Dr W R Eyamin

Call Directions Contact the practice

Dr W R Eyamin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr W R Eyamin, Doctor, Xion Medical Services, Balla Bazar, Kalihati, Tangail.

সঠিক রোগ নির্ণয়, চিকিৎসা ব্যয় কমানো &
দালালমুক্ত চিকিৎসা সেবা প্রতিষ্ঠার লক্ষ্যে আমার এই পথচলা!

☎️টেলিমেডিসিন_সেবা:
💵১ম ভিজিট ৫০০ & ২য় ভিজিট ৪০০টাকা।
💵বিকাশ_নগদ: 01914088583.
✅ইনবক্স

23/08/2026

ইনশা আল্লাহ্, ৩১ শে আগস্ট রোজ সোমবার বল্লা জিয়ন এ বসবো।

11/08/2026
10/08/2026

প্রতিদিন ৩ লিটার পানি পান করুন এবং
শত শত রোগ থেকে মুক্ত থাকুন !

স্ক্রল করে চলে যাবেন না… এই পোস্টটি আপনার জন্য না হলেও আপনার ছেলে, ভাই কিংবা প্রিয় কোনো বন্ধুর জন্য জীবন রক্ষাকারী হতে প...
27/07/2026

স্ক্রল করে চলে যাবেন না… এই পোস্টটি আপনার জন্য না হলেও আপনার ছেলে, ভাই কিংবা প্রিয় কোনো বন্ধুর জন্য জীবন রক্ষাকারী হতে পারে।
মাত্র ২ মিনিট সময় দিয়ে একটু থামুন।
পড়ুন, শেয়ার করুন, সেভ করে রাখুন।
জরুরি মুহূর্তে এই তথ্যটুকুই হয়তো কারো একটি অঙ্গ বাঁচাতে পারে।
ধরুন
হঠাৎ শরীরের একটা জায়গায় প্রচণ্ড ব্যথা শুরু হলো।
এমন ব্যথা, যে বসে থাকা যায় না, শুয়ে থাকলেও আরাম নেই।
আমরা তখন কী করি?
"একটু পর দেখি…"
"হয়তো নিজে নিজেই কমে যাবে…"
"এখন হাসপাতালে গেলে ঝামেলা…"
কিন্তু এই "একটু পর" অনেক সময় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
এমনই একটি জরুরি অবস্থার নাম Testicular Torsion।
এটি তখন হয়, যখন অণ্ডকোষের সঙ্গে থাকা রক্তনালি হঠাৎ পেঁচিয়ে যায়। ফলে অণ্ডকোষে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। অক্সিজেনের অভাবে ধীরে ধীরে ভেতরের কোষগুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করে।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো
সময়।
প্রথম কয়েক ঘণ্টার মধ্যে চিকিৎসা শুরু হলে অণ্ডকোষ বাঁচানোর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কিন্তু দেরি হয়ে গেলে ক্ষতি এতটাই বেড়ে যেতে পারে যে অনেক সময় অস্ত্রোপচার করে অণ্ডকোষ অপসারণ করতে হয়।

এই সমস্যা শুধু বড়দের নয়, কিশোর ও তরুণদের মধ্যেও হতে পারে। এমনকি অনেক সময় ঘুমের মধ্যেও হঠাৎ শুরু হতে পারে।

লক্ষণগুলো কখনো লুকাবেন না:
এক পাশে হঠাৎ তীব্র ব্যথা
অণ্ডথলি ফুলে যাওয়া
বমি ভাব বা বমি হওয়া
তলপেটে ব্যথা অনুভূত হওয়া

মনে রাখবেন, অণ্ডকোষের ব্যথা লজ্জার বিষয় নয়, এটি একটি জরুরি চিকিৎসার বিষয়।
একটা সিদ্ধান্ত,
দ্রুত হাসপাতালে যাওয়া
একটা অঙ্গ ও ভবিষ্যৎ বাঁচাতে পারে।

পোস্টটি শেয়ার করুন।
হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনে "দেরি না করার" কারণ হয়ে যাবে।

Dr-Abdur Rahman

23/07/2026

ইনশা আল্লাহ, ২৭ শে জুলাই রোজ সোমবার বল্লা জিয়ন এ আমি বসবো।

Tinea Capitis (স্ক্যাল্পের ফাঙ্গাল সংক্রমণ) – অবহেলা নয়, সময়মতো চিকিৎসা জরুরি!Tinea Capitis হলো মাথার ত্বক ও চুলের ফাঙ্গ...
07/07/2026

Tinea Capitis (স্ক্যাল্পের ফাঙ্গাল সংক্রমণ) – অবহেলা নয়, সময়মতো চিকিৎসা জরুরি!

