DR. ZAHIRUL ISLAM ZAHIR

DR. ZAHIRUL ISLAM ZAHIR Homeopathic treatment is the best treatment in the world.

Happy Life - এ সুখী জীবন -------
01/08/2026

Happy Life - এ সুখী জীবন -------

ক্ষতিকর উপকরণ -০১;২০০৭ সন হতে সমষ্টিগত একটা সমষ্টি জানতো একজন ভদ্র মহিলা আমার বড় বোন। আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করতাম।...
29/07/2026

ক্ষতিকর উপকরণ -০১;

২০০৭ সন হতে সমষ্টিগত একটা সমষ্টি জানতো একজন ভদ্র মহিলা আমার বড় বোন। আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করতাম। এই অন্ধের মতো বিশ্বাসের সুযোগ নিয়ে আমার জীবনের সর্বোচ্চ ক্ষতিটা সে করছে এবং আমার ভাগ্যের উপর দোষারোপ করেছে।

তবু যেহেতু বড় বোন সম্মানীয়, বুকের ভেতর চাপা কষ্ট থাকলেও বারবার তাকে বিশ্বাস করেছি। সে বারবারই আমাকে ঠকিয়ছে এবং কষ্ট দিয়েছে।

কি আর করার আমার ভাগ্যেকে তো আর আমি দোষারোপ করতে পারি না। যারা বিষয়টা জানে তারা অবশ্য বেশ মজাই নেয়,,,,তাদের কথা আপনার বড় বোন।

ভাগেযোগে কাজ করে, দোষ দেয় একে অপরের।

বিশ্বাসের মর্যাদা সবাই রাখতে পারে না।

--------- ডাঃ জহির।

নাটকবাজ আর পোল্টিবাজ;------- ডা: জহির ।নাটকবাজ আর পোল্টিবাজ;অভিনয়ে সেরা !টেকনিক একই রিলেশনশীপে ধান্দা-স্বার্থ হাসিল করা ...
27/07/2026

নাটকবাজ আর পোল্টিবাজ;
------- ডা: জহির ।

নাটকবাজ আর পোল্টিবাজ;
অভিনয়ে সেরা !
টেকনিক একই
রিলেশনশীপে ধান্দা-স্বার্থ হাসিল করা ।

ছোট্ট বেলায় গল্প শুনেছি রাক্ষসের
রক্তচোষা সে
বড় বড় দু’টি দাঁত তার
যাকে পায় কামড়ে মেরে ফেলে ।

বাস্তবের রাক্ষস;
দাঁত বড় না হলেও
বিষ লাগানো তার মনে
কামড় দিবে বলে ।

প্রয়োজনে সে করে আপন
নীতি কথায় !
কাজ শেষ হলেই ধ্বংস করে
উপকারীর মন – সময় - জন ।

অবাক হলেও ভাবতে হয়
আহ-কি মানবীয় গুণ তার !
যে জন জানে, সে জন বুঝে
কি ক্ষতিটাই করেছে তার ।

আফসোস হয় !
কিছু আবাল ঘোরে লোভে
শয়তানের চক্রে
মন মেলে যে তার সাথে ।

নাটকবাজ আর পোল্টিবাজ;
যেই হোক না কেন
তাদের কথায় পরোনা ফাঁদে
সঙ্গ দিয়ে সুযোগ দিও না
দায়িত্বের কাছে দায়বদ্ধ তুমিও ।

সুযোগ দিয়ে পরে হায়-হুতাশ করে হবে না লাভ
রাক্ষসকে বিশ্বাস করা স্বপ্ন দেখাও পাপ ।
নিজের মেরুদন্ড শক্ত করো
নাটকবাজ আর পোল্টিবাজ এড়িয়ে চলো ।

২৭.০৭.২০২৬খ্রি.

সিক্ততা----- ডা: জহিরবৃষ্টি ভেজা সন্ধ্যায়সিক্ত গোধুলী লগ্নেসিক্ত আবহাওয়ায়মন রক্তিম আলোয়খোঁজে শুধু তোমায় |শূন্য মনে তুমিত...
25/07/2026

সিক্ততা
----- ডা: জহির

বৃষ্টি ভেজা সন্ধ্যায়
সিক্ত গোধুলী লগ্নে
সিক্ত আবহাওয়ায়
মন রক্তিম আলোয়
খোঁজে শুধু তোমায় |

শূন্য মনে তুমিতে পূর্ণ
তুমি একাকীত্বতায় সঙ্গ
ভাবনায় তুমিই তো
চোখের জলের বিন্দু
হৃদয়ের অংশ |

আউলা চুলে বাউলা আমি
সেতো তোমারই জন্য
তোমার খোলা চুলে
কাশফুল দোলে
আমার চোখের পলক
আটকে আছে তোমাতে |

২৫.০৭.২০২৬খ্রি.

