বাস্তবতা শুধুই অভিনয়

বাস্তবতা শুধুই অভিনয় Health is Wealth.

টাকা চোখে দেখলে আর মানুষকে চোখে দেখা যায় না🥱🥱🥱
24/03/2026

টাকা চোখে দেখলে আর মানুষকে চোখে দেখা যায় না🥱🥱🥱

10/03/2026

゚viralシalシ

05/03/2026

বাস্তবতা
゚viralシalシ

২০২৬ সালের প্রতিটি দিন যেন সকলের ভালো  কাটে 🙏🙏🙏ভালো থাকুন,  সুস্থ থাকুন ❤️❤️
01/01/2026

২০২৬ সালের প্রতিটি দিন যেন সকলের ভালো কাটে 🙏🙏🙏
ভালো থাকুন, সুস্থ থাকুন ❤️❤️

ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। কক্সবাজার সদর হাসপাতালে রোগী রিসিভ করছেন ডা. মিফতাহ। সামনে বসে আছে ২২ বছরের প্রথমবারের গ...
16/12/2025

ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। কক্সবাজার সদর হাসপাতালে রোগী রিসিভ করছেন ডা. মিফতাহ। সামনে বসে আছে ২২ বছরের প্রথমবারের গর্ভবতী নারী—রিফা।
প্রসবজনিত ব্যথা।মুখে একরাশ আশা, চোখে ভয় মেশানো আনন্দ।

আল্ট্রাসাউন্ড রিপোর্টে ধীরে ধীরে ভেসে উঠছে একটি ছোট্ট ভ্রূণের ছবি। হঠাৎ ডা. মিফতাহর কপালে ভাঁজ পড়ে।

তিনি চুপচাপ রিপোর্টের দিকে তাকিয়ে থাকেন।

রিফা জিজ্ঞেস করে,"স্যার, আমার বাচ্চা ঠিক আছে তো?”

ডা. মিফতাহ ধীরে বলেন, — “আমাদের একটু কথা বলতে হবে,রিফা।”

"আপনার বাচ্চার anencephaly হয়েছে।"

ডা.মিফতাহ বুঝিয়ে বলেন,
“আপনার বাচ্চার মস্তিষ্কের বড় অংশ (cerebral hemispheres) তৈরি হয়নি।
খুলির হাড় নেই বা খুব অসম্পূর্ণ।
মাথার উপরের অংশে শুধু কিছু primitive brain tissue আছে।এটি বাচ্চাদের একটি প্রাণঘাতী সমস্যা।লিথাল নিউরাল টিউব ডিফেক্ট।"

"আমার সাথেই কেন এমন হলো?"
রিফার চোখে পানি।

ডা. মিফতাহ বলেন, “এটা আপনার দোষ না।”

সম্ভাব্য কারণগুলো ছিল—

১.Folic acid deficiency (সবচেয়ে গুরুত্বপূর্ণ)

২.গর্ভের শুরুতে
ডায়াবেটিস,জ্বর,antiepileptic drug (valproate)

৩.জেনেটিক ও পরিবেশগত কারণ।

রিফা স্বীকার করে,“আমি গর্ভধারণের আগে/পরে কোনো folic acid খাইনি।কিংবা কোন চেকাপে আসিনি।"

ডা. মিফতাহ দীর্ঘশ্বাস ফেলেন।গর্ভাবস্থার একেবারে শুরুতে—৩য় থেকে ৪র্থ সপ্তাহে, যখন রিফা জানতেও পারেনি সে অন্তঃসত্ত্বা—তখন ভ্রূণের neural tube নামে একটি গঠন বন্ধ হওয়ার কথা ছিল।
এই neural tube থেকেই তৈরি হয়—

মস্তিষ্ক(Brain),খুলি (Skull),সুষুন্মাকান্ড(Spinal Cord)
কিন্তু রিফার ভ্রূণের ক্ষেত্রে cranial end of neural tube বন্ধ হয়নি।

এই ছোট্ট ব্যর্থতাই জন্ম দিয়েছে এক ভয়ংকর বাস্তবতা,যার নাম Anencephaly।
Anencephaly সাধারণত ধরা পড়ে Ultrasonography (১ম–২য় trimester) এ।চিহ্নসমূহ-
Frog-eye appearance
skull absent
Maternal serum AFP ↑↑

