মামুন এন্ড মাহিম ভেটেরিনারি মেডিসিন

  • Home
  • Bangladesh
  • Tangail
  • মামুন এন্ড মাহিম ভেটেরিনারি মেডিসিন

মামুন এন্ড মাহিম ভেটেরিনারি মেডিসিন ডিলার - ইয়ন জেনেটিক্স, সখিপুর-বাসাইল

সিমেনের জন্য যোগাযোগ - 01716389327

 #গাভীকে_ড্রাই_অফ_করা (Drying Off) মানে তাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য দুধ দোয়ান বন্ধ করা, যেন সে পরবর্তী বাচ্চার জন্য শ...
29/07/2026

#গাভীকে_ড্রাই_অফ_করা (Drying Off)
মানে তাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য দুধ দোয়ান বন্ধ করা, যেন সে পরবর্তী বাচ্চার জন্য শরীর প্রস্তুত করতে পারে এবং পরবর্তী ল্যাকটেশন ভালো হয়।

ড্রাই অফ করার সঠিক নিয়ম (Step-by-Step)

1. সময় নির্বাচন:

গর্ভ কালিন সময় ২০০/১৯০ দিথেকে ড্রাই করার চেস্টা করা।
ড্রাই অফ করার সুরুতে প্রোবাইটিক যেমন:- ম্যাস্টি২৯/ম্যাস্টি নুর/আডার চেক /ম্যাস্টি কেয়ার এর ৩ দিনের কোর্স করিয়ে নেয়া ভাল।।

বাচ্চা হবার ৬০ দিন (অন্তত পক্ষে ৫০ দিন) আগে গাভীকে ড্রাই অফ করতে হবে। ৭০/৭৫ দিন হলে আরো বেসি ভালো হয়।

দুধের পরিমাণ যদি দিনে ১০ লিটার বা কম হয়, তাহলে ড্রাই অফ করা সহজ হয়।

2. দুধ দোয়ান ধীরে ধীরে কমানো (Optional):

একদম হঠাৎ বন্ধ না করে, ২–৪ দিন ধরে দুধ দোহন কমিয়ে আনতে হবে(৪৮ থেকে ৭২ ঘন্টা মাঝে দুধ দোহান বন্দ করতে হবে)
দিনে ২ বার দোহন করলে তা কমিয়ে→দিনে ১ বার
দিনে ১ বার দোহন করলে তা কমিয়ে → ২ দিনে ১ বার
দুধ দোহনের সময় উলটা পালটা করা।

3. খাদ্যে পরিবর্তন:

Concentrate / Grain ফিড (দানাদার ও ঘাষ)ধীরে ধীরে কমিয়ে দেয়া।
শুকনো খড় বা ফাইবার ফিড বেশি দিতে হবে।
এতে দুধ কমবে স্বাভাবিকভাবে। (ড্রাই অফ হয়ে গেলে খাবার বাড়িয়ে দিতে হবে) আগের মত স্বাভাবিক খাবার দিতে হবে।

4. গাভীর স্তনগ্রন্থির চিকিৎসা (Dry Cow Therapy):

Internal teat sealant বা antibiotic infusion ব্যবহার করলে mastitis-এর ঝুঁকি কমে
→ Vet বা AI টেকনিশিয়ানের মাধ্যমে করানো ভালো
বি:দ্র: ৪ টা বাটে ড্রাই টিউব ব্যাবহার করা এর কার্য কারিতা থাকে ৬০ দিন।
ড্রাই প্রিয়োডে আইভার মেক্টিন ব্যাবহার করা ভাল।

5. স্বাস্থ্য পর্যবেক্ষণ:

স্তনবৃন্ত (teat) ফুলে গেলে বা গরম হলে তাৎক্ষণিকভাবে Vet ডাকা। ওয়ালানে ঠান্ডা পানি দেয়া, বরফ ছেক দেয়া, আর ঠান্ডা হলে গরম (গরম পানিতে বোরিক এসিড মিলিয়ে) ছেক দেয়া। কপ্পুর সরিষার তৈইল মালিশ কারা।
গাভী যেন আরামদায়ক জায়গায় থাকে, গরম-ঠান্ডা নিয়ন্ত্রণ থাকে।

ড্রাই পিরিয়ডে যত্ন:

সংক্ষেপে মনে রাখার মতো:

৬০ দিন আগে, দুধ কমান ধীরে ধীরে কনসেন্ট্রেট ফিড কমান, বাড়ানো লাগবে ফাইবার যাতিও খাবার, প্রয়োজনে ড্রাই কাউ থেরাপি দিতে হবে, আর নজর রাখতে হবে স্তন ফোলে যায় কি না।