মানুষ যদি মানুষ না হয়, মানুষের দূর্ভোগের শেষ নেই । লেবাসধারী মানুষেরা সবচেয়ে বেশী ক্ষতিকারক । এরা শুধু অন্যদের সাথেই প্র...
21/07/2026

মানুষ যদি মানুষ না হয়, মানুষের দূর্ভোগের শেষ নেই । লেবাসধারী মানুষেরা সবচেয়ে বেশী ক্ষতিকারক । এরা শুধু অন্যদের সাথেই প্রতারণা করে না; নিজের সাথেও এরা প্রতারণা করে ।

এরা এমন এক প্রডাক্ট বাইরের লেভেল, পোশাক-পরিচ্ছেদ, কথাবার্তা, আচার-আচরণ দেখে মনেই হবে না ভিতরটা তার নোংরা ময়লা আবর্জনা ভর্তি । এদের মাথায় অন্যকে কিভাবে দোষী বানানো যায়, হেরেজমেন্ট করা যায়, হেনস্তা করা যায় এই টেকনিক মনে করে সুখী হয় ।

নিজের দোষ ঢাকার জন্য অন্যের দোষ খুজে খুজে বের করে নানান বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করাই এদের কাজ ।

অন্যের ক্ষতি করে বাহাদুরী নেওয়াটাও এদের একটা গুণবাচক বৈশিষ্ট্য ।

এই শয়তান জাতি বন্ধু হলেও ক্ষতিকারক, শুভাকাঙক্ষী হলেও ক্ষতিকারক । কারণ ওদের মতো হারামজাদা না হলে আপনাকে ওদের টীমে নিবে না ।
আপনার ক্ষতি করতেই থাকবে ।

----- ডা: জহির ।

অকৃতজ্ঞ মানুষের চমৎকার বৈশিষ্ট্য আছে - ১. যখন যাকে প্রয়োজন তখন তাকে সে চমৎকার ভাবে ব্যবহার করতে পারে এবং প্রয়োজন শেষ হলে...
07/07/2026

অকৃতজ্ঞ মানুষের চমৎকার বৈশিষ্ট্য আছে -

১. যখন যাকে প্রয়োজন তখন তাকে সে চমৎকার ভাবে ব্যবহার করতে পারে এবং প্রয়োজন শেষ হলে অবমূল্যায়ন করতে পারে ও টিস্যু পেপারের মতো ছুড়ে ফেলে দিতে পারে।

২. এরা প্রডাক্ট হিসেবে বাহ্যিক, কথাবার্তা এতো চমৎকার, ভিতরে দূষিত কীটপতঙ্গ ভর্তি।

৩. কথার সাথে কাজের মিল নেই

৩. যখন যাকে যা দিয়ে বুঝ দেওয়া দরকার, তাই দিয়েই বুঝ দিতে পারে।

৪. ক্ষমতা পেলে দাম্ভিকতা বেড়ে যায়।

০৭.০৭.২০২৬

জীবনের সব হিসাব মিলে না,,,কিছু কিছু সময় রাগ-বিরাগ ও অভিমান এমন সময় নষ্ট করে বা ক্ষতি করে যা পরে আর কোন ভাবেই পূরণ করা সম...
05/07/2026

জীবনের সব হিসাব মিলে না,,,

কিছু কিছু সময় রাগ-বিরাগ ও অভিমান এমন সময় নষ্ট করে বা ক্ষতি করে যা পরে আর কোন ভাবেই পূরণ করা সম্ভব হয় না।

সময় গেলে,,,হিসাব মিলে না।

তোমার মনের রঙ-বেরঙ  ?----- ডা: জহিরনিষ্ঠুর মনের সাথে আমার পরিচয় হয়েছেযে মনে নেই ভালোবাসানেই কোন মায়া-মমতা ।কৃত্রিমতায় ভর...
03/07/2026

