Delta Hospital Sylhet

Call Directions Website Contact the practice

Delta Hospital Sylhet Generalized Special Patient Care

Cardiology,Medicine,Diabetes, ENT,
General Surgery,Laparoscopy Surgery, Neurology & Neuro Surgery, Paediatrics, Gastro Enterology, Respiratory Medicine, Urology (Laparoscopic Cystoscopic), Rheumatology, Psychiatry, Orthopedics & Traumatology.Oncology, Gynaecology & Obstetrics Surgery, Burn & Plastic Surgery, Laser Surgery, Reconstructive Surgery of Child Anomalies & Other facilities

15/09/2026
আলহামদুলিল্লাহ.....
09/08/2026

আলহামদুলিল্লাহ.....

03/07/2026

📌 একজন ইউরোলজিস্ট হিসেবে সবচেয়ে বেশি যে ফোনটা পাই —*"ডাক্তার, কিডনিতে পাথর আছে। ব্যথা হচ্ছে। জ্বরও আসছে। ওষুধ খাচ্ছি। একটু দেখি কী হয়।"*

এই মুহূর্তে আমি যা বলি —

এখনই হাসপাতালে যান। একটা মিনিটও অপেক্ষা করবেন না।

কেন এত জরুরি?

কিডনি পাথর যখন মূত্রনালীতে আটকে যায় — প্রস্রাবের রাস্তা বন্ধ হয়ে যায়।

এই বন্ধ জায়গায় জীবাণু জমে। দ্রুত সংক্রমণ ছড়ায়।

সাথে জ্বর মানে — সংক্রমণ ইতিমধ্যে শুরু হয়েছে।

এটাকে আমরা বলি "nfected Hydronephrosis" — কিডনির ভেতরে পুঁজ জমছে।

সময়মতো চিকিৎসা না হলে —

🔸 সংক্রমণ রক্তে ছড়িয়ে যায় — Sepsis
🔸 কিডনি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়
🔸 জীবন বিপদে পড়তে পারে

৬ মিলিমিটার পাথর সম্পর্কে সত্যিটা আসলে কি??

অনেকে ভাবেন — ৬ মিলিমিটার মানে ছোট। ওষুধে বেরিয়ে যাবে।

আংশিক সত্য।

জ্বর ছাড়া থাকলে ৪ থেকে ৬ সপ্তাহ ওষুধ ও প্রচুর পানিতে চেষ্টা করা যায়।

কিন্তু___ "জ্বর আসলে সব হিসাব বদলে যায়।"

পাথরের আকার আর গুরুত্বপূর্ণ নয়। এখন জরুরি হলো — কিডনির বাধা সরানো ও সংক্রমণ নিয়ন্ত্রণ করা।

হাসপাতালে গেলে কী হবে অথবা কেনো যাবেন?

🔸 জরুরি আলট্রাসনোগ্রাম বা সিটি স্ক্যান
🔸 রক্ত ও প্রস্রাব পরীক্ষা
🔸 শিরায় অ্যান্টিবায়োটিক শুরু
🔸 প্রয়োজনে কিডনির বাধা সরাতে ছোট একটা প্রক্রিয়া — DJ Stent বা PCN

এগুলো ভয়ের নয়। কিন্তু দেরি করলে পরিস্থিতি আরো জটিল হয়।

এখনই হাসপাতালে যান যদি —

🔸 কিডনি পাথর আছে এবং জ্বর আসছে
🔸 কাঁপুনি দিয়ে জ্বর আসছে
🔸 প্রস্রাব একদম কমে গেছে বা বন্ধ হয়েছে
🔸 ব্যথা অসহ্য এবং ওষুধে কমছে না
🔸 বমি হচ্ছে ও দুর্বল লাগছে

এই লক্ষণগুলো দেখলে ঘরে বসে থাকবেন না।

শেষ কথা আপনার হয়তো দ্বিমত থাকতে পারে কিন্তু ২ মাস ওষুধ খেয়েছেন। পাথর বেরোয়নি। জ্বর এসেছে।

এই তিনটা একসাথে মানে — শরীর বলছে এবার আর একা পারছি না। সাহায্য দরকার।😢

সেই সাহায্য দেওয়াটাই আমার কাজ।

দেরি না করে আজই আসুন।

🌹 ডা. তাজকেরা সুলতানা চৌধুরী
ইউরোলজিস্ট ও ইউরোগাইনোকোলজিস্ট
সহযোগী অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা
📞 0198999718

18/05/2026
11/05/2026

অধ্যাপক ডাঃ মোস্তফা তৌফিক আহমেদ , সহ সভাপতি , সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ ( SOSB) সিলেট শাখা; সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ নিযুক্ত হওয়ায়; সোসাইটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!

=>>অভিনন্দন ও শুভ কামনা 🧡❤️‍🩹🧡
27/04/2026

=>>অভিনন্দন ও শুভ কামনা 🧡❤️‍🩹🧡

Address

Azadi 120, Mirboxtula
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Delta Hospital Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Delta Hospital Sylhet:

Shortcuts

Share

Category