Dr Jakaria Masud

Call Directions Contact the practice

Dr Jakaria Masud MBBS, BCS (Health)
FCPS (Surgery-FP)
Ex MS Resident (Plastic Surgery)
Medical Officer, Madhupur Upazila Health Complex, Tangail

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সুযোগ্য "ইউএইচএফপিও"-- ডা.মো.সাইদুর রহমান স্যার-" সিভিল সার্জন"- হিসেবে পদোন্নতি প্...
25/08/2026

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সুযোগ্য "ইউএইচএফপিও"-- ডা.মো.সাইদুর রহমান স্যার-" সিভিল সার্জন"- হিসেবে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

অল্প কিছুদিন স্যারের সান্নিধ্যে আশার সুযোগ হয়েছে। যতটুকু উপলব্ধি করতে পেরেছি, স্যার খুবই সৎ ও দক্ষ স্বাস্থ্য প্রশাসক ছিলেন। তিনি মধুপুরের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেছেন। স্যারের তত্তাবধানে -মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- সেবার মানের দিকে জাতীয় পর্যায়ে সবসময়ই শীর্ষ দশ (১০) এর ভিতরে ছিলো এবং প্রথম (১) স্থানও অর্জন করেছিলো।

টাঙ্গাইল "সিভিন সার্জন" অফিসে "মাসিক সমন্বয় সভায়" অংশগ্রহণের জন্য স্যারের সাথে আমি যেতাম। খুব বেশি দিন স্যারের সাথে কাজ করার সুযোগ না হলেও অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। স্যারের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

ছবিতে স্যারের সাথে "মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স" এ সর্বশেষ "মাসিক সমন্বয় সভায়" অংশগ্রহণের স্থিরচিত্র দেখা যাচ্ছে।

একজন সম্মানিত রোগী টিউমার নিয়ে ৪ বছর ধরে ভুগতেছিলেন। কিন্তু ভয়ে অপারেশন করেন নি। আজকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ...
16/08/2026

একজন সম্মানিত রোগী টিউমার নিয়ে ৪ বছর ধরে ভুগতেছিলেন। কিন্তু ভয়ে অপারেশন করেন নি। আজকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তার অপারেশন করে দিলাম। আলহামদুলিল্লাহ, রোগী এখন ভালো আছেন। আশা করি খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন এবং স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবেন।

আজকে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রোগী দেখবো এবং আল্ট্রাসনোগ্রাম করবো  #জামান_ডায়াগনস্টিক_সেন্টার, মধুপুরে। কারো ...
14/08/2026

আজকে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রোগী দেখবো এবং আল্ট্রাসনোগ্রাম করবো #জামান_ডায়াগনস্টিক_সেন্টার, মধুপুরে। কারো স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রয়োজন হলে চলে আসতে পারেন।

আমার সহধর্মিণী-
ডা.মোশফিকা তাসনিম সেতু
এমবিবিএস, পিজিটি (গাইনি এন্ড অবস),
এডিএমইউ (আল্ট্রা), এমসিজিপি
গাইনি, প্রসূতি ও স্ত্রী রোগের চিকিৎসক

আজকে রোগী দেখবে এবং আল্ট্রাসনোগ্রাম করবে #জননী_ডায়াগনস্টিক_সেন্টার, মধুপুরে।

শোলাকুড়ীর রোগীদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকে সবসময়।

বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেছি প্রায় ৬ মাস হলো।প্রান্তিক পর্যায়ে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কাজ করার...
12/08/2026

বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেছি প্রায় ৬ মাস হলো।
প্রান্তিক পর্যায়ে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কাজ করার চেষ্টা করছি।স্বাস্থ্য খাতের মানোন্নয়নে কতটুকু ভূমিকা পালন করতে পারছি জানি না। তবে ভালো কাজের জন্য স্বীকৃতি পেলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং সাথে সাথে দায়িত্ববোধ বেড়ে যায়।

অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি--শ্রদ্ধেয় --মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা-- ডা.সাইদুর রহমান-- স্যারের প্রতি, সম্মাননা প্রদান করার জন্য।

শ্রীরামবাড়ী স্পোর্টিং ক্লাব, গোলাবাড়ী কর্তৃক আয়োজিত মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ হয়।
24/07/2026

শ্রীরামবাড়ী স্পোর্টিং ক্লাব, গোলাবাড়ী কর্তৃক আয়োজিত মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ হয়।

আগামী ২৮ জুন, রবিবার দেশব্যাপী "জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন" অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল ...
23/06/2026

আগামী ২৮ জুন, রবিবার দেশব্যাপী "জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন" অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়ানো হবে। আপনার শিশুকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়ান।

ডা.জাকারিয়া মাসুদ (বাপপী)
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
মেডিকেল অফিসার (আইসিটি)
মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
চেম্বার: জামান ডায়াগনস্টিক সেন্টার
(হাসপাতাল গেটের বিপরীতে)

মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ.. ডা.জাকারিয়া মাসুদ বাপপী এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), সিএমইউ (আল্ট্রা) এফসিপিএস ফাইনাল পার্...
09/06/2026

মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ..

