Centre for Medical Research & Development CMRD

Centre for Medical Research & Development CMRD Research Consultancy for Protocol, Thesis, & Publication. Research Skill Development through Workshop, Courses & Hands on Training.

সেন্টার ফর মেডিকেল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিএমআরডি), বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিজিএইচআরআই) একটি অনন্য প্রচেষ্টার নাম। ২০১৬ সাল থেকে সিএমআরডির যাত্রা শুরু হয়। সিএমআরডি গত কয়েক বছর ধরে হাতে কলমে গবেষণা প্রশিক্ষণ প্রদানে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ রাখছে । এটি গবেষণা পদ্ধতি/রিসার্চ মেথোডোলজি (কোর কোর্স), ডেটা ম্যানেজমেন্ট, এনালাইসিস এবং নিবন্ধ/আর্টিকেল প্রকাশের কোর্স বা

কর্মশালা প্রদান করছে । দেশের সেরা চিকিৎসা গবেষকদের নির্দেশনায় স্বাস্থ্য পেশাদারদের মধ্যে স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা শেখানো এবং ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এটি নৈতিক এবং সফল প্রতিষ্ঠান হিসাবে খ্যাতি রয়েছে। সিএমআরডির নিজস্ব চিত্তাকর্ষক গবেষণা প্রোফাইল রয়েছে এবং সারা দেশে স্বাস্থ্য গবেষকদের প্রযুক্তিগত সহায়তা কার্যক্রম প্রদান করছে অত্যন্ত সুনামের সাথে। সিএমআরডি বিভিন্ন চিকিৎসা শাখায় গবেষণা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দৃঢ়প্রতিজ্ঞ। এটি স্বাস্থ্যসেবা গবেষণায় দক্ষতা এবং সততার স্বাক্ষর বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এইভাবে গঠনমূলক, নৈতিক গবেষণার জন্য স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য একটি গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরি করার স্বপ্ন দেখে।

Thesis শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হলো—“আমার study-এর জন্য কোন study design appropriate?”সহজভাবে ...
20/08/2026

Thesis শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হলো—
“আমার study-এর জন্য কোন study design appropriate?”

সহজভাবে মনে রাখুন:
🔰 Prevalence/Status জানতে চাইলে- Cross-sectional study
Example: “Prevalence of anemia among pregnant women”

🔰 দুইটি exposure/group-এর outcome compare করতে চাইলে- Comparative study / Cohort study
Example: “Outcome among obese and non-obese pregnant women”

🔰 কোনো intervention-এর effectiveness দেখতে চাইলে- Randomized Controlled Trial (RCT)
Example: “Efficacy of Drug A versus Drug B in reducing postoperative pain”

🔰 Exposure থেকে ভবিষ্যতে outcome develop করে কিনা দেখতে চাইলে- Prospective Cohort Study
Example: “Development of gestational diabetes among women with and without obesity”

🔰 Disease/outcome-এর possible risk factors খুঁজতে চাইলে- Case-Control Study
Example: “Risk factors for preeclampsia among pregnant women”
আগের medical records ব্যবহার করে study করতে চাইলে- Retrospective Study

🔰 Golden Rule: Study design আগে ঠিক করবেন না—
প্রথমে ঠিক করুন:

Research Question → Objective → Exposure/Intervention → Outcome → তারপর Study Design
একটি ভুল study design পুরো research-এর validity নষ্ট করতে পারে।

CMRD provides research consultancy for protocols, theses, and publications. We offer workshops and hands-on training to develop your research skills. Contact us today!

Likert Scale কী?🎯 Likert scale হলো এমন একটি response format, যা অংশগ্রহণকারীর opinions, attitudes, frequency of behavior...
16/08/2026

Likert Scale কী?