মামুন এন্ড মাহিম ভেটেরিনারি মেডিসিন কর্নার।

01716389327

Successfully passed a year with Eon Genetic
01/12/2025

Successfully passed a year with Eon Genetic

প্রসব পরবর্তী দূর্বলতা এবং গর্ভফুল বের হওয়ার জন্য শক্তি যোগায়। বিস্তারিত বক্সের গায়ে লিখা আছে।
04/08/2025

প্রসব পরবর্তী দূর্বলতা এবং গর্ভফুল বের হওয়ার জন্য শক্তি যোগায়।
বিস্তারিত বক্সের গায়ে লিখা আছে।

Bovine Pregnancy Test Kit গরুর প্রেগনেন্সি টেস্ট কিট পাচ্ছেন এখন আপনার হাতের নাগালে
17/04/2025

Bovine Pregnancy Test Kit
গরুর প্রেগনেন্সি টেস্ট কিট পাচ্ছেন এখন আপনার হাতের নাগালে

🐄 গরুর জন্য ব্রয়লার ফিড কেন ক্ষতিকর? 🐓গরু ও মুরগির খাদ্য এবং হজম প্রক্রিয়া ভিন্ন হওয়ার কারণে ব্রয়লার ফিড গরুর জন্য মার...
19/03/2025

🐄 গরুর জন্য ব্রয়লার ফিড কেন ক্ষতিকর? 🐓

গরু ও মুরগির খাদ্য এবং হজম প্রক্রিয়া ভিন্ন হওয়ার কারণে ব্রয়লার ফিড গরুর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। নিচে কারণগুলো দেওয়া হলো:

1️⃣ প্রোটিন ও এনার্জির পার্থক্য: মুরগির খাবারে উচ্চ প্রোটিন ও এনার্জি থাকে। যা মুরগির জন্য প্রযোজ্য হলেও গরুর জন্য ক্ষতিকারক।

গরুকে ব্রয়লার ফিড খাওয়ালে গরুর শরীরে প্রচুর পরিমানে মেটাবলিক হিট তৈরী হয়, যা গরুর শরীরে প্রচুর তাপ ও অতিরিক্ত চর্বি সৃষ্টি করে, এতে গরুর হিটস্ট্রোক ও হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়ে।

এছাড়াও এতে গরুর দেহকোষে অপ্রয়োজনীয় পানি উৎপন্ন হয় যা মাংসের গুণগতমান নষ্ট করে।

2️⃣ হজম প্রক্রিয়ার বৈচিত্র্য: মুরগির পেট এক চেম্বার বিশিষ্ট। আর গরুর পেট চার চেম্বার বিশিষ্ট।
মুরগির খাদ্যে স্টার্চ বা দানাদার উপাদান বেশি থাকে যা মুরগির জন্য সহজে হজমযোগ্য হলেও গরুর জন্য নয়। গরুর পেটে সহজে হজমযোগ্য হচ্ছে ফাইবার জাতীয় খাদ্য।

তাই ব্রয়লার ফিডে থাকা স্টার্চ গরুর পেটে হজম না হয়ে অতিরিক্ত এসিড তৈরী করে।
এজন্যই গরুর গ্যাস, বদহজম, ব্লট এবং পেট ফাঁপার মতো নানান সমস্যা দেখা যায়।

মুরগির খাবার গরুর জন্য নয়!

নিরাপদভাবে গরু মোটাতাজাকরণে ও ভালো মাংস উৎপাদনের জন্য আপনার গরুকে গরুর জন্য উপযুক্ত ও পুষ্টিকর খাদ্য সরবরাহ করুন এবং সকলকে এ বিষয়ে সতর্ক করুন।

#ফিড #মিটমোর

 #উন্নত_জেনেটিক্স_আপনি_কোন_পথে?কোন নির্দিষ্ট পরিমান(20 লিঃ) দুধের 100 টা গাভিতে 100%, 100 টা ভিন্ন ভিন্ন বুলের সিমেন দিল...
19/03/2025

