টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন TBF

টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন TBF একটি অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বের সকল মুসলমানদের জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দনপবিএ ঈদ মানুষের মনের সব হিংসা, বিদ্ধে...
21/03/2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বের সকল মুসলমানদের জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন

পবিএ ঈদ মানুষের মনের সব হিংসা, বিদ্ধেষ, সংকীর্ণতা ও কুটিলতা পরিহার করে অনাবিল সুখ শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনুক এই প্রত্যাশা করি🌹🥰

ঈদ উপলক্ষে ‘ঈদ সেলামি’ আদান প্রদান কি বৈধ?আমাদের সমাজে ঈদ উপলক্ষে বড়রা ছোট ও অধীনস্থদের ‘ঈদ সেলামি’ নামে টাকা-পয়সা প্রদা...
09/03/2026

ঈদ উপলক্ষে ‘ঈদ সেলামি’ আদান প্রদান কি বৈধ?

আমাদের সমাজে ঈদ উপলক্ষে বড়রা ছোট ও অধীনস্থদের ‘ঈদ সেলামি’ নামে টাকা-পয়সা প্রদান করে থাকে। অনেকে জিজ্ঞাসা করেন যে, ‘ঈদ সেলামি’ নামে এভাবে টাকা-পয়সা বা উপহার-উপঢৌকন আদান প্রদান কি বৈধ? এর উত্তর নিম্নরূপ।

সেলামি/সেলামী (বিশেষ্য পদ)। শাব্দিক অর্থ: নজরানা, উপঢৌকন; জমিদার, বাড়ীওয়ালা ইত্যাদিকে উপহারস্বরূপ দেয় টাকা। (English & Bengali Online Dictionary & Grammar)
আর ‘ঈদ সেলামি’ বলতে বুঝায়, ঈদ উপলক্ষে বড়দের পক্ষ থেকে ছোটদেরকে উপহার, উপঢৌকন বিশেষ করে উপহারস্বরূপ দেয় টাকা।

ইসলামের দৃষ্টিতে এতে কোনও আপত্তি নেই। এটি একটি সুস্থ ও সুন্দর সামাজিক রীতি এবং চারিত্রিক সৌন্দর্য। এতে ছোট ও অধীনস্থদের প্রতি স্নেহ, মমতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। ঈদ সেলামি পেলে তারা আনন্দিত হয়। এতে তাদের ঈদের খুশি ও আনন্দ আরও বেড়ে যায়।

ইসলামের দৃষ্টিতে কোনো মুসলমানকে খুশি করা অত্যন্ত ফযীলতপূর্ণ কাজ। তাছাড়া ইসলামে উপহার লেনদেন করার প্রতি উৎসাহিত করা হয়েছে। কেননা এতে পারস্পরিক ভালোবাসার বন্ধন সুদৃঢ় হয়। বিশেষ করে ছোটরা বড়দের স্নেহ-মমতা ও ভালবাসা পাওয়ার বেশি হকদার।

তবে ঈদ সেলামি দেওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য রাখা দরকার। যথা:

১. ঈদ সেলামির আদান প্রদান সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত হতে হবে। দাতার উপর কোনোরূপ সামাজিক চাপ প্রয়োগ বা জোরজবরদস্তি করে তা আদায় করা যাবে না। নতুবা তা নাজায়েয হয়ে যাবে।

২. আমাদের দেশে ঈদ সেলামি পাওয়ার জন্য ছোটরা বড়দের পা ছুঁয়ে সালাম করে। এটি ঠিক নয়। এর সম্প্রসারণ রোধ করা জরুরি। কেউ এমনটি করলে তাকে নিষেধ করতে হবে।

৩. সেলামি দেয়ার ক্ষেত্রে ছোট ভাই, বোন ও সন্তানদের কাউকে দেয়া হবে আর কাউকে বঞ্চিত করা হবে-এমনটি যেন না হয়। কেননা এতে পারস্পরিক হিংসা-বিদ্বেষ ও মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

৪. সবাইকে সমানভাবে উপহার দেয়া জরুরি নয়; বরং বয়স ও অবস্থা অনুযায়ী কম-বেশি করা যাবে। যেমন: বড়কে বেশি আর ছোটকে কম, বিবাহিতকে এক রকম অবিবাহিতকে অন্য রকম। এতে কোনো আপত্তি নাই।