🎯 Likert scale হলো এমন একটি response format, যা অংশগ্রহণকারীর opinions, attitudes, frequency of behavior, satisfaction, importance, or likelihood পরিমাপ করে।

প্রশ্ন অনুযায়ী Scale নির্বাচন করুন:

১. Agreement
কোনো বক্তব্যের সঙ্গে কতটা একমত?
উদাহরণ:
“অনলাইন চিকিৎসাসেবা সহজে ব্যবহার করা যায়।”
Response:
Strongly disagree → Strongly agree

২. Frequency
কোনো কাজ কতবার করা হয়?
উদাহরণ:
“গত মাসে কতবার চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ করেছেন?”
Response:
Never → Rarely → Sometimes → Often → Always

৩. Satisfaction
সেবা নিয়ে কতটা সন্তুষ্ট?
Response:
Very dissatisfied → Very satisfied

৪. Importance
কোনো বিষয় কতটা গুরুত্বপূর্ণ?
Response:
Not at all important → Extremely important

৫. Likelihood
ভবিষ্যতে কোনো কাজ করার সম্ভাবনা কতটুকু?
Response:
Very unlikely → Very likely

কত পয়েন্টের Scale ব্যবহার করবেন?

৩-পয়েন্ট Scale
সহজ, কিন্তু মতামতের সূক্ষ্ম পার্থক্য কম বোঝায়।

৫-পয়েন্ট Scale
সবচেয়ে প্রচলিত ও ব্যবহারিক।

৭-পয়েন্ট Scale
মতামতের সূক্ষ্ম পার্থক্য ভালোভাবে ধরতে পারে, তবে অংশগ্রহণকারীর জন্য তুলনামূলক জটিল।

🎯 যে ভুলগুলো এড়িয়ে চলবেন
• সব প্রশ্নে Agreement scale ব্যবহার করা
• একই questionnaire-এ scale direction পরিবর্তন করা
• অস্পষ্ট response label ব্যবহার করা
• এক প্রশ্নে দুটি বিষয় জিজ্ঞাসা করা
• অতিরিক্ত response option রাখা
• pilot testing ছাড়া questionnaire চূড়ান্ত করা

✳️ মনে রাখার সহজ নিয়ম
Opinion → Agreement
Behavior → Frequency
Experience → Satisfaction
Priority → Importance
Future intention → Likelihood

🎯 সঠিক Likert scale গবেষণার validity, reliability এবং interpretation উন্নত করে। তাই scale নির্বাচন করার আগে প্রথম প্রশ্ন হওয়া উচিত—

“আমি আসলে কী পরিমাপ করতে চাই?”

CMRD provides research consultancy for protocols, theses, and publications. We offer workshops and hands-on training to develop your research skills. Contact us today!

কেন ক্রস-সেকশনাল স্টাডি থেকে সরাসরি 'রিস্ক ফ্যাক্টর' নির্ধারণ করা যায় না?আসুন একটু সহজ করে বোঝার চেষ্টা করি কেন ক্রস-সেক...
15/08/2026

কেন ক্রস-সেকশনাল স্টাডি থেকে সরাসরি 'রিস্ক ফ্যাক্টর' নির্ধারণ করা যায় না?

আসুন একটু সহজ করে বোঝার চেষ্টা করি কেন ক্রস-সেকশনাল স্টাডি থেকে সরাসরি "রিস্ক ফ্যাক্টর" দাবি করা যায় না এবং কেন আমাদের কেস-কন্ট্রোল বা কোহোর্ট স্টাডি করতে হয়।

১. ক্রস-সেকশনাল স্টাডির সীমাবদ্ধতা: "টাইম মেশিন’ না থাকা
ক্রস-সেকশনাল স্টাডিকে বলা হয় একটি "স্ন্যাপশট’ (Snapshot) বা ক্যামেরার ক্লিকের মতো। আপনি একটি নির্দিষ্ট সময়ে একদল মানুষের কাছে গেলেন এবং জানতে চাইলেন—তারা কোনো নির্দিষ্ট অভ্যাসের সাথে যুক্ত কি না (Exposure) এবং তাদের কোনো রোগ আছে কি না (Outcome)।
এখানে আপনি একই সাথে এক্সপোজার এবং আউটকাম দুটোই পরিমাপ করছেন। ফলে একটি বড় সমস্যা তৈরি হয় যাকে বলা হয় Temporal Ambiguity (কোনটি আগে ঘটেছে তা বুঝতে না পারা)।

🎯 একটি উদাহরণ নেওয়া যাক:
মনে করুন, আপনি একটি ক্রস-সেকশনাল স্টাডি করলেন এবং দেখলেন যারা প্রতিদিন অতিরিক্ত কফি খায়, তাদের মধ্যে বিষণ্ণতা (Depression) বেশি। আপনি অডস রেশিও (Odds Ratio) বের করে দেখলেন এটি খুব বেশি।
কিন্তু আপনি কি নিশ্চিত করে বলতে পারবেন যে কফি খাওয়ার কারণে বিষণ্ণতা হয়েছে? নাকি মানুষ বিষণ্ণতায় ভুগছিল বলেই ক্লান্তি দূর করতে বেশি বেশি কফি খাওয়া শুরু করেছে?