আজ আল্ট্রাসাউন্ডেই সব পরিষ্কার।

ডা. মিফতাহ শান্ত কণ্ঠে বলেন, “এই বাচ্চা জন্মের পর বাঁচতে পারে না।বেশিরভাগই জন্মের আগেই মারা যায়।যারা জন্মায়, তারা কয়েক ঘণ্টা কিংবা দিন মাত্র বাঁচে।”

আর বাচ্চাকে ঠিক করে তোলার কোন ট্রিটমেন্টও নেই।
রুম নিঃশব্দ।
ডা. মিফতাহ Counselling,Psychological support,Medical termination (আইন অনুযায়ী সময়ের মধ্যে) এর সিদ্ধান্ত নিলেন।

ডা.মিফতাহ শেষে বলেন,"পরের বার কিন্তু আপনি সুস্থ বাচ্চা পেতে পারেন।”
"গর্ভধারণের পর নিয়মিত Antenatal Checkup এ আসবেন।
Folic acid 0.4–5 mg/day
গর্ভধারণের কমপক্ষে ১ মাস আগে থেকে
প্রথম trimester জুড়ে খেলে সম্ভাবনা অনেক কমে যায়।এছাড়াও পরামর্শ অনুযায়ী আয়রন,ভিটামিন,ক্যালসিয়াম নিতে হয়।"

রিফা ধীরে মাথা নাড়ায়। চোখে কান্না, তবু মনে একটুকরো আশার আলো।পরবর্তীতে হতে হবে আরো সচেতন।

লেখাঃমাহফুজ আহমেদ সিকদার

আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো- মানুষের জীবনে মুভি দারুণ প্রভাব ফেলে। মুভি আপনাকে হাসাবে, কাদাবে, আ ত্ম হ ত্যা থেকে ফিরিয়ে ...
13/10/2025

আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো- মানুষের জীবনে মুভি দারুণ প্রভাব ফেলে। মুভি আপনাকে হাসাবে, কাদাবে,
আ ত্ম হ ত্যা থেকে ফিরিয়ে আনবে, নতুন করে স্বপ্ন দেখাবে..

✅ আত্মহত্যা করতে ইচ্ছে করছে? আপনার জন্য..
Its a wonderful life
Shawshank Redemption
Life is Beautiful

✅ জীবনসঙ্গী খুজতে চান? আপনি দেখুন..
Midnight in Paris
Mucise
Vivah

✅ মনকে আবিস্কার করতে চান? দেখুন
তিতলী
বাড়িওয়ালী
অপরিচিত
Raincoat

✅ জীবনে হারতে হারতে ক্লান্ত? দেখুন...
Revenant
Fall
Survival Family

✅ ভাংচুর প্রেমে পড়তে ইচ্ছে করছে? দেখুন-
Dilwale Dulhaniya Le jayenge
Mohabbatein
Before Sunrise
The Notebook

✅ স্কুল/কলেজ/ভার্সিটি লাইফ মিস করছেন? দেখুন...
96
Three Idiots
Chichoree

✅ তুমুল প্রতিশোধপরায়ন মুভি দেখতে চান? দেখুন...
No Mercy
City of God
Orphan (সাইকো থ্রিলার)

✅ ব্যক্তিত্ব কাকে বলে জানতে চান? দেখুন...
অগ্নীশ্বর

✅ আপনি মেডিকেল প্রফেশনাল হলে দেখুন-
সাগরিকা
সপ্তপদী
অগ্নীশ্বর

✅ শিক্ষকতা ভাল লাগলে দেখুন...
Dead Poet Society
Madam Gita Rani
Tare Zamin par

✅ মুভির কল্পনায় হারিয়ে যেতে ইচ্ছে করছে? দেখুন..
Apocalypto
Perfume

✅ আপনার বিদ্রোহ মন যুদ্ধ সংঘাত পছন্দ করে? দেখুন...
Braveheart
Troy

✅ টাইম ট্রাভেলে (ব্যাকওয়ার্ড) হারিয়ে যেতে চান? দেখুন...
Casablanca
Lagaan

✅ আপনি চেইন অব কমান্ড পছন্দ করেন? দেখুন...
Down*fall

✅ পোষাপ্রাণী পছন্দ করেন? আপনার জন্য..
Hachi
Charlie 777

✅ রাতে ঝড় বৃষ্টি হচ্ছে, ভয়ের ফিল নিতে চান? দেখুন...
Woh Kaun Thi

✅ এনিমেশন ভাল লাগে? দেখুন...
Coco
Finding Nimo
Up

✅ মুসলিম কালচার মুভি দেখতে চাইলে...
Children of Heaven
The messege
Baren

✅ ২য় বি*শ্ব*যু*দ্ধ নিয়ে মুভি দেখতে চাইলে..
The Pianist
Parl Harbour
Down*fall

✅ বাংলা ভাল সিনেমা নাই মনে হলে, দেখুন...
সীমানা পেরিয়ে
সূর্যকন্যা
মেঘের অনেক রঙ
আয়নাবাজি

