Azam Homeo Niketon

Directions

Azam Homeo Niketon টিউমার,আলসার,বাত,জন্ডিস,পাইলস,যৌন সমস্যা সহ সকল রোগের হোমিও চিকিৎসা প্রদান করা হয়।

নিজ চেম্বারে,,,,
26/12/2022

নিজ চেম্বারে,,,,

27/11/2022
চেম্বার পরিবর্তন-
13/11/2022

চেম্বার পরিবর্তন-

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিকাম অ্যালবাম ৩০ (Arsenicum album 30) কার্যকরী ভূমিকা পালন করবে। ...
21/06/2020

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিকাম অ্যালবাম ৩০ (Arsenicum album 30) কার্যকরী ভূমিকা পালন করবে। একটানা তিনদিন খালি পেটে এই ওষুধ সেবন করতে হবে। সেবনের পর যদি ওই এলাকায় ভাইরাসটি মহামারি আকারে ছড়িয়ে পড়ে তাহলে ওষুধটি একমাস পর আবার আগের নিয়মে খেতে হবে। এই ওষুধটি ইনফ্লুয়েঞ্জা জাতীয় রোগের ক্ষেত্রেও কার্যকর বলে উল্লেখ করে আয়ুস মন্ত্রণালয়।

দেশে এখন ব্যাপক আলোচনা হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিক অ্যালবো থার্টি নিয়ে। হোমিও চিকিৎসকদের দাবি, করোনাভাইরাসের উপ...

18/03/2020

সর্বদা মনে রাখা দরকার-
AZAM HOMEO NIKETON·SATURDAY, JUNE 30, 2018·1 MINUTE18 Reads
১।সকল বিষয়ে সংযম চিররোগীদের পক্ষে বিধেয়- - ডাঃ হ্যানিম্যন।
২।মানুষ সুশৃংখল জীবন যাপন না করলে তাদের জটিল রোগ কখনও আরোগ্য হতে পারে না-- ডাঃকেন্ট।
৩।যিনি রোগমুক্ত হতে চান,তিনি রাজবাড়ীর ভোজেও নিজের দরকার মত সহজ পথ্য বেছে নিতে পারেন- -ডাঃ হ্যানিম্যান।
৪।উপযুক্ত বিশ্রাম,খাদ্য এবং পারিপার্শ্বিক অবস্থার প্রতি সবিশেষ নজর রাখলে আরোগ্য লাভ সচরাচ তরান্বিত হয়।–
-ডা কেন্ট।

টনসিল ঃ-পর্ব-১টনসিলাইটিস আমাদের দেশে শিশু-কিশোরসহ সকলের জন্য একটি বড় সমস্যা। অভিভাবকগণ এদিক সেদিক ছোটাছুটি করেন কি করবে...
02/03/2020

টনসিল ঃ-পর্ব-১

টনসিলাইটিস আমাদের দেশে শিশু-কিশোরসহ সকলের জন্য একটি বড় সমস্যা। অভিভাবকগণ এদিক সেদিক ছোটাছুটি করেন কি করবেন! এলোপ্যাথিক চিকিৎসায় অনেক সময় অপারেশন করানোর জন্য সিদ্ধান্ত দেওয়া হয়। মা-বাবা ভাবছেন, ছোট্ট বাচ্চা অপারেশন করা কি ঠিক হবে? এরকম হাজারো প্রশ্ন মনের মধ্যে উদয় হয়। এর সঠিক সমাধান খুঁজে পাচ্ছেন না। তখন চিন্তা করেন হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে হয়তো অপারেশন হতে রক্ষা করা যাবে। সেই বুক ভরা আশা নিয়ে আসেন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে। এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এর সমস্যার সঠিক সমাধান এর জন্য আমাদের উচিত রোগটি সম্পর্কে পূর্ণ ধারণা অর্জন করা।

টনসিল কি?
টনসিল হলো লিম্ফ্যাটিক টিস্যুর একটি পিণ্ড, যা আল জিহবার দুপাশে গলবিলের মিউকাস মেমব্রেন এর খাঁজ/ টোলে অবস্থান করে। অথবা আল জিহবার দুপাশে লিম্ফ্যাটিক টিস্যুর ডিম্বাকৃতি/ গোলাকার পিণ্ডের টনসিল বলা হয়।

টনসিলাইটিস কি?

টনসিলের প্রদাহ কে টনসিলাইটিস বলে। ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে টনসিল স্ফিত/ফোলে যায়। যেকোনো বয়সের লোকদের আক্রমণ করতে পারে, তবে সাধারণত শিশু ও কিশোরদের বেশি আক্রমণ করে।

কি কি কারনে টনসিলাইটিস হয়?