যেহেতু আপনি নিশ্চিত নন যে এক্সপোজারটি (কফি) আউটকামের (বিষণ্ণতা) আগে ঘটেছে কি না, তাই কফিকে এখানে "রিস্ক ফ্যাক্টর’ (Risk Factor) বলা যাবে না। এটাকে বড়জোর একটি "অ্যাসোসিয়েশন’ (Association) বলা যায়।

২. কেস-কন্ট্রোল এবং কোহোর্ট স্টাডি কেন করতে বলা হয়?
একটি বিষয়কে নিশ্চিতভাবে "রিস্ক ফ্যাক্টর’ বলতে হলে প্রমাণ করতে হবে যে, কারণটি অবশ্যই ফলাফলের আগে ঘটেছে। এই কাজটিই করে কেস-কন্ট্রোল এবং কোহোর্ট স্টাডি।

ক) কোহোর্ট স্টাডি (Cohort Study) — ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া
এটি রিস্ক ফ্যাক্টর বা কার্যকারণ (Causality) খোঁজার জন্য সবচেয়ে সেরা অবজারভেশনাল স্টাডি।

🎯 এখানে আপনি সুস্থ একদল মানুষ নেন যাদের রোগটি নেই (মনে করি, রোগটি ফুসফুসের ক্যান্সার)।

🎯 তারপর তাদের দুটি গ্রুপে ভাগ করেন: যারা এক্সপোজড (যেমন: ধূমপায়ী) এবং যারা নন-এক্সপোজড (অধূমপায়ী)।

🎯এরপর তাদের বছরের পর বছর পর্যবেক্ষণ করেন (Follow-up) দেখার জন্য কার রোগ (ফুসফুসের ক্যান্সার) হচ্ছে।

🎯 কেন এটি নির্ভরযোগ্য ?
কারণ এখানে আপনি নিশ্চিতভাবে জানেন যে ধূমপান রোগ হওয়ার অনেক আগে শুরু হয়েছিল। তাই এখান থেকে সরাসরি রিলেটিভ রিস্ক (Relative Risk) এবং প্রকৃত রিস্ক ফ্যাক্টর বের করা যায়।

খ) কেস-কন্ট্রোল স্টাডি (Case-Control Study) — অতীতের দিকে ফিরে যাওয়া
ক্রস-সেকশনালের চেয়ে এটি শক্তিশালী কারণ এখানে আপনি শুরুতেই রোগীদের আলাদা করে ফেলেন।

🎯 আপনি একদল রোগী (Cases) নেন [ধরে নেই, রোগীরা ফুসফুসের ক্যান্সার এ আক্রান্ত] এবং একদল সুস্থ মানুষ (Controls) নেন [যারা ফুসফুসের ক্যান্সার এ আক্রান্ত নন]।

🎯 এরপর তাদের অতীতে (Past) গিয়ে খোঁজার চেষ্টা করেন যে তারা কোন কোন বিষয়ের [ধুমপান] সংস্পর্শে এসেছিলেন।

🎯 যদিও এটিও পেছনের দিকে তাকায়, তবে যেহেতু এটি শুরুই হয় নিশ্চিত রোগী এবং সুস্থ মানুষ নিয়ে, তাই এটি এক্সপোজার এবং রোগের মধ্যকার সম্পর্ককে ক্রস-সেকশনালের চেয়ে অনেক নিখুঁতভাবে মেলাতে পারে (এখানেও অডস রেশিও ব্যবহার করা হয়)।

স্টাডির ধরনঃ ক্রস-সেকশনাল
এক্সপোজার ও আউটকামের সময়ঃ একই সময়ে দুটোই দেখা হয়
আমরা যা পাইঃ শুধু সম্পর্ক (Association)
রিস্ক ফ্যাক্টর বলা যাবে?: না (Temporal sequence বোঝা যায় না)