#উন্নত_জেনেটিক্স_আপনি_কোন_পথে?
কোন নির্দিষ্ট পরিমান(20 লিঃ) দুধের 100 টা গাভিতে 100%, 100 টা ভিন্ন ভিন্ন বুলের সিমেন দিলে আনুমানিক 50 টা ষাঁড় ও 50 টা বকনা হবে!এই 50 টা বকনার দুধ কি সমান হবে?সব 100% বুলের Milk adding Capacity, PTA Milk , Predicted transmission ability সম্ভাব্য দুধ হস্তান্তর সক্ষমতা,কখনো এক হবে না, ভিন্নতা থাকবে
!! অন্য দিকে হলস্টিন হল শীত প্রধান দেশের গরু,এদেশের weather conditions উঞ্চ ও আর্দ্র আবহাওয়ায় কোন কোন বুল মিল্ক Add / যোগ করতে পারছে তা রিসার্চ করে বের করতে হবে। কোন কোন 100% হয়তো বকনাতে মায়ের 20-25 লিটার ক্রস করতেই পারবে না!! কোন বুল মায়ের দুধকে ক্রস করতে পারে তা আপনাকে সহজে কেউ বলবে না!! কারন সবাই তাদের সব বুলের সিমেন বিক্রির জন্য অপ্রমাণিত ভাবে দৌড়ঝাঁপ করছেন,মাঠে নেমেছেন!! মানে ম্যারাথন দৌড় দিয়ে শেষে, কার দম থাকে তা চেক করতে হবে!! America, Canada, Netherlands,Australia কোন দেশের বুল এ দেশে ভাল করছে তার ডেটা এখনো কেউ দিচ্ছেন না!!USA 70 লিঃ বুল এখানে কত দিবে?? ডেনমার্কের বুলের ফলাফল কেমন?কোন সূত্রে এটা কমবে?? এসব জিজ্ঞাসা করলে সবাই চুপসে যাবে!কেউ কিছুই বলবেন না;সেটা আপনাকে বুঝতে হবে!!
আন্তর্জাতিক কোম্পানির;ABS ও শুধু মিল্ক এড/বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়!! Co , #গৃহযুদ্ধের Co , , এ সব বুল গুলো হলস্টিনের সব Adavaced বৈশিষ্ট্য /Traits গুলোকে Balance ভাবে প্রকাশ করতে পারে।
বুল দিয়ে শুধু দুধ বৃদ্ধি করলেই হবে না, Fertility index,Daughter pregnancy rate বকনার প্রজনন সক্ষমতা, Livability বা Tolerance, মিল্ক ফিভার ইস্যু/ Somatic Cell Scores, , Milk fat % ও Protein % , , , এসব দেখতে হবে। , Body size/ Stature +/- বড় না ছোট হবে? খাবার বেশী খাবে নাকি Saved করবে??দুধের ফ্যাট % চেক করে এদেশে খামারিদের দুধের দাম দেওয়া হয়!তাই এখানে মিল্ক ফ্যাট 3.7 নাকি 4.9 এটা খোঁজে দেখতে হবে। Economical profitable farming করতে হবে।বিশাল বড় বডি,অনেক খাবার খায়,কম দুধ দেয়, তাহলে লাভ হবে না! তাই পরবর্তী প্রজন্মের বডি সাইজ ও এসব আগেই বুল থেকে জেনে নিতে হবে।
, বেশী হলে খারাপ, ম্যাষ্টাইটিস বেশী হবে,তখন দুধ বেশী দিয়ে কি করবেন? নেগেটিভ হলে বেশী দিয়ে কি করবেন??
তবে TPI বেশী হলেই বুল ভাল হবে এমন কোন গ্যারান্টি নাই!
#আমেরিকাতে এই সব বুলের মা 60 লিটার দূধ দিয়ে থাকলেও এইটা বাংলাদেশ অতি গরম ও আর্দ্র পরিবেশে 10 নাকি 20 লিটার কম দিবে এ গুলো স্টাডি করা জুরুরী, পরীক্ষা চলছে।
পরিবর্তিত পরিবেশে দুধের জীন গুলো কেমন আচরন করছে,কোন বুল ভাল ফলাফল তা একে অপরের কাছ থেকে জেনে নিবেন!!
গ্রীষ্মকালের তিন মাস আপনার গাভি গুলোকে গরম থেকে বাঁচাতে উঁচু ও খোলামেলা সেড করুন!!
গাভি গুলোর শুধু জাত উন্নত হলে হবে না, সুষম দানাদার ও পুষ্ঠির চাহিদা পূরন করতে ঘাস চাষ করুন।
গত কয়েক বছরে অসংখ্য #জেনোমিক টেষ্টেট বুল ঢুকছে,এ ছাড়া দেশে নামে বেনামে অনেক 100% বুল আছে! এখানে কোনটা ভাল করবে বলা কঠিন।তাই সতর্কতার সাথে কৃত্রিম প্রজনন করতে হবে।এ বিষয়ে আপনার consultants এর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে পারেন। গ্রুপে ব্যক্তিগত প্রশ্ন না করাই ভাল;কে কি খাবার খেয়েছে বা কি সিমেন ব্যবহার করেছে সেটা একান্ত ই তার নিজের বিষয়!! We need more ...for breed development.....but we have very less.....most of the crossed bulls are not up to the top of the Rank...there are pros and cons.....
Shoaieb Hossain.
ধন্যবাদ।।

Address

Tangail
1950

Alerts

Be the first to know and let us send you an email when মামুন এন্ড মাহিম ভেটেরিনারি মেডিসিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share