ডা.জাকারিয়া মাসুদ বাপপী
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), সিএমইউ (আল্ট্রা)
এফসিপিএস ফাইনাল পার্ট, এমএস রেসিডেন্ট
মেডিকেল অফিসার, আইসিটি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মধুপুর, টাঙ্গাইল।

চেম্বার : জামান ডায়াগনস্টিক সেন্টার
(হাসপাতাল গেটের বিপরীত পার্শ্বে)

বেলি বেগম, ৬০ বছর, সরিষাবাড়ি থেকে বিভিন্ন জায়গা ঘুরে আমাদের কাছে এসেছিলো। তিনি হঠাৎ করে মুখ বন্ধ করতে পারছিলেন না, জিহ্ব...
30/04/2026

বেলি বেগম, ৬০ বছর, সরিষাবাড়ি থেকে বিভিন্ন জায়গা ঘুরে আমাদের কাছে এসেছিলো। তিনি হঠাৎ করে মুখ বন্ধ করতে পারছিলেন না, জিহ্বা নড়াচড়া করতে সমস্যা হচ্ছিলো, কথা বলতে পারছিলেন না। রোগীর সাথে আরও প্রায় ৫-৭ জন লোক ছিলেন এবং তারা খুবই দুশ্চিন্তায় ছিলেন খারাপ কিছু হয়ে যায় কিনা।

রোগীর সমস্যাগুলো ভালোভাবে শুনে এবং প্রয়োজনীয় ক্লিনিক্যাল এক্সামিনেশন করে রোগীকে একটা এক্সরে করতে দিলাম।

এক্সরে করে আমরা দেখলাম রোগীর TMJ Joint dislocate হয়ে গেছে। তারপর সবাইকে আশ্বস্ত করে Manually Correction করে দিলাম। সাথে সাথে ম্যাজিক এর মতো রোগীর সব সমস্যা দূর হয়ে গেলো। রোগী ও রোগীর লোকজন খুশিমনে বাসায় ফিরে গেলেন।

আগামীকাল শুক্রবার সারাদিন চেম্বারে থাকবো
#নিউ_পপুলার_ডায়াগনস্টিক_সেন্টার_মধুপুরে।

'উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬' এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হলো..জলছত্র...
29/04/2026

'উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬' এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হলো..জলছত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

প্রধান অতিথি হিসেবে ছিলেন.. ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী..ফকির মাহবুব আনাম এমপি।

উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা.. মো.জুবায়ের হোসেন স্যার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি মো.জাকির হোসেন সরকার।

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সুযোগ্য ইউএইচএফপিও ডা.মোহাম্মদ সাইদুর রহমান স্যার এর পক্ষ থেকে আমার উক্ত প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ হয়।

বাংলাদেশে নতুনভাবে  হাম-রুবেলা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ায় 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার'- 'শিশুদের হাম- রুবেলা প্রতির...
18/04/2026

বাংলাদেশে নতুনভাবে হাম-রুবেলা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ায় 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার'- 'শিশুদের হাম- রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি-২০২৬' গ্রহণ করেছে।

আগামী ** ২০এপ্রিল ২০২৬ থেকে ১০মে ২০২৬ ** পর্যন্ত
# # ৬ মাস বয়স থেকে ৫ বছরের কম বয়সী # # শিশুদের এই টিকা দেয়া হবে।

স্থায়ী ও অস্থায়ী টিকা কেন্দ্রে এবং বিভিন্ন স্কুলে আলাদা আলাদা দিনে এই টিকা দেয়া হবে। আপনার নিকটস্থ টিকা কেন্দ্রে গিয়ে আপনার শিশুর টিকাদান ও সুস্বাস্থ্য নিশ্চিত করুন।

যে সকল বাচ্চাদের জন্ম নিবন্ধন করা আছে তারা
https://vaxepi.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করে টিকা দিতে পারবেন। যাদের বাচ্চার জন্ম নিবন্ধন করা নেই, তাদেরও চিন্তার কোন কারণ নেই। তারা সরাসরি টিকা কেন্দ্রে গিয়ে বাচ্চাকে টিকা দিতে পারবেন।

যেকোন সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা 'মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স' এ যোগাযোগ করবেন।

ডা.জাকারিয়া মাসুদ বাপ্পি
এমবিবিএস (সিওমেক), বিসিএস (স্বাস্থ্য)
মেডিকেল অফিসার, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (MO-ICT)
মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,টাঙ্গাইল।

Address

Madhupur
Tangail
1996

Telephone

+8801765838226

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Jakaria Masud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Jakaria Masud:

Shortcuts

Share

Category