স্টাডির ধরনঃ কেস-কন্ট্রোল
এক্সপোজার ও আউটকামের সময়ঃ আউটকাম দেখে অতীতে এক্সপোজার খোঁজা হয়
আমরা যা পাইঃ অডস রেশিও (Odds Ratio)
রিস্ক ফ্যাক্টর বলা যাবে?: হ্যাঁ (কিছুটা নির্ভরযোগ্য ধারণা দেয়)

স্টাডির ধরনঃ কোহোর্ট
এক্সপোজার ও আউটকামের সময়ঃ এক্সপোজার দেখে ভবিষ্যতে আউটকাম খোঁজা হয়
আমরা যা পাইঃ রিলেটিভ রিস্ক (Relative Risk)

রিস্ক ফ্যাক্টর বলা যাবে?: হ্যাঁ (নিশ্চিতভাবে বলা যায়)

তাই সংক্ষেপে বলতে গেলে, ক্রস-সেকশনাল স্টাডিতে পাওয়া অডস রেশিও কেবল আপনাকে একটা ক্লু বা সূত্র দেয় যে, "এই দুটোর মধ্যে একটা সম্পর্ক থাকতে পারে"। কিন্তু সেই সম্পর্কটা আসলেই একটা রিস্ক ফ্যাক্টর কি না, তা প্রমাণ করার জন্য আপনাকে কেস-কন্ট্রোল বা কোহোর্ট স্টাডির সাহায্য নিতেই হবে।

CMRD provides research consultancy for protocols, theses, and publications. We offer workshops and hands-on training to develop your research skills. Contact us today!

02/08/2026
প্রিয় গবেষক,Data Analysis এর জন্য আধুনিক ও বহুল ব্যবহৃত একটি শক্তিশালী টুল হচ্ছে "R Software"🔰 R এর সঠিক ব্যবহার আপনার এ...
29/07/2026

প্রিয় গবেষক,

Data Analysis এর জন্য আধুনিক ও বহুল ব্যবহৃত একটি শক্তিশালী টুল হচ্ছে "R Software"

🔰 R এর সঠিক ব্যবহার আপনার একাডেমিক এবং প্রফেশনাল গবেষণায় ডাটা বিশ্লেষণ, গ্রাফ তৈরি, এবং উন্নত পরিসংখ্যানিক বিশ্লেষণ করতে সাহায্য করবে।

🎯 SPSS এর তুলনায় R Software-এর কিছু বিশেষ সুবিধা রয়েছে :

🔰 R সম্পূর্ণ ফ্রি এবং ওপেন-সোর্স, তাই কোনো লাইসেন্স ফি ছাড়াই ব্যবহার করা যায়।

🔰 উন্নত গ্রাফিক্স ও ভিজুয়ালাইজেশনের জন্য R অপ্রতিদ্বন্দ্বী।
🔰ডাটা অ্যানালাইসিসের জন্য হাজারো প্যাকেজ এবং মডিউল ব্যবহার করা যায়।

🔰 কাস্টমাইজেশন ও কোডিং সুবিধা থাকায় জটিল পরিসংখ্যানিক কাজও সহজে সম্পন্ন করা সম্ভব।

🔰 R ব্যবহার করে সহজে মেশিন লার্নিং এবং অন্যান্য আধুনিক অ্যালগরিদমের প্রয়োগ করা যায়।

🔰 সহজে R Software শেখানোর জন্য CMRD আয়োজন করছে "Learning Data Analysis with R" শীর্ষক ওয়ার্কশপ।

🔰 এই ওয়ার্কশপটি আপনাকে প্রয়োজনীয় গাইডলাইন এবং ব্যবহারিক দক্ষতা অর্জনে সহায়তা করবে, যা গবেষণার ফলাফল উপস্থাপন করতে আরও কার্যকর হবে।

📌 Date : 7-9 Aug 2026
📌 Time : 7:30 PM

📌 Course Fee: 1500/-

🎯 Registration Link: https://cmrd.info/courses/show/73

🎯 Online: Zoom Meeting
🎯 Recorded class will be provided !

