08/06/2026
BPT এর প্রেসক্রিপশন = রুগীর জন্য এক্সারসাইজ + কেয়ার এর রোডম্যাপ।
একটা স্ট্যান্ডার্ড BPT প্রেসক্রিপশনে 6টা জিনিস মাস্ট থাকে:
1. Patient Information:
2. Objective Findings:
-Muscle Power: Right Shoulder 2/5, Elbow 3/5
-Spasticity: Elbow Flexor Grade 2
-Balance: Sitting balance poor, -Standing balance need support
3. Problem List / Goals :
-Short Term Goal 2 সপ্তাহ
-Long Term Goal 3 মাস
4. Treatment Plan / Prescription
উদাহরণ - স্ট্রোকের রুগীর জন্য:
- Positioning: প্রতি 2 ঘন্টা পর পাশ ফিরানো। আক্রান্ত হাত বালিশে রাখা।
- Therapeutic Exercise:
- Scapular Setting Exercise - 10 বার x 3 সেট
- Bridging Exercise - 10 বার x 2 সেট
- Standing Balance Training - 5 মিনিট x 2 বার
- Gait Training: Parallel Bar এ হাঁটা শেখানো - 10 মিনিট
- ADL Training: নিজে চামচ ধরা, গামছা নিংড়ানো প্র্যাকটিস
5. Modalities: TENS over Quadriceps, 20 min, 1 time/day
শর্ত: BP 160/100, withhold TENS & inform therapist
Advice:
1. Do all exercises 2 times daily at home as taught.
2. Do not pull the affected arm during any activity.
3. Use proper footwear during walking training.
Review: After 7 days with reassessment.
Signature & Seal
Dr. ###, BPT, MPTh - NITOR
Reg No: BPT-###X
একটা পোপার ফিজিওথেরাপি সেবা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক বিপিটিই এভাবে প্রেসক্রিপশন করে। আবার অনেক বিপিটি করে নাই। তাই বলে সবাইকে এক খাতায় ফেললে তো হবে না তাইনা?
যেসব BPT ✅ যারা Sample এর মতো করে প্রেসক্রিপশন লিখে। রুগীকে 40 মিনিট সময় দেয়। Goal সেট করে। Precaution বুঝায় দেয়। ওনারা "Proper Physiotherapy" এর যোদ্ধা।
রুগীর চাপ ও সময় স্বল্পতার কারণে Proper Physiotherapy হয়তো অনেক বিপিটি দিতে না পেরে Shortcut Treatment plan করে।
একজন ডাক্তার যদি ভুল ওষুধ দেয়, আমরা কি বলি "সব ডাক্তার ভুয়া"? বলি না। বলি "ওই ডাক্তার ভুল করছে"। তেমনি সবাইকে একরকম করে তুলনা করা যাবে না।
একজন ভালো BPT এর
চেকলিস্টে
1. প্রেসক্রিপশন দিলো কিনা?
2. এক্সারসাইজ বুঝায় দিলো কিনা?
3. Precaution বললো কিনা?
4. সময় দিলো 30-40 মিনিট কিনা?
এগুলা থাকে।
রুগী যেন সঠিক চিকিৎসা পায় এজন্য চিকিৎসার স্ট্যান্ডার্ড = BPT লেভেলের Assessment + Treatment Plan দরকার।
জানিনা সরকার শুরুতেই টেকনোলজিস্টের কথা কোন থিওরিতে মাথাই আনলো। যেহেতু গ্রামের মানুষ ফিজিওথেরাপি বুঝে না। তাছাড়া ফিজিওথেরাপি যে আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেটা মানুষকে বোঝানোর জন্য শুরুতেই বিপিটি আনা দরকার ছিলো। টেকনোলজিস্টের থেকে সঠিক চিকিৎসা না পেয়ে মানুষ এই চিকিৎসা থেকে মুখ ফিরিয়ে নিবে এটা আমি নিশ্চিত।
শুরুতেই BPT নিয়োগ দরকার ছিলো এই লাইনটা সোনার অক্ষরে লিখে রাখেন।
সরকার শুরুতে টেকনোলজিস্ট নিয়ে ভাবছে এর 2টা কারণ হতে পারে।
1. "সংখ্যা" দেখানো সোজা।
সরকার চিন্তা করছে: "উপজেলায় 1টা BPT পাবো না, কিন্তু 1টা টেকনোলজিস্ট দ্রুত পাবো। মানুষ তো কিছু একটা পাক। এই থিওরি।
2. গ্রামের মানুষ "ফিজিও" বুঝে না।
গ্রামের চাচা বলে "ফিজিও মানে মেশিন দেয়া"।
ডাক্তারও প্রেসক্রিপশনে লিখে "ফিজিওথেরাপি দেন"। কে দিবে - BPT নাকি টেকনোলজিস্ট - ওইটা লিখে না।
রেজাল্ট কি হইলো?
টেকনোলজিস্টের চিকিৎসায় রুগী রিকভারি হতে অনেকদিন সময় নিলো। অথবা রুগীর ব্যথা 2 দিন কমলো, আবার বাড়লো।
চাচা বলে উঠলো: "ধুর, ফিজিওতে কাম হয় না। অযথা টাকা নষ্ট"।
এতে করে চিকিৎসার বদনাম হইলো, BPT এর না। হইলো "ফিজিওথেরাপি" নামটার।
"মানুষ মুখ ফিরিয়ে নিবে" - 100% সত্যি।
আমার বাবার স্ট্রোক হইছে → টেকনোলজিস্টের কাছে গেলাম → 3 মাস চিকিৎসা দিলো → হাত পা বাঁকায় রইয়ে গেলো → আমি বললাম "ফিজিও বাজে জিনিস"।
আরেকজন স্ট্রোকের রুগী যখন শুনবে, সে আর BPT এর কাছে যাবে না।
মানে: মানুষ ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে ফল না পাওয়াই → পুরা সিস্টেমটাই কলঙ্কিত হইলো।