© রবিউল আলম লুইপা

আপাতত আর মনে পড়ছে না। এরপর মনে পড়লে..
আরও ক্যাটাগরি ও চলচ্চিত্রের নাম যুক্ত করবো।
মুভি লাভার হলে পোস্টটি শেয়ার করে রাখুন 🙂

সুন্দরবনের গভীরে এক রহস্যতখন ভরা বর্ষাকাল। বঙ্গোপসাগরের জল ফুলে ফেঁপে উঠেছে। সুন্দরবনের জেলেরা মাছ ধরতে গিয়ে ভয়ে কাঁটা হ...
13/09/2025

সুন্দরবনের গভীরে এক রহস্য
তখন ভরা বর্ষাকাল। বঙ্গোপসাগরের জল ফুলে ফেঁপে উঠেছে। সুন্দরবনের জেলেরা মাছ ধরতে গিয়ে ভয়ে কাঁটা হয়ে থাকত। তাদের মুখে একটাই কথা—জোড়া মুখের দানব। কেউ নাকি দেখেছে গভীর জলের তলায় দুটো বিশাল মুখওয়ালা এক অদ্ভুত জীব ঘুরে বেড়ায়। ঢেউয়ের তোড়ে মাঝে মাঝে নাকি তার লম্বা শুঁড়গুলো ভেসে ওঠে।
বুড়ো রহমান বহু বছর ধরে এই বনে মাছ ধরে। সে হেসে উড়িয়ে দিত এসব কথা। বলত, "পেটের দায়ে কত কী না দেখতে হয়! ওসব ভূতের গল্প।"
একদিন রহমান নৌকা নিয়ে আরও গভীরে গেল। আকাশ কালো করে বৃষ্টি নামল। ঢেউগুলো যেন পাহাড়ের মতো আছড়ে পড়ছিল। হঠাৎ একটা বিকট শব্দ! রহমানের নৌকাটা দুলে উঠল। সামনে তাকিয়ে সে যা দেখল, তাতে তার রক্ত হিম হয়ে গেল।
জলের উপর ভেসে উঠেছে এক বিশাল কালো জিনিস। কাছে যেতেই রহমান দেখল—সেটা আসলে একটা মৃত জীব। তার দুটো বিশাল মুখের হাঁ, ধারালো দাঁতগুলো এখনও যেন ভয় দেখাচ্ছে। লম্বা শুঁড়গুলো ঢেউয়ের তালে তালে নড়ছে। রহমানের মনে হল যেন কোনো প্রাচীন যুগের ভয়ানক প্রাণী ভেসে উঠেছে জলের তলা থেকে।
ভয়ে রহমান নৌকা ঘোরাল। তীরে ফিরে এসে সে হাঁপাতে হাঁপাতে গ্রামের লোকেদের সব কথা বলল। প্রথমে কেউ বিশ্বাস করতে চাইল না। কিন্তু রহমানের মুখের ভয়ের ছাপ দেখে তাদের মনে সন্দেহ জাগল।
কয়েকজন সাহসী যুবক নৌকা নিয়ে রওনা হল সেই জায়গায়। গিয়ে তারাও অবাক। বিশাল সেই জীবটা তখনও সেখানে ভাসছে। তারা ছবি তুলল, ভিডিও করল। খবর ছড়িয়ে পড়ল চারিদিকে।
বিজ্ঞানীরা এলেন। পরীক্ষা করে জানালেন, এটা আসলে এক বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণী, যা আগে কখনও দেখা যায়নি। দুটো মুখ থাকার কারণ তারা এখনও বুঝতে পারছেন না।
রহমানের গ্রামে যেন উৎসব শুরু হয়ে গেল। এতদিন ধরে যে গল্প শোনা যেত, আজ তা সত্যি প্রমাণিত হল। বুড়ো রহমান মুচকি হাসল। গভীর সমুদ্র সত্যিই রহস্যে ভরা, আর সুন্দরবনের জল হয়তো এখনও অনেক অজানা দানবকে লুকিয়ে রেখেছে নিজের গভীরে। জোড়া মুখের সেই দানবের গল্প আজও সুন্দরবনের জেলেদের মুখে মুখে ফেরে।
#কালেক্টেড