Mentor :

Dr. Shah Mohammad Fahim
MBBS, MPH
PhD Candidate, Cornell University, USA
Member, American Society of Tropical Medicine
& Hygiene (ASTMH)
Member, American Society for Nutrition (ASN)
Editorial Board Member, BMC Nutrition

Course outline:
🏵 Day 1:

🎯 Install R and R Studio
🎯 Introduction to R: R vs. R Studio, Interface & windows in R Studio, R Script, R Markdown, and R packages.

🏵 Day 2:

🎯 Basic programming language: Codes, Create objects, Set working directory, Load or Import data, View dataset and variables.
🎯 Data preparation: Diagnostic functions, Creating variables, Transforming variables.
🎯 Exploratory data analysis with R: Descriptive statistics, Visualization, Normality, Outlier detection, and Comparison.

🏵 Day 3:

🎯 Inferential statistics with R: t-test, chi-square test, ANOVA, correlations, Regression analyses: linear regression, logistic regression, log-binomial regression.
🎯 Create and export tables and figures

💝 এমবিবিএস-বিডিএস-আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য 50% Discount !

☎️ যেকোনো তথ্যের জন্য: 01958048058 (10am-7pm)
ধন্যবাদ।

প্রিয় চিকিৎসক,🔰 একাডেমিক রিসার্চ হিসেবে পোষ্ট গ্র্যাজুয়েশন এর সময় সকল চিকিৎসককেই থিসিস করতে হয় ।🔰 আমরা বিশ্বাস করি, আমা...
27/07/2026

প্রিয় চিকিৎসক,
🔰 একাডেমিক রিসার্চ হিসেবে পোষ্ট গ্র্যাজুয়েশন এর সময় সকল চিকিৎসককেই থিসিস করতে হয় ।
🔰 আমরা বিশ্বাস করি, আমাদের টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আপনারা নিজেরাই থিসিস লিখতে পারবেন।
🔰 আপনাদের থিসিস লেখার কাজটি সহজ করে বোঝাতেই সিএমআরডি আয়োজন করতে যাচ্ছে How to Write Thesis/Dissertation কোর্স

📌 Date : 27, 29, 30 July & 2, 3 Aug 2026
📌 Time : 2:30 PM
📌 Course fee: 1500/-

💝 এমবিবিএস-বিডিএস-আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য ৫০% ডিসকাউন্ট।

💥 Resource person :
🌼 Dr. Nazirum Mubin
MBBS, BCS, FCPS
Clinical Oncologist
Dhaka Medical College Hospital

🌼 Dr. A.H.M. Golam Kibria
MBBS, MPH (Epidemiology)
Senior Research Physician

🌼 Md. Muktarul Islam
BPH, MPH (Jahangirnagar University)
Research Associate, CMRD

👉 Course outline:
🍄 Day 1:
🟢 How to craft Introduction, Literature Review and Methodology
🟢 Use of AI in thesis writing

🍄 Day 2-3:
🟢 Data entry and analysis with SPSS
🟢 How to present the findings from SPSS and write the Result section

🍄 Day-4:
🟢 How to write Discussion, Limitation and Conclusion.
🟢 Wrapping up the Abstract

🍄 Day-5:
🟢 Referencing with Zotero
🟢 How to avoid plagiarism

🧩 Reg. Link: https://cmrd.info/courses/show/72

📲 যেকোনো তথ্যের জন্য কল করুন 01958-048058 (10am-7pm)

💎CMRD💎 See less

🌼 মেডিকেল রিসার্চের প্রিয় স্বপ্নসারথিগণ।⁉️ কিছু দিন পরে থিসিস ডিফেন্স । রিসার্চ ও প্রায় শেষ প্রান্তে। কিন্তু বোধ করছেন, ...
22/07/2026

🌼 মেডিকেল রিসার্চের প্রিয় স্বপ্নসারথিগণ।
⁉️ কিছু দিন পরে থিসিস ডিফেন্স । রিসার্চ ও প্রায় শেষ প্রান্তে। কিন্তু বোধ করছেন, আপনার স্টাডির অনেক কিছু বুঝছেন না
⁉️ অথবা, খুব লম্বা সময় নিয়ে রিসার্চের বেসিক শেখার সুযোগ পাচ্ছেন না
⁉️ অথবা, কিছুটা শিখেছেন কিন্তু কন্সেপ্ট ক্লিয়ার হয় নি
🌼 আপনি যদি স্বল্প সময়ে রিসার্চের বেসিক ধারনা পেতে চান, কিংবা থিসিস ডিফেন্সে পূর্নাঙ্গ প্রস্তুতি রাখতে চান তাহলে আপনার জন্যই সিএমআরডি'র এই আয়োজন।