৫. ছোটরা সেলামির টাকা কোথায় ও কীভাবে খরচ করছে সে বিষয়ে লক্ষ্য রাখা জরুরি। কেননা অনেক সময় বাচ্চারা হাতে টাকা পেয়ে নানা আজেবাজে ও অনর্থক কাজে ব্যয় করে। অনেকে বিভিন্ন গুনাহের কাজেও লিপ্ত হয়। তাই অভিভাবকদের এ বিষয়টি লক্ষ্য রাখা জরুরি। [আল-আদাবুল মুফরাদ, হাদীস: ৫৯৪; মুয়াত্তা মালেক, হাদীস: ৬৯৪; সুনানে বায়হাকী, হাদীস: ১১৯৪৬; কিতাবুন নাওয়াযিল ৫/৩৭৩]

আল্লাহ তাআ'লা আমাদেরকে শরীয়ত সম্মতভাবে ঈদ উদযাপন করার তাওফিক দান করুন। পুরো মুসলিম উম্মাহর ঈমান-আমল, ইজ্জত-আব্রু হেফাজত করুন। প্রিয় মসজিদে আকসা ও ফিলিস্তিনকে দখলদার জ|লিম ইহুদিদের কবল থেকে অতিসত্বর মুক্তি দান করুন।

©️ শায়খ Muhammad Imdadullah হাফি.

21/11/2025

ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত হবেন না। প্রথমে আল্লাহর সাহায্য প্রার্থনা ও দোয়া দরুদপাঠ করুন।

ভূকম্পনের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিন।

রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন।

বিম, কলাম ও পিলার ঘেঁষে আশ্রয় নিন।

নিচের দিকের ফ্লোরে থাকলে বাইরে বের হয়ে খোলা মাঠে আশ্রয় নিন। সিঁড়ি ব্যবহার করুন, লিফট ব্যবহার করবেন না।

শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানকালে স্কুলব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিন।

ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলাস্থানে আশ্রয় নিন।

গার্মেন্টস ফ্যাক্টরি, হাসপাতাল, মার্কেট ও সিনেমা হলে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা ধাক্কাধাক্কি না করে দুহাতে মাথা ঢেকে বসে পড়ুন।

ভাঙা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়ার চেষ্টা করবেন না। কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন, যাতে ধুলাবালু শ্বাসনালিতে না ঢোকে।

একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হতে পারে। তাই সুযোগ বুঝে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিন।

ওপর তলায় থাকলে কম্পন বা ঝাঁকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে; তাড়াহুড়ো করে লাফ দিয়ে বা লিফট ব্যবহার করে নামা থেকে বিরত থাকুন।

কম্পন বা ঝাঁকুনি থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে পড়ুন এবং খোলা আকাশের নিচে অবস্থান নিন।

গাড়িতে থাকলে পদচারী–সেতু, উড়ালসড়ক, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান। ভূকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরে থাকুন।

ব্যাটারিচালিত রেডিও, টর্চলাইট, পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বাড়িতে রাখুন।

📝 ডোনার নং- ১২৫৭🙎 ডোনারের নামঃরাজ্জাক💁 রোগীর সমস্যাঃ আপরেশন🩸 রক্তের গ্রুপঃ AB+💉 রক্তের পরিমাণঃ ১ ব্যাগ 🙋🏼রক্ত দাতা সংগ্র...
09/10/2025

📝 ডোনার নং- ১২৫৭

🙎 ডোনারের নামঃরাজ্জাক
💁 রোগীর সমস্যাঃ আপরেশন
🩸 রক্তের গ্রুপঃ AB+
💉 রক্তের পরিমাণঃ ১ ব্যাগ
🙋🏼রক্ত দাতা সংগ্রহকারী: জিসান
📆 রক্তদানের তারিখঃ০৬-১০-২০২৫
⏲️ রক্তদানের সময়ঃ ৩ টা
🏥 রক্তদানের স্থানঃ মনোয়ারা ক্লিনিক টাংগাইল

#যদি_হই_রক্তদাতা
ো_মানবতা
#টাঙ্গাইল_ব্লাড_ফাউন্ডেশন

🔴 জয় হোক মানবতার, জয় হোক রক্তদাতার।
🔴 রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবজাতি।

✅ টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন (TBF)

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন TBF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন TBF:

Shortcuts

Share