খিদমাহ ব্লাড ব্যাংক

খিদমাহ ব্লাড ব্যাংক সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি

31/08/2026

সেবার পরিধি শুধু রক্তদানে সীমাবদ্ধ নয়। ❤️

রক্তদানের পাশাপাশি পরিচ্ছন্ন সমাজ গড়ার প্রত্যয়ে খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মাইলফলক পরিচ্ছন্নতা কার্যক্রম।

সেবায় থাকুক পরিচ্ছন্নতার ছোঁয়া।
সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি।

#খিদমাহ #সেবামাস #রক্তবন্ধন২০২৬ #বড়লেখা

রক্তবন্ধন-২০২৬LOADING.......
30/08/2026

রক্তবন্ধন-২০২৬
LOADING.......

29/08/2026

খিদমাহ’র এক দশক পদার্পণ অনুষ্ঠান
#রক্তবন্ধন_২০২৫

এক দশকের মানবিক পথচলা, হাজারো মানুষের ভালোবাসা আর রক্তদানের অগণিত গল্প নিয়ে—
খিদমাহ’র গতবছরের এই গৌরবময় আয়োজন।

🎥 অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়েছিলো।

#খিদমাহ_দশক
#রক্তবন্ধন_২০২৫

সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি খিদমাহ ব্লাড ব্যাংক খিদমাহ ব্লাড ব্যাংক বিশ্বনাথ  উপজেলা শাখার নবগঠিত কমিটি। আল্লাহ সবা...
17/08/2026

সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি
খিদমাহ ব্লাড ব্যাংক খিদমাহ ব্লাড ব্যাংক বিশ্বনাথ উপজেলা শাখার নবগঠিত কমিটি। আল্লাহ সবাইকে নেক নিয়তে কাজ করার তাওফিক দিন। আল্লাহুম্মা আমীন।

সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি খিদমাহ ব্লাড ব্যাংক জামালগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটি। আল্লাহ সবাইকে নেক নিয়তে কাজ কর...
16/08/2026

সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি

খিদমাহ ব্লাড ব্যাংক জামালগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটি। আল্লাহ সবাইকে নেক নিয়তে কাজ করার তাওফিক দিন। আল্লাহুম্মা আমীন।

13/08/2026

এক দশক রক্তের বন্ধনে,
এক দশক মানবতার স্পন্দনে।
খিদমাহ—সেবার পথচলায় ১০ বছর। ❤️

সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি।

মানবতার সেবাকে আরও সুসংগঠিত, প্রযুক্তিনির্ভর ও কার্যকর করার লক্ষ্যে খিদমাহ শুরু করেছে “খিদমাহ কেন্দ্রীয় সদস্য নিবন্ধন ও ...
13/08/2026

মানবতার সেবাকে আরও সুসংগঠিত, প্রযুক্তিনির্ভর ও কার্যকর করার লক্ষ্যে খিদমাহ শুরু করেছে “খিদমাহ কেন্দ্রীয় সদস্য নিবন্ধন ও ডিজিটাল ডাটাবেজ কার্যক্রম–২০২৬”।

এই কার্যক্রমের মাধ্যমে খিদমাহর সকল সদস্য, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের জন্য তৈরি হবে কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ, প্রদান করা হবে স্থায়ী Member ID এবং পর্যায়ক্রমে চালু হবে Digital ID Card.

📌 নিবন্ধন কার্যক্রম শুরু: ১৩ আগস্ট ২০২৬
🔗 নিবন্ধন লিংক: https://forms.gle/RD6YiTFWdN1g7rwV7

আপনার তথ্য হালনাগাদ করুন, সদস্যপদ নিশ্চিত করুন এবং মানবতার এই মহৎ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আমাদের সঙ্গে থাকুন।