Tinea Capitis হলো মাথার ত্বক ও চুলের ফাঙ্গাল (ছত্রাকজনিত) সংক্রমণ। এটি শিশুদের মধ্যে বেশি দেখা গেলেও প্রাপ্তবয়স্কদেরও হতে পারে।

🔍 লক্ষণ:

✅ মাথার ত্বকে গোলাকার খুশকির মতো খসখসে দাগ
✅ চুল ভেঙে যাওয়া বা ঝরে যাওয়া, ফলে টাকের মতো অংশ দেখা যায়
✅ চুলকানি
✅ মাথার ত্বকে লালচে ভাব বা প্রদাহ
✅ গুরুতর ক্ষেত্রে ব্যথাযুক্ত ফোলা (Kerion) ও পুঁজ হতে পারে

⚠️ যেভাবে ছড়ায়:

🔸 আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে
🔸 চিরুনি, তোয়ালে, টুপি বা বালিশ ভাগাভাগি করলে
🔸 আক্রান্ত পোষা প্রাণী থেকেও সংক্রমণ হতে পারে

💊 চিকিৎসা:

শুধু ক্রিম বা মলম দিয়ে সাধারণত এই রোগ সম্পূর্ণ ভালো হয় না। অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মুখে খাওয়ার অ্যান্টিফাঙ্গাল ওষুধ প্রয়োজন হয়। পাশাপাশি প্রয়োজনে মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করা হয়।

🛡️ প্রতিরোধ:

✔️ ব্যক্তিগত জিনিসপত্র আলাদা ব্যবহার করুন
✔️ মাথার ত্বক পরিষ্কার ও শুকনো রাখুন
✔️ আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিস শেয়ার করবেন না
✔️ পরিবারের অন্য সদস্যদেরও প্রয়োজনে পরীক্ষা করান

🚨 মনে রাখবেন: চিকিৎসা দেরি হলে স্থায়ী চুল পড়া বা দাগ (scarring alopecia) হওয়ার ঝুঁকি থাকতে পারে। তাই উপসর্গ দেখা দিলে দ্রুত একজন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

06/07/2026

১৪০০ বছর পূর্বের ডায়েট প্ল্যান: পেটের
এক ভাগ খাবার,
এক ভাগ পানি,
এক ভাগ খালি !

কুরআন থেকে নেওয়া ৭টা লাইফ হ্যাকস:1. “নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে।”   - সূরা আশ-শারহ ৯৪:৬জীবনের খারাপ সময় স্থা...
05/07/2026

কুরআন থেকে নেওয়া ৭টা লাইফ হ্যাকস:

1. “নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে।”
- সূরা আশ-শারহ ৯৪:৬

জীবনের খারাপ সময় স্থায়ী না। আজকের কঠিন সময়ই হয়তো আগামী দিনের শক্তি আর সফলতার কারণ হবে।

2. “আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে।”
- সূরা আর-রা’দ ১৩:১১

লাইফ বদলাতে চাইলে প্রথমে নিজের মাইন্ডসেট, অভ্যাস আর কাজ বদলাতে হবে। Change always starts from within.

3. “আর আপনি ধৈর্য ধারণ করুন। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না।”
- সূরা হুদ ১১:১১৫

সবকিছু সাথে সাথে পাওয়া যায় না। ধৈর্য ধরে ভালো কাজ করে গেলে ফল একদিন অবশ্যই আসে।

4. “খাও, পান কর, কিন্তু অপচয় করো না।”
- সূরা আল-আ’রাফ ৭:৩১

শুধু টাকার না, সময়, এনার্জি আর সুযোগের অপচয়ও মানুষকে পিছিয়ে দেয়।

5. “যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তার পেছনে পড়ো না।”
- সূরা আল-ইসরা ১৭:৩৬

সব বিষয়ে মতামত দেওয়া জরুরি না। আগে জানুন, বুঝুন, তারপর কথা বলুন।

6. “নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না।”
- সূরা আন-নিসা ৪:৩৬

