্ষিণ |সিরিয়াল : 01792-050802; 01977616735
16/07/2026

আগামীকাল বিকাল ৩ ঘটিকা থেকে চেম্বার করবো ডক্টরস কর্নার ঢাকাদক্ষিণ |

সিরিয়াল : 01792-050802; 01977616735

15/07/2026

🩹 হঠাৎ পড়ে গিয়ে কবজিতে তীব্র ব্যথা ও বাঁকা ভাব? জেনে নিন 'Colles' Fracture' সম্পর্কে 🩹

​আমাদের দৈনন্দিন জীবনে অসাবধানতাবশত পা পিছলে বা হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। পড়ে যাওয়ার মুহূর্তে আমরা নিজেদের বাঁচাতে স্বভাবসুলভভাবেই হাত বাড়িয়ে মাটিতে ভর দেওয়ার চেষ্টা করি। আর ঠিক এই সময়েই কবজির ওপর অতিরিক্ত চাপ পড়ে হাড় ভেঙে যেতে পারে।
​চিকিৎসাবিজ্ঞানের ভাষায় কবজির এই বিশেষ ধরনের ফ্র্যাকচারকে বলা হয় "Colles' Fracture" (কোলিস ফ্র্যাকচার)।

​🍴 এটি দেখতে কেমন হয়? (Dinner Fork Deformity)

​এই ফ্র্যাকচারে কবজির ঠিক ওপরে হাতের রেডিয়াস (Radius) নামক হাড়টি ভেঙে পেছনের দিকে সরে যায়। ফলে কবজিটি দেখতে অনেকটা উল্টানো কাটাচামচ বা "Dinner Fork"-এর মতো দেখায়।

​👤 কাদের এই ফ্র্যাকচার বেশি হয়?
​যেকোনো বয়সী মানুষের এই ফ্র্যাকচার হতে পারে, তবে কিছু ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি থাকে:

​বয়স্ক ব্যক্তি: বিশেষ করে যাদের হাড় ক্ষয়ের রোগ বা Osteoporosis রয়েছে।

​মেনোপজ-পরবর্তী নারী: হরমোনের পরিবর্তনের কারণে হাড় দুর্বল হয়ে পড়ায় সামান্য আঘাতেই এটি হতে পারে।

​তরুণ ও অ্যাথলেট: খেলাধুলা, সাইকেল বা বাইক দুর্ঘটনা অথবা উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার কারণে।

​⚠️ প্রধান লক্ষণসমূহ কী কী?

​পড়ে যাওয়ার পর কবজিতে তীব্র ব্যথা হওয়া।
​দ্রুত কবজি ফুলে যাওয়া এবং নীলচে বা কালো হয়ে যাওয়া (Bruising)।
​হাত বা কবজি বিকৃত বা বাঁকা হয়ে যাওয়া।
​হাত দিয়ে কোনো কিছু ধরার শক্তি হারিয়ে ফেলা এবং আঙুল নাড়াতে কষ্ট হওয়া।

​🚨 প্রাথমিক অবস্থায় করণীয় (First Aid):

​১. স্থির রাখুন: ভাঙা হাতটি বেশি নাড়াচাড়া করবেন না। একটি স্কার্ফ বা কাপড় দিয়ে হাতটি গলার সাথে ঝুলিয়ে (Sling) রাখতে পারেন।

২. বরফ দিন: ফোলা ও ব্যথা কমাতে কাপড়ে বরফ পেঁচিয়ে আলতো করে ধরুন। সরাসরি বরফ ত্বকে লাগাবেন না।

৩. আংটি বা চুড়ি খুলে ফেলুন: হাত ফুলে যাওয়ার আগেই আঙুলের আংটি বা কবজির চুড়ি খুলে ফেলুন, অন্যথায় রক্ত চলাচল বন্ধ হয়ে জটিলতা তৈরি হতে পারে।

৪. দ্রুত বিশেষজ্ঞের শরণাপন্ন হোন: কোনো প্রকার মালিশ বা নিজে টেনে সোজা করার চেষ্টা না করে যত দ্রুত সম্ভব একজন অর্থোপেডিক সার্জনের পরামর্শ নিন।

​🩺 চিকিৎসা পদ্ধতি কীভাবে করা হয়?
​ব্যথা এবং হাড়ের স্থানচ্যুতির ওপর ভিত্তি করে এর চিকিৎসা নির্ধারণ করা হয়:
​কনজারভেটিভ চিকিৎসা (প্লাস্টার): হাড় যদি খুব বেশি সরে না যায়, তবে লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে হাত টেনে সোজা করে Plaster Cast (প্লাস্টার) করে দেওয়া হয়। সাধারণত ৪ থেকে ৬ সপ্তাহ এই প্লাস্টার রাখতে হয়।

​সার্জারি (অপারেশন): হাড় যদি অনেক টুকরো হয়ে যায়, জয়েন্টের ভেতরে চলে যায় বা প্লাস্টার দিয়ে সোজা রাখা সম্ভব না হয়, তবে অপারেশনের প্রয়োজন পড়ে। এক্ষেত্রে K-wire, Plate ও Screws ব্যবহার করে হাড়টিকে আগের জায়গায় নিখুঁতভাবে বসানো হয়, যাতে ভবিষ্যতে হাতের কার্যক্ষমতা পুরোপুরি ফিরে আসে।

​🚫 একটি জরুরি সতর্কবার্তা!