#খিদমাহ_ব্লাড_ব্যাংক
#কেন্দ্রীয়_সদস্য_নিবন্ধন
#ডিজিটাল_ডাটাবেজ_২০২৬

আলহামদুলিল্লাহ—খিদমাহ'র এক দশকআজ ১৩ আগস্ট ২০২৬—খিদমাহ'র মানবিক পথচলার ১০ বছর পূর্ণ হলো।একটি ছোট্ট স্বপ্ন থেকে শুরু হওয়া ...
13/08/2026

আলহামদুলিল্লাহ—খিদমাহ'র এক দশক

আজ ১৩ আগস্ট ২০২৬—খিদমাহ'র মানবিক পথচলার ১০ বছর পূর্ণ হলো।

একটি ছোট্ট স্বপ্ন থেকে শুরু হওয়া এই পথচলা আজ ১০ বছরে পা দিয়েছে। এই দীর্ঘ সময়ে অসংখ্য রক্তদাতা, স্বেচ্ছাসেবক, দায়িত্বশীল, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীর সম্মিলিত প্রচেষ্টায় খিদমাহ মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। এই এক দশকে যতটুকু অর্জন, যতটুকু সেবা, যতটুকু সফলতা—এর প্রতিটি অধ্যায়ের পেছনে রয়েছে আপনাদের শ্রম, সময়, ত্যাগ, দোয়া, ভালোবাসা ও সহযোগিতা।

তাই আজকের এই দিনে খিদমাহ'র পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই—
আমাদের প্রতিজন রক্তদাতাকে,
প্রতিজন স্বেচ্ছাসেবককে,
প্রতিজন শাখার দায়িত্বশীলকে,
প্রতিজন শুভাকাঙ্ক্ষীকে,
এবং সেই সকল মানুষকে—যারা কোনো না কোনোভাবে খিদমাহ'র পাশে দাঁড়িয়েছেন।

আপনাদের সহযোগিতাই আমাদের পথচলার শক্তি।
আপনাদের আস্থাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।

একটি দশক শেষ হলো; কিন্তু সেবার পথচলা শেষ হয়নি। বরং নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা ও নতুন প্রত্যয়ে শুরু হলো খিদমাহ'র আরেকটি অধ্যায়।

আগামী দিনগুলোতে আরও সুসংগঠিতভাবে, আরও বিস্তৃত পরিসরে মানুষের পাশে দাঁড়াতে চাই—ইনশাআল্লাহ।

যারা খিদমাহ'র সঙ্গে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন—
এই এক দশকের গল্পে আপনারাও সমান অংশীদার।

আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন, খিদমাহকে মানুষের কল্যাণে আরও দীর্ঘদিন কাজ করার তাওফিক দিন এবং সকল রক্তদাতা, স্বেচ্ছাসেবক, দায়িত্বশীল ও সহযোগীকে উত্তম প্রতিদান দান করুন। আমীন।

সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি

🩸 খিদমাহ ব্লাড ব্যাংকসৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও "সেবামাস-২০২৬"কেন্দ্রীয় কর্মসূচিস্লোগান: "১...
01/08/2026

🩸 খিদমাহ ব্লাড ব্যাংক
সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি

১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও "সেবামাস-২০২৬"

কেন্দ্রীয় কর্মসূচি

স্লোগান: "১০ বছরের সেবা, আগামী দিনের স্বপ্ন"

১। আগস্ট মাসকে "খিদমাহ সেবামাস-২০২৬" ঘোষণা করা হলো।

এ মাসজুড়ে দেশের সকল শাখায় মানবিক, সামাজিক ও রক্তসেবামূলক কার্যক্রম পরিচালিত হবে।

২। আগস্ট মাসব্যাপী প্রতিটি শাখায় কমপক্ষে একটি মানবিক কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।

যেমন—
১. স্বেচ্ছায় রক্তদান
২. ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প
৩. রক্তদাতা নিবন্ধন
৪. সচেতনতামূলক প্রচারণা
৫. বৃক্ষরোপণ
৬. হাসপাতালে রোগী সেবা
৭. খাদ্য বিতরণ

৩। আগস্ট মাসে সর্বোচ্চ রক্তদাতা সংগ্রহকারী সেরা ৩টি শাখাকে কেন্দ্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হবে।