তোমার মনের রঙ-বেরঙ ?
----- ডা: জহির

নিষ্ঠুর মনের সাথে আমার পরিচয় হয়েছে
যে মনে নেই ভালোবাসা
নেই কোন মায়া-মমতা ।
কৃত্রিমতায় ভরা মন তার জোয়ার-ভাটা
বোঝাই মুশকিল কি আছে মনে তার ।
কিসে সুখী, কিসে দু:খী
মন কি চায় বুঝে না সে কিছুতেই
ক্ষতি করতে পারলেই
মন মহা খুশি ইহাতে ।

হায়-রে
নিষ্ঠুর মনের সাথে আমার পরিচয় হয়েছে
মুখে এক
অন্তরে তার ভিন্ন কথা
বিশ্বাস করলেই ঠকবে
তবু যে চলতে হয় এক সাথে ।

নিষ্ঠুর মন বার বার বিশ্বাস ভাঙ্গে
সরল বিশ্বাস আমার
মনে গড়ল তার
তবু সে দোষীবে আমাকে
মিষ্টি হাসিতে বলবে
অনিশ্চিত সময় অপেক্ষা যে তোমার
বোঝনি এখনো
এতো বোকা তুমি কেন ?

০৩.০৭.২০২৬ খ্রী.

আপনি আপনার আত্মীয়কে ছোট করছেন না তো ?সেলুকাসের নয়-ছয়;পর্ব-১৪১ ।কোন কোন পারসনের কথার ফুল ঝুড়িতে অমুক মন্ত্রী-এমপি, জজ-ব্য...
02/07/2026

আপনি আপনার আত্মীয়কে ছোট করছেন না তো ?
সেলুকাসের নয়-ছয়;
পর্ব-১৪১ ।

কোন কোন পারসনের কথার ফুল ঝুড়িতে অমুক মন্ত্রী-এমপি, জজ-ব্যারিস্টার আত্মীয় (মামা-চাচা,ভাই-বোন, ভাইস্তা-ভাস্তি) অমুক সচিব-ডিসি’র সাথে তার চা পানের সম্পর্ক ।

এতে পারসন যদি প্রশংসনীয় হয় তাহলে নামী-দামী ব্যক্তিত্বও প্রশংসনীয় আর যদি পারসন দূর্নীতিগ্রস্থ হয় তাহলে নামী-দামী ব্যক্তিও বদনামের ভাগীদার হয় ।

মাঝে মাঝে ফোন দিয়ে মহোদয়গণের কাছে জানতে ইচ্ছে করে, যে পারসন পরিচয় দিচ্ছে সেই পারসন আপনার আত্মীয় কি না এবং তার দূর্নীতিতে আপনার স্বীকৃতি আছে কি না !

পারসন কেন নামে-বেনামে সম্পর্কের আত্মীয়ের পরিচয় দেয়-
ভয় দেখানোর জন্য ----- ?
পাওয়ার প্র্যাকটিস করার জন্য--------?
বেশী করে অনিয়ম-দূর্নীতি করার জন্য----- ?

----- ডা: জহির
০২.০৬.২০২৬ খ্রী.

লোভ ও লোভী ------ ডা: জহির। লোভে পড়ো না,  লোভ তোমাকে ধ্বংস করবেব্যক্তিত্ব নষ্ট করবে। লোভের টোপ দিয়ে কাজ উদ্ধার করা শয়তান...
28/06/2026

লোভ ও লোভী
------ ডা: জহির।

লোভে পড়ো না,
লোভ তোমাকে ধ্বংস করবে
ব্যক্তিত্ব নষ্ট করবে।

লোভের টোপ দিয়ে কাজ উদ্ধার করা শয়তানের কাজ
শয়তানকে সহযোগিতা করনা
নিজে বিপদে পড়োনা,
অন্যকে বিপদে ফেলো না।

এই দিবে সেই দিবে
বলে বলে তোমায় নিবে
কাজ শেষ হলে পরে দিবে।

ভুক্তভোগী জানে
সময় পার হলে নতুন নতুন ছক আঁকে
রূপ যে বহুরূপ
শয়তানের কত রূপ।

২৯.০৬.২০২৬

Address

Aadham Homeo Center, Asrom Market (2nd Floor), Zila Sadar Rood, Bottota
Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when DR. ZAHIRUL ISLAM ZAHIR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DR. ZAHIRUL ISLAM ZAHIR:

Shortcuts

Share

Category