অহংকার মানুষকে ধীরে ধীরে একা করে দেয়। বিনয় এমন একটা গুণ, যা মানুষকে সত্যিকারের বড় করে তোলে।

7. “আর যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।”
- সূরা আত-তালাক ৬৫:৩

সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হবে না। কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময়ই সবচেয়ে উত্তম 🤍

ঘটনা -- ১উচ্চপদস্থ কর্পোরেট জব করেন এমন এক ব্যক্তি প্রায়শই আমার চেম্বারে আসেন। পরিচয়ের প্রথম দিকে তিনি অনেকটা গর্ব করে আ...
04/07/2026

ঘটনা -- ১
উচ্চপদস্থ কর্পোরেট জব করেন এমন এক ব্যক্তি প্রায়শই আমার চেম্বারে আসেন। পরিচয়ের প্রথম দিকে তিনি অনেকটা গর্ব করে আমাকে জানাতেন যে তার বড় মেয়ের জামাইও ডাক্তার, তবে তার জামাই এখন লেখাপড়া ছাড়া আর কিছু করছে না, মাঝেমধ্যে আমাকে তার জামাইয়ের জন্য একটি চাকরী খুঁজে দেবার অনুরোধও করতেন...

এর মাঝে তিনি দু'তিন বার আমার চেম্বারে এসে দেখিয়ে গেলেন, কিন্তু তার সেই চিকিৎসক জামাইয়ের উচ্ছ্বসিত প্রশংসা আর শুনি না। শেষে একদিন আমি নিজেই চিকিৎসা লিখতে লিখতে জিজ্ঞেস করলাম, 'আপনার জামাইয়ের কি খবর?'...

উনি অনেকটা ইতস্তত ভাবে বললেন, 'ভালো কোন চাকরী- বাকরী নাই, মেয়েকে খাওয়াবে কি! মেয়ের সাথে এডজাস্টও হচ্ছে না। দেখি কি করা যায়...'

যা বুঝলাম সেটা হলো ডাক্তারদের অঢেল টাকার যে স্বপ্ন উনি দেখে মেয়ের বিয়ে দিয়েছিলেন, বাস্তবে সেটার কোন মিল তিনি পান নাই। এর ফলাফল আমার কাছে খুব সুখকর কিছু হবে বলে মনে হচ্ছে না...

২...

এক টেলিমেডিসিন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর একদা আমাকে ফোন দিলেন। তিনি আমার পূর্বপরিচিত, কোভিডের শুরুর দিকে একটা মেডিকেল টিম আমি তাকে তৈরি করে দিয়েছিলাম, যারা সম্পূর্ণ বিনে পয়সায় এদেশের মানুষকে ২ মাস নিরবচ্ছিন্ন চিকিৎসা দিয়ে গিয়েছিলো...

However, উনি আমাকে যে কারণে ফোন দিয়েছিলেন, সেই কারণটা বলি। উনি উনার টেলিমেডিসিন কোম্পানিতে ১০ জন ডাক্তার রিক্রুট করতে চান, উনি চাচ্ছেন এই ১০ জন ডাক্তারকে আমি যেন সিলেক্ট করে দেই...

পেমেন্টের কথা জিজ্ঞেস করলাম। উনি জানালেন যে, যেহেতু অনলাইন সার্ভিস এবং দিনে ৮ ঘন্টার জব, কাজেই উনারা ১০ হাজার টাকা করে দিবেন...

আমি হতচকিত হলাম! বললাম, 'দশ হাজারে তো ডাক্তার পাওয়া যাবে না!'
উনি বললেন পাওয়া যাবে, ওনারা নিজেরাই যোগাঢ় করে নিতে পারতেন, কোয়ালিটি মেনটেইন করার জন্য জাস্ট আমার হেল্পটা নেয়া হচ্ছে...

অবশ্য তিনি আমার হতচকিত অবস্থা দেখে ভরসা দিলেন যে উনি ইন ফিউচারে তাদের স্যালারী ইনক্রিজ করবেন...

আমি অনেকটা দ্বিধান্বিত এবং কিছুটা লজ্জিত অবস্থায় চিকিৎসকদের একটা গ্রুপে স্যালারী স্ট্রাকচার উল্লেখ করে ১০ জন চিকিৎসক চাইলাম। আমি ধরে নিয়েছিলাম আমি আমার কম্যুনিটিতে বেইজ্জতি হবো...