💥💥 Resource Person:
🎯 Prof. Dr. Md. Maruf-Ur-Rahman
MBBS, M. Phil (Biochemistry)
Professor
Dhaka National Medical College
& Co- Executive Editor
Journal of Dhaka National Medical College

🎯 Dr. A.H.M. Golam Kibria
MBBS, MPH (Epidemiology)
Senior Research Physician, CMRD

🎯 Dr. Fabliha Fyrose Ahmed
MBBS (DU), MPH (NIPSOM),
EMHE (DU), Applied Statistics and
Data science for SPSS and STATA (ISRT, DU)
Senior Research Physician, CMRD

🎯 Dr. Syeda Nafisa Ahsan
BDS (CMC), MPH (NIPSOM).
Ex- faculty, German University Bangladesh.
Senior Research Physician, CMRD

⭕️ Date: 28, 29, 30-Sep & 3, 4, 6 Oct 2026
⭕️ Time: 3.00 PM

📌 Recorded class will be provided

📌 Course Fee: 2000/-
🎯 Reg. Link: https://cmrd.info/courses/show/76

📌 যেকোনো তথ্যের জন্য কল করুন 01958-048058 (10am-7pm)
ধন্যবাদ, CMRD

প্রিয় চিকিৎসক,🔰 একাডেমিক রিসার্চ হিসেবে পোষ্ট গ্র্যাজুয়েশন এর সময় সকল চিকিৎসককেই থিসিস করতে হয় ।🔰 আমরা বিশ্বাস করি, আমা...
19/07/2026

প্রিয় চিকিৎসক,
🔰 একাডেমিক রিসার্চ হিসেবে পোষ্ট গ্র্যাজুয়েশন এর সময় সকল চিকিৎসককেই থিসিস করতে হয় ।
🔰 আমরা বিশ্বাস করি, আমাদের টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আপনারা নিজেরাই থিসিস লিখতে পারবেন।
🔰 আপনাদের থিসিস লেখার কাজটি সহজ করে বোঝাতেই সিএমআরডি আয়োজন করতে যাচ্ছে How to Write Thesis/Dissertation কোর্স

📌 Date : 27, 29, 30 July & 2, 3 Aug 2026
📌 Time : 3:00 PM

📌 Course fee: 1500/-

💝 এমবিবিএস-বিডিএস-আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য ৫০% ডিসকাউন্ট।

💥 Resource person :
🌼 Dr. Nazirum Mubin
MBBS, BCS, FCPS
Clinical Oncologist
Dhaka Medical College Hospital

🌼 Dr. A.H.M. Golam Kibria
MBBS, MPH (Epidemiology)
Senior Research Physician

🌼 Md. Muktarul Islam
BPH, MPH (Jahangirnagar University)
Research Associate, CMRD

👉 Course outline:
🍄 Day 1:
🟢 How to craft Introduction, Literature Review and Methodology
🟢 Use of AI in thesis writing

🍄 Day 2-3:
🟢 Data entry and analysis with SPSS
🟢 How to present the findings from SPSS and write the Result section

🍄 Day-4:
🟢 How to write Discussion, Limitation and Conclusion.
🟢 Wrapping up the Abstract

🍄 Day-5:
🟢 Referencing with Zotero
🟢 How to avoid plagiarism

🧩 Reg. Link: https://cmrd.info/courses/show/72

📲 যেকোনো তথ্যের জন্য কল করুন 01958-048058 (10am-7pm)
💎CMRD💎

🌿🌿সম্মানিত চিকিৎসক 🌿🌿💠 আপনারা যারা ক্লিনিক্যাল সেক্টরে কাজ করছেন,তারা প্রতিনিয়তই নতুন নতুন সুন্দর কিছু কেস পেয়ে থাকেন যা...
14/07/2026

🌿🌿সম্মানিত চিকিৎসক 🌿🌿
💠 আপনারা যারা ক্লিনিক্যাল সেক্টরে কাজ করছেন,তারা প্রতিনিয়তই নতুন নতুন সুন্দর কিছু কেস পেয়ে থাকেন যা খুবই অদ্ভুত। এ কেস গুলোই আপনি কেস রিপোর্ট আকারে পাবলিশ করতে পারেন।