​আমাদের দেশে হাত-পা ভাঙলে অনেকেই প্রথমে তথাকথিত কবিরাজ বা হাতুড়ে ডাক্তারের কাছে গিয়ে জোড়াতালি বা শক্ত মালিশ করান। Colles' Fracture-এর ক্ষেত্রে এটি অত্যন্ত বিপজ্জনক! ভুল মালিশ বা অপচিকিৎসার কারণে হাড় বাঁকা হয়ে জোড়া লাগতে পারে (Malunion), যা চিরতরে আপনার হাতের কার্যক্ষমতা ও সৌন্দর্য নষ্ট করে দিতে পারে।
​হাড়ের যেকোনো চোটে সর্বদা রেজিস্টার্ড অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন, সুস্থ ও সচল থাকুন।

​📍 পরামর্শের জন্য যোগাযোগ করুন:

ডাঃ মোঃ আব্দুর রাউফ
অথ্রোপেডিকস বিশেষজ্ঞ ও সার্জন |
চেম্বার :
মাউন্ট এডোরা হসপিটাল, নয়াসড়ক সিলেট |
(শনি-বৃহস্পতিবার), বিকাল ৩টা-৬টা (মঙ্গলবার বন্ধ)

ডক্টরর্স কর্নার ঢাকাদক্ষিণ
মঙ্গল ও শুক্রবার (বিকাল ৪ টা থেকে রাত ৮ টা)
রবিবার (সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত)

সিরিয়াল : ০১৭৯২-০৫০৮০২।

আলহামদুলিল্লাহ এই রোগীটার হঠাৎ করে মোটরসাইকেল এক্সিডেন্ট হয়ে দুই হাতের ৩ টি নখ উপড়ে যায়, নখের ভিতরে কেটে যায় এবং দুটো আঙ...
11/07/2026

আলহামদুলিল্লাহ

এই রোগীটার হঠাৎ করে মোটরসাইকেল এক্সিডেন্ট হয়ে দুই হাতের ৩ টি নখ উপড়ে যায়, নখের ভিতরে কেটে যায় এবং দুটো আঙ্গুল ভেঙ্গে যায় |

তবে দূর্ভাগ্যবশত এর ৩ দিন পর উনার পর্তুগালের ফ্লাইট ছিলো | আমি উনাকে বলি আমি কাজ করে দিতে পারবো যা নিয়ে আপনি পর্তুগাল চলে যেতে পারবেন, তবে ওইখানে গিয়ে ঠিকমত ডাক্তারের কাছে ফলোআপ না করলে হাতের ইনফেকশন কমার চান্স কম | তাই আমাকে অন্তত ২ সপ্তাহ সময় দিন, এরপর টিকেট কনফার্ম করুন |

উনি আমার উপর আস্হা রেখেছিলেন | হাতে রেগুরাল ড্রেসিং, সেলাই, ব্যান্ডেজের পর আজকের উনার হাতের অবস্হা | পুরোপুরি আগের মত | তবে নতুন নখ উঠতে কিছুটা সময় লাগবে |

আজকে আমাকে জানাতে আসলেন আগামী ১৯ তারিখ উনি চলে যাচ্ছেন | আমি বললাম, পারিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নেওয়া হয়, এবার ডাক্তারের কাছ থেকেও নেওয়া লাগলো | আপনি ভালো থাকবেন আর হাত সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগ করবেন |

ডাক্তার হিসেবে টাকা পয়সার চেয়ে এই মুহূর্তগুলো অনুপ্রেরণা দেয় সামনে এগিয়ে যাওয়ার |

সবাই আমার জন্য দোয়া করবেন | এরকম মানুষের সাহায্যে যাতে আসতে পারি |

Address

মাউন্ট এডোরা হসপিটাল, নয়াসড়ক, সিলেট ।
Sylhet

Opening Hours

Monday 15:00 - 18:30
Wednesday 15:00 - 18:30
Thursday 15:00 - 18:30
Saturday 15:00 - 18:30
Sunday 15:00 - 18:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Rauf-Orthopaedic & Trauma Surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share