13/09/2025

স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শের জন্য ডায়াল করুন ১৬২৬৩ 🏥
ঘরে বসেই পান প্রাথমিক স্বাস্থ্যসেবা।
জাগো বাহে কোন্ঠে সবাই "

👉যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নি🤔আমি মনে করি এটা সেরা খবর 👌👇👇👇গুরুত্বপূর্ণ খবর এসেছে Facebook Creators দের জন্য, Glen Da...
13/09/2025

👉যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নি🤔
আমি মনে করি এটা সেরা খবর 👌👇👇👇

গুরুত্বপূর্ণ খবর এসেছে Facebook Creators দের জন্য, Glen Dave-এর মাধ্যমে।
👉 ৩১ আগস্ট, ২০২৫ থেকে Facebook তার বর্তমান mon£tization program বন্ধ করে একটি নতুন Content Mon€tization Program চালু করতে যাচ্ছে।

আমার প্রিয় মানুষজন, পরিবর্তনগুলো হচ্ছে—

1. আগের মতো ১০,০০০ ফলোয়ার লাগবে না, এখন থেকে মাত্র ৫,০০০ ফলোয়ার থাকলেই মোনেটাইজ করা যাবে।

2. Fact-checker সিস্টেম থাকবে না: মানে আর কোনো কনটেন্ট ফ্যাক্ট-চেক টুল দিয়ে রিমুভ হবে না। আমি এইটার জন্য অনেক খুশি, কারণ এই ফ্যাক্ট-চেকাররা অযথা কনটেন্ট নামিয়ে দিত। বিশেষ করে নাইজেরিয়ানরা কাজ করত, এখন তারা চাকরিহীন হয়ে যাবে।

3. বেশি স্বাধীনভাবে কথা বলা যাবে: আগের মতো 'keel', 'tif' এর মতো শব্দ ব্যবহার করতে ভয় পেতে হবে না। আগে ভয়ে লিখতাম না, যাতে রেস্ট্রিক্ট না খাই। এখন থেকে অনেকটা স্বাধীনভাবে কথা বলা যাবে।

4. আরও অনেক টপিক নিয়ে আলোচনা করা যাবে: এখন রাজনীতি আর ধর্ম সম্পর্কিত বিষয় নিয়েও কথা বলা যাবে, আর মোনেটাইজেশন হারানোর ভয় থাকবে না।

5. পুরনো রেস্ট্রিকশন তুলে নেওয়া হয়েছে: আগে যেসব কনটেন্টকে “not mon£tizable” বলা হয়েছিল, সেগুলোও এখন থেকে পেমেন্টের জন্য যোগ্য হবে (যদি না ডিলিট করে ফেলো)।

6. সর্বমোট কম রেস্ট্রিকশন: Facebook এখন ক্রিয়েটরদের জন্য গ্রো করা আর আয় করা সহজ করে দিচ্ছে।
👉 তাই ৩১ আগস্ট, ২০২৫ থেকে তোমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে নতুন গাইডলাইন চেক করতে পারবে।

আমিঃ এটা আমাদের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কনটেন্ট তৈরি অনেক সহজ করে দেবে 👌
সকলকে বলছি, এই সুযোগের সঠিক ব্যবহার করো, অপব্যবহার করো না

*বিধবা বিবাহের পক্ষে সই ছিল মাত্র ৯৮৭টি, আর বিপক্ষে সই ছিল ৩৬,৭৬৩টি।*বাকিটা ইতিহাস।**গ্যালিলিও কাঠগড়ায় দাঁড়িয়ে যেদিন...
13/09/2025

