Osman Mia Merchant Maa O Shishu Hospital

Osman Mia Merchant Maa O Shishu Hospital Managed by Sylhet City Corporation

গর্ভবতী মায়েদের জন্য বিশেষ ‘মা ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প’ ​সিলেট নগরীর কুমারপাড়াস্ত ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপা...
28/07/2026

গর্ভবতী মায়েদের জন্য বিশেষ ‘মা ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প’


সিলেট নগরীর কুমারপাড়াস্ত ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালে ইউকে ভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘মেটারনেল এইড এসোসিয়েশন (Maa)’ এবং হাসপাতালের যৌথ উদ্যোগে অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে দিনব্যাপী গর্ভবতী মায়েদের জন্য বিশেষ ‘মা ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
​সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এই বিশেষ স্বাস্থ্য ক্যাম্পে এলাকার শত শত অন্তঃসত্ত্বা মা সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো. জাহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই হেলথ ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজকদের সাধুবাদ জানিয়ে বলেন, গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশুর স্বাস্থ্য সুরক্ষাই একটি সুস্থ সুন্দর জাতির ভিত্তিপ্রস্তর স্থাপন করে, তাই মাতৃত্বকালীন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রান্তিক পর্যায়ের মায়েদের বিনামূল্যে সেবা পৌঁছানোর এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়।
​দিনব্যাপী অনুষ্ঠিত এই ফ্রি ক্যাম্পে উপস্থিত গর্ভবতী মায়েদের রক্তচাপ পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা, ওজন পরিমাপ ও প্রস্রাব পরীক্ষাসহ প্রয়োজনীয় মৌলিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। এছাড়াও সকল নিবন্ধিত গর্ভবতী মায়েদের সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক আল্ট্রাসাউন্ড (Ultrasound) পরীক্ষা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয় এবং অভিজ্ঞ চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় আয়রন, জিংক, ক্যালসিয়ামসহ বিভিন্ন জরুরি ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
মানবিক সেবামূলক আয়োজনে উপস্থিত ছিলেন ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: রুমানা মালেক তানিয়া ও ডা: ফেরদৌসী জাহান মুন্নী, মেটারনেল এইড এসোসিয়েশন (Maa)-এর সিলেট ডিভিশনাল হেড ডা: ফয়জুল হাসান চৌধুরী, অপারেশন ম্যানেজার ডা. শাহনেওয়াজ ফুয়াদ, ডা: দুর্জয় রায়, ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক আলমগীর কবির মুন্না এবং সামাজিক সংগঠন এসিড সন্ত্রাস নির্মুল কমিটির সাধারন সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গোলজারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিবৃন্দ এবং চিকিৎসা নিতে আসা মায়েরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের স্বাস্থ্যসেবামূলক আয়োজন অব্যাহত থাকলে ওই অঞ্চলের মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সারাদেশ ব্যাপী ভিটামিন-'এ' প্লাস ক্যাম্পেইন এর অংশ হিসেবে সিলেট শহরের Osman Mia Merchant Maa O Shishu Hospital এ শিশুদের...
28/06/2026

সারাদেশ ব্যাপী ভিটামিন-'এ' প্লাস ক্যাম্পেইন এর অংশ হিসেবে সিলেট শহরের Osman Mia Merchant Maa O Shishu Hospital এ শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। ২৮/০৬/২০২৬ ইং

24/06/2026

স্তান:- ওসমান মিয়া মার্চেন্ট মা ও হসপিটাল, কুমার পাড়া, সিলেট।

10/06/2026

ডেঙ্গু সচেতনতার রেলিতে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম সুমন স্যার!

দেশব্যাপী হাম-রোবেলার টিকা দান কর্মসূচির অংশ হিসেবে সিলেটের কুমারপাড়ায় অবস্থিত ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালে ...
27/04/2026

দেশব্যাপী হাম-রোবেলার টিকা দান কর্মসূচির অংশ হিসেবে সিলেটের কুমারপাড়ায় অবস্থিত ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালে প্রতিদিন টিকা প্রদান করা হচ্ছে। আজই আপনার সন্তান কে টিকা দিন। স্তান :- কুমার পাড়া, মোবাইল :- ০১৭৭৭০২৭৩৬৬

19/04/2026
সিলেট সিটি কর্পোরেশনের "এমআর টিকাদান ক্যাম্পেইন - ২০২৬" উপলক্ষে জরুরী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন  সিসিকের মাননীয় প্রশা...
19/04/2026

সিলেট সিটি কর্পোরেশনের "এমআর টিকাদান ক্যাম্পেইন - ২০২৬" উপলক্ষে জরুরী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিসিকের মাননীয় প্রশাসক জনাব আবদুল কাইয়ুম চৌধুরী!

আগামী ২০ এপ্রিল ২০২৬ ইং থেকে শুরু হওয়া মাসব্যাপী হাম  রুবেলা প্রতিরোধ ক্যাম্পেইনের জন্য এক জরুরী সভা সিসিকের ৬ষ্ট তালার ...
17/04/2026

আগামী ২০ এপ্রিল ২০২৬ ইং থেকে শুরু হওয়া মাসব্যাপী হাম রুবেলা প্রতিরোধ ক্যাম্পেইনের জন্য এক জরুরী সভা সিসিকের ৬ষ্ট তালার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিকের মাননীয় প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী! উপস্থিত সাংবাদিক, সিসিকের উর্ধতন কর্মকর্তা কর্মচারী, এবং ডব্লিউএইচও এর প্রতিনিধিদের এই রোগ এবং প্রতিরোধ সম্বন্ধে অবহিত করেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম! মাসব্যাপী এই কর্মসূচি সফল করার জন্য সকল মহলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা! ঈদ মোবারক
20/03/2026

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা! ঈদ মোবারক

Address

Https://maps. App. Goo. Gl/F4ZGo8XuUDEzQNZz 7
Sylhet
3100

Telephone

+8801777027366

Website

Alerts

Be the first to know and let us send you an email when Osman Mia Merchant Maa O Shishu Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Osman Mia Merchant Maa O Shishu Hospital:

Shortcuts

Share

Category