বিভিন্ন কারণে টনসিলাইটিস হতে পারে। এসব কারণকে আমরা দুটি ভাগে উপস্থাপন করতে পারি। যেমন -
১)সাধারণ কারণ ঃ-
ক)পুষ্টির অভাব।
খ)বিপাকীয় অস্বাভাবিকতা।
গ)ঠান্ডা আবহাওয়া।
ঘ)বায়ুদূষণ।
ঙ)প্রচুর ঠান্ডা পানি পান করা।

২)জীবাণুঘটিত কারণ ঃ-
ক)ভাইরাল - রাইনো ভাইরাস, এডিনো ভাইরাস, এন্টার ও ভাইরাস।
খ)ব্যাকটেরিয়াল -হেমোলাইটিক স্টেপটোকাস, স্টাফিলোকাস, এইচ, ইনফ্লুয়েঞ্জা।

শ্রেণীবিভাগ ঃ-

রোগ নির্ণয় এবং চিকিৎসা ক্ষেত্রে টনসিলাইটিস এর শ্রেণীবিভাগ করা অতি জরুরী। টনসিলাইটিসের ভিন্নতার কারণে চিকিৎসা ধারা নির্ভর করে।
প্যাথলজিক্যাল মতে টনসিলাইটিস দুই প্রকার, যথা ঃ-
১)একিউট টনসিলাইটিস
২) ক্রনিক টনসিলাইটিস।

১)একিউট টনসিলাইটিস এর প্রধান লক্ষণ ও চিহ্ন সমূহ ঃ-

ক)গলায় গলায় ঘা সকল রোগের জন্য একটা সাধারন সমস্যা।
খ)তাপমাত্রা বেশি। খাদ্যদ্রব্য গিলতে কষ্ট, ব্যথা হয়।
গ)অসুস্থতা বোধ।
ঘ)কান ব্যথা।
ঙ)মাথাব্যথা।
চ)কোষ্ঠবদ্ধতা থাকতে পারে ।

২)চিহ্নঃ-
ক)তাপমাত্রা প্রায়ই ১০৩-১০৪ ডিগ্রী ফারেনহাইট এবং শিশুদের মুখমন্ডল লাল /রক্তিম হয়ে যায়।
খ)টনসিল রক্তাধিক্যের কারণে ফুলে যায়।
গ)টনসিলের উপর হলদে/ লালচে দাগ।( ফলিকিউলার টনসিলের ক্ষেত্রে)
ঘ)টনসিলের পাশাপাশি গলবিলের আশে পাশেও প্রদাহ দেখা যায়।
ঙ)জিহবায় ক্ষত /ফাটা এবং গন্ধযুক্ত শ্বাস-প্রশ্বাস।
চ)উভয় পাশের লিম্ফনোডস ব্যথাসহ ফোলা।

চিকিৎসা ঃ-
চিকিৎসা প্রণালী কে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়
১) ব্যবস্থাপনা (ম্যানেজমেন্ট) ও
২)ঔষধ নির্বাচন ও প্রয়োগ।
শুধু ঔষধ নির্বাচন করে রোগীকে বিদায় করলে রোগ নিরাময় করা সম্ভব হবে না। কারণ ঔষধ এর পাশাপাশি রোগীর পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা দূর করতে হবে। সেজন্য রোগীর ব্যবস্থাপনা ও ঔষধ দুই সমানভাবে প্রয়োজন। টনসিলাইটিস এর ক্ষেত্রে এসব নিয়ম শৃঙ্খলা মেনে চলা অতীব জরুরী।

একিউট টনসিলাইটিস এ আক্রান্ত রোগীর ব্যবস্থাপনা ঃ-

১)রোগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে।
২)ঔষধের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে।
৩)তরল ও নরম খাবার প্রয়োগ করতে হবে। খাবার অবশ্যই গরম হতে হবে।
৪)প্রতিবার খাওয়ার পর দাঁত ব্রাশ করতে হবে।
৫)গলার চারপাশে গরম কাপড় দিয়ে পেঁচিয়ে রাখতে হবে।
৬)গরম পানি দিয়ে গার্গল করতে হবে।
৭)বেশি বেশি ভিটামিন সি জাতীয় খাবার খাওয়ার নির্দেশ দিতে হবে।

হোমিওপ্যাথিক ঔষধ ঃ-
একিউট টনসিলের ক্ষেত্রে লক্ষণ অনুসারে অগভীর ঔষধ নির্বাচন করাই শ্রেয়। একোনাইট, বেলাডোনা, রাস টক্স,ডালকামারা ইত্যাদি লক্ষণ অনুসারে প্রয়োগ করা যেতে পারে।

Address

মৌবন মার্কেট, ২য় তলা, পুরাতন পুলের মুখ, টার্মিনাল রোড, সিলেট।
Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 14:00
17:00 - 22:00
Tuesday 09:00 - 14:00
17:00 - 22:00
Wednesday 09:00 - 14:00
17:00 - 22:00
Thursday 09:00 - 14:00
17:00 - 22:00
Saturday 09:00 - 14:00
17:00 - 22:00
Sunday 09:00 - 14:00
17:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azam Homeo Niketon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category