🟡 নিঃসন্দেহে একটি আর্টিকেল পাবলিকেশন আপনাকে অনেকের থেকেই এগিয়ে দেবে।

❓❓ কিভাবে কেস রিপোর্ট লিখতে হবে? কি কি তথ্য দিতে হবে? কি কি পেপার্স সংগ্রহে রাখলে পরবর্তীতে কেস রিপোর্ট লেখা সহজ হবে? ইথিকাল ইস্যু কিভাবে মেইন্টেন করা যাবে? কোথায় পাবলিশ করতে পারবো?
এগুলোই যদি আপনার প্রশ্ন হয়ে থাকে তবে এই কোর্স টি আপনার জন্যই।
আপনাদের প্রয়োজনের কথা চিন্তা করেই CMRD আয়োজন করতে যাচ্ছে “Case Report Writing” শীর্ষক এই ওয়ার্কশপ।

🎓🎓 Mentor:
Prof. Dr.Md.Maruf-Ur-Rahman
Department of Biochemistry
Dhaka National Medical College &

📌 Date : 14 Jul 2026
📌 Time : 7.30 PM

📌 Course fee: 500/-

💠 Reg. Link: https://cmrd.info/courses/show/71

👉 সম্পুর্ন প্রোগ্রাম পরিচালিত হবে অনলাইন ZOOM

☎️ যেকোনো তথ্যের জন্য: 01958048058 (10am-7pm)
ধন্যবাদ।
💎CMRD💎

প্রিয় চিকিৎসক,✳️ আপনি কি ডিজার্টেশন/থিসিস কমপ্লিট করে ফেলেছেন?✳️ আপনি কি আপনার ডিজার্টেশন/থিসিস কে জাতীয় অথবা আন্তর্জাতি...
05/07/2026

প্রিয় চিকিৎসক,
✳️ আপনি কি ডিজার্টেশন/থিসিস কমপ্লিট করে ফেলেছেন?
✳️ আপনি কি আপনার ডিজার্টেশন/থিসিস কে জাতীয় অথবা আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশ করতে চাচ্ছেন?

✳️ কি করে আপনার ডিজার্টেশন/থিসিস কে আর্টিকেলে পরিনত করবেন তার জন্য গাইডেন্স খুঁজছেন ?

✳️ ডক্টরদের এই স্বপ্ন পূরণের লক্ষ্যে CMRD আয়োজন করতে যাচ্ছে “How to Transform your Thesis\Dissertation into a Publishable Article” নামক কর্মশালা।

✳️ চিকিৎসা বিজ্ঞানের সংশ্লিষ্ট শাখায় উৎকর্ষতা সাধনে এবং দক্ষতা বৃদ্ধিতে গবেষণাকর্ম পরিচালনা এবং প্রকাশ একটি অপরিহার্য বিষয়। উচ্চতর ডিগ্রি অর্জন এবং বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের একটি ধাপ গবেষণা। আর আপনার গবেষণা তখনি পূর্ণ রূপ পায় যখন আপনি এটিকে সায়েন্টিফিক আর্টিকেল আকারে প্রকাশ করেন।

🎓🎓 Mentor:
Prof. Dr.Md.Maruf-Ur-Rahman
Department of Biochemistry
Dhaka National Medical College

📌 𝘿𝙖𝙩𝙚: 11 Jul 2026 (Saturday)
📌 Time: 4.30 PM

🎬🎬 Recorded class will be provided

💵💵 𝘾𝙤𝙪𝙧𝙨𝙚 𝙁𝙚𝙚: 500/-

💥 Reg. Link: https://cmrd.info/courses/show/75

☎️ যেকোনো তথ্যের জন্য কল করুন: 01958-048058 (10am-7pm)

ধন্যবাদ,
Centre for Medical Research & Development (CMRD)

Address

164, Meher Tower (Lift:5), Sonargaon Road, Hatirpul
Tejgaon Farm
1205

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Telephone

+8801714109492

Alerts

Be the first to know and let us send you an email when Centre for Medical Research & Development CMRD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Centre for Medical Research & Development CMRD:

Shortcuts

Share

Category