*বিধবা বিবাহের পক্ষে সই ছিল মাত্র ৯৮৭টি, আর বিপক্ষে সই ছিল ৩৬,৭৬৩টি।

*বাকিটা ইতিহাস।*

*গ্যালিলিও কাঠগড়ায় দাঁড়িয়ে যেদিন বলেছিলেন, "আমি আবার বলছি, সূর্য স্থির। পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। আমাকে শাস্তি দিয়েও, সূর্যের চারপাশে পৃথিবীর প্রদক্ষিণ আপনারা বন্ধ করতে পারবেন না, পৃথিবী আগের মতোই ঘুরবে।" সেদিন ওনার কথায় সবাই হেসেছিলো। বিচার সভায় গ্যালিলিও-র শাস্তি হয়েছিল।

*বাকিটা ইতিহাস।*

*সতীদাহ প্রথার মতো জঘন্য এক সামাজিক প্রথার বিরুদ্ধে যেদিন রাজা রামমোহন রায় রুখে দাঁড়িয়েছিলেন, সেদিন সমাজের সংখ্যাগরিষ্ট মানুষ ওনাকে হাস্যাস্পদ করেছিল।

*বাকিটা ইতিহাস।*

*সিগনেট থেকে প্রকাশিত বিভূতিভূষণের "পথের পাঁচালী"-র সংক্ষিপ্ত সংস্করণ "আম আঁটির ভেঁপু"-র জন্য ছবি আঁকতে আঁকতেই সত্যজিতের মনে হয়েছিল, তিনি যদি কোনোদিন সিনেমা করেন, তবে এটাই হবে তাঁর প্রথম সিনেমা। সিনেমার শুটিং যখন শুরু হয়, তখন শুধু প্রযোজকরাই নন, তৎকালীন বিখ্যাত পরিচালকরাও তাঁর উপর হেসেছিলেন। অনেকে তো ওনাকে পাগল পর্যন্ত বলেছিলেন।

*বাকিটা ইতিহাস।*

*আজ যখন আমরা বলি - লড়াইটা আমাদের জাত নিয়ে নয়, ভাত নিয়ে; বাবরি নিয়ে নয়, চাকরি নিয়ে; অস্ত্র নিয়ে নয়, বস্ত্র নিয়ে; দীক্ষা নিয়ে নয়, শিক্ষা নিয়ে; শ্মশান বা কবরস্থান নিয়ে নয়, বাসস্থান নিয়ে - ওরা হাসে আমাদের উপর।

আমরা যখন বলি -লড়াইটা উগ্র দেশপ্রেম আর মানুষে মানুষে বিভেদ নিয়ে নয়, লড়াইটা খাদ্য বাসস্থান শিক্ষা স্বাস্থ্য নিয়ে; লড়াইটা রোজ সন্ধ্যার ওই টিভি স্টুডিওর টিকি আর দাড়ির জন্য নয়, লড়াইটা স্বাধীনতা গণতন্ত্র আর সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য - ওরা হাসে আমাদের উপর।

ওদের হাসতে দিন। শুধু একটা কথাই মনে রেখে দিন - হাজারটা লোকও যদি একটা পুকুরকে সমুদ্র বলে, রাতারাতি পুকুরটা সমুদ্র হয়ে যায় না।

তাই প্রশ্ন এটা নয় যে আমরা শতকরা কত, প্রশ্ন এটাও নয় যে আমরা শূন্য,

উত্তর একটাই:
আজ থেকে অনেকগুলো বছর পর কারখানার খেটে খাওয়া ওই শ্রমিকগুলো, অথবা স্কুল কলেজে পড়া ওই ছেলে মেয়েগুলো, মাঠের ধারে ওই বেঞ্চটাতে বসে যখন গল্প করবে, ওরা বলবে,

*"জানিস, আজ থেকে অনেকগুলো বছর আগে সবাই যখন ধর্মের নেশাতে মানুষকে মাতিয়ে রেখেছিলো, আমাদের মত খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য কিছু লোক আওয়াজ তুলেছিল।"*

পৃথিবীর সব যুদ্ধ জেতা যায় না, কিন্তু লড়াইয়ের ময়দানে থাকতে হয় - এটা বোঝানোর জন্য কেউ তো একজন ছিল, কেউ তো একজন শুরু করেছিল, কেউ তো একজন শাসকের চোখে চোখ রেখে বলতে পেরেছিলো:

"রাজা তোর কাপড় কোথায়?"
Collected from prime time news

Address

Word No-3, UP No-4, Panchgaon, Rajnagar, Moulvibazar
Sylhet
3300

Telephone

01769963027

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাস্তবতা শুধুই অভিনয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to বাস্তবতা শুধুই অভিনয়:

Shortcuts

Share

Category