৪। সর্বোচ্চ রক্তদাতা সমন্বয়কারী সেরা ৩ জন সমন্বয়ককে পুরস্কৃত করা হবে।

৫। আগস্ট মাসে রক্তদানকারী প্রত্যেক রক্তদাতার জন্য থাকবে খিদমাহ বিশেষ উপহার।

৬। প্রতিটি শাখায় খিদমাহ পরিচিতি সভা আয়োজন করতে হবে।

এখানে আলোচনা হবে—
* খিদমাহর ১০ বছরের পথচলা
* ভবিষ্যৎ পরিকল্পনা
* খিদমাহ ফাউন্ডেশনের ভিশন
* নতুন স্বেচ্ছাসেবক সংগ্রহ

৭। প্রতিটি শাখা অন্তত ১০ জন নতুন স্বেচ্ছাসেবক নিবন্ধনের লক্ষ্য নির্ধারণ করবে।

৮। প্রতিটি শাখা কমপক্ষে ৫০ জন নতুন রক্তদাতা নিবন্ধনের লক্ষ্য নিয়ে কাজ করবে।

৯। সেবামাস শেষে প্রতিটি শাখা তাদের কার্যক্রমের সংক্ষিপ্ত প্রতিবেদন, ছবি ও ভিডিও কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেবে।

আল্লাহ আমাদের চেষ্টাকে কবুল করুন। আল্লাহুম্মা আমীন।

🩸৩০০ ব্যাগ রক্তদান - মানবতার সেবায় গৌরবময় এক মাইলফলক!আলহামদুলিল্লাহ!মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত ও অনুগ্রহে খিদমাহ ব্লা...
15/07/2026

🩸৩০০ ব্যাগ রক্তদান - মানবতার সেবায় গৌরবময় এক মাইলফলক!

আলহামদুলিল্লাহ!
মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত ও অনুগ্রহে খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখা ৩০০ ব্যাগ রক্তদানের গৌরবময় মাইলফলক অর্জন করেছে। 🩸

এই অর্জন মূলত সেই সকল মানবিক রক্তদাতাদের-যাঁরা কোনো মুমূর্ষু ও রক্তশূন্য রোগীর অসহায় আহ্বান শুনে দিন-রাতের হিসাব করেননি। গভীর রাতে নিজের আরামের বিছানা ছেড়ে, ঘুম ও ক্লান্তিকে উপেক্ষা করে ছুটে গেছেন হাসপাতালে; নিঃস্বার্থভাবে নিজের শরীরের রক্ত দিয়ে বাঁচানোর চেষ্টা করেছেন একটি মূল্যবান প্রাণ। সেই সকল মহানুভব রক্তদাতাদের প্রতি জানাই হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও রক্তিম শুভেচ্ছা। ❤️🩸

একই সঙ্গে এই মানবিক পথচলার সঙ্গে সম্পৃক্ত সকল দায়িত্বশীল, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনাদের নিরলস শ্রম, ত্যাগ, আন্তরিকতা ও সহযোগিতাই খিদমাহর এই পথচলাকে এগিয়ে নিয়েছে।

সকল প্রশংসা ও অশেষ কৃতজ্ঞতা মহান আল্লাহ তায়ালার দরবারে, যিনি আমাদের মানবতার সেবায় নিয়োজিত থাকার তাওফিক দান করেছেন। আল্লাহ তায়ালা সকল রক্তদাতা, স্বেচ্ছাসেবক, দায়িত্বশীল ও শুভাকাঙ্ক্ষীদের উত্তম প্রতিদান দান করুন এবং আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাগুলো কবুল করুন। আমিন। 🤲

“সৃষ্টির সেবায়-স্রষ্টার সন্তুষ্টি”
এই মূলমন্ত্রে খিদমাহর মানবিক পথচলা অব্যাহত থাকুক, ইনশাআল্লাহ।

খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখা

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when খিদমাহ ব্লাড ব্যাংক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category