আশ্চর্যের ব্যপার হলো পোস্টে ডাক্তার চাইবার ১০ মিনিটের মাথায় সেই পোস্ট আমাকে রিমুভ করতে হলো, কেননা অলরেডী ১০ মিনিটে ৪০-৫০ জন ডাক্তার আমাকে চাকরীটা করতে চেয়ে ইনবক্সে নক করেছেন...

সেই প্রথম দিন আমি বুঝতে পারলাম যে এদেশে ডাক্তারদের বিপদ ঘটে গেছে। এতটা জব ক্রাইসিস আমার কল্পনাতেও ছিলো না...

৩.

এবার পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করা ডাক্তারদের ব্যপারে আসি। আমার এক সিনিয়র ভাই মেডিসিনে পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করে ঢাকার এক বিখ্যাত কর্পোরেট হাসপাতালে স্পেশালিষ্ট হিসেবে ঢুকলেন। প্রথম কয়দিন ভালোই চললো, উনি বেশ বাতাসে উড়লেন, টপাটপ গাড়ীও কিনে ফেললেন ...

একদিন রাতে সেই ভাই ফোন দিলেন, কোথাও পোস্ট গ্রাজুয়েট ডাক্তার নিলে তাকে যেন জানানো হয়। কর্পোরেট হাসপাতালটি নাকি যেকোন মুহূর্তে ডাক্তার ছাঁটাই করবে, কেননা তার থেকে কম স্যালারীতে এখন একই বিশেষজ্ঞ পাওয়া যাচ্ছে। এই হলো সিচুয়েশন!

ওহ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, উনি গাড়ীটা সেল করে দিতে চাচ্ছেন...

প্রাইভেট হাসপাতালে বেসিক এবং প্যারাক্লিনিক্যাল সাবজেক্টের বিশেষজ্ঞদের স্যালারী স্ট্রাকচারের কথা আর নাই বা বলি, বললে সবাই লজ্জা পাবেন। জেনারেল লাইনে যারা লেখাপড়া করেছেন তারা একই পরিমাণ কষ্ট করে উনাদের তুলনায় ঢের ভালো আছেন...

মূল কথায় চলে আসি...

অত্যন্ত সচতুর এবং সুনিপুণ ওয়েতে এদেশে চিকিৎসকদের জব সেক্টরটাকে ধ্বংস করা হয়েছে। কিভাবে সেই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেটা আমরা অনেকেই জানি। জুনিয়র চিকিৎসকদের তো এখন ত্রাহি মধুসূদন অবস্থা, সামনে চিকিৎসকদের জব সেক্টরের অবস্থা আরো ভয়াবহ হবে, The Tsunami is coming ...

একটা সময় আমি আমার জুনিয়রদের চিকিৎসক হতে উৎসাহিত করতাম, স্বপ্ন দেখাতাম। সেই স্বপ্নকে এখন দুঃস্বপ্নে পরিণত করা হয়েছে। আমি এখন এইদেশের ভবিষ্যৎ প্রজন্মকে চিকিৎসক হতে নিরুৎসাহিত করি। কারণ আমি জানি, "A clear rejection is better than fake promise..."

©Dr. Zaman Alex

ভালো আলেমদের লেকচার শুনুন।প্রতিদিন অল্প করে কুরআন পড়ুন । হতাশা চলে যাবে & জীবনের আসল উদ্দেশ্য খোঁজে পাবেন ইনশা আল্লাহ্।...
02/07/2026

ভালো আলেমদের লেকচার শুনুন।
প্রতিদিন অল্প করে কুরআন পড়ুন । হতাশা চলে যাবে & জীবনের আসল উদ্দেশ্য খোঁজে পাবেন ইনশা আল্লাহ্। তখন আর অকালে জীবন নিয়ে হতাশা আসবে না, ইনশা আল্লাহ।
শাইখ আহমাদুল্লাহ,
শাইখ আব্দুল্লাহ জাহাঙ্গীর,
ইঞ্জিনিয়ার এনামুল হক,
উস্তাদ নুমান আলী খান,
মুফতি ইসমাইল মেঙ্ক,
ওমর আল জাবির প্রমুখ
ওনাদের আলোচনা একবার শুনেই দেখুন। আশা করি জীবন অনেক সুন্দর হবে।

Address

Xion Medical Services, Balla Bazar, Kalihati
Tangail

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Telephone

+8801620392288

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr W R Eyamin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr W R Eyamin:

Shortcuts

Share

Category